এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সায়ন | ২২ মে ২০১৪ ০০:০৩236160
  • না স্যরি, ২০১১।
  • সায়ন | ২২ মে ২০১৪ ০০:০২236159
  • গতবছর না, ২০০৭ এ বোধহয়। তারপরই ওয়ার্নিং বোর্ড লাগায়।
  • একক | ২২ মে ২০১৪ ০০:০০236158
  • মানে নাইস রোডের ক্রসিং তার কথা বলছি।
  • একক | ২১ মে ২০১৪ ২৩:৫৯236157
  • এই লেপার্ড ক্রসিং এ গতবছর এক্তালেপার্দ লরির ধাক্কায় মারা গেসলো। বানার্ঘাতা বিট এরিয়াতে হুলিয়ে কন্স্ত্রাক্ষণ হচ্ছে। সরকার নীরব।
  • সায়ন | ২১ মে ২০১৪ ২৩:৫৫236156
  • শখ করে নেচারের কাছাকাছি বসত করতে চেয়েছিলাম, এদিকে নাকি ইনি মাঝে মাঝেই এসে টহল দিয়ে যাচ্ছেন। শোনা যাচ্ছে এবারের ভিজিটটি বেশ লম্বা (ইনিও আকারে বেশ লম্বাইঃ ছবি দেখুন - আয়েশ করে বাউন্ডারি ওয়ালের বাইরে চাট্টানের ওপর শুয়ে নজর রেখেছেন)। পেপারে খবর বেরিয়েছে। বনদপ্তরের লোক এসে ডু'জ অ্যান্ড ডোন্ট'জ সম্পর্কে ওয়াকিবহালও করে গেছেন। কুড়ি ফুট উঁচু দেয়াল কি খুব কাজে লাগবে! পাঁচিলের পাশে বড়ো গাছও কম নেই। কমপ্লেক্সের বাইরে বিশাল হোর্ডিং দেওয়া আছে "লেপার্ড ক্রসিং" বলে। এসেছে, এখন থাকবে নিশ্চয়ই।
    ... যদি কখনও দেখেন আর সাড়াশব্দ দিচ্ছি না, ভাববেন খাদ্য হয়ে গেছি।

    http://www.bangaloremirror.com/bangalore/others/Residents-edgy-after-leopards-visit/articleshow/34891998.cms







    পিকচার কার্টেসিঃ একজন পিএইচএল রেসিডেন্ট
  • a x | ২১ মে ২০১৪ ২৩:৪৮236155
  • বাআই বাআই, বি গুড।
  • Arpan | ২১ মে ২০১৪ ২৩:৪৭236154
  • হনু @১১ঃ১২ পিএম

    ঃ)))))
  • h | ২১ মে ২০১৪ ২৩:৪০236153
  • ওকে ব্বাআআআই......
  • h | ২১ মে ২০১৪ ২৩:৩৭236152
  • হ্যাঁ নইলে কলা মূলো এক দ্বর।
  • Ekak | ২১ মে ২০১৪ ২৩:৩৬236149
  • আরে আমি জীবনে মাত্র একদুবার ভূমিকম্প টের পেইচি। সবাই পায়না। এই যেমন মাগুর মাছে শুনিচি পায়। তারপর আমার দিপার্ত্মেন্তের সেলিনা পেত। ভুটানে প্রতি একদুমাসে ভুইচাল হয়তো। কিন্তু খুব বিশাল কিছুনা। ওই তিন সারে তিন। আমি কিছুই টের পেতুম না। হটাত শুনি পাবলিক বিপুল ক্যালোরব্যালোর কচ্ছে ভুইচাল ভয়ও ভুইচাল ভয়ও ! এত ভারী অপ্রস্তুত ! তখন একজন বললে পাখা দোলে পাখা দেখো ! সেই থেকে শিকলুম। ভুইচাল ভয়ও শুন্লেইপাখা দেখি। আর সেলিনা গুলতাপ্পি দিতে পারেনা নইলে প্রায় ই এসে বলবে আজেকবার ভুইচাল হয়ে গেছে তারাতারি বেরিয়ে বাচ্চাকে পিক আপ করা দরকার। ও হ্যা একবার ব্যান্ক এর সামনে দাঁড়িয়ে আছি। হটাত দেখি উল্টোপারের ইস্কুলের সব কাচ্চা রা লাফাচ্ছে জূম জুম !! আর্থ কৈয়েক !! ভুইচাল ভয়ও !! সে এক বিচিত্র নর্থ সাউথ ভুটানি নেপালি ইনজিরি মেশানো বিচিত্র কিচিরমিচির এবং তারা বেসিকালি ফুর্তি পেয়েছে কারনেবার ছুটি দেওয়া হবে। যদিও কিছুক্ষণ বাদে ম্যাডাম এসেতাদের বেড়ালবন্দী করে নিয়ে গ্যালো নো ছুটি। এই আরকি। লোকজন হল্লা করে বলে বোঝা যায়। আর যেবার টের পেলুম সেবার ও সঙ্গে মা ছিল বলে তাই। প্রথমে জানলার কাঁচে ঝিন চীন ঝিন চীন আওআজ তারপর দেখি থ্রী ফিটার একরিআম টা র জল এ পুরো ছ ইঞ্চির ওপর ঢেউ পাখার দিকেতাকিয়ে দেখি সে পেগলে গ্যাছে আর মা এর দিকে তাকিয়ে দেখি "বাবু " আর "ভূমিকম্প" এই দুটো শব্দ একসঙ্গে বলতে গিয়ে দেয়াল ধরে দাঁড়িয়ে একটা বুউউ বূঊ আওআজ কচ্ছে :)))) অমনি মাথার মধ্য়েখেলেগেলো ভুইচাল ভয়ও :)))) বুঝেছ্হীঈ আলটিমেটলি বুঝেছীঈই !! তাপ্পর আর কি দৌড়ে মানিব্যাগ চাবি আর মা কে নিয়ে চারতলা থেকে নাবা। একজন লিফটের দিকে যাচ্ছিল জ্ঞান দেওয়ার সুযোগ পেয়ে তাকে জ্ঞান হুরুদ্দুরু করে নেবে নদীর ধার ধরে সোজা একটু ফাঁকা জায়গায় এসে মোহর কে ফোনালুম আরে হেথা ভুইচাল ভয়ও !! সে বলে সে তো ভয়ও বটেই সারে ছয় রিক্টার !! ::))) উফফ ততক্ষণ বেশ একটা উত্তেজনা এসেচে আমার যা হয় আরকি পুলিশ আর্মিল্তারি মিলে মহা প্যা পো প্যা পো। কেও বাড়িতে ঢুকবেন না। নদীর আসেপাশে থাকুন। কে থাকে নদীর পাশে। একটা রেস্তোরাঁত খুঁজে মায়ে পোয়ে জাপেলুম খেয়ে নিলুম আলুভাজা টা ভালো ছিল বেশ ঝুরিঝুরি তাপ্পর সারারাত তোর্সা নদীর ধারে ফ্ল্যাট থেকেখানিক দুরে সব পড়শীরা দোল বেঁধে বসে থাকা গল্প। চাঁদের আলো। মা খুব প্যানিকড হয়ে পরেছিল। এমনিতে গ্রাম দেশের গেছো মেয়ে কিন্তু হু হু বাবা ভুইচাল তো দেখেনি। দেখি এক চত্ব বাচ্চামেয়ের সঙ্গে দোস্তি পাতিয়েছে। বছর তিনেকের ছানা। সে মাকেজিগাচ্ছে : ও তোমার কে হয় ? ছেলে ? মা বলছে : হ্যা। সে আবার জিগায় : ওর বিয়ে হয়েগেছে ?মা বলছে : হ্যা। আর গার্ল ফ্রেইন্ড ? মা বলছে : সেকি গার্ল ফ্রেইন্ড ও আছে নাকি ? :))) এই করে রাত কেটে গেল ...........
  • h | ২১ মে ২০১৪ ২৩:৩৬236150
  • নানা এসব অনেক আগের জিনিস। তখন পৃথিবীতে আলোচনা এই সব ছিল। এখন তো সুদু গতি রে পাগলা ;-)
  • aka | ২১ মে ২০১৪ ২৩:৩৬236151
  • বোঝো!! হানু কি বলতে চাইল পাহাড়ে ব্ল্যাংকি কাঁপিয়েছে বলে আজ সমতলে ভূমিকম্প হল।
  • blank | ২১ মে ২০১৪ ২৩:৩৫236148
  • দিল্লির এক মাত্তর ভাল জিনিস হলো বাসে চড়ে হরিদ্বর যাওয়া যায়
  • a x | ২১ মে ২০১৪ ২৩:৩৩236147
  • ও মানে শোভনের বাইকে হনুর ভুত দেখছে বলে এইসব বোঝানো হচ্ছে?
  • h | ২১ মে ২০১৪ ২৩:৩২236146
  • গেল, কুমুদি, আপনার লুটেন্সীয় প্রাসাদো পমে এইবার বিভিন্ন হাইটের প্যারাবোলা ফর্মে নানা পরিচিত অপরিচিত কোঁকড়া চুলের নাতি নাতনি দেখতে পাবেন। মনে রাখবেন, দিল্লীর অনেক কাছে হিমালয়, সেখানেই, ব্ল্যাংকির কম্পনের এপিসেন্টার।
  • blank | ২১ মে ২০১৪ ২৩:২৯236145
  • কিন্তু গাছ ন্যকা তো প্রাচীন শব্দ। তার ওপর দম দি কপিরাইট চাইছে ক্যানো। আমি কুমুদির পক্ষে কোর্টে দাড়ালুম যদিও দিল্লী অতি জালি জায়গা
  • h | ২১ মে ২০১৪ ২৩:২৮236144
  • আমার বউ ভুত দেকেছে। সে মানে সেলিম চিস্তি, ঔরংঅজেব, ওয়াজিদ আলি শার বড় বউ, আদিল শাহ, ভবানী ঠাকুর, মংগল পান্ডে, থেকে শুরু, পাঠভবনের কৃষণাদি, মাইকেল মসুধুসন, অনন্য অ্যাপারতমেন্টের দারোয়ান বাবু দা, মেহরিন বলে এক পরিচিত গবেষক, হুয়ান প্রেসিয়াদো,, বাজারভ, এবং যারা মারা যায় নি তারাও এই কন্টিনুয়াস দর্শনের মধ্যে আছে। শোভন ও আছে। শেষ পর্যন্ত যেটা অনেক কথা বার্তা বলে মীমাংসায় আসা হয়েছে। ভুত তো আছেই, তবে তার জন্য মৃত্যু টা কোনো শর্ত না।
  • a x | ২১ মে ২০১৪ ২৩:২৩236143
  • বাইরের লোক লাগা নিয়েই বরং ভাবলাম বক্তব্য থাকলেও থাকতে পারে।
  • h | ২১ মে ২০১৪ ২৩:২০236142
  • হ্যাঁ সাল টা ভুল হয়েছে। ১৯০২ হবে। কিন্তু মাথায় কেন ১৯৩৬ ঘুরছে, সেটা ভেবে বলছি।
  • h | ২১ মে ২০১৪ ২৩:১৩236141
  • * কমরেড অর্পণের... শিবিল মানেই জেনে রাখবেন তার মধ্যে একটা পার্ট উন্নত তর।
  • h | ২১ মে ২০১৪ ২৩:১২236140
  • শ্রী তাপসঃ

    "না, আজ পরিষ্কার খাট দুলছিল। বাইরের লোক বা সিলিং ফ্যান লাগেনি। "

    তাপস ভূমিকম্পের যে উত্তেজনায়, খাট দোলার পেছনে, ভেতরের লোকের অংশগ্রহণ টা স্লিপ করলো, সেটি ফ্রয়েডিয়ান কিনা জানতে না চেয়ে আমরা গুরুর শিবিল সোসাইটির ম্যাচিওরিটির পরিচয় দিলাম। খ্যাল করবেন। এই জন্যেই অর্পণের আমাদের নিয়ে এত গর্ব।
  • lcm | ২১ মে ২০১৪ ২৩:০৭236139
  • জেফ বেজোস আইডিয়া দিয়েছিল।
  • | ২১ মে ২০১৪ ২৩:০১236137
  • টিমি সাক্ষী দিতে ঘুষ চাইছে!! একজন অধ্যাপক হয়ে ... ঝাতির আঝ এইজন্যই এত দুর্দিন।
  • ইনাসি | ২১ মে ২০১৪ ২২:৫৫236136
  • There may be a few plaster cracks, but no structural damage is anticipated
  • cm | ২১ মে ২০১৪ ২২:৪৮236135
  • আমি চেন্নাই থেকে টের পেলুম বেশ কবার আলো পাখা সব নিভে গেল আর জ্বলে উঠল।
  • শ্রী সদা | ২১ মে ২০১৪ ২২:৪৬236134

  • <:P
  • lcm | ২১ মে ২০১৪ ২২:৩১236133
  • ওহো! টের পাওয়া যায়। কতরকম ভাবে টের পাওয়া যায়। একবার মনে হল ছাদের ওপর কেউ গট্গটিয়ে হেঁটে বেড়াচ্চে।

    সেই একবার হল, ৪ এর কাছাকাছি কিছু। রাঘবন সোফায় বসে টিভি দেখছিল, বৌ সোফায় ঠেস দিয়ে দাঁড়িয়ে ছিল বোধহয়। সোফা ঝাঁকিয়ে নড়ে উঠল। ব্যস, ঠেলছ কেনো, একটু শান্তিতে টিভি দেখতে দেবে না। শুরু হয়ে গেল ঝগড়া।
  • তাপস দাশ | ২১ মে ২০১৪ ২২:২৮236131
  • না, আজ পরিষ্কার খাট দুলছিল। বাইরের লোক বা সিলিং ফ্যান লাগেনি।
  • Tim | ২১ মে ২০১৪ ২২:২৮236132
  • একক বোধয় সূক্ষাতিসূক্ষ কম্পনের কথা বলেছে। এই রিখটার স্কেলে হয়ত দশমিক শূন্য দুই এইরকম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত