এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | ০৭ নভেম্বর ২০১৪ ১০:০৯265229
  • এসেমঃ Date:07 Nov 2014 -- 08:36 AM -- আমার এই পোস্টটা দেখে নিন।
  • Arpan | ০৭ নভেম্বর ২০১৪ ১০:০৯265230
  • এইত্তো কাগজে লিখেছে কমিশন বলে দিয়েছে ভারতীয় ফৌজদারি আইনে প্রকাশ্যে চুম্বন অপরাধ নয়।

    তালে সুধু বাকি রইল মরাল পুলিশগিরি।
  • sm | ০৭ নভেম্বর ২০১৪ ১০:০৫265228
  • পৃথিবীর বেশিরভাগ মানুষই প্রাইভেসি পছন্দ করেন বলে আমার ধারণা। প্রাইভেট স্পেসে বাইরের লোক নাক গলালেই এইসব করতে হয়। প্রাইভেট স্পেসে নাক গলানোটা আপনারা বন্ধ করে দিন। তাহলেই এসব আন্দোলন আর হবেনা। আমার দিক থেকে গ্রান্টি। :-)
    ---
    পেরাইভেট স্পেস এ আবার কে হামলা করলো রে বাবা? ঘরে কিছু করলে, বাইরের লোক বলবে কেন?
    আন্দোলন টা ঘরের মধ্যে থেকে হওয়া উচিত। যেখানে বাবা মা প্রাপ্ত বয়স্ক ছেলেমেয়েদের একটু বেশি মেলা মেশার সুযোগ দেবেন।
    এখনে আমি, বাবা মায়ের মরাল পুলিশিং এর বিপক্ষে।
    আর সমাজে তো ভাল্নারেবেল অনেকে।
    মাতাল দের কথা ভাবুন। ঘরে বউ ঝাটা নিয়ে তেড়ে আসে, বাইরে প্রকাশ্যে খেলে, মরাল নয় সত্যিকারের পুলুশ গুতো দেয়।
    ঝগড়াটে লোকদের কথা ভাবুন। বাইরে করলে, মরাল পুলিশ বলবে ঘরে গিয়ে করুন, ঘরে করলেও পাড়ার লোক নাক গলিয়ে দেবে।
    এক্কেবারে ডাইরেক্ট ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ!
    একটু শান্তিতে কোথাও দু দন্ড ঝগড়া করার জো নেই!
    এখন নেট ই আশ্রয়।
    নেন, ঈশান বাবু কি বলবেন বলুন।
  • Ishan | ০৭ নভেম্বর ২০১৪ ১০:০৪265227
  • আহা রঞ্জন বাঁড়ুজ্যে নিয়ে ওটা লিডিং কোচ্চেন ছিল। :-)
  • Ishan | ০৭ নভেম্বর ২০১৪ ১০:০৩265225
  • ও কি আর আগে থেকে বলা যায়? ফচকেমি, ফুক্কুড়ি স্লোগান, গণসঙ্গীত, সবই অস্ত্র হয়ে উঠতে পারে। নাও পারে। সে তো পরিস্থিতি আর ব্যবহারকারীর উপরে নির্ভর করবে। কিন্তু আমার মূল বক্তব্য হল, যে, কবে আমার হাতে ধারালো কুঠার আসবে, সর্বাধুনিক মিসাইল আসবে, তার জন্য অপেক্ষা করবনা। যা আছে, সে শুধু বাকতাল্লাই হোক আর আলপিন, সেটা দিয়েই শুরু করা যায়। এবার সেটা করা যাবে কিনা, সে নির্ভর করছে ক্রিয়েটিভিটি, কব্জির জোর, ইত্যাদি নানা ব্যাপারের উপর।
  • lcm | ০৭ নভেম্বর ২০১৪ ১০:০৩265226
  • ধুস, রঞ্জন বাড়ুজ্জে ঠিক লেখে নি। সকালে একটা পোস্ট করেছিলাম।
    '৬০এর হিপি মুভমেন্ট, বিট জেনারেশন - এগুলোতে কিন্তু প্রতিবাদের ভাষা হিসেবে এগুলোই ব্যবহার হয়েছে।
    তাতে কি হয়েছে জিগ্গেস করবেন না, সেটা নিয়ে অনেক বক্তব্য আছে।
  • | ০৭ নভেম্বর ২০১৪ ০৯:৫৮265224
  • এহে ওটা তো ছোটবেলায় পড়েছিলাম, কিন্তু সেরকম কিসু মনে পড়ছে না। আর রঞ্জন বাঁড়ুজ্জে!!
  • Ishan | ০৭ নভেম্বর ২০১৪ ০৯:৫৫265223
  • ওদিকে রঞ্জন বাঁড়ুজ্যে বলেছেন "সেকেন্ড সেক্স" পড়লেই নাকি কুন্ঠিত প্রশ্ন জাগবে, যে, চুমু প্রতিবাদের ভাষা হতে পারেনা।

    আমার নাহয় স্মৃতি চলে যাচ্ছে। ক্ন্তু আপনারা তো পন্ডিত লোক। আপনারা সেকেন্ড সেক্স পড়ে এরকম কিছু বুঝেছেন?
  • lcm | ০৭ নভেম্বর ২০১৪ ০৯:৫৪265222
  • ঈশান,
    সকালে আপিস থেকে বেশি পোস্ট করা যায় না। কিন্তু এই আন্দোলন যে প্রতীকি, এ নিয়ে আমি একটা পোস্ট করেছিলাম। যে, চুমু খেতে গিয়ে পুলিশের হেনস্থার শিকার একটা ঘটনা মাত্র, কিন্তু প্রতিবাদ মূলত প্রশাসন/পুলিশ বিরুদ্ধে, সেটা ফুটপাথের বাচ্চাকে চাঁটি মারা থেকে, পার্টির ছেলের তোলাবাজি সব কিছুর বিরুদ্ধে।
    তাতে কে যেন বলল, প্রতিবাদ বা অন্দোলন নাই, এটা ফিচকেমি হয়ে গেছে।
    তখন আমি, ঈশানের ঐতিহাসিক ল্যালা থিওরির রেফারেন্স দিয়েছিলুম - যে এই ফিচকেমি বা ল্যালাপনা -এটাকে একটি অস্ত্র হিসাবে ব্যবহার। কিন্তু, এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলাম যে ঠিকঠাক প্রয়োগ না হলে, ফিচকেমিটা হাওয়া হয়ে বেরিয়ী আসবে আর প্রতিবাদতা বেলুনের মতন চুপসে যাবে।
    এ ব্যাপারে দু পয়সা দাও।
  • সিকি | ০৭ নভেম্বর ২০১৪ ০৯:৫২265221
  • আলাদা করে কোনও আপডেট নেই - পরিস্থিতি শান্ত। কোনও ঝামেলা ছড়ায় নি।
  • Ishan | ০৭ নভেম্বর ২০১৪ ০৯:৫১265220
  • পৃথিবীর বেশিরভাগ মানুষই প্রাইভেসি পছন্দ করেন বলে আমার ধারণা। প্রাইভেট স্পেসে বাইরের লোক নাক গলালেই এইসব করতে হয়। প্রাইভেট স্পেসে নাক গলানোটা আপনারা বন্ধ করে দিন। তাহলেই এসব আন্দোলন আর হবেনা। আমার দিক থেকে গ্রান্টি। :-)
  • lcm | ০৭ নভেম্বর ২০১৪ ০৯:৪৯265218
  • বাই দ্য ওয়ে, বহুদিন আগে, খুব সম্ভবত রিডার ডাইজেস্টে একটা সার্ভে বেরিয়েছিল - ইউএস-এর বেশীর ভাগ প্রেমিক-প্রেমিকা, স্বামী-স্ত্রী জনবহুল পাবলিক প্লেসে, যেখানে অনেক মানুষ হাঁটাচলা করেন বা দেখতে পান, মেকিং আউট করতে স্বছন্দ বোধ করেন না। একটু প্রাইভেসি প্রেফার করেন। এ অবশ্য বছর দশ-পোনেরো আগের লেখা।
  • Ishan | ০৭ নভেম্বর ২০১৪ ০৯:৪৯265219
  • ও মা। অতীতকালের অ্যাকশন দেখতে গেলে টাইম মেশিন লাগবে। সে তো নেই, তাই ছবি। বত্তোমান কালে সে অসুবিধে নাই। তাই লাইভ টেলিকাস্ট। বর্তমান কালের এই একটাই সুবিধে। চেটেপুটে এনজয় করুন।
  • | ০৭ নভেম্বর ২০১৪ ০৯:৪৮265216
  • দিল্লীর মসজিদের শুয়োরটার কোনো আপডেট আছে সিকি?
  • - | ০৭ নভেম্বর ২০১৪ ০৯:৪৮265217
  • বাঃ সিকির তো দারুন অবসার্ভেশন! ঃ-)
  • - | ০৭ নভেম্বর ২০১৪ ০৯:৪৭265214
  • ছবি আর অ্যাকশন যদি একই হয় ঈশান ৯টা৪৩, তবে এঁয়ারা আন্দোলনে ছবি দেখালেই তো পারেন। সত্যি সত্যি অমন করছেন কেন?
  • সিকি | ০৭ নভেম্বর ২০১৪ ০৯:৪৭265215
  • হাতে নিয়ে**
  • সিকি | ০৭ নভেম্বর ২০১৪ ০৯:৪৬265212
  • ড্যাশ বোধ হয় সবসময়েই একটা পোর্টেবল গোলপোস্ট হতে নিয়ে ঘোরেন। সুবিধেমত জায়গায় বসিয়ে দেন, আবার সরিয়ে নেন।
  • Ishan | ০৭ নভেম্বর ২০১৪ ০৯:৪৬265213
  • অ্যাকচুয়ালি ওষুধে কতটা কাজ হবে, সেটা আরেসেসের উপরেও নির্ভর করছে। আর কটা হামলা কর বাবা। জোড়া পাঁঠা দেব। :-)
  • lcm | ০৭ নভেম্বর ২০১৪ ০৯:৪৫265211
  • দ্যাখো, চুমু খাবার আগেই শংকু না কাদের অসুখ ঠিক হয়ে গেছে, তারা তোলাবাজি বন্ধ করে দিয়েছে। জাস্ট ওষুধ আসছে এই খবরেই যদি এই হয়, তাহলে ওষুধ খেলে - একটু অপেক্ষা করতে হবে।
  • - | ০৭ নভেম্বর ২০১৪ ০৯:৪৪265209
  • পাই ৯টা৪১, হ্যাঁ, ঠিক না ভুল বলে "মরাল পোলিশিং"-এর দায়ে তিন্দিনের জেল আর সাত দিনের ফাঁসীতে যাই আর কি!!
  • সিকি | ০৭ নভেম্বর ২০১৪ ০৯:৪৪265210
  • প্রথম চুমু কবে দেখেছি? ইলেভেন টুয়েলভে ক্লাস কেটে হামেশাই যেতাম কৈরী বা রূপালীতে "ইংরেজি সিনেমা" দেখতে। মাঝে মাঝে চ্যারিটি শো-তেও নামকরা ইংরেজি মুভি আসত। চুমু তো তখন আলাদা করে খেয়াল করি নি, শরীরের দিকেই নজর থাকত বেশি :) মনে আছে বয়ঃসন্ধিকালে স্বপ্নে মাঝে মাঝে নারীমুখ আসত, একটা অবয়ব, তার মুখ চোখ কিছু দেখা যেত না, আমি তাকে চুমু খেতে যেতাম কিন্তু কেন যেন পারতাম না, ঘুম ভেঙে যেত। দু একবার হয়েছিল এই কেস - তখনও যথারীতি নিজের চুমুর অভিজ্ঞতা হয় নি।

    হিন্দি সিনেমা তখনও নাবালক। আতুপুতু প্রেম দেখিয়েই বক্স অফিস হিট হয়ে যেত।

    শুভ্রদার কাছে বায়োলজি পড়তে যেত কুণাল, সুজাতা, বাসব, কৌশিক, সিকিনী। আমি সেখানে পড়তাম না, তবে মাঝে মাঝেই শুভ্রদার বাড়িতে পিকনিক হত, আমি সেখানে এদের থ্রু দিয়ে জুটে যেতাম। শুভ্রদার সঙ্গে আমাদের র‌্যাপো ঠিক টিচার স্টুডেন্ট লেভেলের ছিল না। সিকিনী জয়েন্ট দেবে না শুনে শুভ্রদা সিকিনীর বাড়ি গিয়ে রীতিমতো কান্নাকাটি করেছিল ওর বাবার কাছে - এতটা ভালোবাসত আমাদের সবাইকে। এই রকমের লোক এখন বোধ হয় কমে গেছে সত্যিই।

    শুভ্রদার বাড়ির পিকনিকে ভিডিও আনা হত। সবাই দেখবে এমন ভিডিও। আতিশ, খুদা গবাহ ইত্যাদি সিনেমা শুভ্রদার বাড়িতেই দেখা। তো সেইখানে একদিন আনা হল 1942 এ লাভ স্টোরি। বোধ হয় নব্বইয়ের দশকে হিন্দি সিনেমার জগতে এটাই প্রথম সিনেমা, যেখানে অনিল কাপুর রীতিমতো টাইট লিপ কিস করছে মনীষাকে - কুছ না কহো গানটার শুরুতে। ক্লোজ আপ সীন, টিভির পর্দা জুড়ে শুধু দুজনের ঠোঁট, ঘরভর্তি আমরা সবাই চুপ :/ কীভাবে রিয়্যাক্ট করব বুঝতে পারছি না, বেশ এমব্যারাশড সিচুয়েশন, কেউ কারুর দিকে তাকাচ্চি ন টাইপের অবস্থা।

    এখন মনে পড়লে বেশ হাসি পায়, খুবই ছোট ছিলাম তখন। সত্যিকারের চুমু খেতে তখনও আমার আরও সাত বছর বাকি। আসলে, আমরা সবাই সেই ব্যাকগ্রাউন্ডে বড় হয়েছিলাম, যেখানে সিনেমার ব্রেকে হঠাৎ করে স্যানিটারি ন্যাপকিনের বিজ্ঞাপন শুরু হয়ে গেলে বাবা গলা খাঁকারি দিত বদখত ভাবে আর মা রিমোটটা হতে নিয়ে অপ্রয়োজনীয়ভাবে চ্যানেল ঘুরিয়ে দিত খানিকক্ষণের জন্য।
  • pi | ০৭ নভেম্বর ২০১৪ ০৯:৪৩265205
  • আপনি নিন্দে করেন জানি লসাগুদা। বিজেপি আর এস এস সমর্থকেরা এই ঘটনাগুলো নিয়ে কীভাবে ভাবেন সেটা জানার ইচ্ছে ছিল।
  • Ishan | ০৭ নভেম্বর ২০১৪ ০৯:৪৩265206
  • ধুত ঠিক জানেন না। খাজুরাহো বা কোনারক ঘুরে আসুন। নিদেন পক্ষে অজন্তা। ডিসপ্লে কারে কয় বুঝে যাবেন।

    পুঃ আমি নেহাৎই চাপে পড়ে এসব জায়গায় গেছি (খাজুরাহো যাইনি)। কেউ আমাকে ভ্রমণপিপাসু ভাবনেন্না।
  • lcm | ০৭ নভেম্বর ২০১৪ ০৯:৪৩265207
  • আবার, পি এর উত্তর আমি দেবো, আমি দেবো - কাজগুলো বাজে।

    কিন্তু ধরো কেউ যদি বলে যে রাস্তায় দাঁড়িয়ে চুমু খেয়ে সমাজের কোনো উবগার হয় না - তাকে তুমি কি করে বোঝাবে যে প্রকাশ্যে চুমু খেলে ঐসব অত্যাচার কমে যেতে পারে, একরকমের ওষুধ।
  • kc | ০৭ নভেম্বর ২০১৪ ০৯:৪৩265208
  • পাইএর ৯টা ৩৯ এর পোস্টে To kiss is the highest form of protest.

    মাইরি আর কি!!!! ঃ-((
  • - | ০৭ নভেম্বর ২০১৪ ০৯:৪২265204
  • আরে, কিসিং-এর র ডিস্প্লে তো পশ্চিমি। না? ঈশান ৯টা৩৮?
    যাগ্গে, এল্সিএম যখন বলচেন, দেখি ১০০ ঘন্টা! কমবে নিশ্চয়ই ঃ-)
  • Ishan | ০৭ নভেম্বর ২০১৪ ০৯:৪১265202
  • অলরেডি খানিক কমেছে তো। কলরবের সময় তিনোর স্লোগান ছিল "কোলে উঠে এ কী হচ্ছে?" বা "মদ-গাঁজা বন্ধ"। এখন আর শঙ্কুবাবুদের মুখে সেসব শোনা যাচ্ছে না। :-)
  • pi | ০৭ নভেম্বর ২০১৪ ০৯:৪১265203
  • বেশ তো নিন্দা করতে হবেনা। উচ্চবর্ণের মেয়েকে ভালোবাসার জন্য পুরো পরিবারকে মেরে ফেলা হল, তার নিন্দে নাহয় না ই করলেন। কাজগুলো ঠিক বা ভুল, এনিয়ে কী মতামত ? সেটা দিতে নিশ্চয় কেউ বারণ করেননি ঃ)
  • lcm | ০৭ নভেম্বর ২০১৪ ০৯:৩৯265199
  • পাই পোশ্নের উত্তর আমি দেবো, আমি দেবো।
    উঃ হ্যাঁ, নিন্দা করি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত