এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ০৮ নভেম্বর ২০১৪ ১০:২৬265440
  • আচ্ছা, কবীর সুমনের কি ছেলে আছে? নাকি দলের ছেলেদের কথা বলছে, এমনভাবে লিখেছে - আমার দুই ছেলে - বোঝা যাচ্ছে না।
  • pi | ০৮ নভেম্বর ২০১৪ ১০:২৫265438
  • হিন্দু মাহিষ্যরা কী রকম হয়, এটা সুমনের বক্তব্য ছিল নাকি ওনার ভক্তের ?
  • lcm | ০৮ নভেম্বর ২০১৪ ১০:২৫265439
  • তাতে কি হাতিঘোড়া হয়েছে, হিন্দু মাহিষ্য - মাহিষ্য গোত্র বোধহয় - এই সব বলেছে। গালাগাল বা অশালীন কিছু তো নয়।
  • lcm | ০৮ নভেম্বর ২০১৪ ১০:২২265437
  • সিকির দেওয়া ভাটপাতায় গিয়ে পড়লাম।
    একটাই জিনিস জানলাম, কবীর সুমন-এর দুটি পুত্র আছে - এটা জানতাম না।
  • সিকি | ০৮ নভেম্বর ২০১৪ ১০:২০265436
  • এর আগেও, পরিচয়ের বক্তব্যের সরাসরি উত্তর না দিয়ে লিখেছেন, পরিচয় "পাত্র", অর্থাৎ কিনা সে হিন্দু মাহিষ্য। হিন্দু মাহিষ্যরা কী রকম হয়, এটসেটেরা এটসেটেরা, সে কেন্নো, সে ক্লীব - এই সব লিখেছেন সুমন। এই চিঠিটা তার সেকেন্ড পার্ট। কেউ যদি প্রশ্ন করে মদন মুকুলের থেকে কত টাকা নিয়েছেন, তা হলে প্রশ্নকারী হিন্দু বাঙালি নাকি মুসলমান মাড়োয়াড়ি, সেই নিয়ে ফ্যানানোটা, অফ অল পার্সনস, সুমনের কাছ থেকে পেলে, আমার রাগ হয়। আর কারুর হয় কিনা জানি না। ঘেন্না হয়।
  • lcm | ০৮ নভেম্বর ২০১৪ ১০:১৭265435
  • এই প্যারাটা পড়ে পুরো ব্যাপারটা কি হয়েছে বোঝা যাচ্ছে না। কিন্তু পাছায় লাথি কষানোর মতন কিছু লিখেছেন বলে তো মনে হচ্ছে না।
  • pi | ০৮ নভেম্বর ২০১৪ ১০:১৪265434
  • খাগড়াগড় প্রসঙ্গে সুমনের বক্তব্য নিয়ে পরিচয় একটি খোলা চিঠি লেখে। তারপর তাই নিয়ে দেওয়ালযুদ্ধ শুরু হয়ে যায়। সেগুলো সব দেওয়ালেই লেখা। আপাতত সুমনের দেওয়ালে পর্দা টানা, কিম্বা ভেঙ্গে ফেলা হয়েছে, তাই দেখা যাবেনা।
  • কেসি | ০৮ নভেম্বর ২০১৪ ১০:১৩265432
  • সিকি | ০৮ নভেম্বর ২০১৪ ১০:১৩265433
  • ২৬৫২৯ পাতায়।
  • সিকি | ০৮ নভেম্বর ২০১৪ ১০:১২265431
  • ভাটেই কাল বিকেল ৪-২৯ পিএমের পোস্ট।

    "আমার ৩১ অক্টোবরের পোস্টটা পড়ে এই সহনাগরিক এই মন্তব্য করেছেন। তাঁর নামের আগে বি জে পি লেখা পদ্মফুলের ছবি ছিল। সেটা কপি হলো না, দেখলাম। এই সহনাগরিক কিন্তু সৎ মানুষ। তাঁর প্রিয় দলের মতবাদ ও তাঁর নিজের মতবাদে কোনও বিরোধ নেই। অকুতোভয়ে তিনি তা জানাচ্ছেন। আমার লেখাটি যাঁরা শেয়ার করেছেন তাঁদের সূত্রে কিছু মতামত পেলাম যা প্রণিধানযোগ্য। একজন লিখেছেন - 'মমতার সঙ্গে একটা সেটিং হয়ে গেছে। উনি এম পি পদটার জন্য আফশোষ করছেন।' ইত্যাদি। আর একজন লিখেছেন মুকুল মদনের টাকা খাওয়ার বিষয়ে উনি কী বলবেন? - বলতে বাধ্য হচ্ছি - সকলেই হিন্দু বাঙালি। তেমনি এঁদের চেয়েও বেশি সংখ্যক 'হিন্দু বাঙালি' নামধারীরকে দেখলাম আমার লেখাটির তারিফ করতে।"
  • lcm | ০৮ নভেম্বর ২০১৪ ১০:১১265430
  • বোঝো! বামেরা গেছে, মাও গেছে, এ অবস্থায় তো বিজেপিকে সমর্থন ছাড়া কোনো উপায়ই দেখতে পাচ্ছি না। আমার সততা কি দেখতে পাচ্ছো কেসি।
  • সিকি | ০৮ নভেম্বর ২০১৪ ১০:১০265428
  • সুমনের লেখাটা কালকে এখানে পেস্ট করে দিয়েছিলাম। একবার ফিরে পড়ে নাও - শুধু হিন্দু বাঙালি বলেছিলেন নাকি তার সাথে আরও কিছু লিখেছিলেন।
  • lcm | ০৮ নভেম্বর ২০১৪ ১০:১০265429
  • হ্যাঁ, সুমনের বক্তব্য কোন কাগজে বেরিয়েছে,
  • kc | ০৮ নভেম্বর ২০১৪ ১০:০৭265425
  • অন্যভাবে দেখো, বামপার্টিরা মরে গেছে, মাওবাদীরাও পাইল্যে গেছে, এই অবস্থায় বিজেপিকে আটকাতে দিদি ছাড়া অন্য উপায় উনি হয়ত দেখছেন না। আমিতোএকটা সততা দেখতে পাচ্ছি।

    কমসে কম আমার থেকে সৎ, কারণ আমি সামনের বার তিনোমূলকে যাস্ট ভোট দিতে পারব না বলে ভোটই দিতে যাব না।
  • jhiki | ০৮ নভেম্বর ২০১৪ ১০:০৭265426
  • সুমনের বক্তব্য কোথায় পাওয়া যাচ্ছে?
  • pi | ০৮ নভেম্বর ২০১৪ ১০:০৭265427
  • সিকি, সুমন কি এগুলো বলেছেন ? মানে অন্য অনেক ব্যক্তি আক্রমণ করে থাকলেও এদুটো ফ্রেজ কি সুমন ব্যবহার করেছেন ? আমি তো যদ্দুর যা দেখলাম, অন্য কেউ বলেছে, আরো অনেক বক্তব্যের সাথে সেটা উনি শেয়ার করেছে। হ্যাঁ, উনি এটা নিয়ে কিছু বলেননি, এবং না বলেই শেয়ার করেছেন, সেই জন্য আমার যথেষ্ট ক্ষোভ আছে, তবে উনি নিজে এগুলো বলেছেন বলে মনে হয়নি, আর শেয়ার করার কারণ এই বক্তব্যগুলো নাকি বক্তব্যের বাকি অংশ, তা নিয়েও ভাবার অবকাশ আছে।
    সুমনের মানসিক অসুস্থতা নিয়ে আমি কিছু জানিনা, তবে কথা হল, উনি প্রচণ্ড উত্তেজিত হয়ে ব্যক্তিগত আক্রমণে চলে গেছেন, পরিচয়ের তোলা পয়েন্টগুলোকে কাউণ্টার না করে। অথচ কাউণ্টার করার মত পয়েন্ট ছিল না, এমন নয়।
  • lcm | ০৮ নভেম্বর ২০১৪ ১০:০৫265424
  • খাইসে! হিন্দু বাঙালি - শুনে ঘেন্না ! কেনো? ধুস, ওভাররিয়াকশন হচ্ছে।
  • lcm | ০৮ নভেম্বর ২০১৪ ১০:০৪265423
  • হিন্দু বাঙালি, বাঙালি মাহিষ্য - এসব শব্দে প্রবলেমটা কী? খিস্তিখাস্তা তো নয়। খুব আঁতেল গালাগালও নয়।
  • সিকি | ০৮ নভেম্বর ২০১৪ ১০:০৩265422
  • গায়ক সুমন আমার, আমাদের জেনারেশনের অনেকের কাছে শুধু গায়ক নয়, তার থেকে বড় কিছু ছিল। আমাদের বড় হবার সময়টাকে, চিন্তাভাবনার আদলগুলো গড়ে ওঠার সময়গুলোতে সুমনের গান ছিল একটা বড় অনুঘটক। যতই বলো গানের সঙ্গে ব্যক্তিকে গুলিয়ে ফেলা ঠিক নয়, তবু সেভাবে ভাবি নি, ভাবতে পারি নি। খুব ঘেন্না লেগেছে কাল ঐ কথাগুলো পড়ে। তাই লিখেছিলাম, এগুলো যদি সত্যিই সুমনের কথা হয়, তবেই -
  • সিকি | ০৮ নভেম্বর ২০১৪ ১০:০০265421
  • কী করব বলো তো? সুমন, অফ অল পার্সনস, সুমন যদি প্রতিবাদের ভাষা হিসেবে কাউকে বলে "হিন্দু বাঙালি", "বাঙালি মাহিষ্য" - তাই এইসব বলছে আমাকে, এর পর আর খিস্তি ছাড়া কীই বলার থাকতে পারে? ধার নিয়ে চিন্তা করি না, সুমনকে জাস্ট কিস্যু বলার নেই এইসব শোনার পরে, লাথিটাই পড়ে থাকে।
  • lcm | ০৮ নভেম্বর ২০১৪ ০৯:৫৩265420
  • ঠিক, সিকি অল্পেতে এত উত্তেজনা ভালো নয়। বড় হলে উচ্চচাপ (প্রেসার) বাড়বে।
  • kc | ০৮ নভেম্বর ২০১৪ ০৯:৫১265419
  • এইতো সেদিন পোমান হয়ে গেল যে তুমি কোর গ্রুপ। প্পন পোমান করল। এখন বললে হব্যা? ;-)

    খিস্তিখাস্তা কোরোনা রে ভাই। বক্তব্যের ধার কমে যায়। বেশীর ভাগ সময় বক্তব্যটাই হারিয়ে যায়।
  • lcm | ০৮ নভেম্বর ২০১৪ ০৯:৫০265418
  • কোর গ্রুপ, এতো আইটি টার্ম। আইবিএম ওয়েবস্ফিয়ারে আছে, কোর গ্রুপ সার্ভার কালেকশন।
  • সিকি | ০৮ নভেম্বর ২০১৪ ০৯:৪৮265417
  • ওকে। সকালে ঘুম থেকে উঠে প্রথমেই কেশীর কমেন্ট পড়েছিলাম।

    স্কিটজোফ্রেনিয়ার কেস হলে সরি। আমার বক্তব্য আমি ফিরিয়ে নিলাম। অসুস্থ মানুষের প্রতি সহানুভূতি রইল।
  • lcm | ০৮ নভেম্বর ২০১৪ ০৯:৪৭265416
  • খাইসে! সিকি তো রীতিমত উত্তেজিত! ছেলেডার হইল কি, এত পা চুলকানি তো ভালো লক্ষণ নয়।
  • lcm | ০৮ নভেম্বর ২০১৪ ০৯:৪৬265414
  • ফিচকেমি না! ফিচেল।
    নাকি, ফচকে থেকে ফচকেমি।
  • সিকি | ০৮ নভেম্বর ২০১৪ ০৯:৪৬265415
  • কেশী এইটা কী কইলা? আমি কোর গ্রুপ? আমি কোর গ্রুপ না হলেও সুমনের পাছায় লাথি কষানোর ইচ্ছে থেকে এতটুকু সরে আসতাম না। নোংরা খিস্তি মারতে ইচ্ছে করচে মালটাকে।
  • | ০৮ নভেম্বর ২০১৪ ০৯:৪৫265412
  • চুলকুনির ওষুধ আছে কোনো?
  • kc | ০৮ নভেম্বর ২০১৪ ০৯:৪৫265413
  • আমার তো নামটা "নিত্য পুজা পদ্ধতি" র মত লাগছে।
  • | ০৮ নভেম্বর ২০১৪ ০৯:৪৪265410
  • কথক প্রজ্ঞা সুন্দরী হলে আরো ভাল্লাগতো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত