এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ১৫ এপ্রিল ২০১৪ ১৩:৫৭225301
  • অক্ষদির লিং নিয়ে বচ্ছরকার দিন একটা মিনিময়ও করবেন্না আপনারা ? ঃ-(
  • a x | ১৫ এপ্রিল ২০১৪ ১৩:৫৬225299
  • আরে কি কাণ্ড, মেঘ কুয়াশা এইসব ভেবে ঘুমিয়ে পড়েছিলাম। একটু আগে ঘুম আপনা আপনি ভেঙ্গে গেল আর এখন বাইরে বেরিয়ে দেখি ঝাঁ চকচকে আকাশে ঐ লম্বা গাছটার ঠিক মাথায় চন্দ্রগ্রহণের শেষটুকু। পাশে স্পিকা আর মার্স।
  • kumu | ১৫ এপ্রিল ২০১৪ ১৩:৫৫225298
  • পাঁচন ক্যামনে বানায়?
  • hu | ১৫ এপ্রিল ২০১৪ ১৩:৫৪225297
  • লাঞ্চে খিচুড়ি। রাতে নিম-বেগুন আর ভেড়া।
    আই-দিদির উপহার তুলে রেখেছি। সন্ধ্যেবেলা কাজ ফুরোলে যাব নীল পাহাড়ে।
  • সিকি | ১৫ এপ্রিল ২০১৪ ১৩:৪৯225296
  • বোরোলীনটা আসলে শোভনার উপরোধে লাগানো। নইলে শোভন পারতপক্ষে ওসব মলম টলমের ধারকাছ দিয়ে যায় না। সেরে গেলেই ভালো হয়ে যায়।
  • pi | ১৫ এপ্রিল ২০১৪ ১৩:৪৭225295
  • নববর্ষে আপনাদের পাঁচন খাওয়ার চল নেই ? আমাদেরো ছিল না অবশ্য, মশামেসোদের বাড়ির রেওয়াজ। এইবার অনেক কিছু দিয়ে বানালাম। পুঁইশাক, ডাঁটা, কুমড়ো, গাজর, বেগুন, বড়ি, আলু, পটল, ঝিংগে,ছোলা, বাদাম ইঃ ইঃ।

    আমাদের বাড়ির পাঁচন ছিল যষ্টিমধু, হরীতকি, লবঙ্গ,বয়ড়া এসবের ক্কাত্থ সে ছিল সত্যিই পাঁচন মুখ করে খাওয়ার মত জিনিস ঃ)
  • kumu | ১৫ এপ্রিল ২০১৪ ১৩:৪৫225294
  • সিকি ও বোরোলীন কাহিনী শুনে এক্স ইমামী ৩৫%অভিমান মিশ্রিত কন্ঠে বল্লেন -বোরোপ্লাস বেটার।
    আমার মেনু কেউ শুধোয় না-
    ছেলের জন্য চিকেন স্ট্যু,মাগুর মাছের ঝোল,বাঁধাকপি,ডাল,দই, রসগোল্লা।
    আমার জন্য -থাগ্গে,আপনাদের আবার নরম মন।
  • san | ১৫ এপ্রিল ২০১৪ ১৩:৪৪225293
  • সেম হিয়ার, নেতাই। কড়ি চাওল ( আমি সেটা ভালইবাসি)।
  • Ekak | ১৫ এপ্রিল ২০১৪ ১৩:৪১225290
  • আবার একটা বিচ্ছিরি গরম যাবে কয়েকমাস। ধুর্ধুর।
  • নেতাই | ১৫ এপ্রিল ২০১৪ ১৩:৪১225291
  • প্রিয় শোভন,
    আমি খেলাম কড়ি চাওল। হ্যাপ্পি নববর্ষ।
  • pi | ১৫ এপ্রিল ২০১৪ ১৩:৪০225289
  • চাউমিন, চিলি চিকেন। আলু পটলের ডালনা, এঁচড়, পাঁচন। পায়েস।
  • a x | ১৫ এপ্রিল ২০১৪ ১৩:৩৯225288
  • আর আজই আমরা বাড়িতে বানিয়ে হ্যামবার্গার আর সাউথ ওয়েস্ট স্যালাড খেলাম ঃ-) ভুলেই গেছিলাম আজ পয়লা। খেতে খেতে কেন জানিনা খুব পাতলা মুসুর ডাল লেবু মেখে খেতে ইচ্ছে করছিল।
  • সিকি | ১৫ এপ্রিল ২০১৪ ১৩:৩৭225287
  • কাঁচাপোস্ত, আলুপোস্ত আর মাংস। সেশপাতে আমের চাটনি।

    শোভনা বড় ভালো রাঁধে। শোভনও মিক্সিতে পোস্তবাটায় পারদর্শী।
  • a x | ১৫ এপ্রিল ২০১৪ ১৩:৩৪225286
  • ১২১৪ ১৪২১
  • a x | ১৫ এপ্রিল ২০১৪ ১৩:৩৩225285
  • শোভনেরা বাড়তে থাকুক!
  • a x | ১৫ এপ্রিল ২০১৪ ১৩:২৮225284
  • বাহ! এখানে তো মেঘ আর কুয়াশা।
  • jhiki | ১৫ এপ্রিল ২০১৪ ১৩:১৬225283
  • দারুণ ছবি।
  • lcm | ১৫ এপ্রিল ২০১৪ ১৩:০২225282
  • চন্দোগোহন চলচে এখোন - দুটো ছবি তুললাম এইমাত্তোর -


  • san | ১৫ এপ্রিল ২০১৪ ১২:৩৯225281
  • সদাশ্রীর পোস্ট কে একটি লাইক দিলাম।
  • তাপস | ১৫ এপ্রিল ২০১৪ ১২:৩৬225279
  • শান্তিনিকেতন এস্ক্প্রেসে গান গাইত গনেশদাস বাউল। তার একটা ক্যাসেটও ছিল - সেটা তখন কেনা হয়নি। পরে লোকটা হারিয়ে গেছে। বাড়ি বলেছিল কোথায়, ঠিক মনে নেই, তবে বর্ধমানে, বীরভূমে নয়।
    প্রায় ১৬ ১৭ বছর আগের কথা। কেউ খোঁজ জানেন ? শুনেছেন?
  • Arpan | ১৫ এপ্রিল ২০১৪ ১২:৩৩225278
  • সদা ঃ))
  • jhiki | ১৫ এপ্রিল ২০১৪ ১২:৩২225277
  • মায়ের হেফাজতে থাকলে মা আম/ আমড়া সর্ষে-পোস্ত-গুচ্ছের লংকাবাটা দিয়ে কুচো চিংড়ির টক বানিয়ে দিত।

    ..... জিভ দিয়ে জল গড়িয়ে আমার স্টোল ভিজিয়ে ফেলল।
  • রোবু | ১৫ এপ্রিল ২০১৪ ১২:২৮225276
  • সদা :-)
    ট্রেনে ভিক্ষুক এর গলায় শোনা সেরা গান হলো: 'ও জীবন, ছাইড়া যাসনে মোরে'।
    আর একবার প্রচন্ড লেট তিস্তা তোর্সাতে বীরভুম এর এক বাউল এর গলায় কিছু অপূর্ব গান শুনেছিলাম। অনেকখন আড্ডাও মেরেছিলাম। তার ছবি আছে আমার কাছে।
    জীবনের ছোট ছোট অভিজ্ঞতা গুলোকে জড়ো করলে কম হলো না কিছু!
  • jhiki | ১৫ এপ্রিল ২০১৪ ১২:২৪225275
  • আজকে বাঙালী খাবার পুরোপুরি বাদ, জ্বরের মুখে আমি বাঙালী খাবার একদম খেতে পারিনা।
    দুপুরে পাস্তা খেলাম, রাতে রুটি-তড়কা-তন্দুরী চিকেন (সব রাঁধব, চিকেন ম্যারিনেট করে এসেছি)। সাথে গরম গুলাব জামুন।
  • | ১৫ এপ্রিল ২০১৪ ১২:১৮225274
  • আর আমিও আজ ঘীভাতই রাঁধলাম মা'র খুব ইচ্ছে দেখে। আর লাল লাল কষা মাংস আর আমের চাটনি। উচ্ছেভাজা, নিমপাতাভাজা ইত্যাদিও আছ্হে অবশ্য। তবে সেগুলো শ্যামাঠাকরুণ করে দিয়ে গেছেন।
  • শ্রী সদা | ১৫ এপ্রিল ২০১৪ ১২:১৭225272
  • হেই ফোকস, উইশ ইউ অল আ ভেরি ভেরি শুভ নববর্ষ। ডোন্নো হুইচ ইয়ার ইট ইজ ইন বেংগলি, বাট হু এফিং কেয়ার্স ! সেলেব্রেশন ইজ অল দ্যাট ম্যাটার্স, এইন্ট ইট ?
    গোয়িং টু ব্যাকস্টেজ উইদ মাহ্‌ গাইz অ্যান্ড গ্যালz টু হ্যাভ সাম খুল খুল টাইম। নো হিনী, ওকে ?
  • jhiki | ১৫ এপ্রিল ২০১৪ ১২:১৭225273
  • :(

    ব্রতীনের আজকের স্পেশাল মেনু কী?
  • bratin | ১৫ এপ্রিল ২০১৪ ১২:১২225270
  • ঝিকি, আমার ও কাল রাত থেকেই জ্বর।এক
    পিস ক্যালপল খেয়ে সেজকাকার বাড়ি তে এলাম রিষড়া তে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত