এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৬ এপ্রিল ২০১৪ ০৯:৩০228990
  • উরি বাবা,গর্বের কি শেষ আছে? অপরের ভালো করছি এই ভেবে গর্ব। কর্তব্য পালন করছি ভেবে গর্ব। আত্মবিসর্জন দিলাম ভেবে গর্ব- লিস্টি লম্বা হতেই থাকবেঃ)
  • pi | ২৬ এপ্রিল ২০১৪ ০৯:২৫228988
  • অল্প নিয়ে খুশি থাকা বলতে অবশ্যি কিপটেমি বলতে চাইনি। তবে লাইনটা, হ্যাঁ, সূক্ষ্ণ এবং সাবজেক্টিভ।
  • lcm | ২৬ এপ্রিল ২০১৪ ০৯:২৫228989
  • না না, অপরাধবোধ কোথায়, ঘুমিয়ে পড়লে তো কোনো বোধই হয় না,
  • sosen | ২৬ এপ্রিল ২০১৪ ০৯:২৪228986
  • কেউ কিছু চাপায় না, কেউ কোনো তকমাও লাগায় না--এ একধরনের কন্ডিশনিং-যার বেশিটাই মগজ আরো বাড়ায়, নিজে নিজে -
    অল্পে আনন্দ, মানে বন্ধুদের সাথে অযথা হেসে গড়িয়ে পড়ার আনন্দ, একলা কোনো একটা পাহাড়ের দিকে তাকিয়ে সুয্যি ওঠা দেখার আনন্দ, পেপার না লিখে, চাকরির মুসাবিদা না করে, শুধু শুধু একটা অদরকারী ভালো পেপার পড়ে খুশি হয়ে যাওয়ার আনন্দ,--মানে যাতে না হবে কারোর কোনো লাভ, অন্য কারোর কোনো উপকার, সেগুলো কেমন করে আজ সময় নষ্টের তালিকায় ঢুকে গেছে। কেউ নিজেকে বের করে আনতে পারে, কেউ পারেনা, আমি পারিনি। পারলে তো ভালই হত, অনেকেই তো পারে।
  • pi | ২৬ এপ্রিল ২০১৪ ০৯:২৪228987
  • কিন্তু তুমি একা একা ইচ্ছে মতন সিনেমা দেখো না ? মানে তাতেও অপরাধবোধ হয় ?
  • byaang | ২৬ এপ্রিল ২০১৪ ০৯:২২228985
  • আমার একটা শখ আছে, একদিন একা রেস্তোরাঁয় গিয়ে নিজের যা কিছু খেতে ভালো লাগে, সব অর্ডার করে একা একা খাব। কার কী খারাপ লাগে, কে কোনটা ভালোবাসে কিচ্ছু মাথায় রাখব না। শুধু নিজের ভালো লাগার কথা ভাবব।
    দেখি কবে এই শখ পূর্ণ হয়।
  • lcm | ২৬ এপ্রিল ২০১৪ ০৯:১৯228984
  • গত সপ্তাহে জাতিস্মর দেখলাম, এক সিনে বাফ্‌ এর সঙ্গে - আগে গুরুতে লিখত মাঝে মধ্যে আগুন্তুক নামে। অবশ্য সিনেমাটা ঠিক দেখেছি বলা যায় না। আমার না হয় সিনেমা দেখতে দেখতে ঘুমোনোর অভ্যেস আছে। দেখি আগুন্তুক ও ঘুমোচ্ছে।
    তবু আমরা ভাবলাম যে দুজনে মিলে নিশ্চয়ই পুরোটা কভার করেছি। পরে বুঝলাম সিনেমার খানিকটা সময় দুজনেই ঘুমিয়েছি। তা বলে আবার দেখার ইচ্ছে নাই।
    আসলে কবিগান শুনব বলে বসেছিলাম। তার ওপর আবার পুরস্কার পেয়েছে। কিন্তু কবিগান সব শেষের দিকে ছিল। আর একটা কবিগান হয় তো, একটা বাংলা রক হয়। এখানেও পত্তুগিজ ক্যারাকটার - চাঁদের পাহাড় ডিঙিয়ে চলে এসেছে। পত্তুগিজ, গুজরাটি, বাঙালি, কবীর সুমন, মিচ্চি রেডিও - সব মিলিয়ে এক্কেবারে।
    তবে কি ইউটিউবে এইচডি কোয়ালিটি খারাপ না। কিন্তু তাও দুজনেই ঘুমিয়ে পড়লাম।
  • byaang | ২৬ এপ্রিল ২০১৪ ০৯:১৩228983
  • আর্থারাইটিসের ব্যথা নিয়ে বাথরুমে গেড়ে বসে কাপড় কাচার গর্ব, তবু ওয়াশিং মেশিন নেওয়া যাবে না, অল্পেই তারা খুশি।
    পাওয়ার গোলমাল করলেও নতুন চশমা না করানোর গর্ব। "কাজ তো চলে যাচ্ছে"

    এরকম আরো কত গর্ব।
  • pi | ২৬ এপ্রিল ২০১৪ ০৯:১২228982
  • নিয়ম, দায়িত্ব, কর্তব্য, উচিত বলে চাপিয়ে দেওয়া হলে, বা অন্যথা হলে সেটাকে অপরাধ বলে তকমা লাগানো হলে সেটা বোঝা লাগবেই। ওগুলো না বললেই হয়তো ঐ কাজ নিজের থেকে করতে অনেক ভালো লাগত। আমার মনে হয়। কিন্তু এও মনে হয়, কোথাও তো একটা শেখানোর ব্যাপারও আছে, যে শুধু নিজের জন্য না করে অন্যের জন্য করলেও ভালো লাগে, অল্প থেকেও ভালো লাগা পাওয়া যায়। সেই শেখানোটা চাপিয়ে না দিয়ে করার ব্যালন্সটুকু কেউ করতে পারলে, সেটাকে ভালই বলব। তবে শক্ত কাজ।
  • bratin | ২৬ এপ্রিল ২০১৪ ০৯:১১228980
  • ইয়েস প্রেমা নারায়ন। থ্যাঙ্কু ঝিকি। ঃ))
  • bratin | ২৬ এপ্রিল ২০১৪ ০৯:১১228981
  • ইয়েস প্রেমা নারায়ন। থ্যাঙ্কু ঝিকি। ঃ))
  • byaang | ২৬ এপ্রিল ২০১৪ ০৯:০৮228979
  • মায়ের আর শাশুড়ির তো এখনো দেখি সব্বাইকে ঠেসে ঠেসে খাইয়ে নিজেদের আধপেটা খেয়ে থাকার গর্ব।
  • byaang | ২৬ এপ্রিল ২০১৪ ০৯:০৬228978
  • এই গর্বটর্বর গরিমা সব ধুলোয় মিশে যেত, যখন আমাকে আর আমার পিসতুতো বোনকে আমার ভাই মারলে আমরা মার খেতে আপত্তি করতাম, পিসি বলত "মেয়েদের অত নালিশ করা সাজে না। ছেলেরা এরকম করেই। তোমরা অনেক বড় দিদি, দিদির মত দিদি হতে চাইলে, হাসিমুখে ভাইয়ের সব আবার মেনে নাও"
    তারপর শাড়ি তুলে দেখাত হাঁটুর নীচ থেকে লম্বা কাটা দাগ, পিসির ছোট ভাইয়ের দেওয়া। বাবা নাকি লুডো খেলায় হেরে গিয়ে পিসিকে ঐ দাগ উপহার দেয়।
  • pi | ২৬ এপ্রিল ২০১৪ ০৯:০৩228977
  • কী জানি, অল্পেই আনন্দ পেতে পারলে, সেই আনন্দতেই মন ভরে থাকে। গর্ব টর্বের আনন্দ আসে কিনা খেয়াল করে দেখিনি।
  • bratin | ২৬ এপ্রিল ২০১৪ ০৯:০২228975
  • তাপস বর্ণিত্ভ গান টি হল "বলিদান" সিনেমার। উষা উথুপের কন্ঠে। ঃ))
  • sosen | ২৬ এপ্রিল ২০১৪ ০৯:০২228976
  • ব্যাংদি-র কালকের ৮:০৭, নাকি অমনি কিছু। যাই হোক। তা-তে ক'। হুচিকেও। কুমুদিকেও। তার আগে আর পড়তে পারিনি।
    এখনো এমন, যে সকলকে না দিয়ে কিছু করা যায় না, এই বিশ্বাসে আমি নিজে একখানা রোল রাস্তায় দাঁড়িয়ে খেতে পারিনা। চারখানা কিনে বাড়ি নিয়ে আসি, কেউ হয়ত খেতে ভালো-ও বাসলোনা, ফেলেও দিল, মানে কারোর কাছে কিছু ম্যাটারই করলো না। কিন্তু নিজের জন্য এই অদ্ভূত স্ট্যান্ডার্ড সেট করা--যে শুধু নিজের জন্য, একেবারে নিজের জন্য কিছু করা যায় না, অন্য কারোর কাছে কিছু চাইবার কথা তো ছেড়েই দাও, নিজে নিজে, নিজের ক্ষমতায়, না। এখনো পারলাম না। আর হয়ত পারব-ও না। কিন্তু আনন্দ বোঝা হয়ে গেলে কেমন একটা লাগে না---বিশ্রী। নিজেকে অপরাধী মনে হয়। মনকে দখলে না রাখতে পারার অপরাধ।

    কি লাভ আর, অবশ্য--কিছুই ফিরিবেনা আর
  • pi | ২৬ এপ্রিল ২০১৪ ০৯:০১228974
  • ব্যাঙদি, ঐ টইটা তুলে দিয়েছি। এবার পোস্টটা খুঁজে নিয়ে মন ভালো করে ফেলো ঃ)
  • bratin | ২৬ এপ্রিল ২০১৪ ০৯:০০228973
  • সে কেন আমায় বুঝলো না "আমার তুমি " র গান। পোসেনজিত ফারহা।
  • hu | ২৬ এপ্রিল ২০১৪ ০৮:৫৮228972
  • আরেকটা জিনিস হল 'যা পাবে তাই মুখ বুজে মেনে নেবে' এটা কিন্তু উল্টো দিকে মেনে নেওয়ার জন্য কেউ রেডি ছিল না। ধরা যাক সোনার টুকরো মুখ বুজে মেনে নেওয়া ছেলেমেয়েরা পরীক্ষায় ফেল করল। তা কি কেউ মুখ বুজে মেনে নেবে?
  • brati | ২৬ এপ্রিল ২০১৪ ০৮:৫৬228971
  • এ কীহল "রাজকুমারী"সিনেমার গান।
    উত্তম তনুজা।
  • hu | ২৬ এপ্রিল ২০১৪ ০৮:৫৫228970
  • অল্প কথাটা বেশ গোলমেলে। অল্প উপকরণেই আনন্দ পাচ্ছি - এই গর্বের ভারটা অনেক সময় বড্ড ভারী হয়ে যায়। সে আর অল্প নিয়ে থাকা হল কই!
  • bratin | ২৬ এপ্রিল ২০১৪ ০৮:৫৪228968
  • মরণ যাত্রা টা মোটেও পুজোর অ্যালবাম নয়।" তুমি কত সুন্দর "সিনেমার গান
  • sosen | ২৬ এপ্রিল ২০১৪ ০৮:৫৪228969
  • পৃথিবী হারিয়ে গেল মরু সাহারায়
    মিশরের নীলনদ আকাশে মিলায়
    খুশীর প্রাসাদ গড়ি মাঝ দরিয়ায়
    আকাশ রাঙাতে চায় প্রদীপশিখায়

    নয়? না কি এই লাস্ট লাইন কেবল আমার মাথায়ই আছে ?
  • byaang | ২৬ এপ্রিল ২০১৪ ০৮:৫২228965
  • এই আদরে বাঁদর হওয়াটা এমনভাবে ফলো করা হত যে কী বলব!
    মনে আছে একবার সিউড়ি গেছি। দিদা আমাকে জিজ্ঞেস করেছে আমি জলখাবারে আলুভাজা দিয়ে পরোটা খাব নাকি পায়েস দিয়ে?
    আমি উত্তর দেওয়ার আগেই চিল্লিয়েমিল্লিয়ে দিদাকে বলা হল "যা তুমি তৈরি করবে, তাই খাবে। খারাপ লাগলেও মুখ বুজে খেতে হবে। এইভাবে প্রশ্রয় দিয়ে মাথায় চড়িও না। আহ্লাদ দিয়ে মথাটি খেয়ো না"
  • bratin | ২৬ এপ্রিল ২০১৪ ০৮:৫২228966
  • হেমলক আর মিশর রহস্য দুটো ই আমার ব্যাপক লেগেছে।জাতিস্মর দেখি নি।
  • pi | ২৬ এপ্রিল ২০১৪ ০৮:৫২228967
  • আর একটা ভাল দিকও মনে হয়। অল্প থেকে, অল্প নিয়ে আনন্দ পাওয়া শেখানো।
  • bratin | ২৬ এপ্রিল ২০১৪ ০৮:৫০228964
  • বুনু গুরু দক্ষিনার গান টায় কিঞ্চিত জল মিশিয়েছে।

    পৃথিবীর হারিয়ে গেল মরু সাহারায়
    মিশরের নীলনদ আকাশে মিলায়।
    খুশীর প্রাসাদ গড়ি মাঝ দরিয়ায়
    সুর্য লুকতে চায় মেঘের ই ছয়ায়
    ....
    জীবনে চলার পথে যত করি ভুল, ভুল টাকে ভুল করে ভাবি রাঙা ফুল ( কী চাপ!!)
  • hu | ২৬ এপ্রিল ২০১৪ ০৮:৪৭228963
  • রাইট। প্রচুর ভালো অভ্যেস তৈরী হয়েছে। অপচয় না করা, নিজের পায়ে দাঁড়ানো, কারোর থেকে কিছুর প্রত্যাশা না করা সবই মানুষের চরিত্রকে দৃঢ় করে। এ নিয়ে কোন সন্দেহ নেই।
  • kk | ২৬ এপ্রিল ২০১৪ ০৮:৪৪228962
  • অনর্থক পাখা আলো অন করে রাখা, কলের জল খুলে রাখা ইত্যাদি নিয়ে আমার খুব পিটপিটানি আছে। একদম গ্রীন নয় !

    তবে হু'র পয়েন্ট বুঝতে পেরেছি।
  • kk | ২৬ এপ্রিল ২০১৪ ০৮:৪১228961
  • অক্ষদার যেমন কথা ! তার বান ইঁটের মত শক্ত কিনা তা আমি কেমন করে জানবো ? ;-)
    নাও এবার যত ইচ্ছে হিনী দাও।

    ব্যাং, মন ভালো করো সোনা। রাগ করে থাকলে তো নিজেকে ছাড়া কাউকেই কষ্ট দেওয়া হয়না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত