এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ক্যুইজ

    lcm
    অন্যান্য | ১২ জুন ২০০৯ | ২৯৫৬৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arijit | ২৩ জুন ২০০৯ ১৬:১৫417508
  • রাস্তার নাম জিগ্গেস করা যাবে বুঝি? তাইলে বলো -

    (৫৮) মানিক বন্দ্যোপাধ্যায় সরণীর অজ্জিনাল নাম কি?
    (৫৯) রসা রোড কার নামে? এই রাস্তার বাকি নামগুলো কি?
  • r | ২৩ জুন ২০০৯ ১৬:১৮417510
  • ৫৮) রাস্তাটা তো রিজেন্ট পার্কে। এর আবার পুরোনো নাম আছে নাকি?
  • dipu | ২৩ জুন ২০০৯ ১৬:১৮417509
  • ৫৮) মুর এভিনিউ।
  • Arijit | ২৩ জুন ২০০৯ ১৬:২১417511
  • (৬০) ভারতীয় ফুটবলের প্রথম সোনালী গোল কে করেছিলো?
    (৬১) কলকাতা ফুটবলে বুট পরিহিত প্রথম ফুটবলার কে?
    (৬২) জাকার্তা এশিয়ান গেমস (১৯৬২)-র ভারতীয় ফুটবল দল সোনা জেতে। ওই গেমসে একটা বড়সড় গোলমাল হয় যার ফলে ভারতীয় দলের ওপর লোকে খচে যায়। তার পরেই একজন ভারতীয় প্রতিযোগী একটা গান লেখেন যেটা ভারতীয় সমস্ত অ্যাথলীট/খেলোয়াররা গাইতে শুরু করেন। কি গান?
  • Arijit | ২৩ জুন ২০০৯ ১৬:২২417512
  • (৫৮) দিপুখোকা - ২ পয়েন্ট, রঙ্গন - ১ পয়েন্ট
  • arjo | ২৩ জুন ২০০৯ ১৮:২০417513
  • ৬০) বাইচুং ভুটিয়া
  • dipu | ২৪ জুন ২০০৯ ১০:০৮417514
  • ৬৩) মৃত্যুশয্যায় আইনস্টাইনের বলা শেষ কথাগুলি কি?
  • dipu | ২৪ জুন ২০০৯ ১৫:৩৯417515
  • ৬৪) আমি কে সিরিজের শেষ পোশ্নো.....

    আধাসামরিক বাহিনীর এক ডাক্তার সায়ানাইড ক্যাপসুল খাইয়ে আমাকে খুন করে। যুদ্ধ তখন প্রায় শেষ হয়ে এসেছে। ঐ একই দিনে আমার পাঁচ সন্তানকে গুলি করে খুন করা হয়। যুদ্ধ শেষ হওয়ার পর কবর থেকে আমার দেহ তুলে ছবি নেওয়া হয়। চিনতে পারো?
  • vikram | ২৪ জুন ২০০৯ ১৬:০৪417516
  • ৬৫) বিলাইতি হিরণ কাকে বলা হয়?
  • Sags | ২৪ জুন ২০০৯ ১৬:১৬417518
  • আছা গুগুল ব্যবহার করা যাবে। প্লিজ।
  • Sags | ২৪ জুন ২০০৯ ১৬:২৬417519
  • ৬৪ মুসোলিনি
  • dipu | ২৪ জুন ২০০৯ ১৬:৩১417520
  • ৬৪) Sags ভুল।
  • Arpan | ২৪ জুন ২০০৯ ১৭:০১417521
  • মুসোলিনিকে তো ফাঁসিতে চড়ানো হয়েছিল। তাই না?

    (দেখেছ, আমি কেমন সৎ। গুগল করি নাই।)
  • pharida | ২৪ জুন ২০০৯ ১৭:০৩417522
  • ৬২) ভারতীয় দল জাতীয় সঙ্গীত গাইতে পারে না - হেব্বি বাওয়াল - চূনী গোঁসাই তখন "মেরা জুতা হ্যায় জাপানী" গাইতে বলে - আর জাতেয় সঙ্গীত এর সময়ে ঐ গান গেয়ে মার্চ পাস্টে মুখরক্ষা হয় -

    ঠিক নাকি ভুল মনে পড়লো?
  • dipu | ২৪ জুন ২০০৯ ১৭:০৪417523
  • না, গুলি করে মারা হয়েছিল (গুগল করে বল্লাম)
  • Arpan | ২৪ জুন ২০০৯ ১৭:১৮417524
  • হ্যা, গুলি করে মারা হয়েছিল। তারপরে ঝুলিয়ে রাখা হয়েছিল যাতে লোকে মৃতদেহে পাথর ছোঁড়ে। (গুগল করে বল্লাম)
  • dipu | ২৪ জুন ২০০৯ ২০:৩০417525
  • কেউ পারবে না?! ক্কেউ না? বলে দোবো?
  • dri | ২৪ জুন ২০০৯ ২০:৪৮417526
  • দিপু, তোমার প্রশ্নে কি আমার মত বুড়ো মানুষ অ্যালাওড? তাহলে তোমার ৬৪ টা ট্রাই করতাম।
  • dipu | ২৪ জুন ২০০৯ ২০:৫৩417527
  • অবিশ্যি অবিশ্যি :-)
    কুইজে আবার বুড়ো মানুষ কি!
  • dri | ২৪ জুন ২০০৯ ২০:৫৬417529
  • গ্যোবল্‌স?
  • dipu | ২৪ জুন ২০০৯ ২০:৫৯417530
  • গোয়েবলস তো কপালে গুলি করে আত্মহত্যা করেন। তার আগে নিজের স্ত্রীকে গুলি করেন। এবং তারও আগে ওনার স্ত্রী পাঁচ সন্তানকে সায়ানাইড খাইয়ে মারেন। Der Untergang সিনেমায় ঘটনাটা দারুণভাবে দেখানো হয়েছে।

    দ্রি খুউউব কাছাকাছি গিয়েছিলেন :-)
  • Samik | ২৪ জুন ২০০৯ ২১:০১417531
  • গোয়েরিং?
  • dipu | ২৪ জুন ২০০৯ ২১:০৩417532
  • গোয়েরিং কিভাবে মারা গিয়েছিল জানি না। গুগলিয়ে বলছি :-)
  • dri | ২৪ জুন ২০০৯ ২১:০৪417533
  • গ্যোরিংএর ন্যুরেমবার্গে বিচার হয়েছিল না? নাকি ভুল বল্লাম?
  • Samik | ২৪ জুন ২০০৯ ২১:০৬417534
  • নাহ্‌। সে বন্দী অবস্থায় ফঁসির আগের দিন সায়ানাইড ক্যাপসুল খেয়ে আত্মহত্যা করেছিল।
  • dipu | ২৪ জুন ২০০৯ ২১:০৭417535
  • হ্যাঁ, ন্যুরেমবার্গে বিচারে ফাঁসির আদেশ হয়েছিল। ফাঁসির আগের রাত্রে সায়ানাইড খেয়ে সুইসাইড করেন।

    উত্তরটা ব্লন্ডি। হিটলারের প্রিয় জার্মান শেফার্ড। হতাশ হলেন? :-)
  • dipu | ২৪ জুন ২০০৯ ২১:১২417536
  • ৬৩) মৃত্যুর আগে আইনস্টাইন কি বলেছিলেন তা কোনদিনই জানা যাবে না। নার্স জার্মান জানত না।
  • dri | ২৪ জুন ২০০৯ ২১:১৩417537
  • ওক্কে বস :-)।
  • dipu | ২৪ জুন ২০০৯ ২১:২৫417538
  • ব্যাপারটা ঘটে হিটলার সুইসাইড করবেন ঠিক করে ফেলার পর। হিটলার সায়ানাইড ক্যাপসুলগুলোর ক্ষমতা সম্পর্কে নিশ্চিত ছিলেননা। অগত্যা ব্লন্ডিকে গিনিপিগ বানানো হয়। গোয়েবলসের ছেলেমেয়েরা ব্লন্ডির ছানাদের নিয়ে খেলা করছিল। তাদের থেকে জোর করে কেড়ে বাঙ্কারের ওপরের বাগানে কুকুরছানাগুলোকে গুলি করা হয়।

    হিটলারের শেষ দু-তিনদিন Der Untergang এ দারুণ দেখানো হয়েছে। এপিকস্য এপিক সিনেমা।
  • arjo | ২৪ জুন ২০০৯ ২২:০৪417540
  • ৬৫) আমি একটি কুকুর। প্রভুর গান শুনতে ভালোবাসি। আর আমার সেই গান শোনার ছবিও খুব বিখ্যাত। লোকে খিল্লি করতে প্রশ্ন করে আমি ছেলে না মেয়ে? কেউই আমার নাম জানে না। আপনি জানেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন