এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • blank | ২৪ মে ২০১৪ ০১:৪৫236610
  • আমি হড়কে পরেছিলান একটা পাতি ক্রসিঙ্গ এ। বাচিয়েছিল জয় সিঙ্গ। নীচে থৈলাসগার গ্লেসিয়ারের ওপেন ক্রিভাস। কি রেগে গেছিল জয় সিঙ্গ। বলে তুন আদমী হো ইয়া পাজামা। দো ডেথ জোন পার করকে ইধার আউট হতে হো।
  • π | ২৪ মে ২০১৪ ০১:৪৪236609
  • একটা কথা কিন্তু কিন্তু করে লিখেই ফেলি। অনেকেরও হয়তো আপাত্তি থাকতে পারে, সেই রিস্ক নিয়েই লিখি। পর্বতারোহীরা অবশ্যই অসম সাহসী এবং আরো নানাবিধ দুর্লভ গুণ আছে। সেগুলোর জন্য কোন প্রশংসাই যথেষ্ট নয়। খুব কমজনের পক্ষেই এসব করা সম্ভব। নিজে কোনোদিন পারবোনা বলে আরো তারিফ করি। সেসব মাথায় রেখেই বলছি, এঁরা আদর্শ হওয়া উচিত, মানে অনেকের এঁদেরকে অনুসরণ করা উচিত, এঁদের জন্য সভ্যতা অনেক এগিয়ে গেল, এগুলো বলা যায় কি ?
  • ঈশান | ২৪ মে ২০১৪ ০১:৪৩236608
  • এছাড়াও ব্ল্যাংকিকে পাহাড়ে গিয়ে লাফাতে, আর অরণ্যদাকে ফুটবল খেলতে বারণ করব ভাবছি।

    পরিবর্তে আপনারা আআপে জয়েন করে তিহার জেলে যান। :-)
  • kk | ২৪ মে ২০১৪ ০১:৪১236607
  • কেন? ভালই তো, আমার ঠ্যাং কাটা গেলে তুই হাসপাতালে টিপিন নিয়ে দেখতে আসবি :-)
  • ঈশান | ২৪ মে ২০১৪ ০১:৪০236606
  • এইত্তো কেষ্টাকে আমি বারন করলাম। :-)
  • kk | ২৪ মে ২০১৪ ০১:৩৯236605
  • ব্ল্যাংকির লিস্টে কিছু একটা থাকবে, আমি জানতাম। আমার নিজের একটি ইচ্ছে আছে, জানিনা কবে হবে। টু স্যুইম উইথ শার্কস।
  • blank | ২৪ মে ২০১৪ ০১:৩৮236604
  • কেকেদি অডেনস কল পার করার সময় দুটো ডেথ জোন পার করেছি। এইবারে আমার চোখের সামনে একটা মিউল খাদে হড়কেছে- তাও এক কমন রুটে।
  • aka | ২৪ মে ২০১৪ ০১:৩৭236603
  • কিন্তু কাঞ্চনজংঘায় কিছু হয় নি। হয়েছে সেকেণ্ড পিকে যাবার সময়ে। একসাথে দুটো পিক অলওয়েজ ডেঞ্জারাস। কিন্তু এটা পার্সোনাল চয়েজ কিছু বলার নেই। হয়ত টায়ার্ড ছিল বলেই সময়মতন সরতে পারে নি।
  • kk | ২৪ মে ২০১৪ ০১:৩৬236602
  • হ্যাঁ, কখনো কখনো শখের কাছেও জীবন তুচ্ছ মনে হয়।
  • Atoz | ২৪ মে ২০১৪ ০১:৩৫236601
  • নিজের নিজের মতন করে ঝুঁকি অনেকেই নেন, এই যেমন কেউ সম্পূর্ণ অজানা জায়্গায় অনুসন্ধানে যান, কেউ সমাজসেবার জন্য অপরিচিতের আশ্রয়ে বিশ্বাস করে রাত কাটান, কেউ আবার কাজ করতে গিয়ে নানা বাধা ও হুমকীর সম্মুখীন হয়েও পিছিয়ে যান না, সাহসীর মতন পরিস্থিতির মোকাবিলা করেন। এঁদের তো দেখি, অনেক দেখি। এঁদের সবাইকে কুর্নিশ।
  • blank | ২৪ মে ২০১৪ ০১:৩৪236599
  • ছন্দা গায়েন আমার পরিচিতা হলে আমিও বারন করতাম। অন্তর খান ৪/৫ ৮০০০+ চড়ার পর কান্চন এ যাওয়া উচিত
  • ঈশান | ২৪ মে ২০১৪ ০১:৩৪236600
  • তবে একটা জিনিস ঠিকই। একদা সেই স্কট বা আমুনসেন যখন উত্তর বা দক্ষিণ মেরু অভিযান করতেন, তার সঙ্গে এখনকার অ্যাডভেঞ্চার স্পোর্টসের একটা বড়ো তফাত আচে। কলম্বাসের আমেরিকা অভিযান, ঠিক শখের ছিলনা, কিন্তু অ্যাডভেঞ্চার স্পোর্টস পুরোটাই শখের ব্যাপার। যাঁরা যাচ্ছেন, জীবনের ঝুঁকি নিচ্ছেন, তাঁদের এইটা মাথায় রাখা দরকার, যে, যা ঝুঁকি নিচ্ছি, সেইটা স্রেফ শখে। তা ছাড়া আর কিচ্ছু না।
  • aka | ২৪ মে ২০১৪ ০১:৩৩236598
  • আমার বউ বলেছে ছেলেরা কালেজে গেলে এভারেস্টে চড়বে। তবে আমি নিশ্চিত তদ্দিনে নিরাপদ রোপওয়ে হয়ে যাবে। ঃ)
  • kk | ২৪ মে ২০১৪ ০১:৩২236597
  • আপনাদের কারুর বাকেট লিস্টে এরকম কিছু আছে? মানে জীবনের ঝুঁকি নেওয়া হয় এমন কিছু? এমনি জিজ্ঞেস করছি।
  • aka | ২৪ মে ২০১৪ ০১:৩১236596
  • জেটলাইনার ছাড়া অত ওপরে কেউই উঠতে পারে না।
  • ঈশান | ২৪ মে ২০১৪ ০১:২৯236594
  • হ্যাঁ, ওসব ঠিকই আছে। সবাইকে আলুভাতে জীবন বাঁচতেই বা হবে কেন। আমি নিজেই কি আর বেঁচেছি (তা বলে ভাববেন না জীবন ঝুঁকি নিয়ে পাহাড়ে চড়তে গেছি)। অন্যকে ফতোয়া দেব কোন আক্কেলে।
  • aranya | ২৪ মে ২০১৪ ০১:২৯236595
  • প্রিয়জন-রা তো ঝুঁকি নিতে বারণ করতেই পারে -সেটা ঠিকই আছে
  • aranya | ২৪ মে ২০১৪ ০১:২৮236593
  • থ্যাংকস ব্ল্যাঙ্কি, এটাই ভাবছিলাম, অনেক শেরপাই হয়ত পাহাড়ে যেতে ভালবাসেন। তবে পাহাড়ে না গেলে হাঁড়ি চড়বে না, এমন অবস্থা না থাকলেই ভাল
  • Atoz | ২৪ মে ২০১৪ ০১:২৭236592
  • কল্পনা চাওলার মহাকাশ অভিযানের সময়ও এটা অনুভব করতাম, সেই যেবার ওরা নেমে আসার সময় দুর্ঘটনা হলো, সেইবারে মহাকাশ থেকে ওঁর স্কুলের মেয়েদের জন্য উনি লিখে পাঠিছিলেন,"নিজের স্বপ্নতে পৌঁছবার পথ আছে, কঠিন পথ, কিন্তু আছে।"
    কিছু মানুষ জেনেশুনে ঝুঁকি নিয়ে এগিয়ে যায়, মানুষের সভ্যতা এঁদেরই জন্য অগ্রসর হয়।
  • π | ২৪ মে ২০১৪ ০১:২৪236591
  • না না, নিরাপত্তার লজিক সবাইকে অনুসরণ করতে হবেই, এমনটা আদৌ বলছিনা। কিন্তু প্রিয়জন এরকম বললে দোষ দেওয়া যায়না, সেটা বলছি, তাঁদের পিওভি থেকে।
  • Atoz | ২৪ মে ২০১৪ ০১:২৩236590
  • শেরপা আং রিটা নাকি অনেক অনেকবার এভারেস্টে চড়েছেন? প্রথম শুনে আমি তাব্ধা লেগে টাস্কি খেয়ে গেছিলাম, এতবার ????
  • kk | ২৪ মে ২০১৪ ০১:২২236589
  • না, নিরাপত্তার লজিক সবসময় ফলো করা যায়না। কিছুকিছু জিনিষের কাছে প্রাণ একেবারেই তুচ্ছ বলে মনে হয়। অবশ্যই সেটা প্রিয়জন, যিনি বারণ করছেন তিনি বুঝতে পারেননা (দোষ তাঁর নয়)।

    এস সি, ঐ স্বাতীকে আমিও কাছ থেকে চিনতাম। খুব কষ্ট পেয়েছিলাম।
  • blank | ২৪ মে ২০১৪ ০১:২০236588
  • শুধু পেটের দায়ে শেরপারা বা গাইড রা পাহাড়ে যায় না। পার্টির হোলটাইমার রা যেমন শুধু টাকার জন্য পার্টি করে না - অবশ্যই এটা নিজের এক্সপেরিয়েন্স থেকে বলা
  • Atoz | ২৪ মে ২০১৪ ০১:১৮236587
  • মঙ্গলে একটা পাহাড় আছে, একেবারে মোচার মতন, শঙ্কু আকৃতি আরকি। খুব উঁচু। এভারেস্টের প্রায় দুই গুণ। সেই শৃঙ্গ অভিযানও হবে হয়তো ভবিষ্যতে, যখন মঙ্গলে মানুষ উপনিবেশ তৈরী করবে। কিন্তু সেসব এই এভারেস্ট কাঞ্চনজংঘার মতন রোমাঞ্চকর হবে না, হাই টেক কায়্দায় লোকে উঠবে হয়তো, আর আগেই হয়তো প্রোব অবতরণ করবে ঐ শৃঙ্গে, পুরো দেখাটাই তো আমাদের উল্টোদিক থেকে কিনা!
  • blank | ২৪ মে ২০১৪ ০১:১৭236586
  • মাউন্ট ললনা - সুদীপ্তা সেনগুপ্তার। এর বাইরে তেমন কিছু নেই।
    আপনারা উষা পন্ডিতের কথা জানেন না!!!!!
  • aranya | ২৪ মে ২০১৪ ০১:১৬236585
  • মানুষ তো বিপদের ঝুঁকি নেবেই, অভিযানেও যাবে, নিরাপত্তার লজিক ফলো করবে না -অন্তত কিছু অন্যরকম মানুষ

    যেটা হলে ভাল হত - জাস্ট পেটের দায়ে বাধ্য হয়ে যেন কাউকে জীবনের ঝুঁকি নিতে না হয় - নেপালের শেরপাদের বা সুন্দরবনের কাঠুরে, জেলে, মৌলে-দের..
  • blank | ২৪ মে ২০১৪ ০১:১৩236584
  • সুকুমার রায় আর নিমা তাশি - নন্দাঘুন্টি
  • Atoz | ২৪ মে ২০১৪ ০১:১২236583
  • আন্টার্কটিকা গিয়েছিলেন যে সুদীপ্তা সেনগুপ্তা, উনিও তো পর্বতারোহণ করতেন, তাই নয়?
  • π | ২৪ মে ২০১৪ ০১:১০236580
  • প্রিয়জন হলে হয়তো বারণও করবো। অবশ্যই বিয়ে টিয়ের কারণ দেখিয়ে নয়। প্রিঅয়জন বলে, হারাতে হলে সেটা বেদনার বলে।
  • aranya | ২৪ মে ২০১৪ ০১:১০236581
  • হেলিকপ্টার তো বোধায় উঠবে না অদ্দুর, ছোট প্লেনে যাওয়া যেতে পারে, প্লেন থেকে দড়ির মই বেয়ে শিখরে অবতরণ। প্যারাশুট ইউজ করলেও হত, কিন্তু কোথায় নামাবে ঠিক নেই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত