এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০৯ এপ্রিল ২০১৪ ১৪:৫৫223560
  • এইটা আমার বহুদিনের শখ একটা ভিডিও ক্যাম নিয়ে ঘুরে বেড়ানো আর যতরকম অকওয়ার্ড মোমেন্ট পাওয়া যায় তার ভিডো তুলে বেড়ানো।
  • kd | ০৯ এপ্রিল ২০১৪ ১৪:৫১223559
  • পাইদিদি, এই ব্লগটা দেখো কি? কিছু ইনফো পেলেও পেতে পারো।
    http://www.travelblog.org/Asia/India/Tripura/
  • নেতাই | ০৯ এপ্রিল ২০১৪ ১৪:৪৯223557
  • জাতি হিসেবে বাঙালীকে গাল না দিয়ে ব্যাক্তি আমাকে দিতে পারো। টিভিতে রাজনীতির কচকচি চললে গ্যাঁট হয়ে বসে পড়ি। আফগানিস্থানের রবিফসল নিয়ে কেউ জ্ঞান দিতে আসলে খচে বোম হয়ে যাই।
  • রোবু | ০৯ এপ্রিল ২০১৪ ১৪:৪৯223558
  • হানুদার ক্যুইন হবার সাধ হইছে!
  • h | ০৯ এপ্রিল ২০১৪ ১৪:৪৭223556
  • আমার একটা বক্তৃতা ছিল বাই দ্য ওয়ে, খুব ই বাজে, কিন্তু সেটা আমি বাঙালি হওয়ায় হারিয়ে গেছে। ইহার চেয়ে হতেম যদি টেড টক কুইন ;-)
  • h | ০৯ এপ্রিল ২০১৪ ১৪:৪৫223555
  • যাক ছাড়ো। বাঙালি হিসেবে আমার কাছ ছিল ভাটানো, কর্তব্য পালন করলাম। উন্নত তর বাঙালি হিসেবে একক ও তুমি ক্যামেরা বাগিয়ে বক্তৃতা খুঁজে বেড়াও। কিন্তু প্লিজ ডেলিগেট কোরো না। উন্নতি কমে যাবে।
  • h | ০৯ এপ্রিল ২০১৪ ১৪:৪১223554
  • আমার বক্তব্য সিম্পল। দোজ হু ক্যান থিয়োরাইজ, দোজ হু ক্যানট, অ্যাপ্লাই। একক কে আমি প্রথম গ্রুপের চিন্তাবিদ হিসেবেই ধরে থাকি। তো আমার বক্তব্য হল, একটা টেকনোলোজি কেন একটা জাতি অ্যাপ্লাই করছে না, তার কারণ বিশ্লেষণ সে করবে না কেন, বা আদৌ জাতি গোছের কোনো ট্রেন্ড এর মধ্যে আছে কিনা এটা না দেখে সে ভাট বকবে কেন?
  • | ০৯ এপ্রিল ২০১৪ ১৪:৩৮223553
  • বুনাম্ভুল
  • | ০৯ এপ্রিল ২০১৪ ১৪:৩৭223552
  • এই ব্ল্যাংকিকে দিয়ে একটা সেলফি ভিডিও তোলাতে হবে। যেখানে ব্ল্যাংকি ওর জাতির জনক হয়ে ওঠার গপ্প করবে। ভিডিও বলে বুম্ভুলেরও কোনও প্রশ্ন নেই।
  • Ekak | ০৯ এপ্রিল ২০১৪ ১৪:৩৬223551
  • এইচ

    আরেউদ্য়োগ নিয়ে শুরু না করলে কি এমনি এমনি হবা :(
  • h | ০৯ এপ্রিল ২০১৪ ১৪:৩৪223549
  • সোমনাথ দাশগুপ্ত এবং জুকেরবার্গ জন্মানোর আগে তো রাশিয়ান প্রগতি প্রকাশনার ডিজিটাল আরকাইভিং হয় ইন, তো কি করা যাবে? এখন ও পরিশ্রম করে নামিয়েছে, বাঙালী হওয়া সত্ত্বেও, এত হা হুতাশ এর কি হল? একক অফ অল পিপল।
  • Ekak | ০৯ এপ্রিল ২০১৪ ১৪:৩৪223550
  • একটা উদাহরণ দি। আমার একবন্ধু হিচ হাইকার ব্যাঙ্গালোরে টেড টকে নিজের অভিজ্ঞতার কথা বলল। খুব মহত কিছু বলল কি ? তা নয়। সারা পৃথিবী হিচ হাইকিং করতে গিয়ে বিভিন্ন জনগোষ্টির মানুষ, আলাদা ধর্ম, তাদের জীবনের আপদ-বিপদ, মানুষকে বিশ্বাস করা কতটা জরুরি এসব নিয়ে নিজের অনুভূতি জানালো। এটা আমার কাছে একজন ঐতিহাসিকের সেকুলারিসম নিয়ে দীর্ঘ বক্তৃতার চে অনেক গুরুত্বপূর্ণ। বাঙালির এমন নেই ? আছে। আগন্তুকের উত্পল আছেন। আইকন, দুরের তারা। বাঙালির নিজের মধ্যেই এরকম দেশ ঘোরা ওয়ান্ডারার আছে যার কথা মুখোমুখি টক থেকে ইলেক্ট্রনিক মিডিয়া তেছরাচ্চেনা। এটা দরকার। আইকন নয়, এইঅমদেরি একজন এরকম করছেন, বলছেন এটা দরকার।

    এটা দেখো, যদি ইচ্ছে হয়। কত প্রাঞ্জলভাবে একটা বড় সমস্যা নিয়ে কথা হচ্ছে। কলকাতায় দেবশ্রী রয় কুকুরের জন্যে কেঁদে ভাসাচ্ছেন, পশুপ্রেমী আছেন। অথচ মানুষের মধ্যে গোটা ধারণা তা এইভাবে ক্লিআর্লি পৌচ্চচ্ছে কি ? গঙ্গায় দূষণ নিয়ে যিনি কাজ করেন বা ধরো শব্দদূষণ নিয়ে তারা এক্চুঅলিব্রিহোত্তোরো মানুষের্কাছে খানিকটা হাসির পাত্র। শিক্ষিত দের কাছেও। কারণ বক্তব্য পৌছে দেওয়া যায়নি। বক্তব্য পৌছানোর আধুনিক পথ নিয়ে কথাবললে যদি মার্কেটিং রিপ্রেসেন্তেতিভ মনে হয়, বেশ তবে তাই :D

  • h | ০৯ এপ্রিল ২০১৪ ১৪:৩২223548
  • আরো অনেক কিছুই ইলেকট্রোনিকালি নেই। কারণ টেকনোলোজি অ্যাডপশন এর রেট সহজ করার কোনো উদ্যোগ নেই। ডিজিটাল কালচার দেরিতে এসেছে। ডিগিটাল কালচারে কি রাবিশ মাল নেই?

    আর কে বারণ কাকে করেছে ডিজিটাল রেপ্রোগ্রাফি তে? তার সংগে বাঙালী জাতির সম্পর্ক কি? যে যেরকম ভাবে পারে ল্করছে। আমি জান এ কলকাত্তা গহরজানের ভূমিকায় আনন্দী বসুর সিডি/ডিভিডি খুঁজেছিলাম পাই নি। কিন্তু কেউ পাইকপাড়া নাট্য সংস্থাকে বলেছে তুমি রেকর্ডিং করলে মারবো শুনি নি, কারণ এতে বাঙালীর ঐতিহ্য নষ্ট হবে শুনি নি। আবার চারটি টাকা দিয়ে হেল্প করেছে শুনি নি। এখন যেরকম ক্যামেরা ভালো হওয়ায় আমি তুমি ফোটোগ্রাফার হয়েছি, ইনটারনেট সকল মানুষের কাছে সহজে পৌঁন্ছলে সেটাও হবে, সিভিল সোসাইটির ইন্স্টিটিউশনের চেহারা টেকনোলোজি অ্যাডপশনের সংগে বদলাবে, তাতে এত হা হুতাশ করার কি আসে টা কি?
  • | ০৯ এপ্রিল ২০১৪ ১৪:২৬223547
  • বক্তৃতা
  • | ০৯ এপ্রিল ২০১৪ ১৪:২৫223546
  • উফফ! ইলেকট্রনিক মিডিয়া মানে শুধুই চ্যানেলসমূহ নয় রে বাপু। ভার্সিটি হলের একটা চমৎকার বক্তৃতা ভিদিও করে ইউটিউবে তুলতে গেলে কোনও দাদা ধরতে হয় না, একক যেটা বলতে চাইছে বলে আমি বুঝেছি সেটা হল এই বক্ত্রীতাগুলোকে ইলেকট্রনিক্যালি সংরক্ষণের কোনও উদ্যোগ নেই। আর যদি থেকেও থাকে সেটার লিঙ্ক দাও। আর আবারও টেড টক কোনও দাদার মর্জির উপরে নির্ভর করে করতে হয় না।
  • h | ০৯ এপ্রিল ২০১৪ ১৪:২১223545
  • আদৌ উত্তেজিত হই নি, বা বলা ভালো, এরকম সারবত্তাহীন বক্তব্য তোমার কাছে পেয়ে খুব ই আশ্চর্য্য হয়েছি। ইলেকট্রনিক মিডিয়া বা যে কোনো মিডিয়া ব্যবসার একটা মডেলে চলে, সে কাকে কেন কখন দেখাবে তাদের ব্যাপার। তাদের কে প্রোব কোরে দেখতে পারো, তারা কেন উজ্জ্বল লোকেদের বক্তৃতা দেখায় না। আর ইন্টারনেট এর সম্প্রসারণ হলে, বাকি ফর্মের বিভিন্ন বক্তৃতা দেখা যাবে। যে কোনো সিরিয়াস বিষয়ে চর্চার বিরুদ্ধে একটা প্রচার আছে, একটা প্রত্যাখ্যান আছে, সেটা শুধু টেড টক এর বেলায় মিটবে কেন এই দাবীর অর্থ কি বুঝলাম না। তুমি যেটা বললে সেটা একটা আইডিয়া প্রসারের ফর্ম মাত্র, কারণ অন্য ফর্ম অলরেডি আছে, তো সেই ফর্মে যাঁদের আগ্রহ যাঁরা পাবেন তাঁরা করবেন, এর সংগে বাঙালী জাতির কি সম্পর্ক বুঝিনি।
  • Ekak | ০৯ এপ্রিল ২০১৪ ১৪:১০223544
  • খাইসে, উত্তেজিত হয়ে আমার বক্তব্যটাই পুরোটা পড়নি বোঝাযাচ্ছে। টেড টক একটা নাম হলেও প্রতিটা শহর আলাদা ভাবে এটা করে। কোনো একটা ছাতার তলায় নয়। বাংলাদেশের টেড এর সঙ্গে বাঙ্গালোরের টেড এর কোনো সম্পর্ক নেই :):) প্রথমেই ব্র্যান্ড ভীতি কেন ? টেড একটা ফর্ম রাদার দ্যান আ সিঙ্গল কর্পরেত্র ব্র্যান্ড। কলকাতায় টেড টক করতে গেলে কোনো দাদা ধরতে হবে টেড থেকে বা মার্কেট রিপ্রেসেন্তেতিভ এমন না। tedx কলকাতা হতেই পারে। বাংলাদেশেও তাই হয়। ব্যাঙ্গালোরেও। কলকাতাতে হয়না কেন সেই প্রশ্ন ছিল।

    আর একটা কথা, কথাও ভালো "বক্তৃতা " হচ্ছেনা বলিনি। একইসঙ্গে টক এবং ইলেক্ট্রনিক মিডিয়া তে ছড়িয়ে পরা এটা হচ্ছেনা। হয়ে থাকলে লিংক দাও, দেখব। আমি নিজেই তো বল্লুম বেকার হল বা ইউনিভ ইন্স্তিতে প্রচুর ভালো বক্তৃতা হয় কিন্তু তা ইলেক্ট্রনিক মিডিয়া তে সরাসরি সম্প্রচার না হলে হয়ে লাভ তা কি ? টিভি র বাইরে বেরিয়েভাব্য কেন বলোত ? মানে যুক্তি তা কী ? টিভি খুললে মানুষ দেখবে রাজনৈতিক তরজা আর কামরাকামরি। "বক্তৃতা " শুনতে গেলে নিজে দায়েত্ত্ব নিয়ে খোঁজ করে অমুক হল, তমুক স্মারক বক্তৃতায় গিয়ে বসতে হবে। কার অত সুযোগ আছে ? সময় আছে ? দুর্ধর্ষ সব স্মারক বক্তৃতা হয় কলকাতায়। কটার রেকর্ডিং থাকে ? কটার কথা মানুশ্জান্তে পারে ? মানুষ একচুয়ালি এক্সেস করে টিভি যেখানে গৌতম ঘোষ মাথা চুলকে আর মমতা আবোল তাবোল বকে নইলে ঘ্যানঘেনে বাংলা সিরিয়াল।

    তারমানে যা বুঝলুম তোমার মতে "ধরো একটা লোক একটা ইউনিভার্সিটি তে সুফি কালচার কে ধরে শহরের বিবর্তন এর কথা বল্লো বা বার্মার মধ্যযুগীয় ট্রেড রুট গুলো সম্পর্কে বল্লো। তাতে লিডারশিপের শিক্ষা হল না হল না, " .........এই সুধারস তারাই পাবে যারা ওই ওই হলে অমুক দিন কাজ্কামায় করে গিয়ে বসে থাকবে। তাই তো ?

    এরপর আর কিছু বলার্নেই। টেড টক এর কথাটা এনেছিলুম কারণ দুটো। একনম্বর ইলেক্ট্রনিক মিডিয়াতে দ্রুত বক্ত্রার্বক্তব্য ছড়িয়ে পরা। দুই, ইন্ডিভিজুয়াল এর এচিভমেন্ট তার ভাষায় তুলে ধরা। ইরেস্পেক্তিভ অফ দেয়ার প্রফাইল। এটা থেকে মুখ ঘুরিয়ে তক্তপোষে মহত আলোচনাকরে কী হবে আমার সত্যি জানানেই। বাঙালির উন্নতি আমি মাপ্ছিনা। জাস্ট পকেট থেকে ফিতে তা বের করতে বলছি। আছে কিনা বোঝা যাবে। না সেটাও এক অংশের কুখ্খিগত। তারাই বলে দেয় নে এবার অনেক উন্নত হইছিস। ভোটটা দিয়ে এসে ছিরিয়াল দ্যাখ।
  • h | ০৯ এপ্রিল ২০১৪ ১৩:৫১223543
  • আর ব্যক্তিগত বক্তৃতা হচ্ছে না টা কে বল্লো। এরকম বাজে ভিত্তিহীন সোশাল অ্যানালিসিস আমি তোমার কাছে আশা করিনি। ধরো একটা লোক একটা ইউনিভার্সিটি তে সুফি কালচার কে ধরে শহরের বিবর্তন এর কথা বল্লো বা বার্মার মধ্যযুগীয় ট্রেড রুট গুলো সম্পর্কে বল্লো। তাতে লিডারশিপের শিক্ষা হল না হল না, সেটা ঠিক করার তুমি কে আর তাতে বাঙালীর উন্নতি হচ্ছে কিনা কে মেপে দেবে?
  • san | ০৯ এপ্রিল ২০১৪ ১৩:৪১223542
  • আজ ছুটি না :-D
  • h | ০৯ এপ্রিল ২০১৪ ১৩:৩৬223541
  • তুমি কি টেড টকের মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ? আমি বুঝলাম না, একটা বিষয়ে একটা লোক একটা সেমিনার হল এ বল্লে, নতুন কি হবে যেটা এখন অসংখ্য বক্তৃতায় হচ্ছে না। টিভি র বাইরের জগত টা কে ভাবো। আর তাছাড়া বাঙালি জাতির উন্নতি প্রকল্প বলে কিসু হয় মানতে গেলে আবাপ মানতে হয়। সেতো মানি না, তোমাকে কেন মানব? কি এমন আছে এই প্রোপোজালে?
  • kumu | ০৯ এপ্রিল ২০১৪ ১৩:১৪223540
  • স্যানের আজো ছুটি? কিসের?
  • Blank | ০৯ এপ্রিল ২০১৪ ১৩:০১223539
  • এই যে,


    কালকে যখন ১০২৪ আর ৫১২ পাশাপাশি এসে গেছিল তখন বুঝেছি যে আর কয়েকবারের চেষ্টায় নেমে যাবে। মোবাইলে খেলতে সুবিধে হয় এটা। ল্যাপির কী বোর্ডে ভুল অ্যারোতে হাত পরলেই শেষ।
  • T | ০৯ এপ্রিল ২০১৪ ১২:৪৪223538
  • ব্ল্যাঙ্ক কে কনগ্র্যা।
    একক, এমন কিছু কলকাতায় হয় বলে শুনিনি কখনো।
  • san | ০৯ এপ্রিল ২০১৪ ১২:৪৩223537
  • থ্যাংকু, দেখি আমিও একটু খেলি
  • blank | ০৯ এপ্রিল ২০১৪ ১২:৪১223535
  • ২০৪৮ দিয়ে গুগল কর। বা অ্যাপ স্টোরে গিয়ে সার্চ মার
  • Ekak | ০৯ এপ্রিল ২০১৪ ১২:৪১223536
  • দলীয় চাপান উতর ছাড়া, বিষয়কেন্দ্রিক আলোচনা, সিভিল ল্য এর গলতি-ফাঁক নিয়ে কথা বা কোনো সাধারণ মানুষ যিনি অসাধারণ কৃতিত্ত্ব অর্জন করেছেন তার অভিজ্ঞতা শেয়ার এরকম অনুষ্টান ইলেক্ট্রনিক মিডিয়া তে চলে ? একটু নাম বলবেন ? কলকাতায় অবশ্যই প্রচুর "টক" হয়। সেগুলোর আলটিমেট নেচার হচ্ছে মমতার রাজনীতির বিরোধিতা করার সময় সিপিআইএম এর আমলে রেপ নিয়ে কথা তোলা যাবেনা। আর কিছুক্ষণের মধ্যে সবাই সবাইকে চিহ্নিত করে ফ্যালা কে কোন পন্থী।
    ইন্দেভিজুয়ালি স্টেজে উঠে টেড দেওয়ার অনেক গুরুত্ত্বপূর্ণ দিক আছে। গোটা বক্তব্যের মূল বিষয় কম সময়ে বলতে বাধ্য হন বক্তা। একজন মানুষের ব্যক্তিগত ইচ্ছা -এচিভমেন্ট -প্রতিবাদ -চিন্তাভাবনা এগুলো ফুটে ওঠে। কলকাতায় এগুলো জন্মে দেখিনি। কলকাতার লোকেরা বলে ব্যক্তি নয় সমষ্টি। সবাই মিলে হইচই করে। হ্যা, ইউনিভার্সিটি ইন্স্তিতিউত বা বেকার হলে এমন বেশ কিছু টক এটেন্ড করিছি যার মান নিঃসন্দেহে উত্তম। সেখানে আবার সেই টক ইলেক্ট্রনিক মিডিয়া তে ছড়ানোর কোনো ব্যাবস্থানাই। একটা টেড টক মানুষ কে সমষ্টির সেফ গার্ড থেকে বের করে ব্যক্তির এচিভমেন্ট দেখায়। এটার দরকার আছে। বাঙালির মধ্যে দুধপুকুরে জল ঢালার লোক বেশি। তার কারণ ওই সমষ্টির সেফ গার্ড, সবাই মিলে ম্যাও ম্যাও করে আলোচনা, যে একটু অন্য কথা বলছে তাকে দল পাকিয়ে বুলি করা। টেড টক এই কালচার এর বিপরীতে। চড়া ফোকাসে ইন্ডিভিজুয়াল কে ফেলে দিয়ে দেখা মাল্টা কিভাবে পারফর্ম করে। নিজের পেটের ভেতর থেকে কি কথা বেরয়। কোটেশন ফতেষণ ঝারেশুধু না কিছু কাজের কথা বলে। এছাড়া ইলেক্ট্রনিক ম্নিদিয়াতে ছড়িয়ে দেওয়ার সুবিধেত আছেই। বাঙালি র আর পাঁচটা টক এর থেকে এর কালচার টা আলাদা। খুবই দরকার আছে বলে মনে হয়। এবং এই কালচার গ্রো করাতে পারলে, আলোচনার নামে বেড়ালের ঝগড়া যা বাঙালির বর্তমান প্রবণতা সেদিক থেকে খানিক টা সরানো যাবে। তর্ক তর্কের জায়গায়। টক, টকের জায়গায়।
  • san | ০৯ এপ্রিল ২০১৪ ১২:৩৬223533
  • আমি মোটেও খেলছিনা। হতাশভাবে মা-মাসির সিকিম যাবার প্ল্যান বানিয়ে দিচ্ছি।

    বাই দ্য ওয়ে এই খেলাটার লিং কই ?
  • blank | ০৯ এপ্রিল ২০১৪ ১২:২৬223532
  • প্রফেসরদের কাজ নোটসের জেরক্স করে দেওয়া
  • j | ০৯ এপ্রিল ২০১৪ ১২:২৪223531
  • প্রফেসররা কাজ করে

    টিম এটা বলতে পারল ;-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত