এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ০৮ এপ্রিল ২০১৪ ১৫:৫২223230
  • * মানে কী
  • Ekak | ০৮ এপ্রিল ২০১৪ ১৫:৫১223228
  • টিম
    "তুমি" বলো :)। অত্যাচার মানবে কি ? পেছনে বাঁশ ঢোকানো বা পায়ের তলায় চাবুক ? না এগুলো সমর্থন করিনা। এইকারণে নয় যে এগুলো খারাপ। এইকারণে যে এগুলো প্রিমিটিভ এবং করে কিছু লাভ হয়না। অপরাধী কে জেইলে ঢুকিয়েছি। ভাইরাস কয়ার্ন্তায়ন্দ। এবার সে সংশোধন চাইলে সুযোগ পাবে। নইলে জাস্ট মেয়াদ খাটুক। এইসব খোঁচাখুঁচি করে কোনো মেটেরিয়াল গেইন নেই তো। করব ক্যান। বরং বেগার খাটাতে পারি। বা অন্য কোনো লাভজনক পথ ভাবা যায়। গায়ের ঝাল মেটানো তামার কাছে একটা অলাভজনক সময় নষ্ট।
  • π | ০৮ এপ্রিল ২০১৪ ১৫:৫১223229
  • কিন্তু রেপিস্টদের ক্ষমা করে দেওয়াটা কোথায় খুব চলছে ? একটু দেখতে চাই।
  • sch | ০৮ এপ্রিল ২০১৪ ১৫:৪৮223226
  • পৃথিবীটা তো কিছু রুল দিয়েই চলে - সেই রুলগুলো ওভার দ্য সেঞ্চুরিজ দেভেলপড হয়েছে। তাদের প্রতিটার রেশানালিটি নিয়ে চললে যুক্তিবাদী-টাদী হওয়া যায় কিন্তু এমনি খুব কিছু সুবিধে হয় না
  • সে | ০৮ এপ্রিল ২০১৪ ১৫:৪৮223227
  • দেখুন, হুটু-টুট্‌সি গৃহযুদ্ধে যে অপরাধ হয়েছে, তার সংশোধন করা যাবে বলে মনে হয় না। এই অপরাধ যাতে আর না বাড়ে, পরবর্তী প্রজন্ম যাতে এই অন্যায়কে আরো এগিয়ে নিয়ে না যায়, সেইজন্যেই (আমার ধারণা) সরকার থেকে এমন নির্দেশ দিয়েছে। যাতে ঝামেলা আর বাড়ে। অনেক হয়েছে, এবার বন্ধ হোক।
    হয়ত এভাবেই বন্ধ হবে, কে দোষে, কে দোষী নয় - সেই সব আলোচনা পুরোপুরি বন্ধ জ্করে দিয়ে।
    হয়ত এছাড়া আর কোনো পথ খোলা ছিলো না। সুবিচার টুবিচার অনেক সফিস্‌টিকেটেড্‌ ব্যাপার ঐ সমাজে। খুনোখুনি বন্ধের জন্যে ওটাই ছিলো একমাত্র উপায়।
    মনে হয় এগুলো সরকার থেকে জোর করে করাচ্ছে। পুরোটাই বাইরের থেকে।
    অন্তর থেকে কেউ ক্ষমা করতে পারে না (আমি নিজে পারতাম না), তবু করতে হচ্ছে। ফাঁকা ফ্যালফেলে দৃষ্টিতে দেশের সামনে দশের সামনে দেখাতে হচ্চে যে সে ক্ষমা করেছে।
    ধর্ষন তো কম, যে মায়ের বুক থেকে শিশুকে কেড়ে নিয়ে তার সামনে খুন করা হয়েছে, সেই মা কি কখনো সন্তানের খুনীকে বাড়ীতে নেমন্তন্ন করে খাওয়াতে পারে? বিষ খাওয়াতে পারে, অন্য কিছু খাওয়ানো কেমন করে সম্ভব?
    আমার মাথায় ঢোকে না।
  • Ekak | ০৮ এপ্রিল ২০১৪ ১৫:৪৬223224
  • না, জেইল ==সংশোধনাগার এই চাপিয়ে দেওয়াতার বিরোধিতা করছি। জেইলে যাবে কিন্তু সংশোধনের ক্লাসে যাবে কিনা নিজের সিদ্ধান্ত।
  • Tim | ০৮ এপ্রিল ২০১৪ ১৫:৪৬223225
  • একককে আপনি বলি না তুমি বলি গুইল্যে গেছে। এদিকে মনে হয় ব্যাচমেট। যাক যা গেছে তা যাক।
  • jhiki | ০৮ এপ্রিল ২০১৪ ১৫:৪৫223223
  • 'সে' র ৩ঃ২৯, বড় করে ক।
  • Tim | ০৮ এপ্রিল ২০১৪ ১৫:৪৪223222
  • একককে, অ্যানিমাল রাইট সংক্রান্ত আইডিয়াটা খুব ভালো। কিন্তু আমাদের দেশে (বোল্ড আন্ডারলাইন্ড) বন্য জন্তুদের গুলি করে মেরে ফেললেও বা কেটে খেয়ে ফেললেও শাস্তি হয়না। সলমন খান না হলে কেউ খোঁজও রাখেনা। সেইভাবে হিউম্যান রাইট নেই এরকম কাউকে ইচ্ছে হলে কেউ মেরে ফেলতে পারবে, বা ধরুন একটু পুষে রেখে অত্যাচার করা যাবে? তখন আবার পুলুস এসে বলবে না তো, কেন মেরেছেন? নইলে কিন্তু যত্রতত্র হরিং মেরে পার পেয়ে যাওয়া লোকেদের ওপর রাগ করবো।
  • sch | ০৮ এপ্রিল ২০১৪ ১৫:৪২223221
  • মানে একক বলছেন যে ক্রিমিনালের অপশান থাকবে যে সে মৃত্যুদন্ড নেবে বা সংশোধনাগারে যাবে না জাস্ট যেমন ছিল তেমন থাকবে?
  • Ekak | ০৮ এপ্রিল ২০১৪ ১৫:৩৮223220
  • ক্ষমা বলুন বা সংশোধনাগার দুটোর মধ্যেই একটা স্পষ্ট নির্দেশ আছে যে আমি যাকে মনুষ্যত্ব মনে করি সেই সংজ্ঞা তা তুমি মেনে নাও। কিন্তু আমি তো মেনে না নিতেই পারি । যে কোনো সংশোধনবাদী স্টেপ এই কারণেই আদতে অসম্ভব ভায়োলেন্ট যা কিনা নিজের ভাবটাকে চাপিয়ে দেয়। সংশোধন একটা ব্রেন ওয়াশ মেথড ইভেন ইফ ইত ইস ফর দ্য গুড অফ দ্য ম্যাক্সিমাম নাম্বার। ইটা সর্বদাই অপশনাল হওয়া উচিত। আমি চাইলে সংশোধনাগারে যাব বা সায়কেনালিস্তের সঙ্গে বসব নইলে নয়। গান্ধিয়ান ভায়োলেন্সের চে বড় ভায়োলেন্স খুব কম আছে। উই সুদ এব্স্তেইল ফরম এপ্লায়ং ইত ফর্সিবলি।
  • kc | ০৮ এপ্রিল ২০১৪ ১৫:৩৩223219
  • 'সে'র 03:29 PM এর কথাটা ভাল লাগল। খুব সত্যি কথা।
  • সে | ০৮ এপ্রিল ২০১৪ ১৫:২৯223218
  • "ক্ষমা" ব্যাপারটা দূর থেকে করা খুব সহজ। অধিকাংশ মানুষই পারে না। লোক দেখানো ক্ষমা, বা দূর থেকে অন্যের খুন/রেপ দেখে ক্ষমা করে দেয়াটা এখন খুব চলছে। সেই একই লোক যে কিনা দয়ার অবতার, তার নিজের গায়ে হালকা আঁচড় লাগলেই ( বা গায়েও নয়, কথায় কথায় ও যদি লাগে) সমস্ত মুখোশ নিমেষে খুলে ফেলে নখ দাঁত বের করে প্রতি আক্রমনের জন্যে ঝাঁপিয়ে পড়ে। এমন নিদর্শন অঢেল।
  • তাপস | ০৮ এপ্রিল ২০১৪ ১৫:২৮223217
  • এইখানে গুড শো বলতে ইচ্ছে করছে। কিন্তু এ তো আর ফেবুর পাতা নয়, তাই বললাম না।
  • sch | ০৮ এপ্রিল ২০১৪ ১৫:২৩223216
  • সে আত্মহত্যা করবেন কেন? নিজে খুনীকে মেরে জেলে যাবেন। আত্মহত্যা করে কি লাভ। আর আপনি খুন করলেও তো সাজা পাবেন না। আপনার সন্তানের খুনীর পরিবার আপনাকে খাওয়াবে নেমন্তন্ন করে। এই ভাবে খাওয়া খাওয়ির চেন চলবে। আমাদের শুধু কিছু ভালো খাওয়ার জায়গা খুলতে হবে।

    অতএব দেশে অপরাধপ্রবণতা কমাতে - মোর প্রিসাইজলি রেপ কমাতে চাই ভালো রেস্টুরেন্ট :)))))
  • সে | ০৮ এপ্রিল ২০১৪ ১৫:০৯223215
  • অ্যামেরিকা প্রতিটি গাড়ির নাম্বার প্লেট কোথায় তৈরী হয়?
  • রোবু | ০৮ এপ্রিল ২০১৪ ১৫:০৭223214
  • নাহ। আমি হুতু আর তুতসি দের নিয়ে রুয়ান্ডার গৃহযুদ্ধের ওপর আরেকটা সিনেমার কথা বললাম। ওটা যে বাস্তব, তা জানি।
  • F | ০৮ এপ্রিল ২০১৪ ১৫:০১223213
  • এইটে কোথাও কোনো টই তে ডিটেলে লেখা হয়েছিল? যারা মৃত্যুদন্ড চান না তারা কেন চান না, আর বদলে ঠিক কী চান? আর সেটা কেন চান?

    আজকের মতো কমিউনিকেশন প্রবণ যুগে গুলাগ ফুলাগ কিসুই নয়। ওসব জায়গা থেকে বেরোনো কোনো ব্যপার না। ওসব জায়গা আর একজিস্ট ও করে না। জেল ইত্যাদিতে অপরাধিদের ব্যবহার করে দেশের উপকার করার ঠিক কি নিদর্শন আছে? শুনেছি চীনে জেলবন্দীদের বিনিমূল্যের শ্রমে প্রচুর ম্যানুফ্যাকচারিং কস্ট কমানো হয়?
  • সে | ০৮ এপ্রিল ২০১৪ ১৪:৫৯223212
  • আমি কিন্তু ফিচার ফিল্ম নিয়ে বলছি না। রূঢ় বাস্তব।
  • সে | ০৮ এপ্রিল ২০১৪ ১৪:৫৮223211
  • আমার মনে হয়, সরকার থেকে ওদের এরকম করতে নির্দেশ দিয়েছে। অন্তর থেকে কেউ করতে পারে।
    আআর সন্তানকে যে খুন করেছে, সেই খুনীকে আমি নেমন্তন্ন করে খাওয়াবো? আমি এই শর্ত কিছুতেই মানতে পারবো না, হয়ত আত্মহত্যা করতে পারি উপায়ান্তর না দেখলে।
  • রোবু | ০৮ এপ্রিল ২০১৪ ১৪:৫৬223210
  • আরেকটা সিনেমা ছিল, একই বিষয়ে। এটা কম লোক দেখেছে। শুটিং ডগ। ভয়ানক।
  • sch | ০৮ এপ্রিল ২০১৪ ১৪:৫৪223209
  • নাহ "সে" যেভাবে বলেছেন ওভাবে হবে না - ধর্ষিতা যদি মরে না যান - মাঝে মাঝে ডেটিং বা নাইট আউটেও নিয়ে যেতে পারেন ধর্ষককে। সে ভালোবাসা পেলে আর ধর্ষণ করবে না। আর গ্যাং কেস হলে বাই রোটেশান - পান্ডবদের স্টাইলে
  • সে | ০৮ এপ্রিল ২০১৪ ১৪:৫৩223207
  • হ্যাঁ নেতাই। ওরা এখন সত্যিই এরম করে।
    এক মহিলাকে দেখালো টিভিতে, পাস্জেই তার ধর্ষক। দুজনে কথা বলছে। সেই ধর্ষক আবার মহিলার স্বামী ও আটমাসের সন্তানের খুনীও।
    আরেকজন মহিলাকে দেখলাম। অনেক আয়োজন করে রান্নাবান্না করছেন, অবশ্য সামর্থ খুবই কম। অত্যন্ত গরীব। তা সত্ত্বেও খুব যত্ন। একটু পরেই স্বামীর হত্যাকারী ও মহিলার রেপিস্ট এলো। মহিলা তাকে সযত্নে খাবার পরিবেশন করল। সে বেশ তৃপ্তি করে খাচ্ছে। মহিলাও পরিবেশন করে যাচ্ছে। লোকটা নাকি নিয়মিত আসে।
  • তাপস | ০৮ এপ্রিল ২০১৪ ১৪:৫৩223208
  • নেমন্তন্ন করবে কিনা সেটা যদি স্টেট ঠিক করে না দেয়, তাহলে অসুবিধের কিছু নেই ! কিন্তু সেটা যদি আবার নির্দেশিত হয়, যে ক্ষমা করুন, কিম্বা দেখুন, ও কিন্তু ক্ষমার যোগ্য নয় - তাইলে অসুবিধে আছে কিঞ্চিত।
  • তাপস | ০৮ এপ্রিল ২০১৪ ১৪:৪৯223205
  • এক দশকে কোনো লোক একদম বদলাবে না, এরকম পরিস্থিতি যদি হয়, তাহলে সে যেখানে থাকছে সেটা সংশোধনাগার তো দুউর কী বাত, একটি জঘন্য জায়গা !
  • নেতাই | ০৮ এপ্রিল ২০১৪ ১৪:৪৯223206
  • হুটু ও টুট্‌সিদের যুদ্ধ
    হোটেল রাওয়ান্ডাতে দেখেছিলাম
  • সে | ০৮ এপ্রিল ২০১৪ ১৪:৪৮223203
  • আচ্ছা এমন করলে কেমন হয়? ধর্ষক বা ধর্ষক-খুনীকে ধর্ষিত/মৃত-র বাড়ীর লোকজনেরা ক্ষমা করে দিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে। ধর্ষক বা ধর্ষক-খুনী নিয়মিত ধর্ষিত/মৃত-র বাড়ীতে এসে চা বিস্কুট খাবে, মাঝে মধ্যে ডিনারের নেমন্তন্নেও ডাকা হবে। খামোখা জেলে রেখে তো সংশিধন হয় না, পরন্তু সমস্ত ধর্ষক বা ধর্ষক-খুনীকে বিচার করে, রায় শোনালে অ্যাট এনি গিভেন্‌ মোমেন্ট ভারতের জেল গুলোয় (বা মনে করুন সংশোধনাগার) জায়গা হবে না। তাই এইভাবে ব্যাপারটা অনেক সামাজিক পদ্ধতিতে মোকাবিলা করা যাবে নাকি? কী বলেন?
  • jhiki | ০৮ এপ্রিল ২০১৪ ১৪:৪৮223204
  • এখানে কেউ 'লোকবাদ' মানে গণতন্ত্র কিনা সেটা জিজ্ঞেস করেছিলেন। লোকবাদের সঠিক মানে এখনও জানিনা, তবে গণতন্ত্রের আরও একটা টার্ম জানলাম- জমুরিয়ৎ
    গণতন্ত্রের উৎসব - জমুরিয়ৎ কি জশন।
  • Arpan | ০৮ এপ্রিল ২০১৪ ১৪:৪৭223202
  • সুবিধাবাদী মধ্যবিত্ত শ্রেণী (সিকির উদ্দেশে)
  • Tim | ০৮ এপ্রিল ২০১৪ ১৪:৪৪223201
  • ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত