এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • rabaahuta | ২৮ মে ২০১৪ ২৩:২৫237510
  • পড়ি তোঃ) গুরু এবং সাম্প্রতিক কাগজ টাগজ পড়েই তো জানতে পারলামঃ)

    স্পনসরদের দায় দায়িত্ব এইসব একটা ব্যাপার। কিন্তু স্পোর্টসপার্সনদের দায়িত্ব থাকার কথা, স্পনসরশিপের বাইরে, নিজের এবং, আরো বেশী করে অন্যান্যদের জীবনহানির ঝুঁকির কথা ভেবে।

    দাওয়া, তেমবা, ওরাও যেতে ইচ্ছুক ছিল? এই চাকরীতে নিজের বক্তব্য জানানোর স্কোপ খুব কম?
  • ϰ | ২৮ মে ২০১৪ ২৩:১৭237509
  • হুতোদা গুরু পড়েন না? ব্লাংকি দা তো কবেই বলেছেন -
    __________________________________________
    name: blank mail: country:

    IP Address : 122.79.39.31 (*) Date:23 May 2014 -- 11:36 PM

    এভারেস্ট খুব নোন রুট। লাখ ৩৫ খরচ করলে শেরপারা কোলে করেও তুলে দিয়ে আসতে পারে।
    কিন্তু কান্চন্জন্ঘা ভয়ান্ক। মর্টালিটি রেট হাই। স্টেবল রুট নেই।
    __________________________________________

    আর ঈশেনদা বলেছেন -
    __________________________________________
    name: ঈশান mail: country:

    IP Address : 214.54.36.245 (*) Date:24 May 2014 -- 01:34 AM

    তবে একটা জিনিস ঠিকই। একদা সেই স্কট বা আমুনসেন যখন উত্তর বা দক্ষিণ মেরু অভিযান করতেন, তার সঙ্গে এখনকার অ্যাডভেঞ্চার স্পোর্টসের একটা বড়ো তফাত আচে। কলম্বাসের আমেরিকা অভিযান, ঠিক শখের ছিলনা, কিন্তু অ্যাডভেঞ্চার স্পোর্টস পুরোটাই শখের ব্যাপার। যাঁরা যাচ্ছেন, জীবনের ঝুঁকি নিচ্ছেন, তাঁদের এইটা মাথায় রাখা দরকার, যে, যা ঝুঁকি নিচ্ছি, সেইটা স্রেফ শখে। তা ছাড়া আর কিচ্ছু না।
    _________________________________________

    দুটো পোস্টই ভয়ঙ্কর সত্যি। অভিযান আর 'অভিযান' নেই। অ্যাডভেঞ্চার 'স্পোর্টস' হয়ে দাঁড়িয়েছে। যেখানে টাকা খরচ করলেই যে কোন শিরোপা জুটতে পারে। বীরত্বে যে কোন কারো অধিকার। আনন্দবাজারের কুমুদির দেওয়া লিঙ্কটার রিপোর্টটা একটু অদ্ভুত। কেউ সচরাচর এমন টেকনিক্যাল এবং খোলামেলা রিপোর্টিং করে না।
    আমার সবচেয়ে মর্মান্তিক লেগেছে এই জায়গাটা -
    তাশির কথায়, “ফিরতে হবে শুনেই আপত্তি জানায় ছন্দা। আমি বোঝাতে গেলে কেঁদে ফেলে ও। কাঁদতে কাঁদতে বলেছিল, শৃঙ্গ না ছুঁয়ে ফিরলে পরের বার থেকে আর স্পনসর পাব না।”
    একজন পর্বতারোহীর, একজন প্রকৃত পর্বতপ্রেমীর শৃঙ্গজয়ের প্রেরনা কেবল স্পনসর না পাওয়ার ভীতি???

    “ছন্দা আবারও কাঁদছিল। বলছিল, নীচে গিয়ে কী জবাব দেব আমি?”
    ছন্দার স্পনসরদের নাম জানার আগ্রহ রইল যাঁদের কাছে ছন্দাকে অন্তত আর কোন কৈফিয়ত দিতে হবে না কোনদিন।
  • Ekak | ২৮ মে ২০১৪ ২৩:০৯237508
  • বীরপুজো ইত্যাদির ইন্ফ্লেতেদ ব্যাপার স্যাপার ঠিকই বলেছেন। এডভেঞ্চার স্পোর্টস ইস এডভেঞ্চার স্পোর্টস। তার সঙ্গে প্রচুর কিছু জুড়ে ব্যাপারটা কে আদৌ কোনো মাত্রা এড করেছে বলে মনে করিনা।
  • cm | ২৮ মে ২০১৪ ২৩:০১237506
  • ভয়ে ভয়ে যা কইতে পারছিলুমনা হুতো বাবু সাহস দেইখ্যে কয়েচেন।
  • Ekak | ২৮ মে ২০১৪ ২৩:০১237507
  • @সৌম্যদীপ
    অনুবাদ বা অনুসৃত কবিতার আলাদা তই রয়েছে। রাঁবো অনুসৃত কবিতা টি ওখানেই দিতে পারেন।
  • rabaahuta | ২৮ মে ২০১৪ ২২:৫৫237505
  • দমদির চোরের চিঠির লিংকটা পড়লামঃ)

    পর্বতারোহনবিষয়ক নানাবিধ চিন্তাভাবনা মাথায় আসছে যা বললে এখনে কিঞ্চিৎ ঝাড় খেতে হতে পারে। তাই থাক, না আমি পাহাড়ে উঠতে যাচ্ছি, না আমি শেরপা। দুঃসাহসী পর্বতারোহীদের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে। বীরপূজা বিষয়ে একটু খুঁতখুঁতুনি থাকলেও, বীরত্ব খুবই গ্লোরিয়াস ব্যাপার। পর্বতারোহীরা এগনোর আগে শেরপারা গিয়ে দড়ি টড়ি পেতে আসেন সেসব জানতামই না। তেনজিং নোরগে বেশ ব্যতিক্রমীভাবেই নিজের যোগ্য রেকগনিশন পেয়েছেন মনে হচ্ছে।

    ভাবছিলাম, এই ধরুন বাচেন্দ্রী পাল এভারেস্টে উঠেছিলেন, তার মানে কোন শেরপা এইরকমই দড়ি টড়ি, মই পেতেছিলেন, প্র্যাক্টিকেলি লিড করেছিলেন অভিযানটা... তো তাঁর বা তাঁদের নাম কোথায় পাওয়া যাবে? উইকিপিডিয়া? এক নজরে পেলাম না, আরেকটু খুঁজে দেখি।

    ছন্দা গায়েনের ট্র্যাজেডির পর পরই এরকম চিন্তাভাবনা ভালো শোনায় না, ছন্দা, দাওয়া তেমবার ট্র্যাজেডির পর।
  • quark | ২৮ মে ২০১৪ ২২:৫৪237504
  • তাও ভালো "বুঝানে কে বাদ" বলে নি!
  • aranya | ২৮ মে ২০১৪ ২২:৪৭237503
  • আমার সসুরমশাই জিএসাই-তে চাগ্রীকালে বিভিন্ন জায়গায় ফিল্ড ওয়ার্ক করতেন, ক্যাম্পে থাকতেন। রাজস্থানে থাকাকালীন একবার রাতে ঘুমোতে যাবার আগে ক্যাম্প অ্যাটেনডেন্ট-কে শুধ হিন্দীতে বলেছিলেন - 'বাত্তি বুজানে-কা পহলে মুঝে জানানা চাহিয়ে'।
    সাহেবের জন্য নিকটবর্তী গ্রামে জেনানা খুঁজতে যেতে হবে কিনা, এ চিন্তায় বেচারা কাহিল হয়ে পড়েছিল।
  • Arpan | ২৮ মে ২০১৪ ২২:৩৬237502
  • হকিকত। (রাক্ষসগণ আর টাবু ছিল)
  • | ২৮ মে ২০১৪ ২২:৩৩237501
  • চাড্ডি উতারকে আনা'র গল্পও বৈজয়ন্তর।

    যাগ্গে একটা কি গান ছিল না 'পাপিয়া জাপিয়া পালে হাম', কী সিনেমার বল দিকি?
  • cm | ২৮ মে ২০১৪ ২২:৩০237500
  • সুযোগসন্ধানী প্লেয়ার সঠিক সময়ে টুক করে একটি ঠোকা দিয়ে বল গোলের জালে, গো ও ও ও ল।
  • jhiki | ২৮ মে ২০১৪ ২২:২৫237499
  • বড়াই না ছোটাই?
  • Arpan | ২৮ মে ২০১৪ ২২:০৭237498
  • চাড্ডি উতারকে আইয়ের গল্পটা নিশ্চয় সবাই জানে?
  • ঈশান | ২৮ মে ২০১৪ ২২:০১237497
  • উফ্ফ্ফ্ফ, ইজের না, নিজের, নিজের :-)
  • | ২৮ মে ২০১৪ ২২:০০237496
  • তাই ভাবি! রজনীকান্ত ভঙ্গুর ইজের পড়েন!! কি জোশ!!!
  • ঈশান | ২৮ মে ২০১৪ ২১:৪৬237495
  • আহ ওটা তাহলে পড়া গল্প। :-)

    ওদিকে কী হয়েছে শুনুন। রজনীকান্তের ফ্যানরা বলছেন, সের্গেই বুবকা আসলে পুয়োর ম্যানস রজনীকান্ত। ইজের রেকর্ড ভাঙায় রজনী যা দক্ষতা দেখিয়েছেন, বুবকা তার কাছে লিলিপুট। অ্যাদ্দিন রজনীকান্তের শ্রেষ্ঠ অ্যাচিভমেন্ট বলতে এতদিন অ্যাপলের বাড়বাড়ন্তকেই বুঝত। উনি একবার ট্রেনে বসে একটা আপেলে এক কামড় দিয়ে ছুঁড়ে ফেলেছিলেন। বাকি টুকরোটা পেয়েছিলেন স্টিভ জোবস। বাকিটা ইতিহাস।

    সাম্প্রতিক খবরে জানা গেল, ওই ট্রেনে বসে শুধু আপেল নয়, একজন চা-ওলার কাছ থেকে চা কিনেও খেয়েছিলেন রজনী। তখন সেটা খেয়াল করেনি, কিন্তু এই ২০১৪ সালে তার ফলাফলটা বোঝা যাচ্ছে। বুবকা ভাঙতেন নিজের রেকর্ড, আর রজনী ভাঙেন নিজের গড়া ইতিহাস।

    জয় শ্রীরাম।
  • jhiki | ২৮ মে ২০১৪ ২১:৪০237494
  • আমি নিজেই স্মার্টলি(?) দোকানে গিয়ে বলেছিলাম, অ্যায়্সা ঘড়ি দিজিয়ে জিসমে সময় দিখাতি হ্যায় (বলতে চেছিলাম তারিখ)। লোকটা বেশ থতমত খেয়ে গেছিল।

    ১০০% সত্যি ঘটনা ঃ(
  • | ২৮ মে ২০১৪ ২১:৩৭237493
  • বৈজয়ন্ত। মানে ওর ক্লাসের বন্ধু নাকি হোস্টেলমেট। ভাটেই লিখেছিল সেই আদিযুগে।
    পরে কাগজেও লিখেছে।
  • kc | ২৮ মে ২০১৪ ২১:১৬237492
  • পিওর গুল
  • ঈশান | ২৮ মে ২০১৪ ২১:১০237491
  • ওদিকে টই দেখে মনে পড়ল। আমার এক পরিচিত বয়স্ক ভদ্রলোকের কী কারণে যেন চ্যালা কাঠের দরকার হয়েছিল। তিনি দোকানে গিয়ে স্মার্টলি বলেছিলেন, মুঝে কুছ তাজা লড়কি চাহিয়ে। হাত দিয়ে লড়কিদের সাইজও নাকি দেখিয়েছিলেন।

    দোকানদার নাকি হাঁ করে তাকিয়ে ছিল। পিজে না, সত্যি ঘটনা। কিন্তু ভদ্রলোক কে, কিছুতেই মনে করতে পারছিনা।
  • kc | ২৮ মে ২০১৪ ২১:০৭237490
  • আসল মার্বেল গুলি অনেকেই খেলতে পারেনা।
  • সিকি | ২৮ মে ২০১৪ ২১:০৩237489
  • আমি ঘুড়ি ওড়াতে পারি না, লাট্টু ঘোরাতে পারি না, মার্বেল গুলি খেলতে পারি না।
  • ঈশান | ২৮ মে ২০১৪ ২১:০০237488
  • আমি ঘোড়া ওড়াই।
  • | ২৮ মে ২০১৪ ২০:১৩237487
  • এইমাত্র দেখলাম।
  • cm | ২৮ মে ২০১৪ ১৯:৩৫237486
  • তো পায়রার সাহায্যে ঘুড়ি ওড়ালেই হয়।
  • a x | ২৮ মে ২০১৪ ১৯:২০237485
  • মায়া অ্যাঞ্জেলু মারা গেলেন।
  • | ২৮ মে ২০১৪ ১৯:০৩237484
  • নাটাই দিয়ে ওড়ালেই যাবে। হাতফেত্তা লোটাসুতো দিয়ে ওড়ালে ছাদের চৌহদ্দি পেরোবে না।
  • quark | ২৮ মে ২০১৪ ১৮:৪৩237483
  • মেরেচে! এই আসপেক্টটার কথা তো কখনো শুনিনি
  • Blank | ২৮ মে ২০১৪ ১৮:৩৯237482
  • ঘুড়ি ওড়ানো খুব কঠিন কাজ। ছাদের কার্নিশের বাইরে যেতেই চায় না
  • Abhyu | ২৮ মে ২০১৪ ১৮:৩৫237481
  • যে কোনো অ্যাসটেরিক্স না, ম্যাজিক কার্পেট।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত