এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সর্ষেবাটা মোচাকাটা চিতলের মুইঠ্যা ইত্যাদি ইত্যাদি (৩)

    d
    অন্যান্য | ০৮ ডিসেম্বর ২০০৯ | ৩৪১১১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ২২ এপ্রিল ২০১০ ২১:৪২425937
  • আমিই তো চেয়ে চেয়ে শুঁটকি খাই। বাড়িতে হয়না বলে। কারো বাড়িতে হয় শুনলে একেবারে আক্ষরিক অর্থে এর ওর থেকে চেয়েচিন্তে।
  • sinfaut | ২৩ এপ্রিল ২০১০ ০১:৩৬425938
  • আম্মো শুঁটকি মাছ খেতে বেশ পছন্দ করি। আর ঐ তেড়ে তেল আর ঝাল দেওয়ার পর ওতে মোটেই গন্ধ থাকে না। কুমড়ো দিয়ে খাইনি অবশ্য। তবে বেগুন আর আলু থাকে।
  • de | ২৩ এপ্রিল ২০১০ ১১:৩৪425939
  • অক্ষর জন্য কচুর লতি:

    (১) ছোলা আগের দিন রাতে ভিজিরে রাখতে হবে। কচুর লতি দেড় ইঞ্চি মাপে কেটে ওপরের পাতলা খোসা ছাড়িয়ে রাখতে হবে। এইটা একটু মন দিয়ে করতে পারলে ভালো হয়! খোসা থাকলে বাজে খেতে লাগে। এরপর পেঁয়াজ, রসুন, টোমাটো কুচিয়ে নাও। আদা (এক ইঞ্চি) আর কাঁচালঙ্কা (ঝাল বুঝে)একসাথে বেটে নাও। ইচ্ছে হলে এর সাথে একটু নারকোল বাটাও দেওয়া যায়। কড়াইয়ে তেল গরম করে পাঁচফোড়ন দাও। পেঁয়াজ আর রসুন দিয়ে ভাজো, সোনালী হলে আদা-কাঁচালঙ্কা বাটা দাও, টোম্যাটো কুচি দাও, নুন, হলুদ, অল্প মিষ্টি(ইচ্ছে হলে), এক চামচ জিরেগুঁড়ো দাও। টোম্যাটো একটু নরম হয়ে এলে কচুর লতি আর ছোলা দিয়ে একেবারে অল্প একটু জল দিয়ে ঢাকা দাও। এই জলটা টাটকা লতিতে নাও লাগতে পারে। কম আঁচে পুরো জিনিস-টা মাখামাখা অবস্থায় লতি আর ছোলা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে ফেলতে হবে।

    (২) অল্প সর্ষে আর নারকোল একটু নুন আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একসাথে বাটো। এরপর সরষের তেলে কালোজিরে, কাঁচালঙ্কা ফোড়ন দাও। সর্ষে-নারকোল বাটা, নুন, হলুদ, অল্প মিষ্টি দিয়ে কষিয়ে কচুর লতি দিয়ে চাপা দাও। মাখামাখা হলে নামিয়ে গরম ভাতের সঙ্গে খাও।

    (৩) পাতুড়ি --কলাপাতায় তেল মাখিয়ে একটা নন-স্টিক প্যানে তেল লাগিয়ে তার ওপরে রাখতে হবে। সর্ষে-কাঁচালঙ্কা-নারকোল বাটা, নুন, হলুদ, মিষ্টি মাখিয়ে কচুর লতিগুলোকে এই কলাপাতার ওপরে সাজাও। এরপরে আরেকটা কলাপাতায় তেল মাখিয়ে ওর ওপরে চাপা দাও। এরপর আরেকটা ঢাকনা দিয়ে চাপা দাও। খুব কম আঁচে লতি সিদ্ধ হয়ে গেলে নামিয়ে ফেলতে হবে। এটা করার আরেকটা ট্রিক হলো -- কলাপাতা দুটোকে টুথপিক দিয়ে এমন করে আটকে দিতে হবে যে ওল্টাতে গেলে ভিতরের জিনিস বেরিয়ে না যায়। এক পিঠের পাতা ব্রাউন হওয়ার পর বড় খুন্তি দিয়ে অন্যপিঠে উল্টে দিতে হয়। তবে অত ঝঞ্ঝাট করতে না চাইলে একদিকে করলেও হয়।

    (৩) চিংড়িমাছ সহকারে -- ছোট চিংড়ির খোসা আর কালো সুতো ফেলে অল্প ভেজে নাও। (১) নং য়ে ছোলার জায়গায় চিংড়িমাছ দিয়ে রিপ্লেস করো। নারকোল বাটা না দিয়ে সরু করে কুচিয়ে দিয়ে দাও।

    (৪) মটর ডালের ছোট ছোট বড়া বানিয়ে নাও। তেলে পাঁচফোড়ন, হিং, আদাবাটা, জিরেবাটা দাও। লতি, নুন, হলুদ, মিষ্টি দাও। অল্প জল দাও। একটু হয়ে এলে বড়াগুলো দাও। মাখামাখা হলে নামিয়ে নাও।
  • de | ২৩ এপ্রিল ২০১০ ১১:৪৪425940
  • বম্বে ডাক লইট্যা মাছই বটে। ওটাকে সিলিন্ড্রিক্যাল শেপে কেটে --বেসন,অল্প চালগুঁড়ো, নুন, হলুদ, লংকাগুঁড়ো, জিরেগুঁড়ো দিয়ে ব্যাটার তৈরী করে তাতে ডুবিয়ে ভাজলে খুব ভালো খেতে হয়।

    চিংড়ি শুঁটকি গরম জলে ধুয়ে ভালো করে চিপে জল ফেলে দিতে হবে। এরপর আচ্ছাসে তেল দিয়ে তাতে পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কাবাটা, নুন, হলুদ ইত্যাদী দিয়ে আর ঘন তেঁতুলগোলা দিয়ে শুকনো-শুকনো করে রেঁধে দ্যাখো! হুস-হাস করতে করতে একথালা ভাত শেষ হয়ে যাবে!
  • a x | ০১ মে ২০১০ ২১:৪৪425941
  • থ্যান্‌কু, দে। মনে হচ্ছে দুই নম্বরটাই বানানো যেতে পারে।
  • a x | ০১ মে ২০১০ ২১:৪৭425942
  • মেটের চাঁপ বা চাট

    মেটে
    প্রচুর পরিমাণে রসুন বাটা
    ভালো পরিমাণে দারচিনি বাটা, অল্প একটু এলাচ বাটা
    অল্প নুন
    অল্প হলুদ
    ভিনিগার

    সব কিছু মিশিয়ে ঘন্টা ১২ মেরিনেট কর।
    তারপর ঐ চাঁপের মতই ফ্ল্যাট বটম প্যানে সর্ষের তেল দিয়ে ফ্ল্যাট করে চেপে চেপে ভাজা ভাজা করে রান্না কর। সঙ্গে একটু ঢুকু ঢুকু চাই। আর যদি গেরস্থালী মানুষ রুটি দিয়ে খাবে বলে একটু মাখো মাখো কন্সিস্টেন্সি করতে চাও, তাইলে একটু পেঁয়াজ বাটা যোগ করে একই পদ্ধতি।
  • sana | ০২ মে ২০১০ ০৭:৪৫425943
  • চিকেনের মেটে আমি বেশ কয়েকবার করেছি,খুব ভালো হয়েছিলো। মেটে গুলোকে আর একটু ছোটো করে কেটে প্রথমে নুন-গোলমরিচ-ভিনিগার-একটু লেবুর রস-অলপ লঙ্কা গুঁড়ো মাখিয়ে ১৫ মিনিট রাখতে হবে;তারপর এতে আদা-রসুন-অলপ পেঁয়াজ বাটা দিয়ে আরো ২-৩ ঘন্টা ম্যরিনেট করে প্যানে তেল দিয়ে অনেকটা পেঁয়াজ কুচি ভাজতে হবে,বাদামি রং হলে ঐ ম্যারিনেটেড মেটে দিয়ে
    কষাতে হবে; ভালো করে কষে গেলে অলপ জলের ছিটে দিয়ে ঢাকা দিতে হবে।
    তারপর,বেশ কিছুটা ধনেপাতা আর একটু কাঁচালংকা কুচি দিয়ে নামাতে হবে।
  • til | ০২ মে ২০১০ ০৮:০৩425944
  • কয়েকটি সোজা রেসিপি:

    (১) পাম্পকিন সুপ

    কুমড়ো ডুমো ডুমো (২" সাইজ আন্দাজ) প্রেশার কুকারে সেদ্ধ করে ( খোসা সমেত যদি জাপানীজ ভ্যারাইটী হয়, বাটার নাট বা অন্য হলে খোসা বাদ ) নিয়ে তারপর ব্লেন্ডারে এ দাও; ঘন লেই মতো হবে। তাতে আন্দাজ মতো জল দিয়ে ফেঁটাও সামান্য, বাটার দাও আর যদি পারো তো ধনে seeds ( corriander) একটু রোস্ট করে নিয়ে, তারপর গুঁড়ো করে ছড়িয়ে দাও (ফ্রেশ গুঁড়ো, বাড়িতে তখনই করা ধনে গুঁড়ো, the best)।
    একটু গোল মরিচ এর গুঁড়ো ও দিও (ফ্রেশ কিন্তু); আমি অবশ্য কুচি কুচি কাঁচা লঙ্কাও দিই। এবার সুপ হিসেবে খাও একটু ক্রীম ছড়িয়ে দিয়ে দাও ওপরে, গরম গরম খাও। সঙ্গে চীজ স্টিক্স হলে তো কথাই নেই। খুব সোজা এবং পেট ভরে যায়, কালারটা তো কাঁচা সোনা। শীতকালে তো অনবদ্য।

    (২) তড়কা (রিয়াল কুইকি)

    ফ্রাইং প্যানে এক টুকরো (generous) বাটার দাও, গলে এলে কিছু (আধ টেবিল চামচ) জিরে(দানা, গুঁড়ো নয়) ছেড়ে দাও, ভালো করে ভাজতে দাও, Be quick, চড় চড় করতে শুরু করবে; কিন্তু একটু সামান্য কালো হবার আগেই নামিয়ে ভাতের ওপর ছাড়িয়ে দাও; ওহ বলতে ভুলে গেছি।
    আগেই গরম ভাতে চুড়ো করে তাতে মুসুরী ডাল ও সামান্য টক দই (বদলে yoghurt) দিও;
    এবার চড় চড় করতে থাকা জিরে মাখন তাতে ঢেলে দাও ফ্রায়িং প্যান থেকে কেঁকে কেঁকে। হাত দিয়ে মেখে খেয়ে দেখো, ঐ কালো কালো জিরে গুলো অমৃত লাগে।
    এটা রেসিপি ঠিক নয়, তবে ফ্রীজ খালি থাকলে বেশ কাজে দেয়। সব মিলিয়ে ২/৩ মিনিট লাগে না। Real quickie!
    ---

    পরের বার:
    পেঁয়াজ মাশরুমের স্যান্ডউইচ, বাড়ীতে নান তৈরীর সরল উপায়।
  • sana | ০২ মে ২০১০ ০৮:০৫425945
  • ও ম্যারিনেশান এর সময় হলুদ-ও দিতে হবে। আর এতে নামাবার আগে একটু চিনি দিতে হবে। Extra টমেটো আর নয় কিন্তু,বেশী টক হয়ে যাবে।
  • Du | ০২ মে ২০১০ ২১:৪৫425947
  • অনেক থ্যাংকু সানা, এখনই বানাচ্ছি।
  • Tim | ০৩ মে ২০১০ ০০:১২425948
  • আমি খানিকটা ইম্প্রোভাইজ কল্লাম। মেটে ( দুদি জিগ্যেস করলো রেসিপির কথা, আমারো তখনই আইডিয়া এলো আরকি) ছোটো ছোটো টুকরো করে শানের মশলা দিলাম (লিভার কারি), টক দই অল্প, রসুন এক চামচ আর আদা এক চামচ। সব ভালো করে মেখে রেখে দিলাম, যেন মনেই নেই রান্না করার কথা। এক ঘন্টা মতন।
    পেঁয়াজ ভাজলাম এট্টু বড়ো করে কেটে, আলু দিলাম ছোটো টুকরো করে তাতে। বেশ করে ভেজে নিয়ে টম্যাটো সস হলুদ জিরে ধনে লঙ্কাগুঁড়ো আর বেশ কটা কাঁচালঙ্কা দিয়ে কষানো হলো। মিনিট তিনেক মত কষিয়ে তারপর দিলাম ঘি আর গরম মশলা। আরো মিনিট পাঁচ কষানো হলো। অত:পর ঢাকা দিয়ে ঢিমে আঁচে মিনিট দশ কি পনেরো বসিয়ে রাখা হলো। বেশ শুকনো মত হয়েছে ব্যাপাট্টা। ভালোই লাগলো।
  • tkn | ০৩ মে ২০১০ ২২:২২425949
  • মেটেগুলো কি করলি? ওগুলোও দিয়ে দিলিনা কেন! আরো ভালো হত :-))
  • Nina | ০৩ মে ২০১০ ২২:৪৪425950
  • :-))))
  • Tim | ০৩ মে ২০১০ ২৩:০৬425951
  • :-)))))

    দিয়েছি দিয়েছি। রেসিপির বিউটিটা খ্যাল কল্লে? একাধারে ভেজ ননভেজ কম্বি। মেটে দেওয়ার আগে তরকারিটা আলাদা করে তুলে রেখে তারপর ননভেজ রান্নাটা হবে।
  • a x | ০৩ মে ২০১০ ২৩:১৩425952
  • লিখেই তো দিয়েছে মনেই নেই রান্না করার কথা। টিম সত্যবাদী।
  • suvu | ০৩ মে ২০১০ ২৩:১৬425953
  • suvu | ০৩ মে ২০১০ ২৩:২৪425954
  • আপনাদের লেখাগুলো পড়ে দু:খময় জীবনে বড্ড আনন্দ পেলুম। তবে আমি ডাল,আলুসেদ্ধ আর বেগুনভাজা ছাড়া আর কিচু রানতে জানি না।
  • tkn | ০৩ মে ২০১০ ২৩:৩৭425955
  • :-))))
  • A | ০৪ মে ২০১০ ০০:৩৪425956
  • আর আমি কিছু "রানতে" চাইওনা। উ: কেউ যদি রেনে খাওয়াতো রোজ রোজ :(
  • Debo Hozo | ০৪ মে ২০১০ ০০:৪৮425958
  • বাড়িতে নান বানাবেন? ( কূক দের চাগ্রি টা খাবেন?)
    বাড়িতে বড়ো প্রেসার কূকার আছে তো ? না থাকলে ভারি লোহার করাই জোগার করুন।
    আটা নিন, অল্পো টক দৈ, অল্পো লুন, চিনি দিন, হাপ কাপ অল্পো গরম জলে এক্তু ইস্ট দিন।
    এবার ভলো করে আটা মাখুন, বেস ভালো কোরে টিপে টিপে !! দলাই মালই করে মাখুন ( জানি এটা ভালৈ পারবে ছেলেরা)
    এবার রেখে দিন ২-৩ ঘন্টা
    ছোটো চোটো লেচি কোরে হাতে থাব্রে থাব্রে ( বেলে্‌তও পারেন ) নান এর শেপে আনুন।।।দেখে্‌বন জেনো খুব পাত্‌ল জেনো না হয়।
    প্রেসার কূকার গরম করুন।
    এবার হাতে অল্পো জল নিয়ে নানে র এক দিকে জল লাগিয়ে প্রেসর কূকারে এর ভিতোরে অটে্‌ক দিন ( জে ভাঁবে ঘুটে দেয়)।
    এবার প্রেসার কূকার টা উল্টে আগুনের মধ্যে ধরুন। । ১-২-৩- ২০ সেকেন্ডের এর মধ্যে রেডি
    এবার সাবধানে প্রেসার কূকারের মধ্যে হাত ঢুকিএ নান টা বার কোরে নিয়ে আসুন।
    (বারিতে গাম্‌ছা থাকলে ওটা দিয়ে পাগরি পরে পরিবেসন করবেন প্লিস)।
    হোজো দেবু
  • M | ০৪ মে ২০১০ ১৩:২৯425959
  • একটা হ্যান্ডেল ওয়ালা চাটুতে(নন স্টিকি নয় কিন্তু)নান দেবুর ঐ জল দিয়ে আটকানো নানের অ্যানসেস্টরকে একই পদ্ধতিতে চিপকে দিয়ে হ্যান্ডেলের সাহায্যে চাটুকে টাঁই করে উল্টে গ্যাসে সেঁকে নিয়ে তারপর আবার সোজা করে চিমটে দিয়ে খিমচে তুললেও চলবে।হাতে ছ্যাঁকা খেতে হবেনা।

    কিন্তু আটা দিয়েও হবে? আমি তো ময়দা জানতুম।
  • M | ০৪ মে ২০১০ ১৩:৩০425960
  • কিন্তু হট প্লেটে হোগা কি নেহি হাম নেহি জানতা।
  • til | ০৪ মে ২০১০ ১৬:৪৩425961
  • বিগ M,
    নান বানাতে চান, বিনা হাত পুড়িয়ে? ঐ হোজোর রেসিপি তো আত্মহত্যার রেসিপি। মানে হাত পুড়ে গ্যাংগ্রিন।
    আমায় জানান, ইমেলে সহজ সরল পদ্ধতি পাঠিয়ে দেব।
    এখানে কেন দিলাম না? ধ্যুস, আমার রেসিপি কেউ টেরাই ও করলো না।
    নান ৯৭% অরিজিনাল হবেক, মম গ্যারান্টি, আর জানেনই তো, ম্যঁয় ঝুট নেহি বোলতা!
  • M | ০৪ মে ২০১০ ১৬:৫৭425962
  • আরে জেমস/তিল,
    ইয়ে কোহি পুছনেকা বাত হ্যায়?তবে এখানেও সবাই কিন্তু পড়ে, কোন উত্তর না দিলেও,কাজেই মন খারাপ নাহি করনেকা, এখেনে দিলেও অনেকেই টেরাই করবে নিশ্চিত।দিয়ে ফেলুন।
  • til | ০৪ মে ২০১০ ১৭:০৯425963
  • বি M এর জ্ঞাতার্থে

    ময়দা মাখুন ময়ান দিয়ে (অ্যাজ ইউজুয়াল), মাখবার সময় টক দই (yoghurt ও চলিবেক) ও dry yeast দিবেন অল্প আর কিছু কালোজিরে। ইষ্ট ইজ মাস্ট।
    মাখুন তার পর একটা প্ল্যাস্টিকের ব্যাগে ভরে ফ্রীজে চালান। আধ দিন বাদে দেখবেন ইষ্ট বাবাজীগণ ফুলে ফেঁপে উঠেছেন।
    বের করে লেচি করুন, মোটা মোটা। বেলুন ও এক একটা করে তাওয়াতে সেঁকুন। সেঁকবার সময় ফ্ল্যাট খুন্তি দিয়ে চাপুন (এটাও কি বলে দিতে হবে?)। ফুলবেই ফুলবে এবং নানের ট্রেডমার্ক কালো কালো পোড়া স্পট হবেই। চাইলে মাখন দিয়ে পরিবেশন করুন।
    নো হাতপোড়া, নো কিচ্ছু!
    --
    আমি তিল, কিন্তু জেমস কে বাওয়া?
  • rimi | ০৪ মে ২০১০ ১৯:০৮425964
  • ইস্ট কোথায় কিনতে পাওয়া যায়?
  • Sibu | ০৪ মে ২০১০ ১৯:২৮425965
  • রিমি কেন ঈস্ট খোঁজ করছে? ওটা তো আকার করার কথা :))।
  • kk | ০৪ মে ২০১০ ১৯:৫৯425966
  • রিমি,
    যেকোনো গ্রোসারী স্টোরে বেকিং আইলে পাবে ড্রাই অ্যাকটিভ আর ইনস্ট্যান্ট দু রকমেরই ঈস্ট। কোথাও কোথাও বেকিং আইলে রাখেনা, সেসব দোকানে যেখানে ময়দা থাকে তার পাশের তাকে পাবে।
  • Nina | ০৪ মে ২০১০ ২১:৫৭425967
  • তিল
    তিলের নাড়ু তো সবাই বেশ তৃপ্তি সহকারে খাচ্ছিল--আমি তো খুব মিস করি তোমার তিলের নাড়ু---কিন্তু তুমি তো আর সেটার ধার দিয়ে যাচ্ছনা।
    তোমার নানের রেসিপি খুব ভাল। ময়দায় অনেক কিছুই তো মাখা যায়---মেথি অর শুখনো লঙ্কার ফ্লেক্স--আহ! দারুণ হয়।

    ওরে কিকিয়া
    আমি এলুম বলে ---তোর হাতে নান চাখতে --কদিন আছিস ওখানে একটু জানাস।
  • rimi | ০৫ মে ২০১০ ০০:২৮425969
  • কেক, অনেক অনেক ধন্যবাদ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন