এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শিশুশিক্ষা ও বিদ্যালয় অতীত বর্তমান ও ভবিষ্যত

    rimi
    অন্যান্য | ১৯ সেপ্টেম্বর ২০০৮ | ২৩১৪৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r | ২৪ নভেম্বর ২০০৮ ১৭:৪৭402242
  • >< ^*

    :-/
  • r | ২৪ নভেম্বর ২০০৮ ১৭:৫০402243
  • মানে:

    আমর কমিউনিকেশন খুব ভালো।

    আমার বোর লাগছে।
  • sinfaut | ২৪ নভেম্বর ২০০৮ ১৭:৫১402244
  • ভাগ্যিস বুঝিয়ে দিলে। নইলে প্রথমটা তো কেমন ফেরেঞ্চ কিসের মত লাগছে। অবশ্য সেটা একটা বিশাল কমিউনিকেশনই বটে।
  • r | ২৪ নভেম্বর ২০০৮ ১৭:৫৯402245
  • অন্যান্য ভাষাতেও বলতে পারি:

    আমাং কং মিং উং নিং কেং শং খুং ভাও।

    মুই কমিউনিকেসনিও ফাস্তো কেলাসো।
  • san | ২৪ নভেম্বর ২০০৮ ১৮:০৮402246
  • অন আ সিরিয়াস নোট :

    টেকিরা শুধুই কাজ করবে, ম্যানেজাররা শুধুই বকরবকর - এসব মধ্যযুগের শ্রেণীবিভাগ।ওসব আগের জেনারেশনের লোকেরা ভাবে। কোন এগ্রিমেন্টে লেখা ছিল যে তোমাকে এক্সেল আর ভিবি স্পেশালিস্ট হিসেবে নেওয়া হয়েছে অতএব ইংরিজি লেখাটা তোমার কাজের মধ্যে পড়েনা? কোড লেখা এবং কমিউনিকেশন দুটোই তোমার কাজের মধ্যে পড়ে এইরকম তো আমি বলতেই পারি কারুর ম্যানেজার হিসেবে। না কি কোনটা কার কাজ বা কাজ নয় সেটাও বাইরের লোকের গুরুতে বসে ঠিক করার কথা, ম্যানেজারের নয়?

    আর যার যেটা কাজ বা যেগুলো কাজ সেগুলো নির্ভুলভাবে করতে না পারলে সে ইনএফিশিয়েন্ট। ভিবিতে 'ক্রমাগত' ভুল করলেও তাই, ইংরিজিতে ক্রমাগত ভুল করলেও তাই। পারফেকশনের চাহিদার সঙ্গে হ্যাংওভারকে গুলিয়ে ফেললে বুঝতে হবে কোথাও হ্যাংওভার নিয়ে কোনো অবসেশন আছে। সবেতেই ভূত দেখা অভ্যেস।

    ** বাকিদের বোর করার জন্য দু:খিত, কিন্তু এতটাও দু:খিত নই যে লিখবোনা।
  • sinfaut | ২৪ নভেম্বর ২০০৮ ১৮:১০402247
  • ইটালিয়ান:

    মাম্মা কমিউনিকেসন্নি মিয়া বেল্লিসিমো।

    স্প্যানিশ:

    হোলা! মুই কমিউনিকেসিওন বুয়েনা।

    জার্মান:

    ইশ কমুনিকাটিওন ইস্ট গুঠ। হাইল বিশ্বায়ন।
  • r | ২৪ নভেম্বর ২০০৮ ১৮:২৬402248
  • সব সাম্রাজ্যবাদী ভাষা!

    ইথিওপিয়ান: মেমে কমুনি কেসুনি হুম্মো হুম্মো।

    ইয়েমেনি: আল মামি খ্‌খামি নিখ্‌খ্‌খ্‌সন আল বেহস্ত।

    ভানোয়াতু: ম্যাঁও ম্যাঁও ম্যাঁও ক্যাঁও ভাও, ক্যাঁও ভাও।
  • arjo | ২৪ নভেম্বর ২০০৮ ১৯:২৯402249
  • লার্ণিং ইংলিশ - দ, ভাগ্যিস বললে এইসব মাথায় রাখা হয়েছিল, নইলে ছাত্র হয়ে বুইতেই পারি নি। প্রসঙ্গত আমাদের স্কুলে কোনো লাইব্রেরী ছিল না। আমাদের পাড়ার লাইব্রেরীতে ইংরিজি বই পাওয়া যেত না। ইংরিজি খবরের কাগজ পড়ার চেষ্টা করেছিলাম। কিন্তু ঘেরাওড আর লাঠিচার্জডে আটকে গিয়ে ঘুড়ি ওড়াতে চলে যেতাম। স্টেটসম্যানের ইংরিজিটা যেন কেমন। দুই ছত্র পড়তে হলে ১০০ বার ডিকশনারী দেখতে হত। ওর থেকে জিওমেট্রীর এক্সট্রা অনেক ইন্টারেস্টিং ছিল।

    অরিজিত, যেকোনো ভাষা যত ছোট থেকে শুরু করা যায় ততই ভালো। ছোটবেলাতেই ল্যাঙ্গুয়েজ অ্যাডাপ্টবিলিটি অনেক বেশি থাকে।

    কনসালটিং ও ইংরিজি - বহু বছর বিভিন্ন রকমের কনসালটিং করলাম। অফশোর, অনসাইট, টেক লিড, অ:কো: এবং আরও অন্যান্য কিছু কিন্তু ইংরিজির জন্য কিস্যু আটকায় না। স্যান যা লিখেছে খুবই ঠিক কথা। অফশোরে এই নিয়ে লোকে বহুত জলঘোলা করে। যারা অফশোরে ঐরকম ঝোলায়, তারা অনসাইটে এলে একমাসের মধ্যেই তুখোড় হয়ে যায়, এ অনেক দেখেছি। অফশোর থেকে ক্লায়েন্ট কল খুব ঝাড়ের ব্যপার। টেলিফোনে লোকের কথা বুঝে আবার নিজের কথা বোঝানো। ওরে বাপরে। ড্রাইভ থ্রু তে গেলেই বোঝা যায়, কি কঠিন। যারা পারে তারা মহান, যারা পারে না তাদের দোষ দিয়ে কোনো লাভ নেই।
  • rimi | ২৪ নভেম্বর ২০০৮ ২০:১২402250
  • লার্নিং ইংলিশে বাইরের বই কাগজ ইত্যাদি পড়ার উপরে জোর দেওয়া হয়েছিল? সেইসব বাইরের বই আসবে কোথা থেকে সেটা না ভেবে চিন্তে এই রকম পদ্ধতি চালু করার থেকে না করা অনেক ভালো নয় কি?

    আরো একটা ব্যপার, লার্নিং ইংলিশে যতই বাইরের বই পড়ার দিকে জোর দেওয়া হোক, বইতে যেসব টেকস্ট ছিল সেগুলো রীতিমতন আনইন্টারেস্টিং, বর্ণ পরিচয়ের সঙ্গে বিশেষ তফাৎ নেই। ছবির কথা ছেড়েই দিচ্ছি, ভালো ভালো গল্প বা কবিতা ছিল না বললেই চলে।

    টিচাররা নিজেরা যে পদ্ধতিতে শিখেছেন, সেই পদ্ধতির বাইরে যেতে হলে তাঁদের নিজেদের আগে এক্সটেনসিভ ট্রেনিং দরকার। সেসব, অন্তত, মফস্বলের স্কুলে কিছুই হয় নি।
  • d | ২৪ নভেম্বর ২০০৮ ২১:৪০402252
  • সে তো আমিও বলি। প্রথম থেকেই বলে আসছি যে দুম করে লার্নিং ইংলিশ চালু করবার আগে অনেক কিছু করবার ছিল। সেসব কিস্যুই না করে ..... আরো একটা ব্যপার হল যে মন্ত্রী সান্ত্রীরা যেহেতু কলকেতার বাইরে আর কিছু আছে বলে ভাবেন না, কাজেই তেনারা গ্রাম তো দূরের কথা, মফস্বলের কথাও চিন্তা করেন নি।
    তবে নিজেদের ছেলেপুলেদের কথা অবশ্য ভাবতে ভোলেন নি।
  • Du | ২৫ নভেম্বর ২০০৮ ০০:০৭402253
  • কথা হল তোমরা সবাইই তো নিজের নিজের ক্ষেত্রে এতই ভাল করেছ যে হয় ন্যাড়াবাবুর কথা ঠিক নয়তো লার্নিং ইংলিশ পদ্ধতি এমন কিছু খারাপ নয় ;-)
  • AB | ২৫ নভেম্বর ২০০৮ ০৬:২৪402254
  • উফ্‌ফ: too good
    বিশেষ করে ঐ "আল বেহস্ত" টা জাস্ট ভাবা যায় না
  • Arijit | ২৫ নভেম্বর ২০০৮ ১০:০৩402255
  • মফস্বল বা গ্রামে ড্রপ-আউটের সংখ্যা ওই পদ্ধতি চালু করার পিছনে একটা কারণ ছিলো - যাকগে - এই নিয়ে বাইট খরচ করে লাভ নেই...

    সমস্যা হল সবকিছু একদম পারফেক্ট করে কাজে নামতে হলে অনেক কিছু কোনদিনই হবে না। ফ্রেমওয়ার্ক তৈরী হবার জন্যেই বসে থাকতে হবে। এই যে সব দেশের শিক্ষাব্যবস্থার প্রশংসা করি আমরা - সে সব জায়গাতেও চেঞ্জটা কন্টিনিউয়াস, এবং দুটো কাজ একসাথে চলে। আর আমরা যে কোন রকম বদলকে ভয় পাই।
  • arjo | ২৫ নভেম্বর ২০০৮ ১৯:১১402256
  • না না বদলে যাওয়াকে ভয় পাওয়ার অধিকার তো নেই। আমাদের জিগ্যেস করে তো আর লার্ণিং ইংলিশ ইমপ্লিমেন্ট করা হয় নি। নিজেরা অনুভব করেছি, তাই বলছি। ওটা একেবারে পায়ে কুড়ুল মারার মতন ছিল। অনেক ফল ভুগতে হয়েছে। আমি চাইব না আমার ছেলে এইসব তুঘলকীয় পরীক্ষানীরিক্ষার গিনিপিগ হোক।
  • shyamal | ২৫ নভেম্বর ২০০৮ ১৯:৩৪402257
  • এই লার্নিং ইংলিশ কথাটা অনেক পোষ্টে দেখছি। এটা কি জিনিষ? এটা কি সিপিএমের ক্লাস সিক্স থেকে ইংরেজি পড়ানো?
  • arjo | ২৫ নভেম্বর ২০০৮ ১৯:৩৬402258
  • হ্যাঁ।
  • Arpan | ২৫ নভেম্বর ২০০৮ ২২:১৮402260
  • শুধু লার্নিং ইংলিশ নয়। আরো আছে।
  • Arpan | ২৫ নভেম্বর ২০০৮ ২২:১৮402259
  • আজ্জোর লাস্ট লাইনটাকে সাপোট করলুম। হাড়ে হাড়ে ভুগেছি।
  • Arijit | ২৬ নভেম্বর ২০০৮ ১০:৩৮402261
  • আরেকটা প্রশ্ন ছিলো। অন্যান্য দেশে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কোন ক্লাসে শুরু হয়? ইংল্যাণ্ডে জানি ইয়ার সিক্সে ফ্রেঞ্চ/জার্মান ইত্যাদি শুরু হয়। আম্রিকায় কোন ক্লাসে? অন্যান্য ইউরোপীয় দেশেই বা কোন ক্লাসে? সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হলেও ইংরিজী নিয়ে এত কাড়াকাড়ি - এর কতটা বাস্তব, কতটা মিথ? অন্যান্য "উন্নত' দেশগুলোর কথা মাথায় রেখে উত্তর দিলে ভালো।
  • Arijit | ২৬ নভেম্বর ২০০৮ ১০:৪০402263
  • কি জানি - যারা ফল ভুগতে চেয়েছে তারা হয়তো ভুগেছে। যারা চায়নি, তারা ভোগেনি - মানে ওই লার্নিং ইংলিশ পড়েও তো কত লোককে...

    যাক গে। পার্সেপশনের ব্যাপার।
  • sifnaut | ২৬ নভেম্বর ২০০৮ ১০:৪২402264
  • অন্যান্য উন্নত দেশগুলোর কথা মাথায় রেখে উত্তর দিলে খুব ভুল। অন্যান্য উন্নত দেশে চাকরী ক্ষেত্রে বা যেকোনো প্রফেশনে ইংরাজীর যতটা না প্রয়োজন ভারতে প্রয়োজন তার থেকে অনেক বেশি। সে অ্যাকাডেমিকস হোক বা চাকরী।
  • Arijit | ২৬ নভেম্বর ২০০৮ ১০:৪৫402265
  • জানি এবং সেইটাই বলছি। কেন? এটা রিয়েল না আর্টিফিশিয়াল না মিথ? চাইলে নিজের ভাষার গুরুত্ব বাড়ানো কি সম্ভব?
  • sinfaut | ২৬ নভেম্বর ২০০৮ ১০:৫০402266
  • রিয়েল না আর্টিফিশিয়াল না মিথ এই ত্রন্ধে ভোগার পিছনে কারনটা/গুলো কী বা কী কী? আমি তো এমন কোনো ত্রন্ধে ভুগছি না। ইংরাজী নিয়ে কাড়াকাড়ি কে আমার অন্তত রিয়েল ছাড়া কিছু লাগছেনা।

    তবে সত্যি, সাপোর্টার হো তো অ্যায়সা। ;-)
  • Arijit | ২৬ নভেম্বর ২০০৮ ১০:৫৩402267
  • ত্রন্ধ মানে কি?

    ভোগার কারণ হল অন্য দেশগুলো দেখা। স্প্যানিশ বা জার্মানরা অ্যাকাডেমিয়া হোক কি ইন্ডাস্ট্রী, দিব্যি মানিয়ে নেয়। বড় বড় কনফারেন্সে ইংরিজীতে পেপারও লেখে, প্রেজেন্টও করে - ভাঙা ভাঙা ইংরিজী হলেও।
  • Arijit | ২৬ নভেম্বর ২০০৮ ১০:৫৮402268
  • সাপোর্টার/অসাপোর্টার ব্যাপার নয়। আমি রিয়েলিটিটা বুঝি। কিন্তু সেটাকে আমার রিয়েলি আর্টিফিসিয়াল বলে মনে হয়।
  • shyamal | ২৬ নভেম্বর ২০০৮ ১১:০০402269
  • তফাৎটা হল ইংরেজি ভারতে একটি ডিফ্যাকটো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। বাংলার বাইরে যেখানেই যান, আপনার কাজের সুত্রে ইংরেজি ব্যবহার করতে হবে। স্পেন বা ফ্রান্সে ইংরেজির সেইরকম প্রয়োজনীয়তা নেই। কিচুটা বোধ হয় সুইৎজারল্যান্ডে আছে -- যেহেতু সেখানে চারটে ভাষা।
    ভারতে পেপার লেখার জন্য নয়, ছোটখাট চাকরি করার জন্যও -- যেমন টেকনিশিয়ান - তাদেরও ইংরেজিতে কথা বলতে পারা দরকার। কলকাতায় কতটা বলতে পারবনা। কিন্তু বম্বে, দিল্লি, চেন্নাই, ব্যাঙ্গালোরে বটেই।
  • Arijit | ২৬ নভেম্বর ২০০৮ ১১:০৮402270
  • তো এবার বলেন ইউরোপীয়ান ইউনিয়নে কি হবে? এখন তো সবের মধ্যে আরামসে ঘুরে বেরিয়ে চাকরি করা যায় - কি করে করছে লোকে?

    বাইরে থেকে ইংল্যাণ্ডে এসে লোকে ইংরিজী কোর্সে ভর্তি হয়ে কয়েকমাসের মধ্যে কাজ চালানোর মতন ইংরিজী শিখে নেয় তো। চীন-কোরিয়া-মালেশিয়া থেকে প্রচুর ছাত্র আসে - এসে কয়েকমাসের ব্রিজ কোর্স করে - তারপর কিন্তু তারাই পেপার লেখে। প্রথমে ভুল লেখে, আমিই অনেক কারেক্ট করেছি - কিন্তু ওই ভুল লিখতে লিখতেই কিন্তু একসময় ঠিক লেখে...
  • rimi | ২৬ নভেম্বর ২০০৮ ১৯:৫৬402271
  • এখানে আমার কিছু কথা আছে। চীন ইত্যাদি দেশ যা করছে আমাদেরও তাই করতে হবেই কেন? ইংলিশ দেরীতে শিখলে তার সুফলটা কি? এতে কি বাংলা বা নিজের মাতৃভাষা বেশি ভালো শেখা যায়?

    আমাদের সৌভাগ্য যে আমরা ইংলিশের মতন একটি অত্যন্ত সমৃদ্ধ ভাষা ছোটোবেলা থেকে শিখতে পেরেছি। না হলে বিশ্ব সাহিত্যের বহু দরজা আমাদের কাছে বন্ধই থেকে যেত। এমনকি উঁচু মানের খবরের কাগজ পর্যন্ত পড়তে পারতাম না। বাংলা অনুবাদের আর আবাপর উপরে নির্ভর করে বসে থাকতে হত। সত্যি বলতে আমাদের সমসাময়িক ছাত্র ছাত্রীরা যাদের বাড়িতে তেমন পড়ার পরিবেশ নেই, তারা এখনো ইংরেজি সাহিত্য পড়তে পারে না, অন্যান্য বিষয়ে খুব ভালো ছাত্র/ছাত্রী হওয়া সঙ্কেÄও।

    মানুষের মগজে ভাষার শেখার জন্যে উন্নতমানের কলকব্জা রয়েছে, যেগুলো ভ্রূণ অবস্থা থেকেই সক্রিয় হয়ে যায়। প্রথম পাঁচ বছর ভাষা শেখার সবচেয়ে উপযুক্ত সময়। তারপরে ধীরে ধীরে ভাষা শেখার কলকব্জাগুলো বন্ধ হয়ে আসে। সেইজন্যে যত ছোটোবেলা থেকে ভাষা শেখানো যায় ততই ভালো।

    তো, আমাদের শিক্ষাব্যবস্থায় ইংলিশ শেখানোর উপরে বেশ ভালৈ জোর দেওয়া হত। হঠাৎ করে নিচু ক্লাস থেকে সেই ইংরাজি তুলে দেবার কারণ কি? না, মফস্বলের ছেলে মেয়েরা স্কুলে যেতে ভয় পায়। তারা কি শুধু ইংলিশের জন্যে ভয় পায়? অন্যান্য বহু কারণ আছে। ঐ লার্নিং ইংলিশই ৫/৬ বছর বয়স থেকে শেখালে অনেক ভালো হত, তাই না? ইংরিজি শেখা ভার্সেস স্কুলে যাওয়ার ভয়ের ট্রেড অফটা সরকার ভালো করে ভেবে, অ্যানালাইজ করে দেখেছে কি?

    তোমরা বলছ বাইরের বই, কাগজ ইত্যাদি পড়ার কথা। কিন্তু ভেবে দেখো, যে বাচ্চা সিক্সে প্রথম এ বি সি ডি শিখছে, সে কত বছর বয়সে ইংরিজি গল্পের বই বা কাগজ পড়ার উপযুক্ত হবে? তার তো সেই ইন্টারেস্টই আসবে না, যতক্ষণ না সে বুঝবে ইংরাজি ভালো করে না শিখলে চাকরি জুটবে না। আর যতদিনে সে ইংরিজি পড়ার গুরুত্ব বুঝবে ততদিনে অনেক দেরী হয়ে যাবে। সময়ও তো চাই রে বাবা!!!

    স্যান, অরিজিত এবং এখানে যারা আসে তাদের অধিকাংশই হয় খুব মেধাবী, নয় অত্যন্ত প্রিভিলেজড পরিবারের। আমি নিজেই এরকম একটি প্রিভিলেজড পরিবারে বড় হয়েছি যেখানে ইংরিজি সাহিত্যের ছড়াছড়ি ছিল। তাই আমাদের পক্ষে সাধারণ মানের খুব সাধারণ পরিবারে বড় হওয়া ছেলে মেয়েদের অসুবিধাগুলো বোঝাই সম্ভব নয়।

    না: ইংলিশ ক্লাস সিক্সে শুরু করার পরিকল্পনার পক্ষে তেমন জোরালো যুক্তি নেই। থাকলে আজ আবার সেই ইংরিজিই নিচু ক্লাস থেকে চালু করার কথা ভাবছে কেন সরকার? আমাদের দেশে ইংলিশের মতন সুন্দর একটি ভাষা খুব ভালোভাবে শেখার সুন্দর পরিকাঠামো ছিল। এই সুযোগ কটা দেশের ছেলে মেয়ে পায়? খামোখা, সেই সুযোগ নষ্ট করে দিয়ে লাভটা কি হল? "কাজ চালানোর মতন ইংরাজি" - আশ্চর্য্য সব যুক্তি বটে!!!
  • arjo | ২৬ নভেম্বর ২০০৮ ২৩:৪৬402272
  • অরিজিতকে প্রশ্ন ছিল আরেন্টি স্যার তো স্কুল টুলে না গিয়েই কত কি ......। তাইলে স্কুলটা তুলে দিলে হয় না?
  • Arpan | ২৬ নভেম্বর ২০০৮ ২৩:৫২402274
  • এতদিনে বুঝলাম সক্রেটিস হেমলক খেতে চেয়েছিলেন, তাই খেয়েছিলেন।

    তবে, রিয়েলি, এক বছর ছুটি নিয়ে অরিজিৎ শহরে-মফস্বলে-গ্রামে স্কুলে স্কুলে ঘুরলে পারে। মোটরসাইকেল ডায়েরিজের চে-র মত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন