এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ২১ এপ্রিল ২০১৪ ২০:৫৭226680
  • স্মাইলি আসছে না। ফাফ ২৮.০।

    অ্যাংগল ব্র্যাকেট ইউজ করিনি।
  • Arpan | ২১ এপ্রিল ২০১৪ ২০:৫৬226678
  • ধুর, স্মাইলি আসে না ক্যান?

    ঃ)
  • Arpan | ২১ এপ্রিল ২০১৪ ২০:৫৬226679
  • @সান্দা, তুই একা নোস। লাঞ্চ টেবলে আমাকে গত শুক্রবার এবং আজকে লোকে জিগ্যেস করেছে কাকে ভোট দিয়েছি। আমি এটা গোপনীয় ও ব্যক্তিগত ব্যপার বলে কাটিয়ে দিচ্ছিলাম, কিন্তু তাতে ভবি ভুলবার নয়। মোদীকে সাপোর্ট দিলে এত লুকোছাপার কিছু থাকত না, বিজয়ী দলকে ভোট দিলে তা তো গর্বের সাথে প্রচার করাই উচিত, এই লজিকে সিদ্ধান্ত হয়েই গেল আমি মোদীকে ভোট দেইনি। তাহলে কী কংগ্রেস? আমি মুচকি হেসে বললাম হতেও পারে, নাও পারে। লোকজন ফ্রাস্টু খেয়ে বলল এই দুজনের বাইরে কাউকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা।

    আমি বললাম দেশটা তো এখনো ইউএস হয়ে যায়নি যে রিপাব্লিক আর ডেমোক্র্যাট ছাড়া কাউকে চুজ করার নেই। নমো আসছেন ভালো কথা, উনি এসে সংবিধান সংশোধন করলেই তো মিটে যায়।

    দুএকজন বুদ্ধিমান ছিল তারা চুপ করে গেল। কিন্তু সবাই তো তা নয় (থ্যাংক্ফুলি), তাই শুনতে পেলাম অনেক কিছুই হবে, মোদী এলে, জাস্ট দেখে যাও বস।

    ঃ)
  • সিকি | ২১ এপ্রিল ২০১৪ ২০:৫৪226677
  • সান্দা, আমি কিনা কনছালটেন্ট, আপিসের একটা কোণে একা বসে কাজ করি। কোনও টিম নেই, কোনও বন্ধু নেই, সারাদিনে কথা বলবার কেউ নেই। নিজের কাজ করি, গুরু করি, ঘুম পেলে ঢুলে নিই।

    শুধু কানটা খাড়া রাখি। :-) ক্লান্ত লাগে না, ক্লিশে লাগে। প্রতিটা বক্তব্যের পরের বক্তব্য এত বেশি বেশি প্রেডিক্টেবল! এরা এক বছরের বেশি পুরনো দেশের খবর রাখে না। সব কিছু সরলরেখায় ভাবে। আর ঐ মেন্টালিটি। দরকার হলে চারটে **** মেরে নিজে বাঁচতে হলে যদি আমাকে কম্যুনাল বলো তো আমি প্রাউড কম্যুনাল একজন। তুমি তো মীরাটের মুসলমান এলাকায় থাকো নি, তুমি তো কাশ্মীরে বড় হও নি, তুমি কী জানবে?
  • Ekak | ২১ এপ্রিল ২০১৪ ২০:৫০226676
  • কিন্তু মোদিকে দিয়েও যদি না হয় তো কাকে দিয়ে হবে। মমতা নিরংকুশ সংখ্যাগরিষ্ট হয়ে এলে একটু তবু আশা থাকে। কিন্তু এ বড় খিলাড়ি নয়।
  • সিকি | ২১ এপ্রিল ২০১৪ ২০:৪৯226675
  • এত কাঁচা খেলুড়ে মোদী বা বিজেপি নয়। শাইনিং ইন্ডিয়ার বিজ্ঞাপন দিয়ে মুখ থুবড়ে পড়েছিল তারা দশ বছর আগে। এখন পেছনে ফিরে তাকালে মনে হয় শাইনিং ইন্ডিয়া ক্যাম্পেন আসলে অজুহাত ছিল। বিজেপি গেছিল জাস্ট রুটি পাল্টানোর তাগিদেই।

    রুটি পাল্টনোর তাগিদ এবারে সবচেয়ে বেশি। জাস্ট সেই কারণেই মোদী আসবে।
  • সায়ন | ২১ এপ্রিল ২০১৪ ২০:৪৫226674
  • সিকি, আমাদের আপিসে এরকম একজন আছে। পঞ্জাব দা পুত্তর। চিরদিন তাকে অ্যাপলিটিক্যাল জানতাম। মোদি-প্রচারের রমরমা শুরু হতেই তার আসল রূপ দেখা গেল। সে প্রতিদিন একটি প্রো-বিজেপি সাইটে মণিরত্নময় কমেন্ট লেখে, লিখে কতো 'লাইক' পায় তার প্রচার, পুনঃপ্রচার চলে চায়ের টেবলে, ক্যান্টিনে। আমি সোনামুখ করে চায়ে চুমুক দিই। শুনলাম সে নাকি বিজেপির ইলেকশন ফান্ডে একজন 'সাচ্চা হিন্দু' হওয়ার সুবাদে প্রতিদিন কিছু না কিছু দেয়-টেয়। তা দিক। অন্যদেরও অনুপ্রাণিত করে, ইত্যাদি। আমাকে জিজ্ঞাসা করে এবার, আমার ভোটার আইডি কার্ড এখানেই নাকি। তার দু'দিন পরে নেক্সট প্রশ্ন, সোজাসুজি, কাকে ভোট দেব। উত্তর দেবার লোভ সামলাতে পারি না। বলি, গণতন্ত্রে ভোটের অধিকার এবং তার বিবেচনা সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। ব্যাপারটা এখানেই থেমে গেলে ভালো হত। গত সপ্তাহে লাঞ্চ টেবলে তিনি ভাষণবাজি শুরু করেন - লোকে কতো নির্বোধ, মোদির মত একজন মানুষ যিনি অন্যের (!) ভুলের (!!) খেসারৎ দিতে কতোওও করেছেন তাও কিছু ষড়যন্ত্রী গত দশকের একটা সামান্য ঘটনার সঙ্গে তার নাম জড়িয়ে তাকে সামান্য সাপোর্টটুকুও দিচ্ছে না এত অকৃতজ্ঞ। এদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া উচিত। আমি এরপর বলে ফেলি, সেই ভালো। তাহলে অন্ততপক্ষে আরও কিছু নিরপরাধ লোককে হয়ত সামনের দিনে প্রাণ হারাতে হবে না। এরপর সে ফেটে পড়ে। বলে, হিন্দুত্ব আমার পরিচয়। নিজের দেশে মাথা তুলে বাঁচতে হলে মোদি একমাত্র উপায়। চারটে ***** মেরে নিজে বাঁচতে হলে যদি আমাকে কম্যুন্যাল বলো তাহলে আমি কম্যুন্যাল। তোর মত কিছু লোকের ভোট না পেলেও মোদি আসবেই। ইঃ ইঃ। আরও মণিমুক্তো নিঃসৃত হচ্ছিল। আমি নিজের প্লেটটা ট্র্যাশে রেখে উঠে আসি। আসার আগে বলি, ভালোই তো।

    নীচে ফ্লোরে এসে এইচআর'কে বলেছিলাম এটা রিপোর্ট করা যায় কিনা, পলিটিক্যাল হেট স্পীচ/রেসিস্ট স্লার হিসেবে। তিনি বললেন, এখনই কিছু না করলেই ভালো। ...

    হয়ত রিপোর্ট করবো না। করলে, ঐ বক্তব্যগুলোর সত্যতা প্রমাণিত হলে (হবেই, টেবলে অন্য অনেকেই ছিল) ওর হয়ত চাকরি যাবে। তারপর? ক্লান্ত লাগে খুব।
  • সিকি | ২১ এপ্রিল ২০১৪ ২০:৪২226673
  • নাহ। আমি আর সেরকম আশা দেখছি না।
  • Ekak | ২১ এপ্রিল ২০১৪ ২০:৩৮226672
  • মোদী কে নিয়ে আমার আশা আছে, মানে এখনো। হয়ত মুষিক প্রসব হবে। সেটাই চান্স বেশি। তবু মনে আশা।
  • Arpan | ২১ এপ্রিল ২০১৪ ২০:৩০226669
  • অবাক হবার কিছু বাকি নেই। আমার ছোটকাকা প্রায় বছর চল্লিশ হল আমেদাবাদ প্রবাসী। নন ভেজ বলতে ডিমসেদ্ধ তাও লুকিয়ে চুরিয়ে। দরজায় জয় শ্রীরাম স্টিকার লাগাতেই হবে। এইসব গল্প শুনতাম। তারপরে নিজে গিয়েও দেখে এলাম। গুজরাত জেনোসাইড হতে তখনো বছর আষ্টেক বাকি।

    এখন সেই ছোটকাকা কট্টর মোদী সাপোর্টার। যদিও খুব সম্প্রতি মুম্বাই শিফট করে গেছে।
  • সিকি | ২১ এপ্রিল ২০১৪ ২০:৩০226670
  • আমেদাবাদের সবচেয়ে নামকরা মল হল নভরংপুরা মল। আইআইএম আমেদাবাদের কাছেই। টপ ফ্লোরে ফুড কোর্ট। একদিকে চোদ্দটা দোকান, মোগলাই, থাই, চাইনিজ, ইন্ডিয়ান, চাট, আইসক্রিম - সমস্ত ভেজ।

    তারপরে একটা বিশাল শূন্যতা। অন্তত তিনশো মিটার লম্বা করিডোর।

    অন্যপ্রান্তে টিমটিম করছে কেএফসি। আর পিজা হাট। একেবারে খালি।

    পেটপুরে খেয়ে এলাম।
  • a x | ২১ এপ্রিল ২০১৪ ২০:১৯226668
  • মাঝখানে এখানে একটা ছোট ফিল্ম ফেস্টিভ্যাল হল। তাতে আশিষ অভিকুন্তকের কিছু শর্টস ছিল (এর সিনেমা দেখ পারলে) - যার মধ্যে একটা কালীঘাটের ওপর। তার আগের দিন ওরই "নিরাকার ছায়া"তে জ্যান্ত মুর্গি কাটা, ছাল ছাড়ানো এইসব দেখে অনেকেই হল ছেড়ে বেরিয়ে গেছে। ঐ কালীঘাটের সিনেমার দিনে তাই আগে ভাগেই আয়োজকদের একজন জানিয়ে দিল এই সিনেমায় কিন্তু পাঁঠা বলি দেখাবে। সেই নিয়ে আলোচনা হতে হতে একজন বলে আমি তো গুজরাট থেকে, ওটা ভেজেটেরিয়ান স্টেট, তাই আমি এইসবে অভ্যস্ত নই। একথা শুনে আমার বন্ধু বলল সেকি আমার পার্টনার গুজরাটেরই, সে আদৌ ভেজেটেরিয়ান নয়। তখন উত্তর, না আমি আহ্মেদাবাদের, বন্ধু বলে আমার পার্টনারও আহ্মেদাবাদের (এই অবধি শোনার পর আমার মনে হচ্ছিল বন্ধু ঢপ দিচ্ছে স্রেফ বাজিয়ে দেখার জন্য) - তাতে মেয়েটি বলল আহমেদাবাদে নাকি একটা বড় রাস্তা আছে - মেইন স্ট্রীট - তার একদিকে হিন্দুরা থাকে আরেকদিকে মুসলিমরা। কেউ কারো দিকে যায়না। একদিক ভেজ, অন্যদিক নন-ভেজ। এখনও এসব শুনলে হাঁ হই।
  • সিকি | ২১ এপ্রিল ২০১৪ ১৯:৫৮226666
  • অঃ। তা হলে ঠিক আছে।

    কাফিলায় কদিন আগে একটা লেখা বেরিয়েছিল, সাম মিথস অ্যাবাউট মুসলিমস। তাই নিয়ে ধুন্ধুমার হয়ে গেল দুজনের সাথে। একজন আমার দোকানের কলিগ, দুবাইতে পোস্টেড, অন্যজন আমার প্রতিবেশি, কখনও সখনও নিজেকে নাস্তিক বলেন টলেন। মূল চাপটা ছিল, এই প্রতিবেশীটির বাড়িতে আমার মেয়ে থাকে কিছুক্ষণের জন্য, তার মেয়েদের সঙ্গে খেলাটেলাও করে, আপদে বিপদে প্রচুর উপকারে আসেন - কিন্তু টপিক যখন মিথ অন মুসলিমস, বেশ প্রচণ্ড অ্যাগ্রেসিভলি কথাবার্তা বললেন। খানিকক্ষণ হাঁ হয়ে রইলাম, তারপরে মুচকি হাসলাম। :)
  • a x | ২১ এপ্রিল ২০১৪ ১৯:৫৬226665
  • ওয়ার্ডপ্রেসের প্রবলেম।
  • Ekak | ২১ এপ্রিল ২০১৪ ১৯:৫১226664
  • হ্যা সেরকমই ঘরোয়া কোনো কারণ মনে হয়। ব্যান ফ্যান কী আর এদেশে হবে :/
  • a x | ২১ এপ্রিল ২০১৪ ১৯:৪৯226663
  • টেকনিকাল কারণে ডাউন, ঠিক হয়ে যাবে।
  • সিকি | ২১ এপ্রিল ২০১৪ ১৯:৪৮226662
  • কাফিলার কাউকে চেনো?
  • ঈশান | ২১ এপ্রিল ২০১৪ ১৯:৪৬226661
  • চমৎকার।
  • Ekak | ২১ এপ্রিল ২০১৪ ১৯:৪২226660
  • "This blog has been archived or suspended for a violation of our Terms of Service."
  • Ekak | ২১ এপ্রিল ২০১৪ ১৯:৪০226659
  • ব্যান হলো নাকি ? বাহ বাহ।
  • ঈশান | ২১ এপ্রিল ২০১৪ ১৯:৩৮226657
  • ওমনাথের আবার কিসে সমস্যা হইল? :-)
  • সিকি | ২১ এপ্রিল ২০১৪ ১৯:৩৮226658
  • কাফিলা ডট অর্গ নো লঙ্গার অ্যাভিলেবল বলছে কেন?
  • rabaahuta | ২১ এপ্রিল ২০১৪ ১৯:২৮226655
  • অবশেষে আমি মেঘে ঢাকা তারা দেখতে পেলাম। (কিরকম একটা অসইভ্যটাইপ শোনাচ্ছে, এই বিষয়ে আবার একটা রবিগানের কথাও মনে পড়ে গেল, যাতে একটি শব্দ সঠিক অনুধাবন করতে না পেরে সদ্যটিনএজে জনা তিনেক বন্ধু খুব আকুল আলোচনা অনুসন্ধান এইসব করেছিলাম কিন্তু স্বাভাবিক ভাবেই সেসব এখানে বলা যাবে না। সবাই বুঝতেই পারছেন ২০১৩র মেঘে ঢাকা তারা সিনেমার কথা বলছি)। তো তিনটে ইনস্টলমেন্টে দেখতে হয়েছে, আরেকবার অন্তত পুরোটা এক সিটিঙে দেখার ইচ্ছা। আমরা ভাবনা চিন্তা যেন এক মহাকাব্য, এই দেখুননা আবার ইচ্ছাময়ী তারা এবং প্রাসঙ্গিক ঘটনাসমূহ মনে পড়ে গেল, কিন্তু সে থাক।

    আর সিনেমার কথা যখন হচ্ছেই, মিশর রহস্য দেখতে শুরু করেছিলাম, আধঘন্টাখানেকের বেশী পারিনি, তবে পয়সা দিয়ে হলে গেলে নিশ্চই দেখতাম।

    কিলবিল স্বস্তিকা কোয়েল প্রসঙ্গে টিমের বক্তব্য আমি সঠিক বুঝেছি কিনা সেটা যাঁচাই করার কোন উপায় নাই সেটা একটু পরিতাপের বিষয়। কিছু কিছু প্রশ্ন নিরুত্তর থেকে যায়, এই তো জীবন। যাই একটু ঘুরে আসি, এমন বসন্তদিন।
  • kk | ২১ এপ্রিল ২০১৪ ১৯:২৮226656
  • না, ক্যারটকেক, ক্রীমচীজ ফ্রস্টিং আর কোকোনাট টপিং।

    যাঁদের দেখতে ভালো লেগেছে সবাইকে থিংকুস।
  • a x | ২১ এপ্রিল ২০১৪ ১৯:১৩226654
  • এইত্তো দেখতে পেয়েছি কলি ঃ-) দারুণ দেখতে হয়েছে! কোকোনাট-ভ্যানিলা?
  • .... | ২১ এপ্রিল ২০১৪ ১৮:৪৪226653
  • অথচ দেখুন আমার নিজেরই স্ক্যানার নেই। বাড়িতে। এমনকি ৩০০০ টাকার ক্যারিয়েবল ক্যানোলাইডটাও না। তবে হ্যাঁ, ছোট্টো পকেট ক্যামেরা আছে, তাই নিয়ে "আজকাল" আপিসে গিয়ে ৪ বছরের সব দিনের কাগজ হাঁটকে পড়তে চাই এমন লেখার ছবি তুলে এনেছি। দেখেছি, এমনকি সন্দীপন এর যে সমগ্র গল্প-উপন্যাস-গদ্য-ডায়রি মিলিয়ে কমপ্লীট বলে মনে করতাম, সেটাও কতখানি কম কমপ্লীট। স্রেফ মোবাইল এর ক্যামেরা দিয়েই পড়তে চাই এমন লেখা জমা করে স্বাচ্ছন্দ্যে পড়ে ফেলা যায়। যদি, চাই। অমিয়ভূষণ (দে'জ এর) কমলকুমার (আনন্দ'র) বাসুদেব দাশগুপ্ত (লিটিল ম্যাগ স্পেশাল ইস্যু র) কিসুই কমপ্লীট নয়। এই দেখে শুনে সিদ্ধান্ত নিয়েছি ঐ ডিজিটাল আর্কাইভ ছাড়া কারো সমস্ত লেখা পড়ে ফেলা সম্ভব নয়। অবশ্য বলতেই পারেন, কারোর সব লেখা পড়ার দরকারই বা কি? প্রকাশকরা যেটুকু দয়া দাক্ষিন্য করে বই করেছেন সেটুকু পড়লেই হয়। তার বাইরে ভালো কিসু থাকলে কোনোদিন অন্য কোনো ভালো প্রকাশকও বাজারে এসে সেগুলোকে বই করবেন। হ্যাঁ এখনো পর্যন্ত আমাদের পড়াশুনো এইভাবেই প্রকাশক নির্ভর, তাতে সন্দেহ নেই। সেটা সুস্থ কিনা, সেখানেই প্রশ্ন। এবার কেন ধুর্জটিপ্রসাদ, জগদীশ গুপ্ত, কমলকুমার বা পিক ফর্মের অমিয়ভূষণের সমসময়ে জন্মে তাদের লেখা লিম্যা কিনে পড়ে ফেলিনি সেটাও পরিতাপের বিষয় অবশ্যই।

    আর একটা জিনিস দেখে মজা লাগল, যে গুরুচন্ডা৯র একটা অন্যতম USP ছিল খিল্লি সেখানেই টন্টিং এর বিরুদ্ধে বক্তব্য আসছে। একে কি ম্যাচুরুটির লক্ষণ বলা উচিত?
  • Tim | ২১ এপ্রিল ২০১৪ ১৮:৩৭226652
  • বাংলায় কিলবিল বানানো উচিত। তবে স্বস্তিকা ব কোয়েলকে নিলে সেন্সর বোর্ড আটকে দেবে।
  • sosen | ২১ এপ্রিল ২০১৪ ১৮:২৩226651
  • " বাকিটা ব্যক্তিগত" চমত্কার লাগল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত