এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৫ এপ্রিল ২০১৪ ০০:৫১228211
  • ইলিশের শুঁটকি??

    ভগ্বানের এদের তুমি ভালো করো!! ঃ))
  • | ২৫ এপ্রিল ২০১৪ ০০:৫১228212
  • ক অপ্পন, চেঙ্গাইল নিবাসী বাঙ্গালরাও খুব মুড়ি খায়- মনে হয় পাশাপাশি থাকতে থাকতে শিখেছে। তবে খুব ভালো মুড়ি -কি মুচমুচে আর সরু! ভালো বলায় আসার আগে ৩ কেজি মুড়ি ছাঁদা বেঁধে সঙ্গে দিয়েছিলো। না আনতে পারার দুঃখ এই অখেদ্য মুরমুড়া চিবিয়ে কিছুতেই কমে নাঃ(
  • সায়ন | ২৫ এপ্রিল ২০১৪ ০০:৫০228208
  • কুমুদি', মানে সামুদ্রিক ইলিশের সল্টেড শুঁটকি। হুমমম।
  • rabaahuta | ২৫ এপ্রিল ২০১৪ ০০:৪৯228206
  • আকাদা বলেছো ঠিকই, কিন্তু কলকাতার গরমের দুপুরে গ্রীন লেবেলের মত জিনিসের বিশুদ্ধতা রক্ষা, সেই বয়সেও ঐ সিকি বোতলের বেশী পারি নিঃ)
  • aka | ২৫ এপ্রিল ২০১৪ ০০:৪৯228207
  • ও তো আম্রিগানদের মাল ও কোল্ড ড্রিংকস খাওয়া। সবেতেই বরফ মেশায় যাতে খাওয়া শেষে পড়ে থাকা বরফ গলে জল হয়ে সেকেন্ড ড্রিংক ফ্রিতে পাওয়া যায়।
  • | ২৫ এপ্রিল ২০১৪ ০০:৪৮228203
  • ইয়েস। ইনফাইনাইট সিরিজ।

    উদাঃ ঘ্রাণেন অর্ধ ভোজনঃ। কিন্তু খেয়াল করে দেখুন কখনো আপনার পেট ভরবে না কিন্তু...
  • Sibu | ২৫ এপ্রিল ২০১৪ ০০:৪৮228204
  • আতসের ইনফাইনাইট সিরিজের যুক্তিটা ভাল। ঐ রকম একটা যুক্তি আছে, কচ্ছপ যদি এক ফুট এগিয়ে দৌড় শুরু করে তো খরগোশ তাকে কখনো ধরতে পারবে না।
  • Arpan | ২৫ এপ্রিল ২০১৪ ০০:৪৮228205
  • বেসিকালি ইলিশের শুঁটকি।
  • Atoz | ২৫ এপ্রিল ২০১৪ ০০:৪৭228199
  • অরেঞ্জ জুস মেশাবে, জল না। ঃ-)
  • kumu | ২৫ এপ্রিল ২০১৪ ০০:৪৭228200
  • যতটুকু জানি,সমুদ্রের ইলিশকে প্রচুর নুন মাখিয়ে নরম রোদে দেয়।আবার নুন আবার রোদ।এইভাবে ঐ বিষাক্ত জিনিস তৈরী হয়।৬ মাসের পুরনো ও হয়।
  • rabaahuta | ২৫ এপ্রিল ২০১৪ ০০:৪৭228201
  • এটুজি, সত্যি ব্যাপারটা সেরকমই হতোঃ) বাকীটায় জল আবার বাকীটায় জল আবার বাকীটায় জল এরকম। শেষে পুরো বিশুদ্ধ জল।
  • Arpan | ২৫ এপ্রিল ২০১৪ ০০:৪৭228202
  • সান্দা - নোনা ইলিশ নুন মাখানো ইলিশ। অনেকদিন প্রিজার্ভ করা যায়। শেয়ালদা বাজারে নোনা ইলিশ আর ডিম পাওয়া যায় এখনো।
  • aka | ২৫ এপ্রিল ২০১৪ ০০:৪৬228197
  • বৎস হুতো মালে জল মিশিয়ে মালের অকমান করিও না কভু। তাইলেই আর আঁক কষতে হবে নি কো।
  • | ২৫ এপ্রিল ২০১৪ ০০:৪৬228198
  • ইয়েস। মাল খাবে আমর মতোন। ১ পয়সার মাল খেবে চার পয়সার নেশা করবে। তবে না!! ঃ))
  • Atoz | ২৫ এপ্রিল ২০১৪ ০০:৪৫228194
  • এটা অনেকটা হাফ লাইফের মতন হলো, অর্ধেক গেল, তারপরে পড়ে থাকা অর্ধেকের অর্ধেক গেল, তারপরে সেই অর্ধেকের অর্ধেকের অর্ধেক---মানে অনেকটা ইনফাইনাইট সিরিজ এর মতন ব্যাপার। ঃ-)
  • pi | ২৫ এপ্রিল ২০১৪ ০০:৪৫228195
  • একক, সেদিন পাহাড়ে ঘুরছি, আমাদের সঙ্গের ভদ্রলোক বললেন ( যিনি আমাদের ঘোরাচ্ছিলেন আর কি), দেখুন,কোন গ্রাম এলাকায় কুকুর দেখতে পাচ্ছেন ? পাবেন না। লুসাই মানে মিজোদের দেখলেই কুকুর পালায় !
    এছাড়া এক জায়গায় দেখলাম ধনেশ পাখির ছবি। শুনলাম সে আর এখন নাকি নাই, সব খেয়ে ফেলা হয়েছে।
    তবে, এই যে আদিবাসীরা সব গাছ কেটে ফেললো, সব জন্তুজানোয়ারপাখপাখালি খেয়ে শেষ করে ফেললো, এটা আমার কিছুটা বাঙালীদের অতিরঞ্জন মনে হয়েছে এবং আদিবাসীদের নিয়ে একটা চাপা রাগ। আমি আরো অনেক জায়গাতেই পড়ছিলাম, আদিবাসীদের জীবনযাত্রা প্রকৃতিকে পুরো ধ্বংস করে চলে না, ধারণশীল ( সাসটেইনেবল ঃ)) উপায়ে চলে।

    ও হ্যাঁ, আমি যা খেলুম। পর্কের চর্বিতে ভাজা ম্যাগি।
  • | ২৫ এপ্রিল ২০১৪ ০০:৪৫228196
  • আহারে, ভালো মুড়ির অভাবে উনি কি হাহুতাশ করেন? কোলকাতার দোকান থেকে পছন্দসই মুড়ি নিয়ে গেলে পারো তোঃ)
  • Arpan | ২৫ এপ্রিল ২০১৪ ০০:৪৪228191
  • বাপরে বাপ। এরা কিছু মুড়ি খেতেও পারে!

    আমাদের হাউসিঙে একটি মেয়ে বিয়ের পরে এল। হাওড়ার দিকের পাবলিক। মেয়ের মায়ের চিন্তা মেয়ে মুড়ি ছাড়া থাকবে কী করে! এখানকার মুড়ি মুখে তোলা যায় না। এদিকে মলে কলকাতা থেকে প্যাকেটবন্দী মুড়ি আসে।
  • | ২৫ এপ্রিল ২০১৪ ০০:৪৪228192
  • এককের ওপর আমার গভীর অনুযোগ আছে। বেটা ভুতোর ব্যাচেলার পার্টি তে আমাকে গ্যাঁজা খাওয়াবে বলে ভয় দেখিয়েছিল। কিন্তু খাওয়ায় নি !! ঃ((
  • rabaahuta | ২৫ এপ্রিল ২০১৪ ০০:৪৪228193
  • আরে না আকাদা, একটু খানি নীট না খেলে জল মেশাবো কোথায়? পথে ঘাটে আর বোতল গেলাস কোথায় পাওয়া যাবে।
    কিন্তু ত্রৈরাশিকের অঙ্কটা হেবী হয়েছে। আমাদের স্কুলের মধুসূদন স্যার নাকি তেজাবের এক দো তিন শুনে বলেছিলেন, এটা কি গান বেঁধেছে না পাটিগণিতের অংক?
  • সায়ন | ২৫ এপ্রিল ২০১৪ ০০:৪৩228190
  • সমুদ্রের ইলিশকে নোনা ইলিশ বলে না?
  • kumu | ২৫ এপ্রিল ২০১৪ ০০:৪২228189
  • খেতেন নিশ্চই তবে এখন খান না।এখানে ভাল মুড়ি পাওয়া মুস্কিল তো।
    ধরো বাসী খিচুড়ি যতটুকু আছে তাতে সকলের কুলোবে না।অতএব মুড়ি দিয়ে মেখে নেয়া হল।সকলেরি খিচুড়ি খাওয়া হল।
  • aka | ২৫ এপ্রিল ২০১৪ ০০:৪১228187
  • একটা ছোট বোতলের অর্ধেক নিট খাব, বাকি অর্ধেকের অর্ধেক লিমকা মিশিয়ে খাব, ইত্যাদি, মালের নেশা করার থেকে ত্রৈরাশিকের অংক কষা সহজ।
  • সায়ন | ২৫ এপ্রিল ২০১৪ ০০:৪১228188
  • কঠিন ব্রত নিয়েছ। আমাদের উজ্জ্বল পাত্র'ও ছেড়ে দিয়েছিল। তার সামনে গ্রীন লেবেল খুলে প্রতিবার আদছিপি উৎসর্গ করা আরম্ভ হয়। এরপর সে আর কনফ্যুজড থাকে নি।
  • rabaahuta | ২৫ এপ্রিল ২০১৪ ০০:৪০228185
  • ও আচ্ছা ম্যামিদি। আমি এটা কখনো শুনিনি, মজার জিনিস হবে মনে হচ্ছেঃ)
  • এমেম | ২৫ এপ্রিল ২০১৪ ০০:৪০228186
  • শুনে যাই আর কি।
  • rabaahuta | ২৫ এপ্রিল ২০১৪ ০০:৩৯228184
  • গড়িয়ার হেল্থ স্টোর থেকে ছোট গ্রীন লেবেল কিনে সিকি বোতল নীট খেয়ে বাকীটায় টিউবয়েলের জল মিশিয়েও খায়নি। যদিও এসব করা মোটেই ভালো কাজ নয়, না না।
  • এমেম | ২৫ এপ্রিল ২০১৪ ০০:৩৮228183
  • নোনা ইলিশের ডিম - তা তো জানি না হুতো। মুখে বলে শুনে এক্সাই। ইলিশমাছের ডিমকে আলাদা করে নুন দিয়ে রাখে বোধ হয়।
  • Ekak | ২৫ এপ্রিল ২০১৪ ০০:৩৬228182
  • আমি আর শুনে কী কব্ব। বৃদ্ধ হলুম :) সিরিয়াসলি গত দুবচ্চর মাল খাইনা। মালের নেশা করিনা। মাঝেসাঝে সামাজিক মদ্যপান :/ কোথায় মাল আর কোথায় মদ।
  • সায়ন | ২৫ এপ্রিল ২০১৪ ০০:৩৩228181
  • খাইসে ওটা ডেভিড হাসি ছিল নাকি! মাই ব্যাড :(

    কিন্তু এই যে এরা এত সান, মুন, প্ল্যানেটশাইন ইত্যাদি খায়, এরা কখনও খড়প্পুর স্টেশনের বাইরের দোকানটা থেকে হোয়াইট মিসচিফের পাঁইট কিনে বিসলেরির বোতলে ঢেলে স্লীপার ক্লাসের আপার বার্থে বসে খায়নি। একক শুনছো?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত