এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ২৪ এপ্রিল ২০১৪ ২৩:৫০228120
  • সেদিন মানুষের মাংশ নিয়ে একটা তই খুল্লুম কেও সারা দিলেন না। আপনারা কি মানুষের মাংসে ইন্তারেস্তেদ নন বা প্রবল বিরোধী ?
  • pipi | ২৪ এপ্রিল ২০১৪ ২৩:৫০228121
  • মিঠুদি, মুড়িপেঁয়াজ। ছোট ছোট পেয়াঁজগুলোকে আমাদের ওদিকে মুড়িপেঁয়াজ বলে।
  • | ২৪ এপ্রিল ২০১৪ ২৩:৪৭228118
  • ছাতু আমার প্রিয় খাবার। পিপি কে সমর্থন।
  • এমেম | ২৪ এপ্রিল ২০১৪ ২৩:৪৬228116
  • নোনা ইলিশের কথা বাড়িতে উচ্চারিত হয় রোজদিন। নোনা ইলিশের ডিমও। কেন? এমনি ইলিশের ডিম ভাজা খেতে খারাপ কীসে?
  • | ২৪ এপ্রিল ২০১৪ ২৩:৪৬228117
  • পান্তাভাতের সঙ্গে মুড়ি?
  • kc | ২৪ এপ্রিল ২০১৪ ২৩:৪৪228114
  • ইয়েস! হোয়াট এ ক্যাচ।
  • aka | ২৪ এপ্রিল ২০১৪ ২৩:৪৪228115
  • ডাংগুলি?
  • Arpa | ২৪ এপ্রিল ২০১৪ ২৩:৪৩228111
  • হোয়াট আ ক্যাচ ম্যান!
  • এমেম | ২৪ এপ্রিল ২০১৪ ২৩:৪৩228112
  • শুটকিমাছ আমাদের বাড়িতে রান্না করতে দিই নি। কোনোদিন দিইনি। টিফিন বাক্সো ভরে খুড়শাশুড়ি পাঠিয়েছে, ননদ পাঠায়। আমার বর খায়।
  • | ২৪ এপ্রিল ২০১৪ ২৩:৪৩228113
  • জিতিলাম জিতিলাম জিতিলাম জিতিলাম
    জিতিলাম জিতিলাম জিতিলাম জিতিলাম
    জিতিলাম জিতিলাম জিতিলাম জিতিলাম
    জিতিলাম জিতিলাম জিতিলাম জিতিলাম
    জিতিলাম জিতিলাম জিতিলাম জিতিলাম
    জিতিলাম জিতিলাম জিতিলাম জিতিলাম
    জিতিলাম জিতিলাম জিতিলাম জিতিলাম
    জিতিলাম জিতিলাম জিতিলাম জিতিলাম
    জিতিলাম জিতিলাম জিতিলাম জিতিলাম
    জিতিলাম জিতিলাম জিতিলাম জিতিলাম
    জিতিলাম জিতিলাম জিতিলাম জিতিলাম
    জিতিলাম জিতিলাম জিতিলাম জিতিলাম
    জিতিলাম জিতিলাম জিতিলাম জিতিলাম
    জিতিলাম জিতিলাম জিতিলাম জিতিলাম
    জিতিলাম জিতিলাম জিতিলাম জিতিলাম
    জিতিলাম জিতিলাম জিতিলাম জিতিলাম
  • pipi | ২৪ এপ্রিল ২০১৪ ২৩:৪২228108
  • আমাদের বাড়ীতে জন খাটতে আসত যারা তাদের জন্য সারা রাত ধরে বিরাট বড় বড় হাঁড়িতে ভিজত পান্তা। পরের দিন দুপুরবেলা কাঁসি ভত্তি ঐ পান্তা, গন্ধরাজ লেবু আর লাল লঙ্কা ডলে, মুড়ি পেঁয়াজ সহযোগে শুকনো লঙ্কা পোড়া মাখা আলুসেদ্ধ দিয়ে তারা হেউ হেউ করতে করতে কাঁসির পর কাঁসি ফিনিশ করত। মাঝে মাঝে তাতে ঘোলও মেশাত। আমারও খুব প্রিয় ছিল ঐ পান্তার মিকচার। মুনিষদের খাওয়া হয়ে গেলে হাঁড়িতে এক্সট্রা থাকলেই সেটা নিয়ে বসে যেতাম। তারপর দুপুরবেলা নারকেল সুপুরি গাছের ঝিরিঝিরি হাওয়া খেতে খেতে একটি নিটোল ঘুম!
    এই একরকম তৃপ্তি নিয়ে খেয়েছিলাম দক্ষিণ ভারতের অজ পাড়াগাঁয়ে গিয়ে। ব্রেকফাস্টে দিত থালা ভর্তি ফ্যানা ভাত, রসুনের আচার দেওয়া। টকাটক উঠে যেত। বাকীদের গলা দিয়ে নামত না। আমি আমারটা শেষ করে তাদের থেকেও খাবলা মারতাম।
    কি সব সুখের দিন ছিল!
  • Ekak | ২৪ এপ্রিল ২০১৪ ২৩:৪২228109
  • বন্ধুবান্ধব আছে। তবে পারিবারিক কানেকশন ফরিদপুর। বাবার দিক।
  • | ২৪ এপ্রিল ২০১৪ ২৩:৪২228110
  • নোনা ইলিশ দেবভোগ্য খাবার। উফ! সে ইলিশ যদি পদ্মার হয় তাহলে তো কথাই নেইঃ)
  • সায়ন | ২৪ এপ্রিল ২০১৪ ২৩:৪১228106
  • এই ফ্লিন'টা কে! কী সাংঘাতিক একটা ক্যাচ নিল!!
  • Ekak | ২৪ এপ্রিল ২০১৪ ২৩:৪১228107
  • পাই মিজো নাগা দের দেশ ঘুরছে কোনো খাবার দাবারের বর্ণনা দিচ্ছেনা তো !
  • এমেম | ২৪ এপ্রিল ২০১৪ ২৩:৪০228104
  • হ্যাঁ তুমি উত্তর দিয়ে দিয়েছিলে ঠিকঠাক। আমিও তাই করি তারপর ভুলে যাই। তবু ও তোমার কাছে একটু সরি বলতে ইচ্ছে করেছিল। বলে নিলাম।
  • san | ২৪ এপ্রিল ২০১৪ ২৩:৪০228105
  • আমার ? একবারই খেয়েছি।
  • এমেম | ২৪ এপ্রিল ২০১৪ ২৩:৩৮228102
  • এককের কি চাটিগাঁ কানেকশন আছে নাকি বাই এনি চান্স?
  • | ২৪ এপ্রিল ২০১৪ ২৩:৩৮228103
  • ক্ষমা আবার কেন ম্যামিদি?
    সেদিন আপনি কিছু বলেছিলেন,যা শুনতে ভালো লাগেনি। আমার মত আমি জানিয়েছি। ওটা সেখানেই শেষ।
  • Ekak | ২৪ এপ্রিল ২০১৪ ২৩:৩৬228098
  • নোনা ইলিশ খাওয়া আছে ?
  • এমেম | ২৪ এপ্রিল ২০১৪ ২৩:৩৬228099
  • একক যাতা দিচ্ছে। :) :)
  • pipi | ২৪ এপ্রিল ২০১৪ ২৩:৩৬228100
  • নাহ ও গন্ধ সব দূর্গন্ধের জ্যাঠা! মর্গ ছাড়া ওর ওপরে কেউ নেই।
  • san | ২৪ এপ্রিল ২০১৪ ২৩:৩৬228101
  • বহুদিন অব্দি শুধু লইট্যা শুঁটকি খাওয়া ছিল। তাপ্পর গৌহাটি বেড়াতে গিয়ে চার রকম শুঁটকি বয়ে আনলাম। কাঁচকি / কাচকি শুঁটকি খেয়ে জাস্ট প্রেমে পড়ে গেলাম। চিংড়ি সিদল এসবেরও এনেছিলাম, কিন্তু ঐটা জাস্ট মনোহরণ করে নিল।
  • Ekak | ২৪ এপ্রিল ২০১৪ ২৩:৩৩228097
  • গন্ধ টা কিন্তু ভদকার সঙ্গে ভাল্লাগে :)
  • pipi | ২৪ এপ্রিল ২০১৪ ২৩:৩২228095
  • শুঁটকি ভাল কিনা, হলে কতটা ভাল সেটা একটু ডিবেটেবল ব্যাপার বটে। তবে গন্ধটা যে মোট্টে ভাল না সেটা সন্দেহাতীতঃ-)
  • kk | ২৪ এপ্রিল ২০১৪ ২৩:৩২228096
  • ঝাল আচার দিয়ে মাখা ছাতু সত্যিই খুব উপাদেয়।
  • san | ২৪ এপ্রিল ২০১৪ ২৩:৩০228094
  • ছাতু শুঁটকি দুইই খুব ভাল, তবে পেটরোগাদের জন্য না :-D
  • Atoz | ২৪ এপ্রিল ২০১৪ ২৩:২৯228090
  • আমার বহুকাল ধরে সর্ষেবাটা আর উদুম লঙ্কা দিয়ে টোমাটোর ঝাল তরকারি আর গরম ভাত খাবার ইচ্ছে ছিল। রাস্তায় মাটি কাটার কাজ করতে আসতো যে ভিনরাজ্যবাসী লোক, তারা থাকতো মেকশিফ্ট কুটিরে আর নাকি সন্ধ্যেবেলা কাজ সেরে ফিরে নেয়ে ধুয়ে তারপরে ঐ রান্না করে খেতো। সে এক অচেনা রূপকথা হয়ে রইলো আমার কাছে। মানে টোমাটো সর্ষে ঝাল খেলাম তো অনেকবার কিন্তু সেটা ঐ সন্ধ্যেবেলার কুপির পাশে ওভাবে রূপকথার মতন হলো না। বলতে গেলে কি কিসুই হলো না। ম্যাজিকটা তো এলো না কিনা।
  • san | ২৪ এপ্রিল ২০১৪ ২৩:২৯228091
  • ব্লাড ডিসেন্ট্রি :-D
  • Ekak | ২৪ এপ্রিল ২০১৪ ২৩:২৯228092
  • আমার তা না। দেখা -উপমা -তুলনা সব আলোচনা করতে করতে খেতে ভালোবাসি। বা এটলিস্ট ভাবতে ভাবতে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত