এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ০৭ নভেম্বর ২০১৪ ০০:০০265079
  • আমাকে চট করে একটা কথা বলা হোক। ইন্ডিগো র সাইটে টিকিত কাটতে গিয়ে এমনি সার্ভিস ফি ছাড়াও একটাঅ পাঁচশো টাকার কনভিনিয়েন্স ফি জুড়ে দিচ্ছে। এটা কি সবসময়ই হয় ?
  • rabaahuta | ০৭ নভেম্বর ২০১৪ ০০:০০265080
  • তাতো ঠিকই, কিছু করার নেইঃ)
  • sm | ০৬ নভেম্বর ২০১৪ ২৩:৫৮265077
  • রবাহুত বাবু,
    আমরা মুখে কমুনিস্ম এর কথা বলি, পাঁচটা গাড়ি, তিনটে বাড়ির মালিক।
    অফিস ৮ ঘন্টার বেশি কাজের বিরুদ্ধে আন্দোলন করি আর বাড়িতে কাজের লোক ১২-১৪ ঘন্টা কাজ করে।
    এত অহরহ দেখছি। এক্ষেত্রেও একই চর্বিত চর্বন! কি আর করা?
  • তাপস | ০৬ নভেম্বর ২০১৪ ২৩:৫৮265078
  • না, এটা ঠিক হচ্ছে না। এস এম কে জোর করে চুমু খাওয়ার চেষ্টা করছেন যাঁরা, তাঁদের এ ধরনের আচরণের প্রতিবাদ করে গেলাম। তাঁদের সিঙ্গুরে গিয়ে আলু ফলানো উচিত।
  • pi | ০৬ নভেম্বর ২০১৪ ২৩:৫৬265076
  • উঁহু, পুরো উল্টো বললেন। আপনি সিঙ্গুরের চাষী হলে কী করতেন, সে প্রশ্ন একবারও করিনি। সিঙ্গুরের চাষী না হয়ে যা যা করেছেন তা করতে পারেন বলে মনে করেন তো, আর সেগুলো করার জন্য সিঙ্গুরের চাষী হবার দরকার নেই, এটুকুতে একমত তো ? আপতত এইটুকু উত্তর দিলেই হবে, হ্যাঁ, না তে।
  • lcm | ০৬ নভেম্বর ২০১৪ ২৩:৫৪265075
  • কেসি,
    আমি মানছি এটা প্রতিকি প্রতিবাদের জায়গায় ফিচকেমি হয়ে যেতে পারে। এবং সেটাই হচ্ছে এই ধরনের আন্দোলনের দুর্বলতা।
    ফিচকেমিকে একটা উইপেন, একটা টুল হিসেবে ব্যবহার করা, যেটা অমাদের ঈশান সাহেবের তত্ত্ব, যে ল্যালাপনা ইজ পাওয়ারফুল, ইউজ ইট ইন ইয়োর ফেভার - সেটা করতে গেলেও একটা ডিসিপ্লিন লাগে।
    নইলে ফিচকেমি পার্টটা গোটা আইডিয়াটার প্রাতিবন্ধক হয়ে দাঁড়ায়।
  • জটাশঙ্কর ওঝা | ০৬ নভেম্বর ২০১৪ ২৩:৫২265074
  • এদিকে ভদ্রবাবুযে একধাক্কায় ছয়ছয়খান কোম্পানি বন্ধ করলেন। Robert Vadra shuts down 6 companies in Haryana, Rajasthan http://toi.in/Ecj0ka @timesofindia
  • T | ০৬ নভেম্বর ২০১৪ ২৩:৪৯265073
  • খিক। কে এস এমকে বোঝাতে পারে দেকি!
  • জটাশঙ্কর ওঝা | ০৬ নভেম্বর ২০১৪ ২৩:৪৮265072
  • ফচকেদের প্রতিবাদে ফচকেমি ছাড়া কি আশা করেন?
  • জটাশঙ্কর ওঝা | ০৬ নভেম্বর ২০১৪ ২৩:৪৭265071
  • চুমু খাবেন খান রাস্তা ব্লক করবেননা প্লীজ। আমার তাড়া আছে যেতে দিন।
  • kc | ০৬ নভেম্বর ২০১৪ ২৩:৪৬265069
  • হুতো, চাপ তো বটেই। সেজন্যই তো আড়ালে চুমু খাওয়া।

    ন্যাদোশদা এটা প্রতীকের নামে ফচকেমি হয়ে গেছে। এরপর বিষকুট্টি পেদে প্রতিবাদ হবে, গুরুর পাতায় খিস্তি মেরেও প্রতিবাদ হবে
  • sm | ০৬ নভেম্বর ২০১৪ ২৩:৪৬265070
  • পাই,
    আমি সিঙ্গুরের চাষী হলে বা অনুরূপ অবস্থায় পড়লে তাদের মতই আচরণ বা আন্দোলন করতাম।
    এটাই আমার উত্তর। কোনো দ্বিচারিতা দেখছিনা তো।
    ফেইসবুক এ ফটো আপলোড করতেই হবে বলছি না, খালি প্রশ্ন রাখছি, এক্ষেত্রে আন্দোলনের স্বপক্ষে যারা আছেন তারা কি ভাবেন।
  • sosen | ০৬ নভেম্বর ২০১৪ ২৩:৪৫265068
  • কিন্তু বলছেন-ই বা কেন? অন্যে কি করবে সেটা আপনি ঠিক করবেন কেন? আপনার যা ভালো লাগে করবেন-অন্যের যা ভালো লাগে করবে। বে-আইনী হলে পুলিশে ধরবে, আইন ধোঁয়াটে কিম্বা অন্যায় মনে হলে লোকে সেই আইনের বিরুদ্ধেও এক-ই রকম আন্দোলন করবে। চুকেবুকে গ্যালো।
  • rabaahuta | ০৬ নভেম্বর ২০১৪ ২৩:৪৪265066
  • এসেম, কত লোকেই তো এই প্রশ্নের উত্তর দিল।

    এই যমন আমি চুমু আন্দোলন সমর্থন করি কিন্তু ভুলেও ফেসবুকে চুমুর ছবি লাগাবো না (সে যদি ব্যাপক লেবেলের ফ্যাশন ফটোগ্রাফার এসে সাজিয়ে গুজিয়ে এক্সোটিক লোকেশনে ছবি তুলে দেয় সে অন্য ব্যাপার)।

    কেউ প্রকাশ্যে চুমু খেতে চাইলে তাকে হেনস্তা করার অধিকার কারো নেই, এই তো সামান্য ছোট্ট বক্তব্য। আইনে আটকালে আদালত বলুক।
  • pi | ০৬ নভেম্বর ২০১৪ ২৩:৪৪265067
  • কেন করতে হবে, সেই প্রশ্নের উত্তরটা অনেকবার জিগানোর পরেও পাইনি।

    আরেকবার জিগালাম। সিঙ্গুরের আন্দোলনে যাঁরা থাকবেন তাঁরা সবাই সিঙ্গুরের চাষী না হলেও চলবে, তাহলে চুমু আন্দোলনের লোকজনকে কেন প্রকাশ্যে চুমু খেতেই হবে বা সেই ছবি দিতেই বা কেন হবে ? যেখানে আন্দোলনের উদ্দেশ্যটা প্রত্যেকের প্রকাশ্যে চুমু খাওয়া নয়, কিন্তু চুমু খাওয়ার অধিকার রক্ষার দাবিতে এবং অধিকার লঙ্ঘন হলে তার প্রতিবাদে ?
  • sm | ০৬ নভেম্বর ২০১৪ ২৩:৩৯265062
  • সোসেন, আমি তো ডাক্তার এমন আচরণ করলে প্রশ্ন করতে বলেছি, ডিটেকটিভ গিরি করতে বলি নি। kc ও তো শুধু একটা প্রশ্ন করেছেন।
    এটা তো আম্মো করছি, যারা স্বপক্ষে তারা নিজেদের গোপনে চুমু খাওয়া পোস্ট করবেন কিনা?
  • lcm | ০৬ নভেম্বর ২০১৪ ২৩:৩৯265063
  • পাবলিক প্লেসে চুমু খাওয়া নিয়ে যে ব্যাপারটা হচ্ছে ওটা একাটা প্রতিকি, সিম্বলিক প্রতিবাদ। প্রশাসনিক হেনস্থার বিরুদ্ধে, অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ। মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ, হেনস্থা - এই নিয়ে প্রতিবাদ।
    ওটা চুমু না হয়ে, নির্দোষের ওপর পুলিশের লাঠি, ফুটাপাথের শিশুকে পুলিশের চাঁটি, বা সরকারি অফিসারের হাতে মানুষের অসহায় হেনস্থা - এসব যেকোনো কিছু হতে পারে।
    এই ব্যাপারটা এই তক্কোগুলো থাকে না - থুতু, লালা, দাউ, কাউ এর বৃত্তে ঘুরতে থাকে।
  • 0 | ০৬ নভেম্বর ২০১৪ ২৩:৩৯265064
  • শুধু চুমু'ই তো ! মানে ওই অব্দি আর কি :-) মা'বাপ-ছেলেমেয়ের চুমু, প্রেমিক-প্রেমিকার চুমু, যাই হোক না কেন - ভালোবাসা'র প্রকাশ - এই সেন্সে যৌনতার প্রকাশের থেকে আলাদা। এবার প্রেমিক-প্রেমিকার বেলায় তাচ্চেয়ে বেশী হতে'ই পারে, নো আপত্তি আর বাধা দেওয়াতেও নেই। কিন্তু.. ওই আর কি, লজ্জা করবে এট্টু, ওদের স্পেস দেবার জন্যে সরে যাব। এই পর্যন্ত।
  • sosen | ০৬ নভেম্বর ২০১৪ ২৩:৩৯265065
  • সাথে একটা মাথাও লাগবে দমুদি ঃ)
  • | ০৬ নভেম্বর ২০১৪ ২৩:৩৮265061
  • 'চুমুক্ষুধার্ত'?!
    এই কে কোথায় আছিস হুতোকে একটা পাতা দিয়ে যা ........
  • rabaahuta | ০৬ নভেম্বর ২০১৪ ২৩:৩৬265060
  • জমাটবাঁধা ভাবাবেগাকূল হেনস্তাকামী জনগনকে বুঝিয়ে সুঝিয়ে, তারপর চুমু খাওয়াটা একটু চাপ হয়ে যাবে না কেসিদা ঃP
  • kiki | ০৬ নভেম্বর ২০১৪ ২৩:৩৫265059
  • আর এখন ও পিডিএ কি বুইতে পারলাম্না। উফ! কি টেনশনিত হয়ে ঘুমুতে যাচ্ছি। এদিকে কাল যেখানে শেষ করে গেসলুম সে জায়গায় কিছুতেই পৌঁছুতে পাল্লুমনা। আসলে আজকাল এত পিছিয়ে থাকি যে প্রথম পেজ টা থেকে পিছনের দিকে হাঁটতে থাকি। আজ বেজায় চাপ হচ্ছে। মানে এটাই বলতে চাই, কিছু বলার ছিলো এমন থাকলে, বলা সম্ভব নয়, কেউ মনে নেবেন্না।
  • sm | ০৬ নভেম্বর ২০১৪ ২৩:৩৪265057
  • হ্যাঁ এসেম 'আমি যে ব্যপারের সপক্ষে তাতে আমি কখনই ভন্ড নই। কিন্তু আমি যার বিপক্ষে, তার সপক্ষে যারা তারা নিশ্চয় ভন্ড'
    ---
    উরি ত্তারা এই রিডল টার তো অর্থই বুজলুম না। এত ভন্ড তন্ড লিখে তো একেবারে লন্ড ভন্ড করে দিয়েছেন।
    ছোটা হ্যায় খোপরী, একটু ভেঙ্গে বিশদে বোঝান।
  • sosen | ০৬ নভেম্বর ২০১৪ ২৩:৩৪265058
  • আজ অব্দি কোনো ডাক্তারকে দেখিনি এরকম করতে। তবে কিনা, আমি তো ডাক্তারের কাছে নিজের চিকিত্সার জন্য যাই, তাই ওরম বল্লেও সেটাই মেনে নেবো। ডাক্তার নিজে কি করে তাতে আমার কি? আমি তো আর ডাক্তার নই?
    কিন্তু আমি মশাই আপনার যুক্তি কিছুই বুঝছি না। ধরুনগে আমাদের চুমু খাওয়ার ফোটো আজ ফেসবুকে নেই। কিন্তু খবরের কাগজে যাদের আছে, তাদেরটাতে আপাতত চালিয়ে নিন না? কাল পরশু পাইয়ের কিম্বা আকাদার কিম্বা আমারটা পেয়ে যাবেন। এইভাবে আইডিয়া পিতিষ্ঠে করতে গেলে তো সারাজীবন লোকের পেছনে দৌড়ে কেটে যাবে-ও মশাই, একটা চুমু খান। এবার ছবি আপলোড করুন। করেছেন? আচ্ছা আপনি বিপ্লবের জন্য এলিজিবল। নেক্স্ট?
  • rabaahuta | ০৬ নভেম্বর ২০১৪ ২৩:৩৩265055
  • ঃD
  • kc | ০৬ নভেম্বর ২০১৪ ২৩:৩৩265056
  • দাঁড়াও, বঞ্জুলদাকে বলছি, তোমাকে একটু বকে দেওয়ার জন্য।
  • rabaahuta | ০৬ নভেম্বর ২০১৪ ২৩:৩১265053
  • উফ, আইঅন্সঙ্গত না আইনসঙ্গত
  • kiki | ০৬ নভেম্বর ২০১৪ ২৩:৩১265054
  • বাপরে! আজ ভাট ছুটছে।
  • rabaahuta | ০৬ নভেম্বর ২০১৪ ২৩:৩০265052
  • আমি চুমু আন্দোলন সমর্থন করি।

    কারন আমি চাই প্রকাশ্যে চুমু খাওয়া বেআইনি কিনা তা সংবিধানে স্পষ্ট করে লেখা হোক, যদি বেআইনী হয় তাহলে কেউ প্রকাশ্যে চুমু খেলে পুলিশ আইঅন্সঙ্গত ব্যবস্থা নিক। চুমু দেখে কারো ভাব বা অন্যধরনের আবেগে আঘাত লাগলে সে পুলিশে নালিশ করুক।

    অর্থাৎ সাংবিধানিক বাধা না থাকলে চুমু খাওয়ার স্থান চুমুক্ষুধার্ত মানুষেরা নিজেরাই ঠিক করুক।

    তো এবার আমি নিজে প্রকাশ্যে চুমু খাইনি (তত্ত্বগতভাবে) আর চুমু খাওয়ার ছবি ফেসবুকে দেওয়ার তো প্রশ্নই নেই। স্কুল পড়ুয়া ভাইপো কিংবা শুচিবায়ুগ্রস্ত মেজোপিসিমার সামনে পিডিয়েতে স্বচ্ছন্দ নই।
    তো সমস্যাটা কোথায়?

    কেসিদা, সন্ধ্যে হয়ে এল, লোকে যে আর কিছুতেই ম্যাচিওর্ড হচ্ছেনা। ভাবাবেগ ক্রমেই আরো বেশী স্পর্শকাতর হয়ে চলেছে। একটু ঝাঁকুনি না দিলে হচ্ছে না যে।
  • sosen | ০৬ নভেম্বর ২০১৪ ২৩:২৮265050
  • চাষ করার অপশন কোশ্চেনে ছিলো না ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত