এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | ০৬ নভেম্বর ২০১৪ ১৯:০৮264900
  • এইটা কাজের কাজ হবে যদি করতে পারে।
  • pi | ০৬ নভেম্বর ২০১৪ ১৯:০২264899
  • দিল্লিতে আর এস এস এর আপিসের সামনে হোক চুম্বন, শনিবার চারটেতে।

    https://www.facebook.com/events/306392516238539/
  • pi | ০৬ নভেম্বর ২০১৪ ১৮:৩৫264898
  • ঝিকিদি নাকি অন্য কেউ বোধহয় কোথাও একটা লিখতে বলেছিল, মোদি এলে কী কী হবে মনে হয়। এই ভয়টা হয়েছিল।
  • :) | ০৬ নভেম্বর ২০১৪ ১৭:১৪264897
  • হিসু করাটা ব্যক্তিগত সখ্যচর্চা দিয়ে ডিসপ্লেসড হয়েছে তো। গুরুর পাতাতেই। মেয়েটির ভার্সান তার বাবার কাছে, বা বাবার ভার্সান মিডিয়ার কাছে এখনো বদলেছে কিনা জানা নাই।
  • সিকি | ০৬ নভেম্বর ২০১৪ ১৭:০৮264895
  • সত্যি এবার খুব ভয় লাগছে। কী যে হচ্ছে।
  • Du | ০৬ নভেম্বর ২০১৪ ১৭:০৮264896
  • হো রব্বা
  • sch | ০৬ নভেম্বর ২০১৪ ১৭:০৫264893
  • আমার কোনো সমস্যা নেই - শুধু সমস্যা হল কোনটা অশ্লীল সেটা কি করে বোঝা যাবে সেটা। আইন যদি আজ স্পেশিফিক করে বলে দেয় যে এই এই কাজগুলো অশ্লীল তাহলে সেই লিস্টে কি থাকবে। আর যদি কিছুই না বাঁধে তাহলে আমি যে এক্সাম্পলগুলো দিলাম সেই সব কেসে কি হবে

    আর যদি বলেন ওই গণ চুমু খাওয়াটা আন্দোলন বলে মানতে আপত্তি - ওটা আমার মতে গণ গান্ডুমি
  • সিকি | ০৬ নভেম্বর ২০১৪ ১৭:০৪264892
  • ওখলার কোনও এক মসজিদে ঘটিয়েছে কেউ ঘটনাটা। খুব পরিকল্পিতভাবে। ত্রিলোকপুরী, বাওয়ানা, ওখলা - প্রতিটা এলাকার ডেমোগ্রাফি এক। পকেট মত এলাকা। খেটে খাওয়া নিম্নবিত্ত মানুষদের বাস।

    শুনছি এখনও অবধি বাসিন্দারা সবাই শক্ত হাতে হাল ধরে আছেন। কোনও ঝামেলা যাতে না শুরু হয় সেদিকে লক্ষ্য রাখছেন।

    আমার শালীর অফিস ওখানেই। এখন অফিসেই আছে।
  • pi | ০৬ নভেম্বর ২০১৪ ১৬:৫২264891
  • শ্চ, চুমু খাওয়া অশ্লীল নয়, এতো আপনিও বলছেন, সমস্যাটা তাহলে কীসের ?
    এই আইনটার সংশোধন হওয়া দরকার, সেটা অনেক আগের একটা পোস্টেই বলেছি।
  • Blank | ০৬ নভেম্বর ২০১৪ ১৬:১৩264890
  • ইনকাম ট্যাক্সের ব্যাপারে একটা হেল্প চাই -
    এটা পুরনো ইনকাম ট্যাক্স রেক্টিফিকেশানের পেজ। এখানে একটা এক্স এম এল ফাইল আপলোড করতে বলছে। সেটা পাওয়া যাবে কোত্থেকে?
  • sch | ০৬ নভেম্বর ২০১৪ ১৬:০২264889
  • কি সমস্যা কাজু - চুমু খাবে কি না বুঝতে পারছ না? খেয়ে ফেল - এখন চুমুর মরশুম - শুধু খাওয়ার আগে যাকে খাচ্ছ তাকে একটা consent form -এ সই করিয়ে নিও। নাহলে চুমুবাদীরা তোমার বিরুদ্ধে অনেক অভি্যোগ আনবে
  • Kaju | ০৬ নভেম্বর ২০১৪ ১৫:৫২264888
  • একটা জিনিস বুঝতে পারছি না, জিগেস করব? আবার উটকো প্রশ্ন-ও তো করা যাবে না, করলেই জেলুসিল ভৃঙ্গরাজ ব্যবহার করতে বলবে, কী যে করি...
  • একক | ০৬ নভেম্বর ২০১৪ ১৫:৪৫264886
  • যিনি লিখেছেন লেফটিস্ট মনে হচ্ছে। মানে সে যে পার্টিই করুন। ওই প্ল্যানিং মেন্টালিটি থেকে উঠে আসা। এরাও থাকুন।
  • সে | ০৬ নভেম্বর ২০১৪ ১৫:৪১264885
  • একটা জিনিস খুব ইয়ে লাগল। যারা ছাত্রছাত্রী নয়- তাদের চুমু খাওয়া নিয়ে কিছু বলেননি এঁরা। :-(
  • সে | ০৬ নভেম্বর ২০১৪ ১৫:৩৮264884


  • দুর্দান্ত লেখা।
  • সে | ০৬ নভেম্বর ২০১৪ ১৫:৩৫264883
  • "অশালীন, অসভ্যতা! আমরা কিন্তু পশু নই" - অমলকুমার মুখোপাধ্যায়।

    ভিকিদার লেখায়ও এটা পেয়েছি। চুমুখোর কোনো পশু আছে কি দুনিয়ায়? জেমেনি সার্কাসের তবে তো পোয়া বারো হয়ে যাবে!
  • একক | ০৬ নভেম্বর ২০১৪ ১৫:৩০264881
  • সিকি দিল্লিতে নাকী। মসজিদে শুওর ফেলে রেখে এসছে কোনো শুওর। কার্ফু নাবতে পারে।
  • সিকি | ০৬ নভেম্বর ২০১৪ ১৫:২৮264880
  • আপনারা যে কী সব আনন্দবাজার আর এই সময় পড়েন। প্রতিদিন পড়ুন, প্রতিদিন।

  • সে | ০৬ নভেম্বর ২০১৪ ১৫:২৭264879
  • ফিরে এসেছি।
  • সে | ০৬ নভেম্বর ২০১৪ ১৫:০৮264878
  • চুমু নিয়ে অ্যাতো লেখা দেখে আর সব পড়ে উঠতে পারলাম না, হাঁফিয়ে গেলাম।
    অনেকক্ষণ চুমু খাওয়া হয় নি, যাই একটু চুমু খেয়ে আসি।
  • sch | ০৬ নভেম্বর ২০১৪ ১৫:০৬264877
  • পাই দিদি আপনার লেখার প্রসঙ্গে

    " আরবিট একজন লোক কাউকে দেখে কামার্ত হয়ে হস্তমৈথুন শুরু করে দিলে সেটা অফেন্ডিং হয় বলেই জানি। এবার সেই কারণে অফেন্ড হওয়া আর রাস্তায় দুটো আরবিট লোক নিজেদের ভালোবাসা এক্সপ্রেস করছে, সেটা দেখে অফেন্ড হওয়া এক, সেটা নিশ্চয় বলবেন না, তর্কের খাতিরেও।
    এটা তো যৌন নিগ্রহের পর্যায়েও চলে যেতে পারে। কাউকে দেখে ইঙ্গিতপূর্ণ ভাবভঙ্গি করা তো অপরাধ বলেই জানি। আপনার ঐ কামার্ত হলে তাকে প্রকাশ করার স্বাধীনতার যুক্তিতে তো তাহলে বাসে কনুই মারা, মোলেস্টেশন বা ধর্ষণেরও জাস্টিফিকেশন থাকতে পারে। "

    একটা লোক বাসে বসে নিজের মনে মাস্তারবেট করা আর কুনুই মারা, হাত চালানো ইত্যাদি মনে হয় এক জিনিস না। আপনি কাউকে স্পর্শ না করলে কিন্তু তার অধিকার ভায়োলেশানের প্রশ্ন আসে না। আপনি যদি পাবলিক প্লেসে কোনো মহিলার বুকের দিকে একদৃষ্টে ড্যাবড্যাব করে তাকিয়ে থাকেন (যাকে ইংরেজিতে oggling বলে) তিনি বোধহয় আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ আনতে পারবেন না। লোকটি যদি টু পিস পরা দিদিমনিকে দেখে তার পাশে বসে আপন মনে নিজের কাজ করে যায় - অধিকারের প্রশ্নে কিন্তু সে কোনো ভায়োলেশান করছে না।

    এবার তাহলে প্রশ্ন আসবে কতটা অব্দি যৌনতা পাবলিক প্লেসে আলাউড

    ধরা যাক
    ১) আপনি প্লেনে যাচ্ছেন - থ্রী সিটার - আপনার পাশে বসে একটা একটী কাপল ওরাল সেক্স করছে - তারা আপনার দিকে তাকাচ্ছেও না - আপনি কি খুব স্বস্তি বোধ করবেন? তাও হয়তো ইগনোর করবেন - কিন্তু খুশি হবেন না বলেই মনে হয়। এবার চুমুতে আপত্তি নেই তাহলে ওরাল সেক্স বা মাস্টারবেশানে আপত্তি হবে কেন? সেটাও তো অনুভূতির প্রকাশ

    এবার আপনি আর আপনার সঙ্গী বা সঙ্গিনী যাচ্ছেন আর পাশে বসে একটি ছেলে এমএমএস দেখে মাস্টারবেট করছে - আপনি কি সেটা ইগনোর করবেন না স্টুয়ার্ডকে ডেকে আপত্তি জানাবেন

    ২) আপনি আর আপনার মা বা বাবা ট্রেনে যাচ্ছেন - আপনাদের উল্টোদিকে একটি কাপল ওরাল সেক্স করছে - আপনার কি ভালো লাগবে?

    ৩) আপনি বাসে যাচ্ছেন - আপনার পাশে বসে একজন ফোনে জেন্ডার স্পেশিফিক সেক্সুয়ালি এক্সপ্লিশিট খিস্তি মেরে যাচ্ছে ফোনে - আপনি কি বিরক্ত হবেন না ইগনোর করবেন? প্রতিবাদ না-ও করতে পারেন ঝামেলায় জড়াতে না চাইলে - কিন্তু বিরক্ত হবেন না সিওর?

    যতক্ষণ কেউ আপনাকে টাচ না করছে ততক্ষণ মোলেশটেশান/ধর্ষণ এই অভিযোগগুলো কিন্তু অবান্তর। কিন্তু আমরা ওপরের সব ক্ষেত্রেই কিন্তু uncomfortable feel করবো।

    আমার সমস্যা কতদূর অব্দি আলাউ করা হবে আর কিভাবেই বা সেটা ডিফাইনড হবে?

    IPC S294 বলছে

    [294. Obscene acts and songs.—Whoever, to the annoyance of others—
    (a) does any obscene act in any public place, or

    (b) sings, recites or utters any obscene song, ballad or words, in or near any public place, shall be punished with imprisonment of either description for a term which may extend to three months, or with fine, or with both.]

    চুমু খাওয়া অবসিন না - মানলাম। ফ্রেঞ্চ কিস হবে তো? আর ওরাল সেক্স কেন অবসিন হবে? নেকিং/পেটিং এগুলো? আসল সমস্যা হল "Obscene actsঃ এর সংজ্ঞা আরো ভালো ভাবে দেওয়া দরকার। তার জন্য মনে হয় আদালতের দ্বারস্ত হওয়া ভালো তাই না?

    চুমু খাওয়ার অপরধে কাউকে ধরে কোনো ধর্মীয় বা রাজনৈতিক দলের সমর্থকরা পেটালে, নিশ্চয়ই সেটা অন্যায়, কিন্তু তার প্রতিবাদ কি ২০ মিনিট চুমাচুমি করলেই হবে ?

    সেই দলের দপ্তর ঘেরাও করা হোক, তাদের পতাকা পোড়ানো হোক - তাদের উদ্দেশে স্লোগান দেওয়া হোক আর আরো সদর্থক উদ্দেশে আদালতকে IPC S294 আরো ডিফাইনড করতে বলা হোক।

    ওই ২০ মিনিটের আন্দোলনে কোনোদিন কিছু বদলায়? যাদবপুরের ছাত্রছাত্রীদের থেকে আরেকটু মননশীলতা আশা করা কি অন্যায়?
  • Kaju | ০৬ নভেম্বর ২০১৪ ১৪:৫২264876
  • ভিসির কি গণচুম্বনাহত হবারও ভয় নেই !
    রাখে দিদি মারে কে - বুঝে গেছে তো !
  • জটাশঙ্কর ওঝা | ০৬ নভেম্বর ২০১৪ ১৪:৪২264875
  • এখনো ভিসি পদত্যাগ করেনি!
  • Kaju | ০৬ নভেম্বর ২০১৪ ১৪:৪০264874
  • নভেম্বরে তো এখন সেম শুরু হয়, সবই গেল।
  • Du | ০৬ নভেম্বর ২০১৪ ১৪:৩৬264873
  • হোককলরব নিয়ে উৎসাহিত লোকজন (সাধারন লোক) বোর হয়ে গ্যাছে। একজন বলছে শুনলাম। ধুর, ক্ষত্রিয় ভাব ছেড়ে এখন নৌটন্কী শুরু করে দিলে আর কি হবে?
  • জটাশঙ্কর ওঝা | ০৬ নভেম্বর ২০১৪ ১৩:৫৫264872
  • মনে হচ্ছে স্ট্যাটিস্টিক্স নিয়ে ভাল ধারণা না থাকায় অনেকেই কষ্ট পাচ্ছেন। কোয়ালিটেটিভ ডেটা প্রচুর পরিমাণে থাকলে কোয়ান্টিটেটিভ করে নেওয়া যায়। মূল কারণ বোরেলের থিওরেম। শুধুমাত্র নিজের নিজের অভিজ্ঞতানির্ভর আলোচনা কোথাও যায় না।
  • kc | ০৬ নভেম্বর ২০১৪ ১৩:৩৮264871
  • তাইলে কী দাঁড়াল? কে কে "চুমু চুমু চুমু চাই, চুমু খেয়ে বাঁচতে চাই" বলছেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত