এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সায়ন | ২৬ মে ২০১৪ ১১:২৭236880
  • নাহ্‌, বাধ্যবাধকতা নেই, নিজেদের নিজেদের মানামানির ব্যাপার মাত্র। ধর্মভীরুদের মনে একটা ভয় ঠুসে দেওয়া ছাড়া এটাকে অন্যভাবে দেখছি না। আসলে, যখন এটা বলা হয় পূজোআচ্চার পর, খুব অবাক হই নি। তার আগে থেকেই লোকে বলাবলি করছিল। ইট ওয়জ ইন দ্য অ্যাটমোস্ফীয়ার ঃ)

    দমদি', ভরসার কথা। দক্ষিণ ভারতেই এসবের কড়াকড়ি। অন্য একজন রেসিডেন্টের সঙ্গে কথা বললাম, সে তো বেনারসের পুরোহিতকে দিয়ে পূজো করিয়েছিল, তার ক্ষেত্রেও একই নিদান। সে বেচারি আমিষাশী, কিন্তু তার পরিবারে একটু মেডিক্যাল ইমার্জেন্সী থাকার জন্য সে ভয়ে মেনে ফেলেছিল। সেই কথাই বললো আমাকে। এটা ফোর্সিবলি এনফোর্স করা হয় এদিকে।

    স্যান, নারায়ণঠাকুরের নামে এসব বলছিস, আজ রান্নায় দু'বার নুন দিয়ে ফেলিস না ঃp
  • dd | ২৬ মে ২০১৪ ১১:২৪236878
  • একদিকে পথোভ্রান্তো নকুর দল, অন্য দিকে সুক্ষ সংশোধনবাদী মাকু, পিছোনে ফেসিস্ত মমোতা তো সামনে মোদীর অট্টহাসি।

    সাত সাত্তে সাতাত্তর জর্মান। অন্য পক্ষে জগাই একা এবং কয়েক জন। এরই মধ্যে আটচল্লিশ বছোরের নিরমিষ ভক্ষণের বিধান।

    সব মিলিয়ে এক প্রলয় কালীন অবোস্থা।
  • tapos | ২৬ মে ২০১৪ ১১:২০236875
  • লুরুতে ৫ জনের বুকড হওয়ার খবরের কোনো লিং আছে? খুঁজতে পারছি না। কেউ দেবেন যদি সময় বা সুযোগ থাকে?
  • dd | ২৬ মে ২০১৪ ১১:২০236876
  • ওহ। সব সে বড়ো হৃষ্টোপুষ্টো জুজুর কথাই তো বলিনি। ঐ দ্যাখো।

    দেশকে দেশ, পুরো ম্যাংগো জনতা হুলিয়ে রাম ছাগোল হয়ে গ্যাছে। শিংদাড়ী ব্যা ব্যা করণ, সব সিমটম মিলে যাচ্ছে।

    অল্পো কিছু গুচর্লোক টাইপের মানুষ সুদু লড়ে যাচ্ছেন এই বিশ্বছাগোলায়নের বিরুদ্ধে,লায়নের মতন। হ্যাঃ হ্যাঃ।।
  • সিকি | ২৬ মে ২০১৪ ১১:১৮236874
  • মানে, এটা কি সমস্ত রেসিডেন্ট মানতে বাধ্য?
  • সায়ন | ২৬ মে ২০১৪ ১১:১৬236872
  • সিকি, একজ্যাক্টলি!! আমি প্রথমে মজা বলে ভেবেছিলাম। কানায়-ঘুষোয় শোনা যাচ্ছিল। পশ্চিমবঙ্গে এমন নিদান শুনিনি। এখানেও আগের যখন করিয়েছিলাম সেটায় বিল্ডার নিজেই বাস্তুপূজা (?!?) করে দিয়েছিল বাউন দিয়ে, প্লাস সেখানে থাকা হয়নি। এটায় কাল এই হাঙ্গামা। পুরুতমশাই পূজোআচ্চা সেরে সদ্য-হোমের-ধোঁয়ায়-ভেসে-থাকা লালচক্ষু নিয়ে চার ইঞ্চি দূরে দঁড়িয়ে গমগম করে বললে, আটচল্লিশ দিন ননভেজ ছোঁবে না। ডিমও না (এক্ষট্রা স্ট্রেস দিয়ে)।

    ভেউ ভেউউউ ঃ'-(
  • pi | ২৬ মে ২০১৪ ১১:১৬236873
  • স্বস্তিকার এই খবর নিয়ে তো ফেবু কাল উথালাপাতাল।
    তবে এবেলার খবরের তলার কিছু মন্তব্য যা পড়েছিল, তা নির্মল আনন্দ।

    আর হ্যাঁ, এই প্রসঙ্গে যত অনাসিষ্টি, মূলে কমিউনিস্টি সংক্রান্ত পোস্টও পড়ে গেছে এবং বহুল শেয়ারিত হয়েছে ঃ)
  • | ২৬ মে ২০১৪ ১১:১৫236871
  • ভ্যাট! মোটেও নিরামিশ খেতে হয় না। অন্তত পূবের দিকে মানে পচ্চিমবঙ্গ বা পচ্চিমের দিকে মানে পুণেতে সত্যনারায়ন + হোম করলে অদ্দিন নিরামিশ কেউ খায় না।
  • san | ২৬ মে ২০১৪ ১১:১৪236870
  • খুব সম্ভত ৪৯ তম দিনে নজরদারি কত্তে কত্তে বোর হয়ে যান, তখন আর চেয়ে দেখেন না কে কি খেল।
  • san | ২৬ মে ২০১৪ ১১:১৩236869
  • আমিষ খেলে সত্যনারায়ণ ঠাকুর পাপ দেন, তাই।
  • dd | ২৬ মে ২০১৪ ১১:০৯236865
  • মাগ্গোম্মা। আর কতো ভয় পাবো?

    দেখুন ঃ বিজেপি এসে সারা দেশকে শ্মশান বানিয়ে দিবে। ওয়ালমার্ট এসে সকলের চাকরি খাবে। মনশান্তো র জন্য যাবতীয় কৃষকেরা আত্মহত্যা করবে বা হয়তো করেও ফেলেছে।

    ইদিকে সোয়াইন ফ্লু,চিকেন ফ্লুতে সবাই আক্রান্ত। নদীয়া কেষ্টনগর ইস্তক সমস্ত সাগোর কুলবর্ত্তী (কোন্নোগড়ও আছে) স্থান ডুবে ডুবু। গ্লোবাল ওয়ার্মিং। প্লাস নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ফুটিফাটা হয়ে চাদ্দিকে রেডিয়েশন থৈ থৈ। সব পাহাড় গ্লেসিয়ারে ভিজে চুপ চুপে। ব্ল্যাং বাড়ীতে বসে।

    আর প্রচন্ডো পোলুশন। ধোঁয়া। স্মগ। এজমা।অন্ধত্ব।

    ইতোমধ্যে এন্টি বায়টিক ফেইল কল্ল। যাহারা তোমার বিষাইছে বায়ু থেকে শুরু করে বাকীরা সবাই পটাপট মরে যাচ্ছে।

    ব্যাস। সবাই ফৌত।
  • সিকি | ২৬ মে ২০১৪ ১১:০৯236866
  • সান্দা?????????? :-O
  • সিকি | ২৬ মে ২০১৪ ১১:০৯236867
  • সিকিনীদের আজকে হাপছুটি। প্রধানমন্ত্রীর শপথগ্রহণ। দুকুরে বোধ হয় বাসও আসবে না, মেট্রোতে করে ফিরতে হবে, যদি মেট্রো চলে, তবেই। একটু আগে ফোন করে জানলাম সাউথ ব্লকের এলাকায় মানুষের থেকে কুকুরের সংখ্যা বেড়ে গেছে। :-) স্নিফার ডগ, হুলিয়ে বোমার গন্ধ শুঁকে যাচ্ছে। আকাশে আর্মির হেলিকপ্টার উড়ছে, বেচাল দেখলেই ড্রোন তাগ করে ছুঁড়বে বোধ হয়। সিকিনীদের অফিসের আশেপাশের যাবতীয় রাস্তায় ব্যারিকেড পড়ে গেছে।
  • সায়ন | ২৬ মে ২০১৪ ১১:০৮236864
  • কোচ্চেনঃ গৃহপ্রবেশের পূজো (মানে সত্যনারায়ণ আর হোম) করলে 48 দিন নিরমিষ খেতে হয়? কেন?
  • jhiki | ২৬ মে ২০১৪ ১০:২৮236862
  • সিকি, হ্যাঁ।

    দ-দি, এখন ওসবের দরকার নেই, আমি ট্রেনের বর্তমান সময় পিডিএফএ যোগ করে নেব, আর নোটটাকে হাইলাইট করে রাখব। এখন তো অনেক দেরী, হাজারটা কাজের মধ্যে ব্যাপারটা মাথা থেকে বেরিয়ে যেতে পারে। তাই আগে থেকেই ব্যবস্থা নিয়ে রাখতে হবে।
  • সিকি | ২৬ মে ২০১৪ ১০:১৭236861
  • তোমার ট্রেন কি একলা জুলাইয়ের পরে?
  • | ২৬ মে ২০১৪ ১০:১৬236860
  • ২৪শে এপ্রিলের ই-টিকিসেও তো ছাড়ার সময় দেওয়া আছে দেল্খছি। একবার pnr নং দিয়ে সাইটে চেক করে নাও তো।যদি সাইটে থাকে তাহলে বুঝতে হবে যাত্রার আগে সাইট চেক করা দরকার (কাদের মাথায় যে এইসব বুদ্ধির গাছ গজায়??!!)
  • jhiki | ২৬ মে ২০১৪ ১০:১১236859
  • আম্মো-ও তো পেত্থমবারই দেখলামঃ((
  • সিকি | ২৬ মে ২০১৪ ০৯:৫৭236858
  • তা হলে এটা স্পেশাল কেস। পিডিএফে টাইম লেখা থাকে। N/A লেখা থাকে এটা এই প্রথম জানলাম, হয় তো প্রিভেন্টিভ মেজার, নতুন করে রেল বাজেট হবে কিনা কে জানে।
  • jhiki | ২৬ মে ২০১৪ ০৯:২৮236857
  • পিডিফের দিকে চোখ রেখেই পোস্টটা করা হয়েছিল। N/A লেখা আছে। নীচে নোটে বলা আছে ০১ জুলাই থেকে নতুন টাইমটেবল অ্যাপ্লিকেবল।
  • সিকি | ২৬ মে ২০১৪ ০৯:২০236856
  • এসেমেসে থাকে না। পিডিএফে থাকে।
  • jhiki | ২৬ মে ২০১৪ ০৭:১৩236855
  • ট্রেনের ই-টিকিটে আজকাল ডিপার্চার টাইম লেখা থাকে না? ট্রেনের সময় ভুলে যাবো যে ঃ(
  • Atoz | ২৬ মে ২০১৪ ০৬:৩৮236854
  • তরজা কি আর আজকাল আছে? তবে কিছু কিছু টইয়ে প্রায় তর্জাই দেখি ঃ-))))
  • a x | ২৬ মে ২০১৪ ০৪:৪৫236853
  • কিম্ভুত একটা ডিনার মেনু হল।
  • Ekak | ২৬ মে ২০১৪ ০১:১৭236852
  • আইন প্রচুর আছে। যে আইনে বিজেপি কে কমুনাল বলে পাকড়াও করা যায় সেই আইনেই ধরুন কেও বলল "বিজেপি ক্ষমতায় এলে কমুনাল হারমনি নষ্ট হবে " তাকেও গিরেফতার করা যায় :):)
  • lcm | ২৬ মে ২০১৪ ০০:৫৮236851
  • কোন আইনে? কোনো আইন আছে এ নিয়ে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত