এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pinaki | ০৭ নভেম্বর ২০১৪ ১৪:৫৩265290
  • আচ্ছা ঠিকাছে। জানতে না চাইলেও লিখছি। ভারতের মত দেশে এই ধাক্কাগুলোর দরকার আছে। দেশ একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে। এই ধাক্কাগুলোর মধ্যে দিয়েই দেশ এগোবে। ব্যালান্স সময়ের সাথে সাথে আপনিই তৈরী হবে। তার আগে একটু 'বাড়াবাড়ি' হোক।
  • সিকি | ০৭ নভেম্বর ২০১৪ ১৪:৪৯265289
  • ফুচকা কাচের বাক্সে ঢাকা থাকে কেবল পশ্চিমবঙ্গে। দিল্লি ইউপিতে দিব্যি খোলা ঝুড়িতে ফুচকার পাহাড় নিয়ে বিক্রি করা হয়।
  • জটাশঙ্কর ওঝা | ০৭ নভেম্বর ২০১৪ ১৪:৪৮265288
  • দেরী হয়ে গেছে। আপাতত খানিকক্ষণ ব্রেক।
  • pinaki | ০৭ নভেম্বর ২০১৪ ১৪:৪৪265287
  • আপনারা আমার মতামতের অপেক্ষা না করেই এত পাতা তক্কো করে ফেল্লেন? শরীলে কি এট্টুও দয়ামায়া নাই গো? ঃ-(
  • lcm | ০৭ নভেম্বর ২০১৪ ১৪:৪৩265286
  • এই হল মুশকিল। কেন শুনব না অন্যের কথা। অসুবিধে কোথায়। একটু ধৈর্য শুধু।

    এই সুযোগে, ভলতেয়ারের ঐতিহাসিক কোটেশনটি ঝেড়ে দিয়ে ঘুমোতে যাই -
    I do not agree with what you have to say, but I'll defend to the death your right to say it.
  • Tim | ০৭ নভেম্বর ২০১৪ ১৪:৩৬265285
  • এলসিএম দা,
    পাব্লিক প্লেসে চুমু খাওয়া নিয়ে যারা (পক্ষে) বলছে তারাও অনেকক্ষণ থেকে বলছে যার চুমু সে কোথায় কাকে কিভাবে খাবে সে ব্যাপারে অন্য কারো কথা বলার অধিকার নেই এইটাই পয়েন্ট। যে দেশে দৃশ্যত হিসু হাগু করলে কিসু হয়না সে দেশে চুমু খেলে পুলিশে হ্যারাস করলে ব্যাপারটা আর শুধু মহান ভারতের ঐতিহ্য আর চাষীভাই ও শ্রমিক্ভাইদের ভালো করা দিয়ে ঢাকা থাকেনা তার চেও বেশি করে সেক্ষ স্টার্ভড জনতার ঢ্যামনামি হয়ে দাঁড়ায়।
    অবশ্য সেইজন্যেই পক্ষে যারা বলছে তাদের কথা একটু মন দিয়ে শুনলে ক্ষতি আছে।
  • সে | ০৭ নভেম্বর ২০১৪ ১৪:৩০265284
  • উঁহু, আপনি প্রশ্নটার উত্তর এড়িয়ে গেলেন।
    তবে উত্তর পেয়ে গেছি।
  • lcm | ০৭ নভেম্বর ২০১৪ ১৪:২৯265283
  • সে,
    কি মুশকিল, বিধিসম্মত সতর্কীকরণ-টা রাস্তায় চুমু খাওয়া কেন হবে। বাচ্চারা কিসে কিসে এক্সপোজ্‌ড হতে পারে তার একটি আগাম সতর্কীকরণ বার্তা।
    আইফেল টাওয়ারের এলাকায় প্রচুর জায়গায় লেখা - পকেটমার হইতে সাবধান। এমনকি, লিফটের মধ্যেও। তার মানে কি সেখানে পকেটমার নাই। আছে বলেই তো সাবধানতা।
  • lcm | ০৭ নভেম্বর ২০১৪ ১৪:২৬265282
  • হুচি,
    আমি বাচ্চারা চুমু খাওয়ার কথা কোথায় বললাম? বাচ্চাদের এক্সপোজার নিয়ে কথা হচ্ছে।

    যারা পাবলিক প্লেসে চুমু খাওয়া নিয়ে ইতস্তত করছেন, তারা সবাই বিজেপির সাপোর্টার নয়, তারা কাফেতে চুমু খাবার সময় পুলিশের হুজ্জুতি সাপোর্ট করে না, তারা আরএসএস-এ মেম্বার নন, তারা সবাই খুব রক্ষনশীলও নন ---
    তাদের কিছু পয়েন্ট আছে, তাদের কথা একটু মন দিয়ে শুনলে ক্ষতি কিছু নাই।
  • pi | ০৭ নভেম্বর ২০১৪ ১৪:২৪265281
  • হ্যাঁ, হ্যাঁ।
  • সে | ০৭ নভেম্বর ২০১৪ ১৪:২৩265280
  • না, আমার প্রশ্নটা ছিলো এইরকমঃ
    বিধিসম্মত সতর্কীকরণ সত্ত্বেও USA তে কি রাস্তায় চুমু খাওয়া নিষিদ্ধ?
  • Tim | ০৭ নভেম্বর ২০১৪ ১৪:২২265278
  • পাই, দেখনেওয়ালাদের ওপর পেপারটা লেখা হলে পাঠিও তো। ঃ-)
  • pi | ০৭ নভেম্বর ২০১৪ ১৪:২২265279
  • লোকজন কি জানতেন, আইনত নিষিদ্ধ নাকি ! আলাদা করে চুমু নিষিদ্ধ বলে আইন তো নেই! ধরা হয় ঐ ২৩৪ এ, ঐ অন্যকে আঘাত করার গ্রাউণ্ডে।
  • lcm | ০৭ নভেম্বর ২০১৪ ১৪:২০265275
  • সেকি নিষিদ্ধ র কথা কে কইল।
    ভারতেও তো নিষিদ্ধ না। আইনত না। (আইনের ব্যাপারটা জানতাম না, আজ এখানেই জানলাম)

    এক্সপোজার অফ চিল্ড্রেন টু কিসিং অফ লাভার্স এবং সেই সংক্রান্ত যেসব বিধিসম্মত সতর্কীকরণ এদিক ওদিক থাকে সে কথা বলছিলাম।
  • pi | ০৭ নভেম্বর ২০১৪ ১৪:২০265276
  • ভাবছি একটা প্রোজেক্টের গ্রান্টের জন্য লিখি। চুমু খাওয়ার পাব্লিক হেল্থ এফেক্ট নিয়ে। তাতে চুমুহীনতাকে কন্ট্রোল রেখে ঘরোয়া চুমু ও স্ট্রীট চুমু, দুটো পরবর্তী ব্যাকটিরিয়াল কাউণ্ট মেজার করা হবে। বলা বাহুল্য নানাবিধ প্যারামিটার দেখা হবে। মাজনের ব্র্যাণ্ড থেকে শুরু করে রাস্তার দূষণের কোয়ান্টিফিক্শন। আরেকটা কম্পোনেন্ট থাকবে মানসিক স্বাস্থ্য। চুমু খানেওয়ালা ও দেখনেওয়ালাদের। এতো হবে কোহর্ট। কিছু কেস কন্ট্রোল স্টাডিও রাখা হবে। আরো অনেক কিছু করা যেতে পারে। খুবই সম্ভাবনাময় প্রোজেক্ট।
  • Kaju | ০৭ নভেম্বর ২০১৪ ১৪:২০265277
  • ব্যাপারটা কী রকম যেন "শিখা সিংহরায় ঘোষদস্তিদার সান্যালমজুমদার" হয়ে যাচ্ছে !
  • hu | ০৭ নভেম্বর ২০১৪ ১৪:১৮265274
  • এলসিএম-দা, আবার গুলিয়ে গেল। বাচ্চাদের চুমু খাওয়া নিয়ে তো কথা হচ্ছে না। তাহলে নাহয় বাবা-মায়ের অ্যাপ্রুভালের কথা আসতে পারত।

    2.03এর পোস্টের বিষয়টা বুঝলাম। এই আলোচনার কোন শেষ নেই। তবে এই আন্দোলনটা শুরু হয়েছিল একটি ক্যাফেতে চুমু খাওয়া নিয়ে। আর আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে মরাল পোলিসিংএর বিরুদ্ধে একটা মেসেজ দেওয়া। খোলা রাস্তায় সেক্স প্রোমোট করা নয়। যদিও যাঁরা বিরোধিতা করছেন তাঁরা ঐ দিকেই নজর ঘুরিয়ে দিতে চাইছেন। বাচ্চারা এতে অ্যাফেক্টেড হওয়ার কথা নয় যদি না জোর করে ঐ দিকেই আলোচনাটা ঘুরিয়ে দেওয়া হয়।
  • সে | ০৭ নভেম্বর ২০১৪ ১৪:১১265273
  • lcmকে -
    Date:07 Nov 2014 -- 02:03 PM পোস্টের পরিপ্রক্ষিতে প্রশ্ন ছিলো।
    ঐ বিধিসম্মত সতর্কীকরণ সত্ত্বেও USA তে কি রাস্তায় চুমু খাওয়া নিষিদ্ধ?
  • জটাশঙ্কর ওঝা | ০৭ নভেম্বর ২০১৪ ১৪:০৯265272
  • তাও তো ফুচকা কাঁচের বাক্সে থাকে!
  • lcm | ০৭ নভেম্বর ২০১৪ ১৪:০৬265271
  • হুচি,
    এগজ্যাক্টলি। অনেক বাবা-মা ই রাস্তায় ফুচকা খাওয়াকে হাইজিনিক মনে করেন না।
  • lcm | ০৭ নভেম্বর ২০১৪ ১৪:০৩265270
  • বা, ধরো এই যে বাচ্চাদেরকে না এক্সপোজ করা। সেন্সরশিপ।
    আমি একটা এখানকার PG-13 রেটেড সিনেমাতে বিধিসম্মত সতর্কীকরণ-এর টেক্স্‌ট-ট দেখো, নেটে অনেক পাবে, -

    U.S. Marshals (1998) PG-13

    Sex & Nudity

    A few kissing scenes between Sheridon and his girlfriend, a brief glimpse of the girlfriend's bare back in a department store changing room and a brief glimpse of the girlfriend's bare butt as she attempts to climb a wall.

    বাবা-মা দের একটা মেসেজ দেওয়া হচ্ছে যে এই সিনেমাতে কয়কেটি চুম্বন দৃশ্য আছে।
    এর কিছু কারণ আছে। ঠিক কোন জিনিসটা বাচ্চাদের দেখা সমীচীন না হতে পারে তা নিয়ে প্রভূত গবেষণা হয়েছে এবং এখনও হচ্ছে।
    সুতরাং, কোনটা বাচ্চাদের কাছে প্রোফেনিটি সেটা বিচার্য।
  • জটাশঙ্কর ওঝা | ০৭ নভেম্বর ২০১৪ ১৪:০০265269
  • কোন ভাল জিনিসই রাস্তায় খাওয়া যায় না। বেশ চান টান করে ভালো জামাকাপড় পরেই খেতে বসে।
  • hu | ০৭ নভেম্বর ২০১৪ ১৩:৫৭265268
  • পাই 1.50, কয়েকজন সেম সেক্স কাপল যদি এই সুযোগে একটু "ফোকটে চুমু" খেয়ে নিতে পারেন তাহলে মন্দ কি? ;-)
  • hu | ০৭ নভেম্বর ২০১৪ ১৩:৫৫265267
  • বনহুগলির ধুলোয় ফুচকা খেতে পারলে চুমু নয় কেন?
  • pi | ০৭ নভেম্বর ২০১৪ ১৩:৫২265266
  • খান, খান। ইম্যুনিটি বাড়বে।
  • জটাশঙ্কর ওঝা | ০৭ নভেম্বর ২০১৪ ১৩:৫১265265
  • বনহুগলির ধুলোয় চুমু?
  • pi | ০৭ নভেম্বর ২০১৪ ১৩:৫০265262
  • sch, আপনি জানলেন কীকরে ওরা লেসবিয়ান কাপল নয় ? নাকি, সেটা ভাবনাতেই আনা যায়না ?
  • hu | ০৭ নভেম্বর ২০১৪ ১৩:৫০265263
  • ট্রাইবাল কালচার প্রিসার্ভ করার ব্যাপারটা আমারও বেশ ধোঁয়াটে ঠেকে। বাইরে থেকে দেখতে বেশ। নৃতত্ব/সমাজতত্বর গবেষনার জন্যও উপযোগী। কিন্তু আদতে তো আধুনিক সুযোগ-সুবিধে থেকে তাদের বঞ্চিত করাই হচ্ছে। কেউ ইচ্ছে করলে তার সমাজ থেকে বেরিয়ে আসতে পারে ঠিকই। কিন্তু সেই ইচ্ছেটার জন্য বাইরে থেকে একটা ধাক্কার তো দরকার আছে।

    তবে পাবলিক প্লেসে চুমু খাওয়া কেন বায়োলজিকালি হার্মফুল হবে সেটা বুঝিনি।
  • Tim | ০৭ নভেম্বর ২০১৪ ১৩:৫০265264
  • "কেউ" টা কে? কিসের ভিত্তিতে বলবে?
    এগুলো জানা দরকার।

    যাই খেয়ে আসি (চুমু নয়)।
  • lcm | ০৭ নভেম্বর ২০১৪ ১৩:৪১265261
  • টিম,
    ওটাই তো ইন্টারেস্টিং। কেউ যদি বলি পাবলিক প্লেসে চুমু খাওয়া বায়োলজিক্যালি মোর হার্মফুল কম্পেয়ার্ড টু ইন এ ক্লোজ্‌ড রুম - উই শুড নট প্রোমোট ইট - তাকে তুমি কি যুক্তি দেবে।

    আমরা ট্রাইবাল-দের কালচার প্রিসার্ভ করাটাকে এখন প্রোগ্রেসিভনেস মনে করি। তাহলে কি আমরা তাদের বিয়ের বয়েস বেঁধে দেবো। সেটা তো তাদের অনেকের ট্রাডিশনের এগেইন্স্টে চলে যাবে। ব্রেজিল/কলাম্বিয়ার আমাজনের ট্রাইবাল গ্রুপের এই কনফিউশন পড়েছিলাম ন্যাটজিও-তে। সেটা শুধু এই নিয়ে ছিল না, অন্য অনেক কিছু ছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত