এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৫ এপ্রিল ২০১৪ ০০:৩১228180
  • দেখো বাপু হুগলী জেলার লোক আমাকে মুড়ি র ব্যাপারে SME বলতে পারো।
  • | ২৫ এপ্রিল ২০১৪ ০০:৩০228179
  • /কাঁচপোকা
  • | ২৫ এপ্রিল ২০১৪ ০০:২৯228178
  • ইয়ে মানে দাড়ি তে কাঁচাপোকা থাকার কী সুবিধা? ঃ))
  • Arpan | ২৫ এপ্রিল ২০১৪ ০০:২৮228175
  • সান্দা - ছড়ালি। উনি মিঃ ক্রিকেটের ভাই।
  • kk | ২৫ এপ্রিল ২০১৪ ০০:২৮228176
  • ব, খাবার ব্যপারে অত আন-ইম্যাজিনেটিভ হলে হবে? এবার কোনদিন বলবে পাকা আম দিয়ে চিকেন ম্যারিনেড করলেও কেউ মামলা করবে !
  • | ২৫ এপ্রিল ২০১৪ ০০:২৮228177
  • কুমু, এই সব সুখাদ্য মুড়ি মেখে মেখে খেতে দেখেছো? তোমার উনিও কি খান?খিচুড়ি দিয়েও মুড়িঃ(
  • Atoz | ২৫ এপ্রিল ২০১৪ ০০:২৭228173
  • অধুরা? মানে ? মধুরকে অধরা?
    ঃ-)
  • Arpan | ২৫ এপ্রিল ২০১৪ ০০:২৭228174
  • এই কবিতাটা না। এটা আগেরটার নতুন ভারসন। সিপুয়েমের কান্ড।
  • সায়ন | ২৫ এপ্রিল ২০১৪ ০০:২৬228172
  • স্যুইট মামু। দাড়িতে দুটো কাঁচপোকা রেখে দিলাম।

    বিটিডাব্লু, পান্তার আমানিটুকু চুমুক মেরে না-খেলা পান্তার মস্তি অধুরা রয়ে যায়। আর জ্যাড্যা খেলে ঝিমুনির ণ্ণ টুকুও হয় না।
  • | ২৫ এপ্রিল ২০১৪ ০০:২৫228170
  • অ ই হলো
  • | ২৫ এপ্রিল ২০১৪ ০০:২৫228171
  • তুমি নিজে করো না শিবু বাবু।

    তোমাদের সিপিএম আমার পার্সোন্যাল লাইফে খানিক ট ইমফ্যাক্ট করছে। সেট জানো বোধহয়।
  • Atoz | ২৫ এপ্রিল ২০১৪ ০০:২৩228168
  • আমাদের একবার চাউমিন মুড়ি দিয়ে মেখে খেতে বলেছিলেন এক ভদ্রমহিলা, চাউমিন জিনিসটা তখন ওখানে নতুন প্রচলিত হয়েছে, উনি ভেবেছিলেন এটা কোনোরকম তরকারি জাতীয় কিছু, করাও হয়েছিল ডিম আর নানাসবজি আর মশলা দিয়ে। তো উনি ভেবেছিলেন এই জিনিস এমনি এমনি এরা খাবে কী করে, তার চেয়ে মুড়ি দিয়ে খাক। ঃ-)
  • | ২৫ এপ্রিল ২০১৪ ০০:২৩228169
  • পান্তা তে জল নয় ব্রতীন, ভাতে জল ঢেলে পান্তা।
    পার্থক্য আছেঃ)
  • | ২৫ এপ্রিল ২০১৪ ০০:২২228167
  • এই ক্যাচ জাস্ট ভাবা যায় না। থ্রি মাচ!!
  • kumu | ২৫ এপ্রিল ২০১৪ ০০:২১228164
  • মিঠু এরা বলে যে এদের কলকাতাতেই আদি বাড়ী।
  • san | ২৫ এপ্রিল ২০১৪ ০০:২১228165
  • হ্যাঃ, আমি বিয়ার ঢেলে মুড়ি খেতে দেখেছি !
  • Sibu | ২৫ এপ্রিল ২০১৪ ০০:২১228166
  • নাঃ, বয়েস হয়েছে। গোটা আষ্টেক বিয়ার খেলে খুব কষ্ট হয়। এইটা এক বন্ধু পাঠাল। মনে হয় নির্মল টইতে যাওয়া উচিত। কিন্তু মাথা ধরা নিয়ে খুঁজতে পারছি না। বোতীন যদি ঠিক যায়গায় পোস্তো করে দেয় তো ভাল হয়।

    বেশ কয়েক বছর আগে আনন্দবাজার পত্রিকায় একটি প্রেমপত্র (কাল্পনিক) প্রকাশিত হয়েছিল পশ্চিমবঙ্গের তৎকালীন বিরোধী দলনেত্রীর উদ্দেশ্যে। লেখকের নাম ওসামা বিন লাদেন। এটি তার-ই জবাবী চিঠি। নেত্রী কবিতা ভালোবাসেন বলে ছন্দে লিখেছিলেন। কিন্তু এ চিঠি ডাকে দেওয়া হয়নি কোনোদিন। ভোটের আগে ঘর গুছোতে গিয়ে বাজে কাগজের ঝুড়ি থেকে বেরিয়ে এলো।

    ওসামা বিন, লাদেন-সোনা, তোমার বাড়ি যাব
    ওসামা বিন, তুমি কি আর আমার কথা ভাবো
    ওসামা বিন, বিমানবোমা WTC –মূলে
    ফাটিয়েছিলে, আমি তখন ব্যস্ত তৃণমূলে
    ডেস্কে বসে খিস্তি করি, বিধানসভাঘর
    বাইরে জ্যোতি, বুদ্ধ, বিমান, নিখিলানন্দ সর
    আমি তখন হাওয়াই চটি, আমি ছেঁড়া শাড়ি
    বনধ ডেকেছি, বাস ভেঙেছি নেহাৎ-ই সরকারি।

    ওসামা বিন, ওসামা বিন, বোমা বাঁধায় ভালো
    স্লোগান তুলে মাতিয়ে দিলে - “মার্কিনী কাট ডালো”
    তোমার ডাকে এককাট্টা জিহাদি-গণ যত
    ওসামা বিন আমার কেবল মদন, অনুব্রত
    কুঞ্জে অলি গুঞ্জে দেখো, আমি প্রতিভাধারী,
    পদ্য লিখি, আঁকি ছবি, গান-ও গাইতে পারি
    আমি তখন “ম্যানমেড” আর আমি তখন “বন্যা”
    তোমার হাতে কালাশনিকভ আমিও “অগ্নিকন্যা”।

    ওসামা বিন, ওসামা বিন, এতদিনের পরে
    সত্যি বলো, সেসব কথা আজ-ও মনে পড়ে?
    সেসব কথা বলেছ তুমি বারাক ওবামাকে?
    আমি কেবল একটিবার তোমার পাশে তাকে
    দেখেছিলাম CNN-এ - ছবির কারসাজি
    স্বীকার করি দুজন তোরা একইরকম পাজি।
    জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ
    কালিঘাটে পুজো দিলাম, ওদের ভালো হোক।

    আমি এখন মূর্খমন্ত্রী, আমি হীরক রানী
    যে যা পারে আখের গুছোয় সুদীপ্ত-দেবযানী।
    আরাবুল আর ববি হাকিম, সুব্রত, সৌগত
    হীরকরাজ্যে আমি কেমন চামচা-পরিবৃত!
    আজ জুটেছে কাল কী হবে? - কালের ঘরে শনি
    আমি এখন এই বাংলার ধোলাই দিদিমণি
    তবু আগুন, ওসামা বিন, আগুন জ্বলে কই?
    কেমন হবে, আমিও যদি লাল পতাকা বই?
  • | ২৫ এপ্রিল ২০১৪ ০০:২০228163
  • মিঠু, পান্তা তেও জল দিচ্ছে!! ঃ))
  • সায়ন | ২৫ এপ্রিল ২০১৪ ০০:১৯228161
  • হুঁ কুপ্রীত ওটা দেখেছি, মিঃ ক্রিকেটের প্রেজেন্স অফ মাইন্ড! Aweসামান্য!
  • | ২৫ এপ্রিল ২০১৪ ০০:১৯228162
  • কুমু, উরিবাবা, তারা কোথাকার লোক? মানে কোন জেলার?
  • | ২৫ এপ্রিল ২০১৪ ০০:১৮228159
  • ইয়ে মানে নারকেল দিয়ে পান্তা খেলে কেউ কি মামলা করতে পারে?
  • ঈশান | ২৫ এপ্রিল ২০১৪ ০০:১৮228160
  • আমি ভাবলাম সায়ন কবিগুরু হয়েছেন। নাতনী স্নেহে পুপে বলে ডাকছেন।
  • সায়ন | ২৫ এপ্রিল ২০১৪ ০০:১৭228154
  • * পিপি। পুপি অনিচ্ছাকৃত।
  • pipi | ২৫ এপ্রিল ২০১৪ ০০:১৭228155
  • না না ইহা নেহাতই প্রোগা!! গাঁজা খেয়ে নেশা হয় নি বলে কি আর জ্যাডা বা ক্যাপ্টেন মর্গ্যান কে হেলায় হারাতে পারব? আর আমি বিশেষ ওদিকে ঘেঁষিও না। এই এট্টু বিয়ার, এট্টুস হোয়াইট ওয়ান আর গত এক হপ্তা হল মুনশাইন - আমি এতেই তুষ্টঃ-)
  • rabaahuta | ২৫ এপ্রিল ২০১৪ ০০:১৭228156
  • কিন্তু নোনা ইলিশের ডিম আবার কি? ও ম্যামিদি?
  • | ২৫ এপ্রিল ২০১৪ ০০:১৭228157
  • আমি ডালের বড়া বানালেই রেডিমেড পান্তা বানাই। একমিনিটের মামলা। ভাতে জল ঢেলে রেখে পরের দিন খাওয়া হয় না মানে আগে পান্তা পরে বড়া হয়ে ওঠে নাঃ)
  • ঈশান | ২৫ এপ্রিল ২০১৪ ০০:১৭228158
  • সলিড থেকে লিকুইডে সরে এসেছে। পেটুক ও পেঁচো মাতালদের মরণ।
  • Arpan | ২৫ এপ্রিল ২০১৪ ০০:১৬228153
  • ধুত ঐটা এমন কিসু না। এইটা দ্যাখঃ

  • সায়ন | ২৫ এপ্রিল ২০১৪ ০০:১৫228151
  • পুপি যখন লিখেই দিল, রসুলপুরের কাছে একজনদের বাড়িতে পান্তা খেয়েছিলাম, ঝালঝাল শুকনো লঙ্কা ভেজে মাখা আলুসেদ্ধ, পেঁয়াজ, মাছের ডিমের বড়া দিয়ে। ফালি ফালি নারকোলও কাটা ছিল পাশে। একটু নরম শাঁস টাইপের নারকোল। ইট ওয়জ সামথিং!
  • kumu | ২৫ এপ্রিল ২০১৪ ০০:১৫228152
  • মিঠু আমার শ্বশুরবাড়ীর লোকজন পান্তা,খুচুড়ি,মাছভাজা,মাংস,যে কোন তরকারী,চাটনী এমনকি ম্যাগি মুড়ি দিয়ে মেখে খায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত