এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • phutki | ২৬ মে ২০১৪ ১৭:১৫237001
  • সবার কি খবর টবর? আমি কিনা এই গত হপ্তা থেকে আবার আপিস আসছি।
  • Ekak | ২৬ মে ২০১৪ ১৭:১৪236999
  • এই হলেন চানা দর্জে। দ্য র্যাথফুল বুদ্ধা। হেব্বি মস্তির লোক।

  • সিকি | ২৬ মে ২০১৪ ১৭:১৩236998
  • আচ্ছা, ভাগীদারের কী খবর? অনেকদিন দেখা নেই কেন?
  • san | ২৬ মে ২০১৪ ১৭:১০236997
  • যেমন ফিল্মোৎসবে থালিগার্ল ও প্রদীপ জ্বালানো :-)
  • jhiki | ২৬ মে ২০১৪ ১৭:০৮236996
  • রিচুয়াল অথবা সাংস্কৃতিক অনুষ্ঠান অথবা ইভেন্ট (যেমতি মোদীর গঙ্গা আরতি)।
  • Ekak | ২৬ মে ২০১৪ ১৭:০৪236995
  • আমি ভুটানে চার বার ফ্ল্যাট পাল্টেছিলুম। আর প্রতিবার আমার কলিগ ও বন্ধু দেওরাজ এসে বলত আরে তুমি পুজো করছ না কেন ? ওদের দেশের নিয়মে নতুন জায়গায় থাকতে শুরু করলে সে ভার হোক বা নিযের এক প্রস্থ ভূত তাড়ানো পুজো করতে হয়। লামা এসে প্রচুর এক্সর্সায়সিং একটিভিটি করে। তারপর চানা দর্জে মানে বজ্রপানি র একপ্রস্থ পুজো হয়। ওই জল-মাটি-আকাশ কেস আরকি। সে যাই হোক আমার আর কোনদিন পুজো করা হয়নি আর বোতল খানেকসেশ করার পর সবাই মিলে হল্লা জুড়ত তুমি পুজো করনা তাই তোমার বাড়িতে ভূত আছে !! সেকি উদ্দাম হল্লা। আমিও হল্লায় যোগ দি। হল্লা করলে আর মদ -সিগারেট খেলে অপ দেওতা পালিয়ে যায় এ কে না জানে।
  • jhiki | ২৬ মে ২০১৪ ১৬:৫১236994
  • পুজো করতে হয়, আগুন-টাগুন-মন্ত্র-টন্ত্র না হলে নিজের বাড়ী আর ভাড়াবাড়ীর মধ্যে তফাত করা যায়না!

    এটা ধর্ম না, রিচুয়াল ঃ))

    আর রিচুয়াল নিয়ে রিচুয়ালের টই-এ গুচ্ছ মতামত দিয়েছি।
  • san | ২৬ মে ২০১৪ ১৬:৫০236993
  • মানে করলে আমার কোনো চাপ নেই ( দিনকাল ভাল না ), কিন্তু সাধারণত এমন দেখা যায় না বলে জিগালাম। লোকে দেখি হয় মেনেটেনে পুজো করে বা যারা মানেটানে না আদৌ করেনা। তাই কৌতুহল।
  • san | ২৬ মে ২০১৪ ১৬:৪৬236992
  • ধুত্তোর !

    অকমানের কথা নয়, কিন্তু সত্যি আমার অবাক প্রশ্ন এই ধর্মপ্রাণ ও ধর্মপ্রাণারা পুজো ক্যানো কচ্ছিলেন ? :-D
  • jhiki | ২৬ মে ২০১৪ ১৬:৪৪236991
  • তবে আমার শ্বশুরবাড়ীতে যেদিন গৃহপ্রবেশ হয়েছিল, সেদিন বাড়ীর সব এয়োস্ত্রীকে মাছ খেতে হয়েছিল। খালি খাওয়াদাওয়া পুরোনো বাড়ীতেই হয়েছিল। সত্যনারায়ণ থাকলে নাকি আমিষ রাখতে নেই, আর শুভদিনে এয়োরা মাছ না খেলে গৃহস্থের অকল্যাণ হয়!
    পরে এই মাছ খাওয়া কথা শুনে মা মুখ ভেটকে বলেছিল, যত্তসব বাঙাল নিয়ম!!
  • san | ২৬ মে ২০১৪ ১৬:৩৮236990
  • অকমানের ক
  • Ekak | ২৬ মে ২০১৪ ১৬:৩৭236989
  • মুরগি তো নিরামিষ ই হলো। ব্রয়লার।
  • jhiki | ২৬ মে ২০১৪ ১৬:৩৪236988
  • আরে না, সেদিন আবার হোলি ছিল। কোনরকমে পুজো শেষ করিয়ে পুরুতবিদায় করে হোলি খেলা শুরু হয়েছিল। সেদিন সব নিরামিষ, খাদ্য এবং পানীয় ঃ))
  • san | ২৬ মে ২০১৪ ১৬:৩৩236986
  • এই ক্রমবর্ধমান পাপের বোঝা ভারতকে গ্রাস কচ্ছে বলেই নিরামিষের নিয়ম বেড়ে ৪৮ দিন হয়ে গ্যাছে ! নইলে স্কোয়ার অফ হবে কিকরে !
  • kc | ২৬ মে ২০১৪ ১৬:৩৩236987
  • আর দারু এসেছে দার থেকে।
  • kc | ২৬ মে ২০১৪ ১৬:৩২236985
  • এইটা একটুও ভাল না। এত অকমান করবে তো ঠাকুর পুজো করারই বা কী আছে? পুজো নাই বা কল্লে!!! এরকম ডেকে অকমান করার কী মানে? অ্যাঁ?
  • Ekak | ২৬ মে ২০১৪ ১৬:৩১236984
  • দারু থেকেই দারু এসেছে।
  • san | ২৬ মে ২০১৪ ১৬:৩০236983
  • ভোগ বা প্রসাদ সেসবও কি ঐসবই ছিল ? তন্দুরি চিকেন আর মদ্য ?
  • jhiki | ২৬ মে ২০১৪ ১৬:২৯236982
  • কুমুদি, মালের সাথে টাল (তন্দুরী চিকেন ইঃ) ও ছিল ঃ((
  • jhiki | ২৬ মে ২০১৪ ১৬:২৮236981
  • দারু (কাঠ) তে দারু (মাল) রাখার ফলে সব তমোদোষ লোপ পেয়েছিল ঃ)))
  • kumu | ২৬ মে ২০১৪ ১৬:২৭236980
  • আহা আমিষাদির ট্রেতে তো বসায় নি।মাল তো নিরামিষ জিনিস।
  • san | ২৬ মে ২০১৪ ১৬:২৪236979
  • মালের ট্রে তে বসিয়ে ঠাকুরপুজো ! সমাজ ম্লেচ্ছে ভরে গ্যালো :-(
  • | ২৬ মে ২০১৪ ১৬:২৩236978
  • :-D
  • তাপস | ২৬ মে ২০১৪ ১৬:২০236977
  • ফির অকমান !!! ইয়াদ রাক্ষেঙ্গে
  • | ২৬ মে ২০১৪ ১৬:১৮236975
  • ভাগ্যিস লাফিয়ে লাফিয়ে পদ্য মিলিয়ে ফেলি নি।
    বাপস!
  • Ekak | ২৬ মে ২০১৪ ১৬:১৮236976
  • ঝিকি

    এইযে স্টেটমেন্ট টা দিলেন ওটার জন্যে ৫০৫ এর ওয়ান বি তে আপনাকে বুক করা যায়। ইয়ার্কি না :) এখনকার পরিস্থিতি তে সকলের ই একটু সাবধান হয়ে চলা উচিত।
  • তাপস | ২৬ মে ২০১৪ ১৬:১৬236974
  • আসন্ন কলিকাতা পুস্তকমেলার পরবর্তী ভাটে হুমেরু ও তাপসের সঙ্গে নাচের সুযোগ পাবেন স্লোগানে প্রথম স্থানাধিকারী।
  • সিকি | ২৬ মে ২০১৪ ১৬:১৩236973
  • মুড়িমুড়কির মতন কেস হয়ে যাচ্ছে তো!
  • jhiki | ২৬ মে ২০১৪ ১৬:০৯236972
  • সত্যনারায়ণ ভালো মানুষ। আমরা সন্তোষপুরের ফ্ল্যাটের গৃহপ্রবেশের আগের দিন যে কাঠের ট্রে-তে মাল-টাল সাজিয়ে খেয়েছিলাম, তিনি পরদিন সেই ট্রে-র উল্টোপিঠে (ঠাকুরমশাই কাঠের পিঁড়ি চেয়েছিলেন) বিরাজমান হয়ে পুজো গ্রহন করেছিলেন, রা-ও কারেন নি। ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত