এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | ১৭ মে ২০১৪ ১৫:২৯235020
  • শুধু ছাত্র না, শিক্ষক ও। পাশ্চাত্য প্রভাব না এসে পড়লে বাংলা কবিতার নতুন গঠন শৈলী তৈরী হতনা। আইরিশ-ফ্রেন্চ-জর্মন বিশাল প্রভাব রয়েছে ওই সময়ের কবিদের লেখায়। তুলনায় আমেরিকান প্রভাব কম। সেটা আবার বিট দের হাত ধরে এলো।
  • kd | ১৭ মে ২০১৪ ১৫:২৭235018
  • আমি মাঝেমধ্যে বই পড়ি। শক্ত শক্ত বইগুলোর ধারেকাছে যাই না - মানে আমার বইএর লাইব্রেরি আর সিনেমার লাইব্রেরি একই ধাঁচের, একটায় কলিন্স, কার্টল্যন্ড, শেল্ডন, রবিন্স আর অন্যটায় গোবিন্দ, সালমান ইঃ। তবে কখনো কখমো জনতার চাপে পড়ে -ঃ(

    ছেলের অনুরোধে পড়লুম ডেভিড বেনিঅফের "সিটি অফ থিভ্স" - লেনিঙ্গ্রাদ অবরোধ পরিপ্রেক্ষিতে লেখা। আর এখন বৌমার ইচ্ছেতে পড়ছি ক্যাথরিন স্টকেটের "দ্য হেল্প" - ৫০/৬০ দশকে সাউথের গৃহস্থের বাড়ির কাজের মেয়েদের নিয়ে।

    বাপকে মানুষ করার কি আপ্রাণ চেস্টা এই দু'টোর!!
  • অবন্তিকা | ১৭ মে ২০১৪ ১৫:২৭235019
  • পরশু সোমবার। পুরনো আপিস। নতুন সরকার। (ছন্দ মিললো?)
  • এমেম | ১৭ মে ২০১৪ ১৫:২৫235016
  • ঐতিহ্যকে অস্বীকার করার মূলধন যদি হয় কন্টিনেন্টাল সাহিত্য পাঠ, তাপস, তাহলে বাংলা অনুবাদই কি শ্রেষ্ঠ পাঠ্যপুস্তক?
  • শ্ব | ১৭ মে ২০১৪ ১৫:২২235014
  • তাপস, শেয়ার করতে পারেন :)
  • এমেম | ১৭ মে ২০১৪ ১৫:২১235012
  • এবং বিষ্ণূ দে।
  • তাপস দাশ | ১৭ মে ২০১৪ ১৫:২১235013
  • সে অনেক কাল আগের কথা। যে সময়ের কথা বললে ঐতিহ্য ইত্যাদি শব্দ মনে পড়ে
  • এমেম | ১৭ মে ২০১৪ ১৫:১৮235011
  • একসময়ের বিখ্যাত বাংলা কবিরা ইংরেজির ছাত্র ছিলেন। জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, এমনকি বুদ্ধদেব বসু।
  • তাপস দাশ | ১৭ মে ২০১৪ ১৪:৪১235010
  • হ্যা বন্ধু আছে তো ! যাদবপুরে ইন্টারন্যাশনাল রিলেশনস আছে, সেটাই অনেকে জানে না, বললে বিশ্বাস অবধি করে না
  • এমেম | ১৭ মে ২০১৪ ১৪:৩৭235009
  • জে ইউ আর্টসে রাজত্ব করত কম্প লিট। ইতিহাস বিভাগ নয়, ইন্টারন্যাশনাল রিলেশনস নয়, ফিলোজফি নয়, ইংরেজি নয়, এমনকি বাংলাও নয়।
  • এমেম | ১৭ মে ২০১৪ ১৪:১৯235008
  • বন্ধু আছে তার মানে।
  • তাপস দাশ | ১৭ মে ২০১৪ ১৪:১৫235007
  • এমেম,
    একদম না। আমার কতিপয় বন্ধু আছেন যাঁদের মধ্যে কেউ কেউ ওখানে পড়েছেন বা পড়াচ্ছেন। আরআপনি আমাকে একবার তুমি আর একবার আপনি না বলে তুমি-তে সেটল করে যান। ভালই লাগবে।
  • এমেম | ১৭ মে ২০১৪ ১৩:৩৮235005
  • ভয় না বলে দ্বিধাও বলা যায়। আপনি কি জে ইউ কম্প লিট বিভাগের সঙ্গে কোনওভাবে যুক্ত? হয় পড়েছেন নয়তো পড়ান?
  • kumu | ১৭ মে ২০১৪ ১৩:২৬235004
  • কেডিদাকে দেখে ভালো লাগল।খুব ভলো থাকুন।
  • তাপস দাশ | ১৭ মে ২০১৪ ১৩:২৪235003
  • দাজ স্পেক সক্কালে পড়ে ফের ওই পাতায় গিয়ে অ-পড়ুয়া পাঠক ক্যালানোর লাইনটা মনোমুগ্ধকর লেগেছে। তাই ঐটা নিতে চাই।
  • তাপস দাশ | ১৭ মে ২০১৪ ১৩:২০235002
  • এককের পারমিশনের ব্যাপারটা জানি রোবু। দিকে দিকে খ্যাত। আমি একটু ফর্মালিটি মেন্টেন করলাম।

    এমেম আমাকে ভয় পান জেনে নিশ্চিন্ত লাগছে। বরাভয় দিলাম। প্রশ্ন করুন। প্লিজ
  • রোবু | ১৭ মে ২০১৪ ১৩:১৬235001
  • তাপসদা, আমার ফেবু ওয়াল দেখুন।
    আর শ্ব এর কবিতার পারমিশন নিতে হলে এককদাকে বলতে পারেন। উনি শ্ব এর পরিচিত।
  • এমেম | ১৭ মে ২০১৪ ১৩:১৩235000
  • তাপসকে একটা প্রশ্ন করতাম। সাহস পাচ্ছি না।
  • এমেম | ১৭ মে ২০১৪ ১৩:১২234999
  • কাবলির গল্পটা এপ্রিশিয়েট করলাম। এরকম বন্ধু-গ্রুপের জয় হোক।
  • তাপস দাশ | ১৭ মে ২০১৪ ১৩:০৯234998
  • প্রচন্ড শৃগাল - শ্ব লিখিত কবিতা। এটি কবির আসলি নাম সহ ফেবুতে নিতে চাই l প্রয়োজনীয় অনুমতির ব্যাপারে কেউ সাহায্য করবেন?
  • সিকি | ১৭ মে ২০১৪ ১১:৫২234997
  • ওকে। করিস। আমি এক্ষুনি করতে যাচ্ছিলাম।
  • সায়ন | ১৭ মে ২০১৪ ১১:৪৯234996
  • সিকি ঘুম থেকে উঠলি? তোকে সন্ধ্যেবেলা মানে একটু বেলা করে ফোং করবো। এখন দুনিয়ার কাজের পাহাড় উদ্ধার করতে বেরোই।
  • kd | ১৭ মে ২০১৪ ১১:২৯234995
  • হ্যাঁ ডি, ঠিকঠাকই আছি। থ্যান্ক্স। কিছুদিন আগে একটা অঘটন হয়েছিলো, মনটা ভালো ছিলো না। এখন ঠিকঠাক, সামলে নিয়েছি।
  • | ১৭ মে ২০১৪ ১১:২০234993
  • ও কেডি, মাঝে আপনার জন্য একটু চিন্তিত হয়েছিলাম। ঠিকঠাক আছেন তো।
  • kd | ১৭ মে ২০১৪ ১১:০৬234992
  • মনটা আজ বেজায় খারাপ। একটা ভালো খাওয়া মিস হয়ে গ্যালো।

    কয়েক বছর আগে মেনল্যান্ড চায়্নাতে খেয়েছিলুম (ঘাড় ভেঙে) একটা সেলিব্রেট করতে (ঘটনাঃ বন্ধুদের মধ্যে প্রথম কারুর জামানত বাজেয়াপ্ত)।
    তারপর জুটলো আর একটা, ও! ক্যালকাটায় (এবারের ঘটনাঃ বন্ধুদের মধ্যে প্রথম কারুর জেলযাত্রা)।
    এইবারে কস্তুরীতে অলরেডি বুক করা ছিলো আর একটা জাঃবাঃর আশায় (এইজন্যেই রিলেটেড পোস্টার চোখে পড়লেই ছিঁড়ে ফেলা হয়েছিলো - বুঝলেন তো! এইজন্যেই আপনারা খুব বেশী দেখতে পাননি)। এক জ্ঞানীগুনী বন্ধু বললো, এটা "প্রথম" নয়, তাই সেলিব্রেট করা আনফেয়ার, বরং এবার "প্রথম জেতা"র সেলিব্রেশন করা যাক। যার আইডিয়াতে পোস্টার ছেঁড়া হয়েছিলো, সে অবভিয়াসলি দূরদর্শিতার অভাবের জন্যে পেনালাইজড হবে - নেক্সট আড্ডায় কোর্ট বসবে।
    আমাদের ব্যাডলাকটা সত্যি খারাপ, সেটাও হ'লো না। এখন জোরদার টেলিকন্ফারেন্সিং চলছে "প্রথম দ্বিতীয় হওয়া" সেলিব্রেটেবল কি না - যতই হোক "কস্তুরী"র বুকিং তো ক্যান্সেল করা তো মোরালি ঠিক না।
  • সিকি | ১৭ মে ২০১৪ ১০:৩১234991
  • কাল রাতে একটু গরম পড়েছিল। আজ সকাল থেকে আবার মেঘলা, সঙ্গে ঠাণ্ডা হাওয়া।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত