এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঈশান | ২৪ মে ২০১৪ ০১:১০236582
  • মানে, প্র্যাকটিকালি, মাইকেল শুমাখার যে এখনো কোমায়, তিনি ওই পাহাড়ে স্কি করতে যাবার আগে জিগালে তাঁকেও এইটাই বলতাম। মাক্কালী।
  • aka | ২৪ মে ২০১৪ ০১:০৯236579
  • আমিও জানতাম টাফেস্ট কে২। ভয়ংকর ক্লাইম্ব।
  • Atoz | ২৪ মে ২০১৪ ০১:০৮236577
  • এসসির ১ এ এম এর পরিপ্রেক্ষিতে আতোজের আগের পোস্ত।
  • aranya | ২৪ মে ২০১৪ ০১:০৮236578
  • নন্দাঘুন্টি-র ওপর একটা দারুণ বই পড়েছিলাম, নামটা ভুলে গেছি, একটা বাঙালী টিম সামিট করেছিল, তাদের কারও লেখা
    স্বাতীর ঘটনাটা মনে আছে, কাগজে বেরিয়েছিল তখন
  • ঈশান | ২৪ মে ২০১৪ ০১:০৭236576
  • আমি তো আগেই বলেছি, যেতে হলে হেলিকপ্টারে যান। ফালতু জীবনে ঝুঁকি নেবেন না। মারা গেলে আমি প্রচন্ড ভালোবাসব, কুর্নিশও করব, কিন্তু জীবন আপনারই যাবে। বরং বেঁচে থাকলে ঝুঁকি নিয়ে অন্য কিছু করুন।

    আমার কোনো প্রিয়জন, যদি পরামর্শ চায়ই, আমি কিন্তু তাকে এইটাই বলব।
  • Atoz | ২৪ মে ২০১৪ ০১:০৬236574
  • এসসি, তাই তো! ভালো বলেছেন, শঠে শাঠ্যং এর মতন উল্টো প্রশ্ন করা দরকার এদের।
  • blank | ২৪ মে ২০১৪ ০১:০৬236575
  • সেতো রাউন্ড অন্নপুর্না
  • SC | ২৪ মে ২০১৪ ০১:০৫236573
  • এই প্রসঙ্গে মনে পড়ল, পুরুলিয়াতে মারা গিয়েছিল, মনেহয় ২০০৬ নাগাদ, স্বাতী বলে একটি মেয়ে, এবং তার দুজন বন্ধু। মেয়েটিকে একটুখানি চিনতাম, খুব ধাক্কা দিয়েছিল ঘটনাটা।
  • blank | ২৪ মে ২০১৪ ০১:০৪236571
  • কত পিক এ আজ অব্দি সামিট হয় নি। নীলকন্ঠ, ত্রিশুল আরো কত। নন্দঘুন্টি শিবলিঙ্গ তো খুব কম।
  • aranya | ২৪ মে ২০১৪ ০১:০৪236572
  • এটা জানতাম না তো, অন্নপূর্ণা, কাঞ্চন টাফার দ্যান কে-২
    অন্নপূর্ণা-কে বেড় দিয়ে একটা সহজ ট্রেকিং রুট আছে - ১৪ না ২১ দিনের, সেশ অব্দি সেটাই করব হয় তো
  • π | ২৪ মে ২০১৪ ০১:০২236569
  • কুমুদি, আচ্ছা।
  • aranya | ২৪ মে ২০১৪ ০১:০২236570
  • এইসময়ে পড়লাম বোধ হয়, ন্যাফের অনিমেষ বলেছেন দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই তারা রেসকিউ টিম পাঠাতে চেয়েছিলেন, যেহেতু প্রতিটি ঘন্টা ম্যাটার করে। কিন্তু টিম তখন পাঠান যায় নি - কেন সেটা বুঝলাম না।
    এত মন্ত্রী সান্ত্রী ছন্দার বাড়িতে যাচ্ছে, সরকার থেকে ফান্ডিং নিশ্চয়ই পাওয়া যেত ..
  • SC | ২৪ মে ২০১৪ ০১:০০236568
  • আমার এই জিনিসটা অসম্ভব দৃষ্টিকটু লাগে। জাস্ট মুখচেনা লোক, বিশেষ করে কাকিমা জেঠিমা টাইপের,
    "কি রে কবে বিয়ে করবি?" জাতীয় প্রশ্ন। অচেনা লোকের ব্যক্তিগত জীবন নিয়ে দুমদাম প্রশ্ন করাটা একটু indecent, অন্তত আমার মনে হয়।
    মানে উল্টো দিকে যদি আমি বলি, "কি কাল রাতে বর কেমন চুদল?", সেটা যেরকম indecent ব্যবহার, এটাও indecent।
    দ্বিতীয় তা সামাজিক ভাবে acceptable নয় যেমন, প্রথমটাও হওয়া উচিত নয়।

    আর এই পাসপোর্ট আপিস, kustoms এর লোকজন এর এগেইনস্ট এ তো কমপ্লেইন করার ব্যবস্থা থাকা উচিত।
  • a x | ২৪ মে ২০১৪ ০০:৫৯236567
  • পাইসি। থেংকু!
  • kumu | ২৪ মে ২০১৪ ০০:৫৮236565
  • নীচেই লিখতে জাচ্চিলুম তার্পর ভাবলাম জদ্দুর টাইপেছি পোস্টিয়ে দিই।
  • blank | ২৪ মে ২০১৪ ০০:৫৮236566
  • টাফেস্ট অন্নপুর্না কন্চন কে২।
    কন্চন এর মর্টালিটি রেট সামান্য বেশি
  • π | ২৪ মে ২০১৪ ০০:৫৬236563
  • না না তুমি তার আগের একটা পোস্ট এ লিখলে না, নিচে প্রতিক্রিয়া। সেটা কোথাও খুঁজছিলাম।আর এটাতে লিখলে হিন্দি /ইংলিশে যাঁরা দিয়েছেন, তাঁদের কথা। তাই ভাবলাম, বাঙালীদের প্রতিক্রিয়া বোধ্হয় আগে কোন পাতায় আছে, মিস করে গেছি।
  • aranya | ২৪ মে ২০১৪ ০০:৫৬236564
  • মানস-ক্লাইম্ব আর কি। স্বপ্ন যদি দেখতেই হয়, টাফেস্ট ওয়ান-কেই নিয়েই
  • Atoz | ২৪ মে ২০১৪ ০০:৫৫236561
  • হ্যাঁ এসসি, ডাইনে বামে সামনে পিছে এরকমই দেখছি তো!
    বিদেশে চাকুরিরতা একজন মেয়েকে আবার করুণ মুখে তার প্রতিবেশী প্রৌঢ় ভদ্রলোক বলেছিলেন, "হ্যাঁরে, নে না কোনো বাঙালি ছেলেকে!"
    ঃ-)
  • aranya | ২৪ মে ২০১৪ ০০:৫৫236562
  • মাঝে মাঝে K-2-তে চড়ি।
  • π | ২৪ মে ২০১৪ ০০:৫৪236559
  • আমাকে পাসপোর্ট আপিসে বলেছিল, বিয়ের আগের সারনেম কেন রাখতে চাই, এসব আজকালকার ভুলভাল ফ্যাশন হয়েছে ইঃ।
  • kumu | ২৪ মে ২০১৪ ০০:৫৪236560
  • ২৩৬৫১ পাতায়,অক্ষ, পাই।
  • blank | ২৪ মে ২০১৪ ০০:৫৩236558
  • এই জন্য কান টাকে টানেল বানাতে হয়
  • blank | ২৪ মে ২০১৪ ০০:৫২236556
  • নীচে মানে পরবর্তি পোস্টে।
  • SC | ২৪ মে ২০১৪ ০০:৫২236557
  • ATOz র ১২:৪২ প্রসঙ্গে আগের পোস্ট।
  • SC | ২৪ মে ২০১৪ ০০:৫১236555
  • ছেলেদেরও বলে। মেয়েদের কে অবশ্য বেশি বলে। তবে ছেলেদের কেও যে কম বলে, তা নয়।
    তবে সব থেকে অসাধারণ example দেখেছিলাম কলকাতা এয়ারপোর্ট এ।
    কাস্টম চেকিং হচ্ছে, আমার সামনে একটা মেয়ে ছিল, প্লেনে তার সাথে সামান্য আলাপ হয়েছিল। তিরিশের একটু বেশি বয়স।
    পি এইচ ডি শেষ করে ফিরছে বলল।

    কাউন্টার এর ওপার থেকে অফিসার কি একটা জিগেস করলো, মেয়েটা বলল, "সেটা আমার পার্সোনাল ব্যাপার"।
    তারপরে আমি গেলাম। লোকটা বাংলাতেই বলল, "কোথায় বাড়ি? usa তে কি কর?"
    তারপরে বলল, সামনে যে মেয়েটা গেল, "৩৩ বছর বয়স হয়ে গেছে, এখনো বিয়ে করেনি। বাবা মা র কোনো হ্নুষ নেই নাকি"

    তখনি বুঝলাম সামনের মেয়েটিকে কি জিগ্গেস করছিল। আমি তো পুরো hna হয়ে গেলাম। এটা তো bordering অন ইল্লিগাল।
  • Atoz | ২৪ মে ২০১৪ ০০:৪৯236554
  • অক্ষদা, কুমুদির ১১:৫৯ পি এম এর পোস্টে আছে প্রতিক্রিয়াগুলো।
  • a x | ২৪ মে ২০১৪ ০০:৪৭236553
  • আমি কেন কিছু বুঝছিনা। কুমু লিখল নীচে প্রতিক্রিয়া, সেগুলো কোথায় পড়ছে লোকে? সকালে কার খার নিয়ে কি বলল লোকে তাও বুঝলাম না। সর্দি কাশি হলে এরকম হয় নাকি?
  • blank | ২৪ মে ২০১৪ ০০:৪৫236552
  • মিররলেসের লেন্স হাতে গোনা। তার বাইরে যে কোনো ভাল লেন্সের জন্য অ্যাডাপ্টার লাগবে
  • Atoz | ২৪ মে ২০১৪ ০০:৪২236551
  • কুমুদির লেখাটাতে প্রতিক্রিয়াগুলো পড়ে ভেবে দেখলাম আমার যেখানে বেড়ে ওঠা সেই পরিবেশেও এইরকম ধরণের সব প্রতিক্রিয়াই দেখেছি এইধরণের পরিস্থিতিতে। এখনও আশংকা করি তাই দেখবো।
    বিশেষ করে ঐ "বিয়ে না দিয়ে পাহাড়ে পাঠিয়ে দিল! " টা তো একেবারে যেন রেকর্ড চালিয়ে দেবার মতন!
    পশ টাশ করে গেছে এমন মেয়ে আছে শুনলেই লোকের পরবর্তী প্রশ্ন সেই পাভলভের রিফ্লেক্সের মতন দেখেছি, "বিয়ে হয়ে গেছে?" পাশ টাশ করে গেছে এমন ছেলে আছে শুনলে কিন্তু পরবর্তী প্রশ্নটা হয় কী করে এখন ছেলে? চাকরি করছে? অন্য কিছু করছে?
    কিন্তু মেয়ে আছে জানলে ব্যতিক্রমহীনভাবে "বিয়ে হয়ে গ্যাছে?"
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত