এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হাতে কুদর্শন জ্যোতিষ আংটি

    Su
    অন্যান্য | ২৯ জুলাই ২০০৬ | ২৫২৩৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | ০২ ডিসেম্বর ২০১১ ০৯:১৮632062
  • হুঁ, টিম বলল বলে মনে পড়ল, প্র ঘো সম্ভবত ঐ বইতে একধারসে রবীন্দ্রনাথ ত্রৈলোক্যনাথ দক্ষিণারঞ্জন ইত্যাদিদেরও ভণ্ড বলেছিলেন, ঐ ভূতের গপ্পো লেখার অপরাধে। শীর্ষেন্দুর নামটা ছিল কিনা এক্ষুনি মনে পড়ছে না, তবে সত্যজিৎ থাকলে শীর্ষেন্দু বাদ পড়া উচিত নয়।

    কে জানে, বই তো আর বাড়িতে নেই। ভুলে গেসি। :)
  • Jhiki | ০২ ডিসেম্বর ২০১১ ০৯:৪৫632063
  • এখানে এই যে জ্যোতিষ ইত্যাদি মানিনা বলে লোকজন গলা ফোলাচ্ছে, তারা কি সবাই পাঁজি দেখে বিয়ের দিন ঠিক করেছিল না বছরের যে কোন একদিন বিয়ে করেছিল? যদি পাঁজি অনুযায়ী বিয়ে করে থাকে তাহলে মানিনা বলার কোন রাইট নেই!

    আমি বলতে পারি, কারণ আমি ভাদ্রমাসে বিয়ে করেছিলাম :)
  • dukhe | ০২ ডিসেম্বর ২০১১ ০৯:৫৪632064
  • বাহাত্তরে দ্বিতীয় বিয়ের যোগ অনেকেরই থাকে। ভীমরতির বয়স।
  • Bratin | ০২ ডিসেম্বর ২০১১ ১১:২১632066
  • ভ্যাট এতাআ ঝিকি ঢপ দিলো মনে হচ্ছে। ভাদ্রা মাসে কোন লগ্ন নেই।
  • Bratin | ০২ ডিসেম্বর ২০১১ ১১:২৬632067
  • সেই সময় কিরো থেকে শুরু করে অনেকের বই পড়েছিলাম।

    ফান্ডা হল এই রকম: ধরা যাক হাতের লেখা নিদির্ষ্ট দিকে যায়। ৭০% ক্ষেত্রে এই রকম রেজাল্ট হয়ে থাকে ( on the nasis of historical data)। অতয়েব এটা একটা রুল। এই ভাবে রুল গুলো এস্টাব্লিশড হয়েছে। আর কোন কিছু বলার আগে অনেক কটা জিনিশের পারমুটেশন দেখা নেওয়া দরকার। অনেক টা regression র মতোন যত গুলো variable দেবে y ততো টা explained হবে till a certain point of time
  • Jhiki | ০২ ডিসেম্বর ২০১১ ১১:৩২632068
  • ব্রতীন, পিছিয়ে পড়ো, সেপ্টেম্বর মাসে ভাটে আর রান্নার টই-এ তার উল্লেখ আছে।
  • Jhiki | ০২ ডিসেম্বর ২০১১ ১১:৩৯632069
  • কলেজে ঢোকার দু-একদিনের মধ্যে এক আঙুলবিদ বন্ধু সবার বুড়ো আঙুল বেঁকিয়ে পরীক্ষা করতে লাগল। ফান্ডাটা হল এই যে যার বুড়ো আঙুল পেছন দিকে যত বেঁকবে, সে তত নমনীয় স্বভাবের। এদিকে আমার বুড়ো আঙুল আবার এবেরারেই পেছনে বেঁকে না....... তার সিদ্ধান্ত ছিল আমি খুবই জেদী...... অথচ আমি জানি আমার মত কোমল স্বভাবের মানুষ আর দুটো হয় না!!
  • vc | ০২ ডিসেম্বর ২০১১ ১১:৪২632070
  • কারো জন্ম থেকে বুড়ো আঙুল না থাকলে কী হবে? সে বাঁচবেই না? তথাকথিত আয়ুরেখাই তো থাকবে না।

    হাতের রেখা কী করে তৈরী হয় সেই বায়োলজিক্যাল প্রসেসটা জানা থাকলে আর কিরো লাগবে না।
  • PT | ০২ ডিসেম্বর ২০১১ ১১:৪৬632072
  • বুড়ো আঙুলের সঙ্গে আয়ুরেখার কি সম্পর্ক?
  • vc | ০২ ডিসেম্বর ২০১১ ১১:৫৪632073
  • হাতের আঙুলগুলো ভাঁজ করে দ্যাখেন।
  • dukhe | ০২ ডিসেম্বর ২০১১ ১১:৫৮632074
  • বুড়ো আঙুলবিহীন মানুষ চিনি না। vc দেখেছেন ? আয়ুরেখা থাকে না ?
  • pi | ০২ ডিসেম্বর ২০১১ ১২:৩৮632075
  • Name:vcMail:Country:

    IPAddress:121.241.218.132Date:02Dec2011 -- 12:01PM

    আমি যতদূর জানি তালুর রেখাগুলো তৈরী হয় বাচ্চা মায়ের পেটে যখন মুঠো করে থাকে তখন সেই মুঠো করার কারণে। একটা সদ্যজাত বাচ্চার হাতে যত রেখা থাকে বড় হলে অনেক কমে যায়, এবং যা থাকে সেগুলূ পাল্টাতে থাকে - হাতের কাজের ওপর নির্ভর করে।

    এর সঙ্গে ভাগ্যের যা সম্পর্ক, সেটা ফয়েরবাখের ভাষায় বলতে গেলে স্বপ্নদোষের সঙ্গে প্রেগন্যান্ট হওয়ার সম্পর্কের মতন;-)
    ________________________________________

    Name:vcMail:Country:

    IPAddress:121.241.218.132Date:02Dec2011 -- 12:03PM

    দেখিনি, পড়েছি। যা পড়েছি সেটাই লিখলাম।
    ________________________________________

    Name:vcMail:Country:

    IPAddress:121.241.218.132Date:02Dec2011 -- 12:17PM

    দুই নম্বর -

    এই স্ট্যাটিস্টিক্যাল যুক্তিটা (যথা ৭০% ক্ষেত্রে অমুক হয়) কলেজে শখের হাত দেখিয়েরা দিত। কিন্তু তার বৈজ্ঞানিক সত্যতা কতটা সেটা ভাবার মত। সব রেকর্ড রাখা হয়? নয়তো ৭০% ক্ষেত্রে অমুক হয় বলাটা জাস্ট ঢপ।

    ধরে নিলাম কিরো বই লেখার সময় হাজার জনের হাত দেখে একটা থিওরী দাঁড় করিয়েছিলেন। প্রথমত: তারও কোনো রেকর্ড নেই, সুতরাং সেটা চ্যালেঞ্জেবল। দ্বিতীয়ত, হাজার জনের ওপর ভিত্তি করে একশো কোটি বা আরো বেশি হিউম্যান পপুলেশনের ওপর সেটা অ্যাপ্লাই করা আরো বড় ঢপ।
  • pi | ০২ ডিসেম্বর ২০১১ ১২:৪৩632076
  • এই প্রবীরবাবুদের আমার কেমন গাঁট মনে হত। বিজ্ঞানকে ধর্ম হিসেবে পালন করলে অনেক অন্ধ বিশ্বাস ও এসে পড়ে। অনেক কিছু আর দেখতে পাওয়া যায়না। যুক্তিবাদও মৌলবাদ হয়ে পড়ে।
    হারবার্ট পড়ে তো আমার মনে হয়েছিল এঁদের নিয়েই লেখা।

    (ডি: এই বক্তব্যের সাথে প্রবীরবাবুর বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সম্পক্কো নাই। কেচ্ছার তো নাই ই :))
  • siki | ০২ ডিসেম্বর ২০১১ ১৪:০৬632077
  • পাইয়ের সাথে একমত। উনি বিজ্ঞানে বিশ্বাসটাকে অন্ধবিশ্বাসে পরিণত করেছিলেন নিজের লেখায়।

    বাদ দাও। ঝিকির থিওরি অনুযায়ী আমি খুব নমনীয় স্বভাবের :-)
  • Jhiki | ০২ ডিসেম্বর ২০১১ ১৪:১৪632078
  • আরে থিওরি দেওয়ার আমি কে?? লিখলাম তো আমার ওপরই এই থিওরির প্রয়োগ হয়েছিল :)
  • siki | ০২ ডিসেম্বর ২০১১ ১৪:১৮632079
  • :)

    আমি কখনও হাত দেখাই নি। আমার অনেক পরিচিত শখের হাত-দেখিয়ে, ইনিয়ে বিনিয়ে তাদের ইন্টারেস্টের কথা আমায় জানিয়েছে বিভিন্ন সময়ে, কিন্তু আমি হাত দেখাই নি।

    অজানাকে জানার ইচ্ছে মানুষের চিরদিনের। যতদিন এই কৌতূহল থাকবে, ততদিন অজানা ভাগ্য, অজানা ভবিষ্যৎকে জানার জন্য জ্যোতিষী আর হাত-দেখিয়েদের রমরমা থাকবে।
  • dd | ০২ ডিসেম্বর ২০১১ ১৪:১৯632080
  • কিন্তু ধরুন গে' রিত্তিক রোশন। ওনার দুটো দুটো চারটে বুরো আঙুল। ধরুন তার মধ্যে একটা খুব নমনীয়, দুটো খুব কঠিন আর আরেকটা একটু আলাভোলা তাইপের, তাইলে তাঁর চরিত্র কেমন হবে ? শাস্ত্র কি বলে ?
  • dukhe | ০২ ডিসেম্বর ২০১১ ১৪:২২632081
  • "আমি যতদূর জানি তালুর রেখাগুলো তৈরী হয় বাচ্চা মায়ের পেটে যখন মুঠো করে থাকে তখন সেই মুঠো করার কারণে। একটা সদ্যজাত বাচ্চার হাতে যত রেখা থাকে বড় হলে অনেক কমে যায়, এবং যা থাকে সেগুলূ পাল্টাতে থাকে - হাতের কাজের ওপর নির্ভর করে।"

    vc এইটার প্রমাণ পেয়েছেন তো ? যথেষ্ট ডেটা সমেত ?
  • Jhiki | ০২ ডিসেম্বর ২০১১ ১৪:২৪632083
  • হোস্টেলে সবাই লিন্ডা গুডম্যানের বইটা গাঁতিয়ে পড়ত আর লোকের চরিত্র বিশ্লেষন করত............ কত কত বিনিদ্র রজনী যে এই চরিত্র বিশ্লেষনে (মতান্তরে PNPC) তে কাটিয়েছি!!
  • vc | ০২ ডিসেম্বর ২০১১ ১৪:৩৯632084
  • দুখে - আপনার অধ্যবসায় দেখে আমার বিশ্বাস যে এর সত্যতা আপনি নিজেই যাচাই করতে পারবেন।
  • dukhe | ০২ ডিসেম্বর ২০১১ ১৪:৪১632085
  • আপনি প্রমাণ ছাড়া স্রেফ বিশ্বাস করেছেন বলতে চান ?
  • vc | ০২ ডিসেম্বর ২০১১ ১৪:৪৪632086
  • আপনার অধ্যবসায়ের প্রমাণ তো? প্রমাণ দেখছি তো। রোজ। চাক্ষুষ।
  • dukhe | ০২ ডিসেম্বর ২০১১ ১৪:৪৭632087
  • আমার আবার অধ্যবসায় ! ঘুড়ায় হাসব !
    আপনার তঙ্কেÄ আপনার বিশ্বাস গভীর হোক। শুভেচ্ছা। প্রমাণের ধার ধারে কেডা ?
  • vc | ০২ ডিসেম্বর ২০১১ ১৪:৫৫632088
  • "দেখিনি, পড়েছি। যা পড়েছি তাই লিখলাম।"

    আমি যা পড়েছি সেটা ভুল হতেই পারে। আর সেক্ষেত্রে ঠিকটা জানতে আমার আপত্তি নেই। হাওয়ায় না খেলে আপনার যদি অন্য কিছু জানা থাকে তাহলে সেটা জানালে বাধিত হই। আর না হলে, আপনার এই বিশেষ "অধ্যবসায়"-এর তঙ্কÄটাই প্রমাণ হবে।
  • vc | ০২ ডিসেম্বর ২০১১ ১৫:০২632089
  • হ্যাঁ, আপনার অন্য ইনটেনশন থাকাও অস্বাভাবিক নয়, কারণ একটা প্যাটার্ন নজরে পড়ে বেশ সহজেই - সুস্থ তর্ক নয়, জাস্ট বিরক্তিকর কনটেন্টহীন কমেন্ট, স্পেশ্যালি কয়েকজনকে টার্গেট করে। কারণটা জানি না যদিও। আমি এখানে পোস্ট করায় আপনার আপত্তি থাকলে সেটা খোলাখুলি জানানোই ভালো। ফোরামের সংখ্যা কম পড়েনি।
  • dukhe | ০২ ডিসেম্বর ২০১১ ১৫:০৫632090
  • দ্যাহেন, অনেকে অনেক কিছু পড়েছেন। কারো এই তঙ্কেÄ বিশ্বাস, কারো ঐ তঙ্কেÄ। স্বপ্নদোষের নিদান দুদিকেই হাঁকা যায়। ট্রেনের অ্যানালজির মতই। কিরোর তঙ্কÄ একাই চ্যালেঞ্জেবল না। ঠাণ্ডা মাথায় ভাবুন।
    আপাতত: একগ্লাস জল খান। শীতল হোন। অপাত্রে উত্তেজনা খচ্চা করে লাভ কী ?
  • siki | ০২ ডিসেম্বর ২০১১ ১৫:০৮632091
  • অ ভিসি, আপনে কি ভাবছেন দুখের সঙ্গে ঝগড়া করবেন? সে মোলাসেসে স্যান্ড। পারবেন না। দুখে ঝগড়া কত্তেই জানেন না। খুব গালাগাল দিলেও ঐ ওয়ান লাইনারই লেখেন। :-)
  • dukhe | ০২ ডিসেম্বর ২০১১ ১৫:১২632092
  • হেইডাই। দ্যাহেন দিকি। আমারে মাল্টি-লাইন লেখানোর তাল। ভগোমান এর বিচার করবেন।
  • jhumjhumi | ০২ ডিসেম্বর ২০১১ ১৫:১৫632094
  • এইটা সিকি এক্কেরে ঠিক কথা লিখেছে, দুখে মোটেও ঝগড়া করতে পারে না। খুব বেশী বললে ঐ এক লাইন ও আর----:-))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন