এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ২৪ এপ্রিল ২০১৪ ২২:২৬228032
  • কোলকাতা স্পেন্সারে পেপার ক্রাশার পাওয়া যেত তো। বেশ কোর্স গুঁড়ো হত।
  • Ekak | ২৪ এপ্রিল ২০১৪ ২২:২৫228029
  • আমি একটা মেশিনের মধ্যে সবরকম চাইছি। আলাদা করে অনেককিছু আছে। আর কফি গ্রায়ন্দারে মানে বীন কোটার মেশিন তো ? ওটাতে কফির গন্ধ থাকবে যে।
  • ঈশান | ২৪ এপ্রিল ২০১৪ ২২:২৩228026
  • হ্যাঁ, একক টিটাগড়ে চলে যাও। অনেক পেপার মিল পাবে।
  • sosen | ২৪ এপ্রিল ২০১৪ ২২:২৩228027
  • এঃ রামো
  • a x | ২৪ এপ্রিল ২০১৪ ২২:২৩228028
  • একক - পেপার মিল পাওয়া যায় তো - ওটার পেছনটা ঘুরিয়ে ঘুরিয়ে কোর্স না ফাইন হবে গুঁড়ো সেটাও ঠিক করা যায়।
  • ঈশান | ২৪ এপ্রিল ২০১৪ ২২:২২228025
  • দু চামচ পি? উফ। এ কি মোরারজি দেশাই এর আইসক্রিম?
  • sosen | ২৪ এপ্রিল ২০১৪ ২২:২১228023
  • তিনটে ফ্রোজেন কলা, দু চামচ পি বা, মধু এক চামচ। বরম একটু ফ্রেশ ক্রিম দিস।
  • san | ২৪ এপ্রিল ২০১৪ ২২:২১228024
  • গুগল করতে হবে ? :-(
  • san | ২৪ এপ্রিল ২০১৪ ২২:২০228020
  • কারো কোনো সিরিয়াসনেস নেই।
  • h | ২৪ এপ্রিল ২০১৪ ২২:২০228021
  • ফুড প্রসেসর হল ছেলে মিক্সি।
  • ঈশান | ২৪ এপ্রিল ২০১৪ ২২:২০228022
  • ব্যস। সমে ফিরে এসেছে। ক্কী পেটুক সব ভাবা যায়না।
  • h | ২৪ এপ্রিল ২০১৪ ২২:১৯228019
  • 'ব্যাগে রাখা নেই, শেষ হয়ে গেছে।'

    এতদিনে এমতি দুরবস্থার কারণ পাওয়া গেল।
  • a x | ২৪ এপ্রিল ২০১৪ ২২:১৬228018
  • স্যান আমি তো সবই আন্দাজে দিই। কোনো মাপের বালাই রাখিনা। গুগলিয়ে দেখেছ?
  • | ২৪ এপ্রিল ২০১৪ ২২:১৫228017
  • Friends what's the best way to use Linux on a windows (7) PC ? I heard that installing Linux on top of Win7 isn't the best idea. One option I heard is Vmware...not sure how good is it but please share your thoughts. ..

    এ টা উত্তা কী হবে?
  • aka | ২৪ এপ্রিল ২০১৪ ২২:০৮228016
  • ঃ)
  • Tim | ২৪ এপ্রিল ২০১৪ ২২:০৫228015
  • ০-০-১০০%
  • san | ২৪ এপ্রিল ২০১৪ ২২:০১228014
  • কলা পিনাটবাটার আর মধু দিয়ে আইসক্রিম বানাতে হলে কোনটা কি প্রোপোর্শনে দিতে হবে ?
  • kk | ২৪ এপ্রিল ২০১৪ ২১:৫৯228013
  • কফি গ্রাইন্ডার কিনুন। এইসবই তো খুব ভালোভাবে হয় ওতে।
  • Ekak | ২৪ এপ্রিল ২০১৪ ২১:৫১228012
  • ফুড প্রসেসরের প্রয়োজন হয়নি কখনো তবে একটা ভালো গ্রায়ন্দার এর খুব অভাব বোধ করি।
    গোলমরিচ ভাঙবে কিন্তু জাস্ট টুকরো, ডাস্ট নয়। সর্ষে পিষবে কিন্তু তেতো করে ফেলবেনা। কালো কলাই কুটবে কিন্তু বডি ভাঙবেনা।
    এগুলোর জন্যে ডোমেস্টিক মডেল না বানিয়ে আউট সোর্স করা হচ্ছে। মানুষজন গোল মরিচের নামে পিপার ডাস্ট খাচ্ছে, ঝাঁঝ হীন মাস্টার্ড পেস্ট খেয়ে বলছে আহা কী ভালো :/ একটা ভালো ইন্টেলিজেন্ট ডোমেস্টিক গ্রায়ন্দার নেই মার্কেটে।
  • kk | ২৪ এপ্রিল ২০১৪ ২১:৪৩228011
  • হলদে কমলাটে হবে কেন? এমনিতে তো সাদা গ্লসি হয়। তারপরে ইচ্ছে করলে যেকোনো রংই দেওয়া যায়।
  • Blank | ২৪ এপ্রিল ২০১৪ ২১:০১228010
  • সেই মেরিং - গু !! হলদে কমলাটে দেখতে?
  • kk | ২৪ এপ্রিল ২০১৪ ২০:৫৫228008
  • মের‌্যাং।
  • pi | ২৪ এপ্রিল ২০১৪ ২০:৫৫228009
  • পিটপিটেদা, একটু চোখ বন্ধ করে থাকতে পারেন।
    একক, এটা দেখেছিস ? ঃ)
  • jhiki | ২৪ এপ্রিল ২০১৪ ২০:৫৩228007
  • মিক্সিতে আটা মাখা যায়না, গাজরের হালুয়ার জন্য গাজর গ্রেট করা যায়না। কোর্সলি কিছু বাটতেও ফুড প্রসেসর ভরসা।

    আমার বাড়ীতে এই কাজগুলোর জন্য বছরে বারকয়েক ফুড প্রসেসর ব্যবহৃত হয়। না থাকলেও চলে যেত।
  • san | ২৪ এপ্রিল ২০১৪ ২০:৫১228006
  • থ্যাংকু ডিডিদা :-)
  • san | ২৪ এপ্রিল ২০১৪ ২০:৫০228005
  • মিক্সি আছে ঃ-) আমি বিভিন্ন জায়গায় ফুড প্রসেসর পড়ি আর ভাবি তফাৎ জিগ্যেস করব !
  • cm | ২৪ এপ্রিল ২০১৪ ২০:৪৭228004
  • মেরিঙ্গ হবে? ওর উরুশ্চারণ ঠিক জানিনে।
  • kc | ২৪ এপ্রিল ২০১৪ ২০:৪৪228003
  • ডিডিকে একশো পার্সেন্ট সমর্থন দিলুম। মিক্সিতেই সব হয়ে যায়।
  • dd | ২৪ এপ্রিল ২০১৪ ২০:৩৭228002
  • স্যান আমারে জিগাও।
    আমি সব জানি। দ্যাখো, খুব অহংকরী লোক ছাড়া ফুড প্রসেসরের দরকার হয় না। ডবোল দাম দিয়ে পাবে পাচ দশটি এক্ষট্রা ফাংশন যেগুলি জীবনেও ইউজ করবে না। যেমতি চীজ গ্রেটিং বা চাকা চাকা করে আলু কাটা। একেবারে ফালতু পয়সা খচ্চা।

    বরম একটু দাম দিয়ে একটি নৈকষ্য কুলীন মিক্সি কিনে ফ্যালো।
  • Blank | ২৪ এপ্রিল ২০১৪ ২০:৩১228001
  • মিক্সি টা ফুড প্রসেসরের সাবসেট
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত