এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | ০৭ নভেম্বর ২০১৪ ১৮:১৮265320
  • মামী পোলাডারে তেড়ে পাল্টা রেয়াজ করান। ওর মধ্যে জিনিষ আছে। ঠিকঠাক হাতে পড়লে হবে। অনেক হবে। শুভকামনা রইল।
  • Kaju | ০৭ নভেম্বর ২০১৪ ১৮:১৫265319
  • আমি বেদানা ন্যাসপাতি আর চালকুমড়ো দিয়ে শুনেছিলাম। যদিও কোন গল্পটা তা জানি না।
  • | ০৭ নভেম্বর ২০১৪ ১৮:১১265318
  • দে আছো?আমি ঐ চমৎকার গল্প টা কুল, নারকেল আর কাঁঠাল দিয়ে শুনেছিলামঃ)
  • | ০৭ নভেম্বর ২০১৪ ১৮:০৯265317
  • উকুন ফ্রি! আমি তালে এই প্রতিবাদে নেইঃ(
  • de | ০৭ নভেম্বর ২০১৪ ১৮:০৫265315
  • শুধু উকুন?
  • jhiki | ০৭ নভেম্বর ২০১৪ ১৭:৫৯265314
  • চুমু খাওয়ার সময় উকুন ট্রান্সফার হতে পারে ঃ)
  • b | ০৭ নভেম্বর ২০১৪ ১৭:৫৬265313
  • কাজু কেওস থিওরী পড়েন নাই? স্ট্রেঞ্জ অ্যাট্রাক্টর? চুমুটা হল সেরকম।
  • Kaju | ০৭ নভেম্বর ২০১৪ ১৬:৫৫265311
  • একে তো স্রেফ চুঁ অব্দি হয়েছে, তাও আবার শুধু মানুষের মধ্যেই, সেটাও আবার কলকাতায় মোটে যাদপ্পুরে সীমাবদ্ধ। ধুর এরম করলে আর 'বাড়াবাড়ি' দিয়ে আর বেড়ি ভাঙা গেছে ! এই দিয়ে নাকি আন্দোলোন হবে, ধুর্ধুর্ধুর ! তাতেই আবার পাতার্পর্পাতার্পর্পাতার্পর আলুচানা।
  • Du | ০৭ নভেম্বর ২০১৪ ১৬:৫৫265312
  • এদিকে বেচারার পুরো মাথাজোড়া টাক ঃ)
  • de | ০৭ নভেম্বর ২০১৪ ১৬:৫০265310
  • সুপ্রিয় ঠাকুরের একটা বই আছে না -"ছেলেবেলার শান্তিনিকেতন" বোধ্হয় নামটা- সেখানে পড়েছিলাম ত্রিপুরার লোকে নাকি চুমু খাওয়াকে "চুমু করা" বলে। সত্যি কিনা পাই বলতে পারবে।

    প্রায় পাতা বিশেক পিছোলাম, শুধুই চুমু আর চুমু!

    একটা টই খুল্লাম কবীর সুমনের নাম দেখে - তাতে দেখি উকুনালোচনা -

    প্পুরো কনফিউজড হয়ে গেলাম -
  • dd | ০৭ নভেম্বর ২০১৪ ১৬:৩৬265309
  • এই য্যে। এই য্যে।
    আপনেরা, ক্ষী মুষ্কিল, এখনো চুমু নিয়ে ইসে করে যাচ্ছেন?
  • Kaju | ০৭ নভেম্বর ২০১৪ ১৬:৩৪265308
  • পউলেশন আবার কী, পপুলেশন।
  • Kaju | ০৭ নভেম্বর ২০১৪ ১৬:৩৩265307
  • এখনো সেই চুঁ-তেই আটকে আছে ! অন্যগুলো কখন হবে তাইলে? এরম হলে অগ্রর্গতি হতে আরো বহুৎ দেরি হইয়ে যাবে। বাকিগুলো স্টার্ট হোক পথেঘাটে, প্রচুর লোক হার্টফেল করতে থাকবে, আপসেই পউলেশন কমে যাবে, ২০৫০ কি ২০২০ র মধ্যেই। গ্র্যান্টি।
  • সিকি | ০৭ নভেম্বর ২০১৪ ১৬:২৯265306
  • সুমনের দেয়াল থেকেঃ

    "Snayasish Bhowmick Binoy shared your status update.
    November 2 at 1:50am ·
    পাকিস্তান পাঠানো হউক নরপিশাচদের।
    Show Attachment

    আমার ৩১ অক্টোবরের পোস্টটা পড়ে এই সহনাগরিক এই মন্তব্য করেছেন। তাঁর নামের আগে বি জে পি লেখা পদ্মফুলের ছবি ছিল। সেটা কপি হলো না, দেখলাম। এই সহনাগরিক কিন্তু সৎ মানুষ। তাঁর প্রিয় দলের মতবাদ ও তাঁর নিজের মতবাদে কোনও বিরোধ নেই। অকুতোভয়ে তিনি তা জানাচ্ছেন। আমার লেখাটি যাঁরা শেয়ার করেছেন তাঁদের সূত্রে কিছু মতামত পেলাম যা প্রণিধানযোগ্য। একজন লিখেছেন - 'মমতার সঙ্গে একটা সেটিং হয়ে গেছে। উনি এম পি পদটার জন্য আফশোষ করছেন।' ইত্যাদি। আর একজন লিখেছেন মুকুল মদনের টাকা খাওয়ার বিষয়ে উনি কী বলবেন? - বলতে বাধ্য হচ্ছি - সকলেই হিন্দু বাঙালি। তেমনি এঁদের চেয়েও বেশি সংখ্যক 'হিন্দু বাঙালি' নামধারীরকে দেখলাম আমার লেখাটির তারিফ করতে। - এব্রাহাম লিন্‌কন্‌ এক জায়গায় বলেছিলেন: 'তোমার কোনও মতের ব্যাখ্যা করতে যেও না। তোমার বন্ধুদের তা দরকার নেই। তোমার শত্রুরা তা বিশ্বাস করবে না।' - কথাটি যে কী-সত্য তা সারা জীবন অনেক বোকামির মূল্য দিয়ে বুঝেছি। ১৯৯২ সাল থেকে ('তোমাকে চাই'এর পর থেকে) একাধিক কাগজে আমার সম্পর্কে যে যা লিখত আমি উত্তর দিতাম, ব্যাখ্যা করতাম। খামোখা নিজের সময় নষ্ট করেছি আর পত্রিকাগুলোর বিক্রী বাড়ানোয় ইন্ধন দিয়েছি। - এক সুধী সহনাগরিক আমার লেখাটি একজন শেয়ার করার সূত্রে লিখেছেন: 'কে যেন আনন্দবাজার পত্রিকায় সুমনামি লেখে?' তাই তো! তবু ভালো 'সুমনামি' কথাটি এই সুধী জানেন। পড়েছেন বা পড়েন বলে মনে হয় না। এমন বুদ্ধিধর ও রুচিবান মানুষের না পড়াই ভালো। - প্রকাশ্যে কোনও কথা বললে নানান কথা হবেই। আলোচনা চলতে থাকুক। বিরুদ্ধ ঢেউ উঠুক / বিরুদ্ধ ঢেউ উঠুক/ উত্তাল হোক নদী -। রবীন্দ্রনাথের এই কথাটি বড় ভাল্লাগে: 'নির্ভুল ঘুমের চেয়ে ভুলে ভরা জাগরণ ভালো।' - আমিও ভুল করতে পারি। অন্যরাও। তবে, সেটা যেন 'ভুল'ই হয়। আমি ধরেই নিয়েছি যে বর্ধমান ঘটনার পর থেকে আমি যা যা বলেছি সে জন্য অনেকেই আমায় নানানভাবে আক্রমণ করবেন। একটা কথা মনে রাখলে ভালো হয় - আমাকে হাতেপায়ে ধরে ভোটে দাঁড় করিয়ে তার পর থেকে নানান সময়ে বিভিন্ন বিষয়ে আমি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু নীতি ও পদক্ষেপের বিরুদ্ধে যা যা বলেছি ও করেছি তার পর তিনি আমার সঙ্গে কোনও "সেটিং"-এ যেতে চাইবেন বলে কেউ সত্যিই মনে করেন? ধরুন, আমি সেটাই চাইছি। এবারে আমি নিজেই চাইছি লোকসভা ভোটে দাঁড়াতে বা রাজ্যসভায় যেতে - ধরে নিন। আমি চাইছি আর মমতাদেবী অমনি সেইমতো চলবেন? রাজনৈতিকভাবে এতোটা নির্বোধ ভাবেন তাঁকে? - মদনের নামটি তুলেছেন একজন। মাননীয় মন্ত্রী শ্রী মদন মিত্র। ২০০৮ সালে এক দিন সি পি আই এমের গুণ্ডারা সল্ট লেকে তারা চ্যানেলের অফিস আক্রমণ করেছিলেন। তা ঠেকাতে গিয়ে আমার দুই ছেলে অনির্বাণ সাধু ও সায়নদেবের মুখ ফেটে গিয়েছিল। অন্য ছেলেরা আমায় আটকে রেখেছিলেন শারীরিকভাবে, নয়তো চেষ্টা করতাম শোধ নিতে। তাছাড়া আমি তখন চলতি আলোচনা অনুষ্ঠানের সঞ্চালক। আমরা আক্রান্ত - এই খবর পেয়ে মমতা ছুটে এসেছিলেন চ্যানেলে। এক ঘন্টা বসেছিলেন তিনি লাইভ স্টুডিয়োয়। অনেকে বলবেন তিনি ঐসুযোগে নিজের প্রচার করছিলেন। বলুন। সেই সঙ্কটের দিনে আমরা যাঁরা তারার অফিসে ছিলাম, আমাদের মধ্যে কেউ সে কথা বলবেন বলে মনে হয় না। জীবন আমায় অনেকটাই 'সিনিক' করে তুলেছে। কিন্তু অতোটা সিনিকাল হতে পারিনি এখনও। পারবও না। সি পি এমের জেলা স্তরের এক নেতাকে পার্টি পাঠান অবস্থা সামলানোর জন্য। তিনি মাপের দিক দিয়ে মমতার ধারেকাছে আসেন না। মমতা কিন্তু তাঁর সঙ্গে খারাপ আচরণ করেননি। - বুঝতেই পারছেন আমরা সবাই সন্ত্রস্ত তখন ও তার পর। রাতের অনুষ্ঠানে যাঁরা অংশ নেবেন (মহিলাও ছিলেন) তাঁরা বাড়ি ফিরবেন কী করে? সি পি আই এমের গুণ্ডারা যদি আবার চড়াও হন? এই বাহুবলীদের টার্গেট ছিলাম আমি আর দেবজ্যোতি চক্রবর্তী। আমার নামে কুৎসিৎ পোস্টারও সেঁটে দিয়েছিলেন সি পি আই এমের মাননীয় কর্মীরা - পার্টির নাম দিয়ে। সন্ধেবেলায় মদন মিত্র আসেন। আমিই বোধহয় ডেকেছিলাম তাঁকে। আর কাকে বলব? যারা ডিউটি করছে, আমিই তাদের মধ্যে বয়সে সবার বড়। সেই রাত্রে মদন মিত্র মহোদয় আমাদের প্রত্যেক কর্মীকে গাড়ি করে যার যার বাড়ি পৌঁছে দিয়েছিলেন। দুটি গাড়ি ছিল। সবাইকে বাড়ির দরজায় পৌঁছে দেবার পর মদন আমায় বাড়ি পৌঁছে দেন। বাইরের লোহার গেট খুলে ভেতরে ঢুকে কাঠের দরজা চাবি দিয়ে খুলতে খুলতে আমি বললাম - মদন, এবারে যাও। - মদন বললেন, আগে তুমি বাড়িতে ঢোকো, তার পর। - আমি ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেবার পর গাড়ির ইঞ্জিনের শব্দ পেয়েছিলাম। শনিবারের পর শনিবার মেট্রো চ্যানেলে 'সহনাগরিকদের মুক্ত মঞ্চ'র সভা হয়েছে। "তৃণমূলের চাকরামি" বলবেন তো কেউ কেউ? বলুন। প্রত্যাক দিন আমরা মামলা খেতাম। তখন জানতামও না এসব। পরে জেনেছি। পুলিশ নানান মামলা দিতেন। প্রতিটি মামলা মদন সামলাতেন। ওই সব সভায় কেউ কেউ তৃণমূলের বিরুদ্ধেও বক্তব্য রাখতেন। আমাদের কথা ছিল কোনও রাজনৈতিক নেতাকে আমাদের মঞ্চে উঠতে দেব না। একজনের উৎসাহের আতিশয্যে একদিন তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায় (আমার বন্ধু) উঠে পড়েছিলেন। আমি তাঁকে সঙ্গে সঙ্গে নামিয়ে দিই। তিনি, বেচারি, অপ্রস্তুত হয়ে নেমে যান বাধ্য হয়ে। - তারা চ্যানেলে সি পি আই এমের হামলার পর আমার সন্তানপ্রতীম সহকর্মীদের প্রত্যেককে বাড়ি পৌঁছে দিয়েছিলেন মদন। আমার দুই ছেলের রক্তপাত ঘটেছিল। ঠেকাতে পারিনি। আমায় আপনারা যে-গালাগালিই দিন, যতোবার খুশি পাকিস্তানে পাঠান, প্রাণ থাকতে আমি তা ভুলব না। চিরকাল আমি কৃতজ্ঞ থাকব মদনের কাছে। মমতার সঙ্গে মুকুলও এসেছিলেন। আমাদের পাশে, আক্রান্তদের পাশে দাঁড়িয়েছিলেন। আমায় আপনারা যে খিস্তিই দিন - সেই কথাটি আমি প্রাণ থাকতে ভুলতে পারব না। যে-মমতা সেদিন ছুটে এসে আমার রক্তাত ছেলে, সহকর্মী অনির্বাণ সাধুকে আদর করে তাঁর হাত ধরে বসেছিলেন সেই-মমতাকেও ভুলব না। এবারে যে সুধী তাঁর বা তাঁর দলের সঙ্গে আমার যে নতুন ইকুয়েশন বানিয়ে সুখ পান, আমি তাঁর দীর্ঘায়ু কামনা করছি। - এই রাজ্যের মুসলমানদের পাকিস্তানে পাঠিয়ে দেবেন, স্যার? আপনার জন্য চালটা গমটা, শাকসবজি আসবে কোথা থেকে? গুজরাট? নাকি অযোধ্যা? মহাশয়, মুসলমানরাই যে এই রাজ্যে চাষ আবাদ করেন!!! জানতেন না? ইস্‌। কী হবে? সব্বাইকে পাকিস্তানে পাঠিয়ে দিলে খাবেনটা কি? ধোক্‌লা? - নিন, আমার এই লেখায় আমার নামে গাল পাড়ার অনেক মশলা দিলাম। চালিয়ে যান।
    ---- কেউ কেউ বলবেন, - বেশ তো, চাঁদু, তা এতোদিন ধরে মমতার বিরোধিতা করেছিলে কেন? তখন এই কথাগুলি মনে হয়নি? - আমার উত্তর - বেশ করেছি করেছি। এখন যা বললাম, বেশ করলাম বললাম। মুসলমানদের ঢালাও জঙ্গি আখ্যা দিয়ে আর তাঁদের পৃষ্ঠপোষক মমতা - এই অপযুক্তি খাড়া করে যাঁরা এই রাজ্যে ভালমতো অরাজক অবস্থা সৃষ্টি করে নানান কথা বলে চলেছেন, নানান কজ করছেন, আমি তাঁদের বিরুদ্ধে।"
  • Tim | ০৭ নভেম্বর ২০১৪ ১৬:২৬265305
  • হ্যাঁ আমি কি বুউকা

    সবাই বাঁদরকে ভাইরাল করে দিলে বেশ হবে। ঃ-)
  • Du | ০৭ নভেম্বর ২০১৪ ১৬:২৪265304
  • কেন, কি আবার লিখল? আমি গিয়ে দেখছি প্রচুর পোস্ট এবং কোন পরিচয় বাবুর বক্তব্যে রেগে গিয়ে সুমন প্রতি আক্রমন করছেন। এত পড়া হয়্তো হবে না -
  • Blank | ০৭ নভেম্বর ২০১৪ ১৬:২২265303
  • ব্যাং দি পুরো গেম মাস্টার হয়ে গেছে। ঠিক বুঝে গেচে ঃ(
  • Tim | ০৭ নভেম্বর ২০১৪ ১৬:১৬265302
  • ওটা তোমায় বল্লাম কিভাবে বুঝলে? ঃ-)
  • kc | ০৭ নভেম্বর ২০১৪ ১৬:১৪265301
  • ঐ যে সেক্ষ স্টার্ভড ঢ্যামনা সব কইলা যে!!! ঃ-((
  • sswarnendu | ০৭ নভেম্বর ২০১৪ ১৬:১৩265300
  • চুমু নিয়ে আলোচনা এখনো চলছে!!

    শুধু কয়েকটা জায়গা নিয়ে বলার ছিল... আগেও কেউ কেউ বলেছেন দেখলাম যদিও

    খাজুরাহো কোন যুক্তি নয়, গাদা গাদা মন্দিরে ভাস্কর্য থেকে প্রমাণ হয় না যে ভারতের অধিবাসীরা আলাদা করে কম রক্ষণশীল ছিল... বরং প্যাগান জীবনযাত্রায় সেক্সকে অন্যভাবে ভাবত ... সেটা তবু হলেও হতে পারত যুক্তি....কিন্তু আমার মনে হয় অতীত আদৌ কোন যুক্তি নয়...
    বরং সাদামাটা প্রশ্নটা তো এটাই যে কিছু মানুষ মনের আবেগ প্রকাশ করতে কিমবা দেখাতে কিমবা বাড়াবাড়ি করতে কিমবা আন্দোলন- আন্দোলন খেলতে ইত্যাদি প্রভৃতি যে কোন কারণেই প্রকাশ্যে চুমু, হাত ধরা, জড়িয়ে ধরা, ঘনিয়ে পাশাপাশি বসা এগুলো যদি করেও, তাতে যদি সমাজের খানিক ক্ষতিও হয়, ' সংস্কৃতি রক্ষা' র নামে মরাল পুলিশগিরিটা চলতে দেওয়ায় ক্ষতি অনেকটা বেশী নয় কি?
  • সিকি | ০৭ নভেম্বর ২০১৪ ১৬:০৯265299
  • আর এই সুমন নামক জীবটি, যিনি কবীর সুমন নামে গত এক দেড় দশক ধরে পরিচিত, তিনি যে সব সুমহান সুমধুর বাণী দিয়ে যাচ্ছেন ফেসবুকে, ওগুলো যদি সত্যিই ওঁর লেখা হয়ে থাকে, তবে দেখা হলে লোকটির পাছায় সজোরে একটি লাথি কষাবার ইচ্ছে রইল। জানোয়ার হয়ে গেছে লোকটা।
  • Tim | ০৭ নভেম্বর ২০১৪ ১৬:০৮265298
  • কই তোমারে আবার কি কইলাম?
  • kc | ০৭ নভেম্বর ২০১৪ ১৬:০৬265297
  • কিন্তু, তিমি তুমি আমাকে অতগুলো অ্যাসর্টেড চয়েসেস্ট গালি দিয়ে দিলা?
  • kc | ০৭ নভেম্বর ২০১৪ ১৬:০১265296
  • উফ, কোয়ার্ক, "রোম" নয় ওটা লোম হবে, "লো ও ও ও ম"। ঃ)
  • Tim | ০৭ নভেম্বর ২০১৪ ১৫:৫৯265295
  • টিনটিনের গানটা শুনে মনটা বেশ ফুরফুরে হয়ে গেল। এতক্ষনে শুক্কুরবার শুক্কুরবার লাগছে
  • quark | ০৭ নভেম্বর ২০১৪ ১৫:৫৮265294
  • উফ! রোম খাড়া হ'য়ে উঠলো!
  • 0 | ০৭ নভেম্বর ২০১৪ ১৫:৫৪265293
  • মিডিয়াতে একটা ব্যাপার দেখছি যে এটাকে হাল্‌কা ভাবে দেখানোর চেষ্টা হচ্ছে, যেন ইয়ং ছেলেমেয়ে তো, বয়েসটা কম, অতোশত ভাবেও না, ওদের আর কি, হুজুগ পেলেই হলো!
    কক্ষনো সেটা মনে হয় না। বিপ্লবীর গুলির মতোই জোরালো এই প্রকাশ্যে চুমু! এবং যে আন্দোলনের হাতিয়ার হিসেবে এটা হচ্ছে সেটা রাজনৈতিক-আন্দোলনের চেয়ে কিছু কম ইম্পর্ট্যান্ট নয়। পুরনো, পিছিয়ে-পড়া, মনুষ্যত্ব আর ন্যায়ের দিক থেকে অত্যন্ত নীচু মানের সমাজ-ধারণা-মেকি-মূল্যবোধের এক্কেবারে গোড়ায় ঘা দেবার জন্যে একদম আদর্শ হাতিয়ার :-)
  • Tim | ০৭ নভেম্বর ২০১৪ ১৫:৪৬265292
  • অতদিন কি বাঁচবো? জনসংখ্যা কম আর দেখা হলোনা ঃ-((
  • জটাশঙ্কর ওঝা | ০৭ নভেম্বর ২০১৪ ১৫:০২265291
  • ট্রানসিশন শুরু হবে ২০৫০ এ যখন জনসংখ্যা কমতে শুরু করবে। যে অংশে গ্রোথ রেট .5 তাদের আর ট্রানসিশন আনতে হবেনা তারা নিজেরাই ট্রানসিয়েন্ট হয়ে যাবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত