এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিঙ্গুর: কী ভাবছেন সবাই?

    Samik
    অন্যান্য | ০২ অক্টোবর ২০০৬ | ৮৫২৬৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ০৬ মে ২০১৬ ১৪:৫৭669779
  • আগের পোস্ট টা k roy কে।
  • উমেশ | ০৬ মে ২০১৬ ১৫:০৭669780
  • কিন্তু কোর্টে ভুলভাল তথ্য দিয়ে দিদি'র কি লাভ?
  • dc | ০৬ মে ২০১৬ ১৫:২০669781
  • kroy এর সাথে একমত।

    এতোদিন পাবলিক স্ফিয়ারে একটা ধারনা ছিল যে টাটারা ১০০০ একর চেয়েছিল একটা ইন্টিগ্রেটেড প্রোজেক্ট করার জন্য আর সেজন্য সরকার ১০০০ একর অধিগ্রহন করেছিল। এখন দেখা যাচ্ছে বাম মন্ত্রীসভা ঘাপলা করে ৪০০ একর বাড়িয়ে দিয়েছিল আর এই ঘাপলাটা পুরো চেপে গেছিল। মন্ত্রীসভা যে প্রথমে ৬০০ একর অনুমোদন করেছিল আর দুমাস পর আরো ৪০০ একর অনুমোদন করেছিল, সেটা কখনো পাবলিক করেনি। কেন করেনি কেজানে।
  • কল্লোল | ০৬ মে ২০১৬ ১৫:২৭669782
  • উমেশ। দিদি ও তার চ্যালারা এককথায় চরম ইনএফিশিয়েন্ট - তাই।
  • d | ০৬ মে ২০১৬ ১৫:৪৯669783
  • ইনএফিশিয়েন্ট তো বটেই। একশোবার।
    কিন্তু আমার এই সন্দেহটা থেকেই যাচ্ছে যে আমরা আসলে খুব সামান্য অংশই দেখতে জানতে পারছি।
    দেখা যাক মঙ্গলবার কী বলে কোর্ট।
  • amit | ০৬ মে ২০১৬ ১৬:২৩669784
  • জমি নিয়ে ঘাপলা আছে কি না সেটা সুপ্রিম কোর্ট বলুক। ভবিষ্যতে পব তে সব জমি কেনা আইন মাফিক হোক, সবার অধিকার বজায় থাকুক। দিদির রাজ্য ফুলে ফলে ভরে উঠুক, যেমন ভরে উঠেছে গত পাচ বছর। ভবিষ্যতে আর অন্য শিল্পের স্বপ্ন নাই বা দেখলুম, তেলেভাজা ভেজে আর খেয়ে চলে যাবে। শুধু ভাবনার খাতিরে ধরে নিলাম কালকে সুপ্রিম কোর্ট টাটা দের বলল জমি ছেড়ে দিতে, কোনো ক্ষতিপূরণের গল্প নেই।

    এর পর, ওই সিমেন্ট ঢালা জমি এখন ফেরত পেলে সেটা কার, কি ভাবে কাজে আসবে?
  • ঢুন্ডুদাস চণ্ড | ০৬ মে ২০১৬ ১৬:২৪669785
  • এইটা আমারও সন্দেহ। যে যার মত রিপোর্টিং করছে, আমরা পার্শিয়াল ফ্যাক্ট নিয়ে বক্কা দিচ্ছি। পুরোটা বেরনো খুব দরকার।
  • sm | ০৬ মে ২০১৬ ১৬:৩৫669786
  • দিদির রাজ্য হোক আর দাদার রাজ্য; জোর করে জমি কেড়ে নেওয়া, আর কোটি কোটি টাকার খয়রাতি তো বন্ধ হোক।
    এটা তো একটা ভিসিয়াস সাইকেল। মিডিয়া গুলো শিল্প না হলে, কি খাবো কি খাবো বলে ঝড় তোলে।রাজ্যে রাজ্যে প্রতিযোগিতার বাতাবরণ সৃষ্টি করে।সরকার ভালোমানুষী দেখিয়ে জোর করে জমি অধিগ্রহণ করে।সরকার আর ব্যান্ক মিলে হাজার হাজার হাজার কোটি টাকার লোন দেয়। শিল্পপতি টাকা আর জমি ( আম ও ছালা) দুটিই হজম করে নেয় বা ভিনদেশে পগারপার হয়।বেড়ে ব্যবস্থা !
  • PT | ০৬ মে ২০১৬ ১৬:৪৮669787
  • "ওই সিমেন্ট ঢালা জমি এখন ফেরত পেলে সেটা কার, কি ভাবে কাজে আসবে?"
    সেটা এই তক্কটা পুনরায় শুরু হওয়া থেকে আম্মো ভেবে যাচ্ছি। এই সরকার মামলায় জিতলে এবার তো আর শুধু অনিচ্ছুক নয়-ইচ্ছুকদেরও জমি ফেরাতে হবে। তো তারা যে টাকা পেয়েছিল সেটা কি হবে?

    ঐজন্যেই লোকে ব্যবসা না করে তিনোমুল করে। ৫ বছরে ৬০০% সম্পত্তি বৃদ্ধি। নো মেধা-অনুরাধা, নো ইচ্ছুক- অনিচ্ছুক ঝ্ঞ্ঝাট!!
  • PM | ০৬ মে ২০১৬ ১৭:২৭669789
  • বাম সরকার নিজেদের অস্তিত্ব বিপন্ন করে ৪০০ একর অতিরিক্ত অধিগ্রহন করে টাটা দের "প্লিজ নিয়ে নিন স্যার"বলে সাধাসাধি করছে-- এইটা হজমোলা ছাড়াই সক্কলের হজম হয়ে যাচ্ছে ---এটা দেখে গুরুর বাম বিরোধীদের হজম হক্তি সম্পর্কে খুব উচ্চ ধারনা জন্মালো ঃ) অবশ্য জ্যনেশ্বরী সিপিয়েম করেছে--- এ মত-ও গিলতে হয়েছে এককালে ঃ)

    মনে রাখবেন গত ৫ বছরে রাজারহাট সমেত কোথাও একটাও নিয়ম বহির্ভুত কাজ তিনোরা অনুবিক্ষন দিয়েও বার করতে পরে নি। গৌতম দেবের কোমরে দড়ি পড়ানোর প্রতিশ্রুতি-ও মাঠে পারা গেছে।
  • উমেশ | ০৬ মে ২০১৬ ১৮:২৪669790
  • মিষ্টি করে ইনএফিসিয়েন্ট না বলে ধাবা বললে একটু ভালো হলো।
    নইলে বড্ডো একপেশে হয়ে যাচ্ছে।
    কোর্টে তথ্য ভায়েরা দেয় না, উকিল/ব্যারিস্টার দেয়।

    আমার ছোট্টো বুদ্ধি তে বলে কোর্ট কে পরস্পর বিরোধী তথ্য দেবার একটাই লক্ষ্য হতে পারে, সেটা হলো কোর্ট কে গুলিয়ে দেওয়া, যাতে সহজে ডিসিশনে না আসতে পারে।

    এখন কোর্টের ডিসিশন দেরীতে হলে কার লাভ সেটা আমার ছোট্টো বুদ্ধি তে বোঝা সম্ভব নয়।
  • dc | ০৬ মে ২০১৬ ১৮:২৮669791
  • গুরুর বাম বিরোধীদের থেকেও বেশী হজমশক্তি বোধায় সুপ্রিম কোর্টের, কারন অবসার্ভেশানগুলো করেছে কোর্টের জাজরা। জজরা কি হাজমোলা খান?
  • sm | ০৬ মে ২০১৬ ১৯:১১669792
  • জাজেরা না বুঝলেও, স্বঘোষিত পন্ডিতরা সব কিছু বোঝে। পিটি যেমন বোঝে, তিনমুলি করলেই নাকি, পোচুর কমানো যায়।তাহলে ৩৪ বছরে প্রায় দু লক্ষ কোটি কোথায় গেল কে জানে !এখানেও প্রশ্ন করলে উত্তর মিলবেক নাই।
    কিছু গোলমেলে জিনিস নিয়ে প্রশ্ন করলেই বলে আগে তদন্ত হোক, কোর্টের রায় বেরুক। আর সুপ্রিম কোর্টের জজের প্রশ্ন তুল লেও, মুখ ভার।
  • PT | ০৬ মে ২০১৬ ১৯:২২669793
  • "পিটি যেমন বোঝে, তিনমুলি করলেই নাকি, পোচুর কমানো যায়"
    পিটি বোঝে না। যারা তিনো করে তারাই বোঝে। ওগুলো তাদের স্বঘোষিত সম্পত্তি।

    ৫ বছর রাজত্ব চালিয়ে দু লক্ষ কোটি টাকার হিসেব ও চোর ধরতে না পারলে শাসকের মুখে গোবর মেখে ঘুরে বেড়ানো উচিত।
  • cm | ০৬ মে ২০১৬ ১৯:৩৭669795
  • পরস্পর বিরোধী তথ্য দেওয়া হচ্ছে অধীরবাবুর দেওয়া নামের সার্থকতা প্রতিষ্ঠার্থে।
  • dc | ০৬ মে ২০১৬ ১৯:৪৪669796
  • রিপিট যখন হচ্ছেই তখন আমিও রিপিট করে দিঃ

    cm এর লিংক থেকে সুপ্রিম কোর্টের প্রশ্নর উত্তর পাওয়া গেল না। দুটো সিকুয়েন্স হতে পারেঃ

    ১। টাটারা প্রথমে ৬০০ একর চেয়েছিল, ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছিল। তারপর আবার ৪০০ একর চেয়েছিল, ক্যাবিনেট সেটাও অ্যাপ্রুভ করেছিল

    ২। টাটারা প্রথমে ৬০০ একর চেয়েছিল, ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছিল। টারপর টাটাদের তরফে কোন আবেদন ছাড়াই আবার ৪০০ একর অ্যাপ্রুভ করেছিল। তারপর টাটারা সেই ৪০০ একর চেয়ে চিঠি দিয়েছিল।

    যদি দ্বিতীয়টা হয় তো বেশ গোলমেলে, আর সুপ্রিম কোর্টও বোধায় এটাই জানতে চেয়েছে।

    আর দুটোর যেটাই হোক না কেন, ক্যাবিনেট কেন পুরোটা চেপে গেল সেটা আরেক রহস্য।

    later মানে কতো later সেটা বোঝা যাচ্ছে না। এই সময়ের রিপোর্টে লিখছে বিচারপতিরা নাকি বলেছে টাটারা চাওয়ার আগেই কেন ক্যাবিনেট আরও ৪০০ একর অ্যাপ্রুভ করে দিল। এটা যদি সত্যি হয় তাহলে তো স্পেকুলেশান আসবেই। টাটারা ৬০০ একর চেয়েছিল, লতের ক্যাবিনেট ১০০০ একরের অনুমোদন দিলো, later টাটারা আরও ৪০০ একর চাইলো - এটা যদি সিকুয়েন্স হয় তাহলে তো স্পেকুলেশানের জায়গা অবশ্যই আছে কারন তাহলে ব্যাপারটা বেশ গোলমেলে। (এটাকেই বিচারপতিরা জয়েন্ট লিপ বলেছেন)

    আর সিকুয়েন্স যাই হোক না কেন, বামফ্রন্ট ক্যাবিনেট কেন এতোদিন এই ঘটনাগুলো চেপে বসে আছে সে নিয়েও স্পেকুলেশানের জায়গা অবশ্যই আছে।
  • dc | ০৬ মে ২০১৬ ১৯:৪৫669797
  • আরেকটা রিপিট cm এর লিংক থেকেঃ

    The apex court also directed the state to submit why an additional 400 acre plot was handed over to the Tatas.

    এই প্রশ্নটা গুরুতর।
  • PT | ০৬ মে ২০১৬ ১৯:৪৭669800
  • তার মানে বর্তমান রাজ্য সরকার এই তথ্যটা কোর্টের হাতে তুলে দেয়নি। দেয়নি? কেন?
  • cm | ০৬ মে ২০১৬ ১৯:৪৭669798
  • অ্যাপ্রুভ করার পরে কেউ কেন চাইবে তা আমার বোধের বাইরে। কেউ কিছু দিয়ে দিলে আর চাইবার থাকে কি?
  • dc | ০৬ মে ২০১৬ ১৯:৫৪669801
  • "কেউ কিছু দিয়ে দিলে আর চাইবার থাকে কি?"

    একদম ঠিক কথা। আর ঠিক এই কথাটাই বোধায় সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে, যদি এই সময়ের রিপোর্ট ঠিক হয় তো। টাটাদের তরফে আবেদনপত্র না পেয়েই কেন দুমাসের মধ্যে ক্যাবিনেট ৬০০ থেকে ১০০০ এ চলে গেল। পরে নাহয় টাটারা আরো ৪০০ চেয়েছে, কিন্তু ক্যাবিনেট কেন আবেদন করার আগেই বাড়তি ৪০০ একর অনুমোদন করে দিল? why an additional 400 acre plot was handed over to the Tatas - গুরুতর প্রশ্ন।

    PT হ্যাঁ, রাজ্য সরকার এই তথ্যটা কোর্টের হাতে তুলে দেয়নি কেন অবশ্যই দেখা দরকার। সুপ্রিম কোর্টের অব্সার্ভেশান প্রকাশ না হলে আমরা পাবলিকরা তো কিছুই জানতে পারতাম না, কারন বামফ্রন্টের ক্যাবিনেট তো ব্যাপারটাই চেপে গেছিল!
  • dc | ০৬ মে ২০১৬ ১৯:৫৫669802
  • *বর্তমান রাজ্য সরকার এই তথ্যটা
  • PT | ০৬ মে ২০১৬ ১৯:৫৬669803
  • "চেপে গেছিল"? কার কাছে?
    আমরা কি অর্ধতথ্য/ অর্ধসত্য নিয়ে তক্ক করছি ?
  • cm | ০৬ মে ২০১৬ ২০:০১669804
  • ২৪ঘন্টায় এই মাত্র আবার বলল টাটারা ৬০০ একর চাইবার পরে আবার ১০০০ একর কেন চাইল? রেকর্ড করিনি তাই কোটেশন মার্ক দিতে পারলামনা।
  • dc | ০৬ মে ২০১৬ ২০:১৩669805
  • চেপে গেছিল আমাদের পাবলিকের কাছে। সুপ্রিম কোর্টের অবসার্ভেশনের আগে আমরা জানতাম না যে ক্যাবিনেট প্রথমে ৬০০ একর অনুমোদন করেছিল, তারপর দু মাস পর টাটাদের আবেদনপত্র ছাড়াই আরো ৪০০ একর অনুমোদন করেছিল। আপনার কি মনে হয় আমরা অর্ধতথ্য/ অর্ধসত্য নিয়ে তক্ক করছি ?
  • cm | ০৬ মে ২০১৬ ২০:১৫669806
  • অবশ্যই। যেখানে সরকারি এফিডেফিটে কন্ট্রাডিক্টরি কথা রয়েছে সেখানে তক্ক করবেন কিসের ভিত্তিতে। এত উন্মাদের দেওয়া তথ্যের ভরসায় আলোচনা।
  • dc | ০৬ মে ২০১৬ ২০:২৫669807
  • না, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসার্ভেশানের বা প্রশ্নের ভরসায় আলোচনা হচ্ছে। ওনারা বোধায় উন্মাদ না।
  • ঢুন্ডুদাস চণ্ড | ০৬ মে ২০১৬ ২০:৩১669808
  • বিচারপতিরা শুধুমাত্র যেসব কাগজ জমা দেওয়া হয়েছে তার ওপরেই অবজার্ভেশন দিতে পারেন সম্ভবতঃ
  • ranjan roy | ০৬ মে ২০১৬ ২০:৪৩669809
  • কাগজ জমা দেওয়ায় শুধু রাজ্যসরকারের দায়িত্ব? টাটাদের নেই? বিচারপতিরা দু'পক্ষের কাগজই তো দেখেছেন?
    এতদিন মামলা চলার পর টাটাদের বক্তব্য যে ওদের কাছে ডকু নেই?
    এগুলো তো যে কোন মামলার প্রাথমিক স্তরে বলা হয় এবং না পাওয়া ডকুর লিস্টি কোর্টকে দিয়ে আদেশ করিয়ে অপরপক্ষকে ডকু দিতে বাধ্য করা হয়।
    তাহলে টাটারা কিসের ভিত্তিতে এতদিন মামলা লড়ছিল? ক্ষতিপূরণ দাবি করছিল? প্রাসংগিক ডকু ছাড়াই?
  • dc | ০৬ মে ২০১৬ ২০:৪৮669811
  • হুঁ, এদ্দিনে টাটাদের খেয়াল হলো ওদের কাছে নাকি ডকু নেই। তাও কিনা সিঙ্গুরের মতো একটা পলিটিকালি লোডেড প্রোজেক্টে। আর এদ্দিন বামফ্রন্টের ক্যাবিনেটও এই তথ্যটা চেপে বসে রইল যে দুমাসের মধ্যে চারশো একর বেশী অনুমোদন করেছিল, টাটাদের আবেদনপত্র ছাড়াই। তাও কিনা সিঙ্গুরের মতো একটা পলিটিকালি লোডেড প্রোজেক্টে। তবে আগামী সপ্তাহে বোধায় টাটাদের হাতে এই সব নথি দেওয়া হবে, দেখা যাক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন