এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ১৯ মে ২০১৪ ০০:৪১235200
  • প্পন

    আর কর্পোরেট সেক্টর ও খুব শীঘ্র বুঝবে যে কর্পোরেট সেক্টর একটা মনোলিথ নয়। সবার ভালো একসঙ্গে হয়না।
  • Ekak | ১৯ মে ২০১৪ ০০:৩৯235199
  • হ্যা, ধাক্কা টা আসবেই। সারা গায়ে গোলাপফুল ছড়ানো মডেল হজম করে চালিয়ে যাওয়া সোজা না :)
    তবে "ফেঁসে যাবে " যদি সেরকম বিরোধী অনুঘটক থাকে। নিজে নিজেই ফেঁসে বসে থাকবে এমন মনে হয়না।
  • Arpan | ১৯ মে ২০১৪ ০০:৩৪235198
  • ঈশানের সাথে সহমত হয়েই বলি, এইটা অতি সূক্ষ্ম লড়াই এবং একেবারেই প্রথম সারিতে আসবে না (নারীবাদীদের থেকে গাল খেতে পারি)।

    ইমিডিয়েটলি মোদিকে যেটা মেটাতে হবে সেটা হল একদিকে পেট্রোল ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানো, অন্যদিকে কর্পোরেট ওয়ার্ল্ডের আকাশচুম্বী প্রত্যাশা। এই দুই বিপরীতমুখী প্রত্যাশার রাক্ষসকে তিনি কীভাবে সামলান, সেইটা দেখার। বাঘের পিঠে সওয়ারি হওয়া সহজ, নামা না।
  • তাপস দাশ | ১৯ মে ২০১৪ ০০:৩১235196
  • মুক্ত ও সনাতনী নারীদের মধ্যে ওভারল্যাপিং জায়গা থাকে, থাকবে। মোদী ভোটারদের মধ্যে তো বটেই। এই জায়গাটাই বোধহয় মোদীরা ধরে ফেলেছে। এই ওভার ল্যাপিং জায়গাটা
  • ঈশান | ১৯ মে ২০১৪ ০০:৩১235197
  • না না এখন দেখিনি। ওই ধর্ষণবিরোধী আন্দোলনের গোড়া থেকেই, যেন ওটা স্রেফ প্রতিশোধমূলক কড়া শাস্তির দাবীতে গিয়ে আটকে না যায়, সেই নিয়ে আমার বক্তব্য ছিল। এই "সম্মান" ব্যাপারটা আল্টিমেটলি একটা মতাদর্শগত মৌলবাদে গিয়ে ঠেকবে, সেও বলেছিলাম। কিন্তু সে কথায় কেউ কান দেয়নি। মোদী আসায় ভালই হয়েছে, এবার দেবে। :-)
  • ঈশান | ১৯ মে ২০১৪ ০০:২৬235195
  • পড়লাম, একক। তবুও এটা ঠিক মনু সংহিতা নয়। মূলতঃ "ভারতীয় সংস্কৃতি", বা "ভারতীয় নারী"র কনসেপ্ট। সেটা খায় না মাথায় দেয়, সে প্রশ্ন কিছুদিনের মধ্যেই মোদীকে ফেস করতে হবে। এই মূহুর্তে, ভোটের ফল যা বলছে, "সনাতন ভারতীয় নারী" আর "মুক্ত ভারতীয় নারী" দুজনকেই মোদী নিজের দলে পেয়েছেন, অনেকাংশে। যেন একই অঙ্গে দুটি রূপ। স্মৃতি ইরানি নিজেই তার আদর্শ উদাহরণ। টিভির পর্দায় তিনি "সনাতন" আর পর্দার বাইরে "মুক্ত"। "মুক্ত" ও "সনাতন" উভয়েই এই মূহুর্তে "সুরক্ষা"র আশ্বাসে সন্তুষ্ট। কিন্তু ভবিষ্যতে এদের তফাত সামনে আসবে। মোদী এবং আরেসেসকে সেটার মুখোমুখি হতে হবে। জবাবে মোদী আরেকটি ম্যাজিক দেখাতে পারেন, কিংবা ফেঁসে যাবেন।
  • তাপস দাশ | ১৯ মে ২০১৪ ০০:২৫235194
  • ঈশেন কেন যে এসব এখন দেখে কে জানে? চেরকাল ধরে দেখে এনু, আর শুনে এনু, "নারীঘাতী শিশুঘাতী মার্কিন সাম্রাজ্যবাদ ***** থেকে হাত ওঠাও !!"

    ****** টা খালি পাল্টে পাল্টে যায়, আর হাত ওঠাবে যারা তারাও, কখনো কখনো
  • Ekak | ১৯ মে ২০১৪ ০০:১৯235193
  • আজ বলছে মেয়েদের সুরক্ষা দাও। কাল একদল বিরোধী বুধ্হ্দী খাটিয়ে বলবে শুধু মেয়েরা কেন ? রাষ্ট্র সুরক্ষা দিলে সবাইকে দেবে। ব্যাস, ওদের পোয়াবারো। ওরা ঐটাই চায়। সবার ওপর স্টেট এর চোখ। প্রটেকশনের নামে ভিজিল্যান্স আর রাইটস কম্প্রমায়সিং। ফিউচার ওয়ার্ল্ড। :ক্ষ :ক্ষ
  • Arpan | ১৯ মে ২০১৪ ০০:০০235192
  • এই নিয়ে টিভিতে একটা মিনি বাওয়াল হয়েছিল। মেয়েদের সুরক্ষা দেওয়া উচিত না নিরাপত্তা। বিজেপির স্পোকস্পার্সন বলছিলেন সুরক্ষা।
  • Ekak | ১৮ মে ২০১৪ ২৩:৫৭235191
  • হ্যা ঈশান,

    এইযে :

    5.149. A woman should always ensure that she is protected. It is duty of father, husband and son to protect her.

    এই দেখো সুরসুরি
    It is because of this inspiration that many a brave warriors laid their lives to protect the dignity of their women when butchers from West and Central Asia invaded our nation. The sacrifices of Alha-Udal and valor of Maharana Pratap brings a gush of glory in our blood.

    বান যাও মর্দ !!
    Its a shame that despite such a chivalrous foundation of our culture, we have women either oppressed in backyard of homes or commoditized as sensual-items instigating lust. When we ourselves have turned invaders instead of protectors of dignity of women, who can help us!

    ......পাই তোর এগুলো পড়ে কোনো গোলমাল নেই মনে হলো ??
  • ঈশান | ১৮ মে ২০১৪ ২৩:৫৫235190
  • *কড়া শাস্তি।
  • ঈশান | ১৮ মে ২০১৪ ২৩:৫৪235189
  • মেয়েদের প্রসঙ্গে, এবার যেটা আরেসেসের পক্ষে গেছে, খুব দুঃখের হলেও, সেটা হল ধর্ষণবিরোধী আন্দোলন। বিজেপি চিরকালই নারীজাতির "সম্মান" নিয়ে উচ্চকিত। "সম্মানহানি" হলে কথা শাস্তি (পড়ুন মৃত্যুদন্ড) এর পক্ষে। পুরো ধর্ষণবিরোধী আন্দোলনের একটা বড়ো ফোর্সই এই প্রসঙ্গে আরেসেসের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন। যাঁরা আন্দোলনে অংশগ্রহণ করেননি, তাঁদের কাছেও সম্ভবত গ্রহণযোগ্য মনে হয়েছে ব্যাপারটা। সুষমা স্বরাজ অথবা স্মৃতি ইরানির স্টিরিওটাইপের দিকে তাকান, ব্যাপারটা পরিষ্কার হবে। এখানে মনু ইত্যাদির চেয়ে অনেক বেশি কাজে লেগেছে "ভারতীয় নারী", "সম্মান", এইসব বস্তু। (ইন্টারেস্টিংলি, মাওবাদীরাও প্রায় একই লাইনে কথা বলেছেন দেখলাম)

    সেইজন্য, এই "নারী", "সম্মান" ইত্যাদি ইস্যু নিয়ে পপুলারিস্ট ঝোঁকে চলে যাওয়াটা খুব বিপজ্জনক।
  • T | ১৮ মে ২০১৪ ২৩:৫৩235188
  • আচ্ছে দিন আনেওয়ালে হ্যায়।


    গনেশ পাইন থেকে যে টুকেছি, তা তো বোঝাই যাচ্ছে।
  • Ekak | ১৮ মে ২০১৪ ২৩:৪৯235187
  • পাই
    সাইট টা দেখ। নিজে সার্চ দিতে পারিস "মনু এন্ড পসিষণ অফ উইমেন ইন সোসাইটি "নিয়ে। কত কত চাদ্দি সাইট আর ব্লগ পাবি তাতেই বুঝতে পারবি ছায়া না সত্যি।
    পলিটিকালি কারেক্ট থাকার জন্যে গীতা আনছে বলে সেটাই ওদের আসল মুখ তা মেনে নেব কেন ? আমিত একটিভিটি দিয়ে দেখব। দলীয় মুখপত্রের বক্তব্য দিয়ে নয়।
  • π | ১৮ মে ২০১৪ ২৩:৪৫235185
  • এটা কি RSS এর নাকি ?
    আর এটা দেখলাম। মনুস্মৃতি নিয়ে সচরাচর যে নীতিগুলো নিয়ে আপত্তি তোলা হয়, সেগুলো এখানে নেইই। উল্টে যেগুলো আছে, সেগুলো নিয়ে সেভাবে আপত্তি তোলার কিছু নেই। এরা তো প্রাণপণে প্রমাণ করার চেষ্টা চালিয়েছে, নীতিগুলো মেয়েদের ফরেই যায়।
    এখন সেগুলো বানিয়ে বানিয়ে দিয়েছে কিনা জানিনা। কিন্তু ঘটনা হল, রিগ্রেসিভ নীতিগুলো অনুসরণ করার কথা এখানেও লেখেনি।
  • Ekak | ১৮ মে ২০১৪ ২৩:৪৫235186
  • আর সবচে মজা র হচ্ছে ওই "লেডিস ফার্স্ট " টাইপের যুক্তিগুলো। একদম বোগাস। কিন্তু প্রচার হচ্ছে। লোকজন বিশ্বাস করে ওগুলো। কারণ ভুল ভাঙ্গাবার কোনো ক্যাম্পেইন নেই।

    একটা চত্ব এক্সর্সাইস নিজে করলেই বুঝতে পারবি, গুজরাট দাঙ্গা পরবর্তী সময় থেকে কিভাবে আরেসেস এর মেকভার করা হচ্ছে থ্রু মিডিয়া। গুগল করলেই অসংখ্য ফোরাম আর ব্লগ উঠে আসে যেখানে হিন্দু লাইফ্স্তৈল যে কত "সায়েন্টিফিক " বোঝানো হয়। এই টেকনোলজি -ধর্ম সব গান্ত্ছরা বাঁধলো সেকি ম্যাজিক নাকি। বাঁধানো হয়েছে :))
  • মোহর | ১৮ মে ২০১৪ ২৩:৪৩235184
  • কাউন্টার কত্তে গেলে সংগসকিতো পড়তে হয়, ওরে বাবা
  • π | ১৮ মে ২০১৪ ২৩:৪২235183
  • আর এস এসের মেয়েদের নিয়ে অবস্থান প্রগতিশীল বলছিনা, অনেক রক্ষণশীল নীতি আছে, মাতৃত্ব ও পরিবারের সুপারগ্লোরিফিকেশন আছে, অনেক জায়গায় ব্যক্তিস্বাধীনতার মা মাসি করা আছে, অপমানজনক ও আপত্তিকর কথাবার্তাও আছে- এগুলো তো বহুচর্চিত ও বিতর্কিত বিষয়।
    কিন্তু মনু সংহিতার পদগুলোকে পদে পদে অনুসরণ করছে, এমন তো মনে হয় নি।
    কাউণ্টার করতে গেলে এমনিই অনেক পয়েন্ট আছে, খামোখা যেটা করেনা তাকে এনে ছায়ার সাথে যুদ্ধ করতে যাবো কেন ? ওতে গায়ে ব্যথা হয় এবং কাঊণ্টারটা খামোখা দুর্বল হয়ে যায়।
  • Ekak | ১৮ মে ২০১৪ ২৩:৩৮235182
  • মেইল স্ট্রাকচার টাই তাই। জাস্ট কনফ্লিক্ট এড়াতে গীতা কে এনেছে। কারণ গীতার শ্লোকের ইচ্ছেমত ব্যাখ্যা করা যায়। মনু খুব কাঠ খোট্টা করে লেখা। হ্যা নয় না।
    এই সাইট তা দেখ।

    http://agniveer.com/manu-smriti-and-women/

    এরকম গন্ডায় গন্ডায় সাইট আছে যা সংঘের লোকেরাই চালায়। ওদের উইং নিয়মিত লেখে। মনু কে ভগবানের জায়গা দিয়ে রেখেছে। আমি এরকম অনেক সাইট আগেও কোট করে বাম দের জিগিয়েছি যে এরা তো লোকজন কে এইসব বোঝাচ্ছে, তোমরা তোমাদের রাস্তায় কাউন্টার করছ না কেন ?কোনো উত্তর নেই।
  • Ekak | ১৮ মে ২০১৪ ২৩:৩১235181
  • আমার বাংলা কথা একটাই। একদল লোক মানুষকে হাবিজাবি বুঝিয়ে ভেড়া বানাচ্ছে। এই ভেড়া গুলোর কানে তুমি কী এক্সট্রা মন্ত্র দিচ্ছ যে তাদের ভেড়া বলে গাল দেবার অধিকার জন্মায় :( বিজেপি মেয়েদের সতী স্বাধ্বী হওয়া নিয়ে কানের কাছে মন্ত্র পরে। এদিকে বাম এরা এখনো ফেমিনিস্ম কে অচ্ছুত মানেন। সমস্যা থেকে চোখ সরিয়ে থেকে কী লাভ।
  • π | ১৮ মে ২০১৪ ২৩:৩০235180
  • যেমন ? কিছু উদাঃ দে। মনু সংহিতার কোন কোন নীতিকে অনুসরণ করা হয় ?
  • Ekak | ১৮ মে ২০১৪ ২৩:২৬235179
  • তুই ওদের মহিলা সংক্রান্ত নীতিগুলো পর। ওগুলো মনু র ই এদিক ওদিক। মনু নিয়ে লোকের এলার্জি আছে বলে নাম নেয়না। "পুরষত্তমম " এই ধারণা তাকে সামনে রাখে যাতে গীতা দিয়ে চালানো যায়। সামলে খেলার জন্যে ওরকম অনেক কিছু করে। একজায়গায় লেখে সবাই হিন্দু আরেকজায়গায় লেখে সনাতন হিন্দু কোড মানলে তবেই হিন্দু। প্রচুর ফাঁক আছে ওরকম। আর এলার্জি ছাড়াও আরও কিছু ব্যাপার আছে। মনুর সিভিল কোড সরাসরি ব্যবহার ওদের মতের বিপক্ষে এদিকে সপ্রেসিভ নীতিগুলো ওদের স্বপক্ষে।
  • π | ১৮ মে ২০১৪ ২৩:২০235178
  • আর এস এস পদে পদে মনুকে ফলো করে, এটা কোথায় পেলি !!

    এটা VHP র সাইট থেকেঃ
    Proselytizing groups, Communists, etc., that are hostile to the Hindu consolidation movement, often trash Hindu society for its apparent belief in Manu Smriti. Shri Ashok Sighal, International President of Vishva Hindu Parishad, here categorically maintains that according to Chapter IV of the Srimadbhagavad Gita, the Gita itself is the Adi Manu Smriti [Original Code/Law of Manu/Adi Manu - the First Person (Purush) of Humanity] as retold by Bhagwan Sri Krishna. VHP, therefore, disowns the generally available book masquerading as the Manu Smriti.

    মনুকে অনুসরণ করলে ওদের কাউণ্টার করা অনেক সহজ হত।
  • Ekak | ১৮ মে ২০১৪ ২৩:১৭235177
  • আর খামোখা ডিবেট ই করতে যাবে কেন ? ওদের রাস্তা তো প্রীচিং। দায়ালেক্তিক্স নয় একেবারেই। ওরা ওদের রাস্তায় করে। সাপ বললে ব্যাং বুঝলে ভারী মুশকিল। ওদের এক্সর্সাইস কে কাউন্টার করার মত কোনো এক্সর্সাইস বামেরা করেনি। সেটুকুই বক্তব্য।
  • Ekak | ১৮ মে ২০১৪ ২৩:০৬235176
  • এইচ মনে হচ্ছে সংঘের শিবির এটেন্ড করেননি বা দূর থেকে উড়িয়ে দিতে ভালবাসেন :) আরেসেস খামোখা নারীবাদ পড়তে যাবে কেন ? ঐতো গোলমাল। আপনার টেক্সট টাই সুপার টেক্সট ! ওদের বয়ে গেছে আধুনিক নারীবাদ পড়তে। আরেসেস পদে পদে মনু কে ফলো করে। এই দত্তাত্রেয় -ভাগবত এদের কাজ ই হলো রাত্রদিন হিন্দু ধর্ম খুঁজে যত ওদের মতের সঙ্গে খাপ খায় সেগুলো এনে সামনে রাখা। এটা দিনের্পর দিন করছে। আপনার হাসি পায় কারণ আপনি এখনো শত্রুর হম ওয়ার্ক কে অস্বীকার করে শান্তি পেতে চাইছেন। যার যাতে শান্তি।
  • h | ১৮ মে ২০১৪ ২৩:০১235175
  • হা বা হি ও একেবারে না করে থাকা মুশকিল।
  • | ১৮ মে ২০১৪ ২২:৫৮235172
  • কি করেন সবাই
  • h | ১৮ মে ২০১৪ ২২:৫৮235173
  • আর এস এস, বিজেপি, তৃণমূল সকলের নেটঊয়ার্ক এর থেকে সব চেয়ে সফল নেটওয়ার্ক হল সি আই এ আর আল কাইডা, অনুকরণ যদি করতে হয়ে ওগুলো ই করা উচিত। পড়াশুনো করে শিব সেনা আর বিজেপির মহিলা সমিতি উল্টে দিচ্ছে। এগুলো জাস্ট ভাটের কথা। আর এস এস ভীষণ নারীবাদ মেনে বা লেখা পড়া ডিবেট করে মহিলা দের কাছে পৌচেছে, মানে শুনলেও হাসি পায়।
    যত বোগাস দাবী।
  • h | ১৮ মে ২০১৪ ২২:৫৩235170
  • বর্ণহিন্দু রা ভারত বর্ষে সেকুলারিজম এর ভিক্টিম, এই ঢপ টা, মানুস্ষ খেয়েছে, তাই বলে এটা ঢপ নয় নাকি রে বাবা। জাস্ট ছাগল না হলে এই কথা বিশ্বাস করা সম্ভব না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত