এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • তাপস দাশ | ১৬ মে ২০১৪ ০১:৫০234662
  • আমি তো জেগেই আছি। এক্কেবারে টিভি দেখে দুকুর্বেলা ঘুমোবো।
  • aka | ১৬ মে ২০১৪ ০১:৪৯234658
  • আচ্ছা পাঁঠার স্টেক হয় না কেন?
  • সিদ্ধার্থ | ১৬ মে ২০১৪ ০১:৪৯234659
  • তামিল বিরিয়ানিতে আবার টমেটো দেয়। আমার সেই বন্ধু আর তার তামিল বৌয়ের পাল্লায় পড়ে প্রচুর তামিল খাবার খেয়েছি।

    পয়সা দিলেও কোনোদিন চেন্নাইতে থাকব না। তামিল খাবার অতি ফালতু হয়।
  • তাপস দাশ | ১৬ মে ২০১৪ ০১:৪৮234653
  • ভগমান সিপুএম নন। তবে ঘটিও নন
  • অবন্তিকা | ১৬ মে ২০১৪ ০১:৪৮234654
  • জানেই না তা বলবে কী। হুঃঁ
    সেই গোপেনের দাড়িতে যে মোচার ঘন্ট- অমন জিনিস কি আর বাঙালরা রাঁধতে পারে! এসব নিয়ে আর না বলাই ভালো।
  • π | ১৬ মে ২০১৪ ০১:৪৮234655
  • তবে সিপুএম হোক আর যাই হোক, তিনোদের উপর রাগ হলেও এই বাজারে অন্তত একটু মোডিফাই করা উচিত।
    ইলিশ যে খায় আর ইলিশ যে সহে
    তব ঘৃণা তারে যে মোদী সম দহে
  • aka | ১৬ মে ২০১৪ ০১:৪৮234656
  • কলকাতার খাসির বিরিয়ানি পৃথিবীর সেরা খাবার্গুলোর মধ্যে একটা। খুব কাছাকাছি রয়েছে করিমসের কোর্মা আর আমার যেকোন রান্না।
  • ঈশান | ১৬ মে ২০১৪ ০১:৪৮234657
  • না ঈশ্বর অনেকটা পরশুরামের মতো। খালি তিনোই পোড়ান। মূল অক্ষতই থাকে।
  • Abhyu | ১৬ মে ২০১৪ ০১:৪৭234651
  • মিনিদি 01:41 AMএর পোস্টটা নিশ্চয় আমাকে উদ্দেশ্য করে HHB :)
    আর কাল শুক্কুরবার - আকা না হয় একটু খেলোই
  • Arpan | ১৬ মে ২০১৪ ০১:৪৭234652
  • সরি, সাথে রায়তা লাগে।

    এদিকে দুটো বাজতে চলল। কখন ঘুমুব আর কখন টিভি চালিয়ে বসব! ঃ(
  • Arpan | ১৬ মে ২০১৪ ০১:৪৬234648
  • হায়দ্রাবাদি বিরিয়ানি শুকনো আর মশলাদার বলে সাথে রায়তা লাগে না। তবে কলকাতার আলু দেওয়া হাল্কাফুল্কা বিরিয়ানি বেস্ট। রায়তা ফায়তা লাগে না।
  • সিদ্ধার্থ | ১৬ মে ২০১৪ ০১:৪৬234649
  • না না, তেমন গরুর বিরিয়ানী না খেলে বোঝা যাবে না। মুখে দিলে মিলিয়ে যায় এমন।

    তবে ইন জেনারেল গরুর থেকে খাসী অনেক বেটার এনি ডে, স্টেক বাদ দিলে।
  • aka | ১৬ মে ২০১৪ ০১:৪৬234650
  • ভাবছি এই হপ্তান্তে কার্ড রাইস বানাব। বিসিবেলাভাটো বানাতে পারি।
  • aka | ১৬ মে ২০১৪ ০১:৪৪234644
  • গরুর বিরিয়ানি ভাল না। খাসিই বেস্ট। আর বিরানিতে দই দেওয়া রেওয়াজ তো, ঐ যে বুরহানি থাকে, রায়তা থাকে।

    তবে আমার ভাল্লাগে না, কলকাতার বিরিয়ানি বেস্ট।
  • সিদ্ধার্থ | ১৬ মে ২০১৪ ০১:৪৪234645
  • ঘটিদের রান্না সম্বন্ধে যত কম বলা যায় তত-ই ভাল। :(
  • π | ১৬ মে ২০১৪ ০১:৪৪234646
  • কিন্তু ঈশ্বর কি সিপুএম ?
  • অবন্তিকা | ১৬ মে ২০১৪ ০১:৪৪234647
  • এগজ্যাক্টলি। ঘটিরা পেঁয়াজি মারেও কম। খায়ও কম।
  • Arpan | ১৬ মে ২০১৪ ০১:৪৩234642
  • আকাবাউ জানেন না। ওটা বাঙালবাড়িতে পায়েসে নুন দেবার পর থেকে দেখাদেখি ঘটিবাড়িতে পাল্টা শুরু হয়েছে।
  • সিদ্ধার্থ | ১৬ মে ২০১৪ ০১:৪৩234643
  • ও, আর উদ্ভট খাবারের কথায় মনে পড়ল, আমার কলীগ এবং বন্ধু, তামিল ব্রাম্ভণ, কিন্তু ঘোর আমীষ ভক্ত। সেসব ঠিক-ই আছে। কিন্তু গরুর বিরিয়ানিতে দই মাখিয়ে কার্ড-রাইসের মতন খায় :(
  • Arpan | ১৬ মে ২০১৪ ০১:৪২234640
  • কার্ড রাইস।

    পায়সম বলে যে জিনিসটা বানায় তাতে কোন কিছুর ফোড়ন পড়ে না।
  • aka | ১৬ মে ২০১৪ ০১:৪২234641
  • খিচুড়ীতে রসুন এবং ইলিশে প্যাঁজ দাদা ঘটিরা কোনদিনও দেয় না। অ্যাকচুয়ালি কুলীন ঘটিরা কোন মাছেই প্যাঁজ দেয় না।
  • এমেম | ১৬ মে ২০১৪ ০১:৪১234638
  • সোনার খনি।
  • অবন্তিকা | ১৬ মে ২০১৪ ০১:৪১234639
  • দক্ষিণ ভারতে ঘোল/দুধে সর্ষে আর কারি পাতা ফোড়ন দেয় তো। তবে সেটাকে পায়েস বলে না বোধ হয়।
  • ঈশান | ১৬ মে ২০১৪ ০১:৪০234634
  • ইলিশ যে খায় আর গন্ধ যে সহে...
  • Arpan | ১৬ মে ২০১৪ ০১:৪০234635
  • প্যাঁজ দিয়ে ইলিশমাছ ঘটিরা খায়।

    (এটি অভ্যুকে পাল্টা দিলাম)
  • সিদ্ধার্থ | ১৬ মে ২০১৪ ০১:৪০234636
  • মাছ ফাছ এবার ছেড়ে দিলেই হয়। ফালতু টাকা নষ্ট।

    দিনে গরু রাতে গরু। পুষ্টিকর, কম দাম। কানাডায় চালিয়েছিলাম এই রুটিন। উইথ হাবোনারো।
  • Ekak | ১৬ মে ২০১৪ ০১:৪০234637
  • আকাবাবু নিকট অতীতে ভদকা পান করেচেন মনে হচ্ছে :)
  • অবন্তিকা | ১৬ মে ২০১৪ ০১:৩৯234631
  • না। ঘিলুর মতো। খিক
  • সিদ্ধার্থ | ১৬ মে ২০১৪ ০১:৩৯234632
  • বাল! বাবার তেলকল আছে না কি? ইলিশমাছ ১২০০ টাকা কেজি। ছোঁয়া যাচ্ছে না!

    তবে আমার ইলিশে অ্যালার্জি। তাই অত মিস-ও করছি না।
  • aka | ১৬ মে ২০১৪ ০১:৩৯234633
  • পেঁয়াজ দিয়ে ইলিশমাছ আমিও খেয়েছি, খিচুরিতে রসুনও খেয়েছি, কিন্তু সর্ষে ফোড়ন দেওয়া পায়েস খাই নি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত