এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ২৬ মে ২০১৪ ১৯:৩৫237031
  • একটা চিনেমাটির এত্তবড় গামলা। ৩-৪ জনের প্রিপারেশনে উপচে পরার কোনো চান্স নেই। মাজা সোজা। তলা ধরে না। একটু প্রিল বোলালেই হলো। স্টিল উল দেবেননা।
  • byaang | ২৬ মে ২০১৪ ১৯:৩৪237028
  • এককের স্লো কুকারটি কি কেনউডের?
  • | ২৬ মে ২০১৪ ১৯:৩৪237029
  • প্রেশার কুকারের গ্যাসকেট বদলাও।
  • byaang | ২৬ মে ২০১৪ ১৯:৩২237027
  • ইকমিক কুকার তো দাদুভাইয়ের একটা ছিল? কিন্তু সেটায় রান্না হতে দেখেছি বলে মনে পড়ছে না।

    আর হ্যাঁ এটার থেকে ঝোলটোল উপচে পড়ে না তো? মানে বাড়ি ফিরে দেখব না তো যে ডাল উপচে পড়ে আছে? আমার কিন্তু এমনি প্রেসার কুকারে ডাল রান্না করতে গেলেও সোঁ সোঁ করে ডালের জল বেরোতে থাকে সে যতই কম জল দিই না কেন। আর বস্তুটা মাজতে কীরকম কষ্ট?
  • Ekak | ২৬ মে ২০১৪ ১৯:৩১237026
  • আমি করি। ভালো জিনিস। শুধু ফাস্ট হীট মড দেবেননা। মাংসের জেগে থাকা অংশগুলো ওভার বেকড হয়ে যাবে। স্লোয়েস্ট এ রেখে ঘুমু যান। সক্কালে রেডি।
  • | ২৬ মে ২০১৪ ১৯:২৯237025
  • কিন্তু স্লো কুকারে একটাই কনটেইনার। আরে মাংশ খেতে অসাধারণ হলেও সময় লাগে অন্নেক। মানে সারারাত ও কিছু বেশী। কাবলিদা সেই যে একরকম ইকমিক কুকারের মত জিনিষ বলেছিলেন, সে তো তিনটে আইটেম রেঁধে ফেলতে পারে। আমার সেটাই কেনার ইচ্ছে।
  • byaang | ২৬ মে ২০১৪ ১৯:২৭237024
  • দমু সত্যি বলছ? এমনও হয়? মাঝে মাঝে খুন্তি দিয়ে নাড়তে হবে না বা উল্টেপাল্টেও দিতে হবে না? তা ঐ তোমার ঐ মাংসর রেসিপি জানা আছে তো? সময়্মতন বলে দেবে তো? তাহলে সাহস করে কিনেই ফেলি? বলি ওতে ডালসেদ্ধ হয় না? আর নিরিমিষ্যি? সেই সব রেসিপি জানা আছে তো? তাহলে তোমার ভরসাতেই কিনে ফেলি?
  • a x | ২৬ মে ২০১৪ ১৯:২৫237022
  • আমাদের লম্বা উইকেন্ড, কিন্তু বুঁচির না।
  • a x | ২৬ মে ২০১৪ ১৯:২৫237023
  • ব্যাং কখনও ইকমিক কুকারের রান্না করেছ? অনেকটা একই রকম। হ্যাঁ স্লো কুকারে কম পরিশ্রমে ভালো ফ্লেভার ডেভেলপ করা যায়। হাজারটা রেসিপি আছে ইন্টার্নেটে। ভেতরে যে ইনসার্টটা তাতে সবকিছু মেখে টেখে রাতে ফ্রিজে ঢুকিয়ে দাও। সকালে বেরোনোর আগে টাইম সেট করে বেরিয়ে যাও - এসে রেডি খাবার।
  • | ২৬ মে ২০১৪ ১৯:১৭237021
  • আমি বলব আমি বলব।
    রাত্তিরবেলা ঘুমু যাওয়ার আগে মাংশ মেখেজুখে বসিয়ে অন করে ঘুমু যাও। সকালে ন'টা দশটা নাগাদ দেখবে মাংশ রেডি। আর খেতেও অত্যুত্তম।
    অফিস বেরোবার আগে রান্না বসিয়ে বেরিয়ে যাও, এসে দেখবে খানা রেডি।
  • Ekak | ২৬ মে ২০১৪ ১৯:১৪237019
  • ঝড়ে পায়রা মরেচে ? ওই তো, তার মানে রেগুলার ঝর বৃষ্টি হয়না। কালে ভদ্রে হয়। তাই পায়রা রা এডপ্ট কত্তে পারেনি :)
  • byaang | ২৬ মে ২০১৪ ১৯:১৪237020
  • থেকে থাকলে আমাকে স্লো কুকারের ব্যাপারে এট্টু জ্ঞান দেবে? উহা কি ফাঁকিবাজির রান্নায় আলাদা মাত্রা যোগ করিতে সক্ষম? সক্ষম হইলে কীরূপ সক্ষম এবং কতদূর সক্ষম?
  • byaang | ২৬ মে ২০১৪ ১৯:১০237018
  • হ্যাঁ গা অক্ষ, আছ নাকি এখনও?
  • | ২৬ মে ২০১৪ ১৯:০৮237017
  • আজ কি আম্রিকাতেও লম্বা উইকেন্ডের ছুটি? লংডং আর বেলফাস্টে তো ছুটি। হাঙ্গেরিতে যদিও খোলা, কিন্তু সেখানকার ক্লায়েন ম্যাঞ্জারের আজ জম্মোদিন। কাজেই 5:20 নাগাদ আমিও গুটি গুটি কাটলাম।

    ইঃ গোটা সন্ধ্যেটা হাতে পেলে কেমন বড়লোক বড়লোক লাগে।
  • kumu | ২৬ মে ২০১৪ ১৮:৪৩237016
  • অ ফুটকি পপিন্স কী করছে?
  • a x | ২৬ মে ২০১৪ ১৮:৪২237015
  • রিচার্ড মার্টিনেজ - সান্টা বারবারা শুটিং।
  • a x | ২৬ মে ২০১৪ ১৮:২৯237014
  • সুমন মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ভাঙ্গচুর, মারধোরের অভিযোগ - কিরকম অদ্ভুত লাগছে!
  • cm | ২৬ মে ২০১৪ ১৮:১৮237013
  • নিয়মের বাইরে কিছু হলে তাকে মিডিয়ার বিভ্রান্তিমূলক প্রচার বলা নিয়ম। এর মানে মিডিয়ার বিভ্রান্তিমূলক প্রচার নয়।
  • kumu | ২৬ মে ২০১৪ ১৮:০৯237012
  • বিভ্রান্তি ক্যানো হবে?রোজই তো সন্ধে হলেই ঝড়বিদ্যুতবজ্রের ধ্বনি ঈঃ।কালকের ঝড়ে আমাদের ছাদে একটা পায়রা মরে পড়েছিল।
  • cm | ২৬ মে ২০১৪ ১৭:৪২237011
  • এরে কয় মিডিয়ার বিভ্রান্তিমূলক প্রচার।
  • phutki | ২৬ মে ২০১৪ ১৭:৪১237010
  • এখানেও আপিস প্রেতপুরী। কাজও নেই। তাই লোক জুটিয়ে বার্বিকিউ নেশানে খেয়ে এলাম।

    স্যান, ছানা প্রচুর কথা বলতে চায় এখনি। বোল ফুটলে কি হবে কে জানে।
  • Arpan | ২৬ মে ২০১৪ ১৭:৩৭237009
  • আজ আপিস পুরো প্রেতপুরী। যে সামান্য ক'জন এসেছিল তারাও পাঁচটা বাজতে না বাজতেই কেটে পড়েছে।
  • সিকি | ২৬ মে ২০১৪ ১৭:৩৪237008
  • হাঃ, নাদান। কালও, বুঝলি, কালও উলুতপ্লুত করে ঝড়বিষ্টিবজ্রপাত। রাতে ফ্যান অফ করে ঘুমোতে হল। রাত দশটার সময়ে বাইরে বেরিয়েছিলাম, কী শীত করছিল।

    আজ আবার হবে। এখনও আকাশ নীল, কিন্তু একটু পরেই সন্ধ্যে হবে, আর তারপরেই কোথা থেকে মেঘ এসে যাবে, আবার বিষ্টি ইত্যাদি হবে। তার আগেই চানাচুর জিলিপি সব স্টক করে নিতে হবে।
  • Kaju | ২৬ মে ২০১৪ ১৭:৩৩237007
  • মুড়ি ভেজানো জল আবগারী দিনে?
    ইসেতে মুড়ি ভিজিয়ে খাওয়া যায় না?
  • Blank | ২৬ মে ২০১৪ ১৭:৩০237006
  • এই আবগারী দিনে সন্ধেবেলা কেউ মুড়ি খায় !! অবশ্য দিল্লীর গরমে মুড়ি ভেজানো জল খাওয়া ভাল। পেট ঠান্ডা হবে।
  • সিকি | ২৬ মে ২০১৪ ১৭:২৯237005
  • আমি বাড়ি যাই। আজ চানাচুর কিনে না নিয়ে গেলে সন্ধ্যেয় মুড়ি খাওয়া হবে না।
  • Kaju | ২৬ মে ২০১৪ ১৭:২৩237004
  • একুবাউ সেই 'রাতো খোর্সানি' টোর্সানি হয়েছিল? আর কার যেন সেই হেঁচকি তুলে তুলে হাসা?
  • Blank | ২৬ মে ২০১৪ ১৭:২২237003
  • ফের আপিস ঃ( ঃ( ঃ(
  • tapos | ২৬ মে ২০১৪ ১৭:২১237002
  • ৪৫ জনের 'ছোট' মন্ত্রিসভা গঠিত।
  • san | ২৬ মে ২০১৪ ১৭:১৫237000
  • আরে ফুটকি, কেমন আছ ? ছানা কি বলে ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত