এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ০৭ এপ্রিল ২০১৪ ১৫:২৪222930
  • পাই যদি বিস্কফার্মে গিয়ে লেখা চায় বা দিস্তা দিস্তা লেখা বাংলায় টাইপ করে দিতে বলে তাহলেও কাজ হবে না?
  • কল্লোল | ০৭ এপ্রিল ২০১৪ ১৫:২২222928
  • আমার এমন বেশ কয়েকবার হয়েছে। দুবার টাকা কেটেছে। তবে, টাকা ফেরৎ চলে আসে।
  • | ০৭ এপ্রিল ২০১৪ ১৫:২২222929
  • :-))
  • Tim | ০৭ এপ্রিল ২০১৪ ১৫:১৭222927
  • ঃ-))
  • kc | ০৭ এপ্রিল ২০১৪ ১৫:১১222926
  • সইকত আর ঈপ্সিতাকে লোকে ভয় পায়? ঃড
  • তাপস | ০৭ এপ্রিল ২০১৪ ১৪:৪৭222925
  • অধিকাংশ ক্ষেত্রে যারা মেশিন অপারেট করে, তারা সোয়াইপ করতেই জানে না, আগে এক দু জায়গায় ফেইল্ড ট্রান্সএকশনের রিসিট চেয়ে মনে হয়েছ, আমি ই ভুল জানি।
    দ এর পরামর্শের একটা অংশ মেনেছি, ফেবুতে জানানো। সৈকত, ঈপ্সিতা সহ অনেককে ট্যাগ করেছি, মানে যাদের লোকজনের ভয় পাওয়ার কথা।
    তবে মামলা করব বলতে নিজেই ভয় পেলাম।
  • সায়ন | ০৭ এপ্রিল ২০১৪ ১৪:৩৩222923
  • বিস্কফার্মের গলতি তো নয়ই। গলতি যেই ঘোড়াগুলো ঐ POS মেশিনগুলো অপারেট করে তাদের। দুমদাম সোয়াইপ করে। আগের ট্রান্স্যাকশন সেশ হওয়ার আগেই আরেকটা করে দেয়। এক্ষেত্রে, মানে যদি কখনও দেখেন একবার সোয়াইপ করে আবার কার্ড চেয়েছে (আগেরটা হয়নি বলে), সবার আগে জিজ্ঞেস করবেন আগের ট্রান্স্যাকশন ক্যান্সেলেশন / ফেইলিয়র স্লিপটা দিতে। তা যদি না দেয়, বলবেন আগের ট্রান্স্যাকশনের ডুপ্লিকেট স্লিপ দিতে। যদি কোনও স্লিপ জেনারেট না-ও হয়, ফেইল্‌ড স্লিপ পাবেন। তা না পেলে ট্রান্স্যাকশন ঠিকঠাক হয়েছে। ততক্ষণে মোবাইলে মেসেজ চলে আসে। সেটা দেখালেই হবে। বাকিটা মার্চেন্টের হেড এক।
  • Blank | ০৭ এপ্রিল ২০১৪ ১৪:৩৩222924
  • বিস্কফার্ম আপনার অ্যাপ্লি জমা নেওয়ার পর, ব্যাঙ্ক থেকে ডিসপুটের ফর্ম তুলে (এইচ ডি এফ সি হলে নেটে মেলে) সেটা ভরে ব্যাঙ্কে পাঠিয়ে দিন।
  • তাপস | ০৭ এপ্রিল ২০১৪ ১৪:২৯222921
  • এই প্রস্তাবটা আমার সবচেয়ে পছন্দের। আমি এরকম করতে চাই। মানে ওই প্ল্যাকার্ড নিয়ে অবস্থান। নেহাৎ বয়স আন্দাজে সমীচীন ও শোভন (এখানেও শোভন!) হবে কিনা তাই নিয়ে খুব সংশয়ে থাকি। আর সময়ের ব্যাপারটাকেও বাদ দিতে পারি না।
  • san | ০৭ এপ্রিল ২০১৪ ১৪:২৯222922
  • আমার সঙ্গেও হয়েছিল, ইনফিনিটিতে। তবে আমায় কিছু করতে হয়নি। টাকা ফেরৎ এসেছিল কদিন পরে।
  • Tim | ০৭ এপ্রিল ২০১৪ ১৪:২৮222920
  • সান্দা, না পুড়লে আর কিসের প্রেম ? ;-)

    তাপস, খুবই বাজে ব্যাপার তো।
  • নেতাই | ০৭ এপ্রিল ২০১৪ ১৪:২৭222918
  • দুবার টাকা কেটে নেওয়ার ব্যাপার খুব একটা আনকমন নয়। আমা সাথেও বারকয়েক হয়েছে। কিন্তু টাকা ফিরে এসেছে এক দু দিনের মধ্যেই। এখানেও বিস্কফার্মের কোনো গলতি নেই বলে মনে হচ্ছে।
  • Ekak | ০৭ এপ্রিল ২০১৪ ১৪:২৭222919
  • বিস্ক্ফার্মের কোনো জিএম বা ডেপুটি জিএম লেভেলের লোকের টুইটার একাউন্টে গিয়ে লিখে আসুন। সবচে দ্রুত কাজ হয়।
  • | ০৭ এপ্রিল ২০১৪ ১৪:২৪222917
  • এই যে এখানে সব ডিটেইলস দিয়ে ব্যপারটা লিখে কিছু বন্ধুকে তগ কোরে দিন।
    https://www.facebook.com/BiskFarm
    বিস্কফার্মকে জানান আপনি ন্কনজিউমার ফোরামে কেস করবেন এবং সঙ্গে সঙ্গে সমস্ত জায়গায় প্রচার চালাবেন।

    তবে সবচেয়ে ভাল উপায় হল ঐ দোকানের সামনে একটা প্ল্যাকার্ড হাত কাউকে দাঁড় করানো/নিজে দাঁড়ানো যাতে লেখা থাকবে
    'এই দোকানে কার্ডে পেমেন্ট করবেন না। এরা কার্ড জালিয়াতি করে দুই তিনবার কার্ড সোয়াইপ করিয়ে টাকা কেটে নেয়'
  • তাপস | ০৭ এপ্রিল ২০১৪ ১৪:২৩222916
  • ব্যাঙ্কে জমা দিই নাই। থেঙ্কু।
  • সায়ন | ০৭ এপ্রিল ২০১৪ ১৪:২০222915
  • চার্জ স্লিপ পেয়েছেন তো? একটা চার্জ স্লিপ, কার্ড ডিসপিউট ফর্মের সঙ্গে ব্যাঙ্কে জমা দিন। যদি অলরেডি দিয়ে থাকেন তাইলে আর দু'দিন ওয়েট করুন। হয়ে যাওয়া উচিত।

    টিম, বাইকের সামনের সীট! মানে তেলের ট্যাঙ্কের উপর? __ পুড়ে যাবে যে!
  • নেতাই | ০৭ এপ্রিল ২০১৪ ১৪:১৯222914
  • এরম হওয়ার কথা নয়।
    ব্যাংকের কাস্টমার কেয়ারে ফোন করে বা মেল করে কমপ্লেন রেজিস্টার করুন।
  • Tim | ০৭ এপ্রিল ২০১৪ ১৪:১৭222913
  • এইত্তো এরপরে সেম অফ হলে আমার মাসাধিককালব্যাপী সোসোন শুরু হব্রে। সেল্ফ ইম্পোস্ড সোসোন। এতে বিচলিত হয়ে কি হবে?
  • তাপস | ০৭ এপ্রিল ২০১৪ ১৪:১৬222911
  • একটা সমিস্যে হয়েছে।
    আমি বিস্কফার্ম থেকে সেদিন খাওয়া দাওয়া কেনাকাটি করেছিলাম। কার্ডে টাকা দিলাম। প্রথমে কার্ড পাঞ্চ করে বলল "নাহ, হয়নি। " ফের কার্ড দিলাম। ফের পাঞ্চ। দিব্যি চলে এলাম। কিছুদুর আসার পর দু বার মোবাইলে মেসেজ এলো টাকা কেটেছে। আউটলেটে ফোন করে বললাম, তারা বললে, না আমি একবার টাকা পেয়েছি, আপনি ব্যাঙ্কে চেক করুন। পরদিন ব্যাঙ্কে গিয়ে পাসবুক আপডেট করলাম। দুবার কেটেছে। ব্যাঙ্কে বললাম, তারা বললে এক্ষুনি ওদের বলুন। ফের ফোন। তারা বলে, কিছু একটা ভুল হচ্ছে। বিস্ক্ফার্মের কনজিউমার কেয়ারে ফোন, তিনি প্রায় কিছুই জানেন না। আমি সাজেস্ট করলাম, তাহলে আপনাদের একটা ই মেইল করি, ডিটেলস দিয়ে?
    রাজি। দিলাম মেল। ঘণ্টা ৪একের মধ্যে আমাকে রিপ্লাই আরও দুজনকে সিসি করে, দ্রুত ব্যবস্থার আশ্বাস। আমি আবার আউটলেটে গিয়ে প্রায় বাধ্য করলাম একটা ফর্মাল এপ্লিকেশন জমা নিয়ে আমাকে রিসিভড কপি দিতে। সে-ও হলো। আউটলেট থেকে কাদের যেন ফোন করল, তারপর অনেক কথা বলে আমাকে জানালো - ৩ দিনের মধ্যে ব্যাঙ্কে টাকা চলে আসবে। আজও এলো না। দিন ১০ হলো।

    কী করিতে হইবে?
    সিরিয়াস প্রশ্ন
  • Tim | ০৭ এপ্রিল ২০১৪ ১৪:১৬222912
  • সান্দা এটা ভালো বলেছে। সামনের সিটেও কাউকে বসানো যায়্না?
  • Tim | ০৭ এপ্রিল ২০১৪ ১৪:১৪222910
  • জীবনে এগিয়ে যাওয়া মানে কি? খারাপ হওয়ার দিকে এগোচ্ছে?
  • সায়ন | ০৭ এপ্রিল ২০১৪ ১৪:১৩222908
  • এই গরমে পিলিয়ন রাইডার বাইক চালককে পেছুন থেকে জড়িয়ে ধরলে চালক (প্রাকৃতিক) হিট থেকে খানিক ইনসুলেশন পাবে। উইন-উইন সিচুয়েশন।
  • kc | ০৭ এপ্রিল ২০১৪ ১৪:১৩222909
  • এই নিয়ে টানা পনেরো দিন সোসোন চলছে। উইকএন্ড ফুইকএন্ড সব মায়ের ভোগে চলে গেছে। এবার তুলে নিলেই হয়।
  • Tim | ০৭ এপ্রিল ২০১৪ ১৪:১২222907
  • বাইকে, পেছনে গার্লফ্রেন্ড বসলে, সবাই শোভন। শোভন = এক্স
  • san | ০৭ এপ্রিল ২০১৪ ১৪:০৯222905
  • এছাড়াও প্রশ্ন হল, শোভনের বাইকের পিছনে কি শোভনেরই গার্লফ্রেন্ড বসেন ?
  • Tim | ০৭ এপ্রিল ২০১৪ ১৪:০৯222906
  • ওরম হিসেব করে বল্লে সোম বুধ শুক্র ২ ঘন্টা করে আপিস। সত্যের পথ থেকে বিচ্যুতি খারাপ।

    বাকি সব ছদ্মছুটি।
  • Tim | ০৭ এপ্রিল ২০১৪ ১৪:০৭222903
  • বাহ! বাইক না মাইক (টাইসন?)
  • san | ০৭ এপ্রিল ২০১৪ ১৪:০৭222904
  • দেখেছ টিমের শুধু সোম বুধ শুক্কুর আপিস।
    হা ভগবান, সময়কালে লেখাপড়া করিনি ক্যানো :-(
  • h | ০৭ এপ্রিল ২০১৪ ১৪:০৬222902
  • আজ শোভনের বাইক জীবনে অনেকটা এগিয়ে গেল। আমাকে নিয়ে কিমি দশেক চল্লো।
  • Blank | ০৭ এপ্রিল ২০১৪ ১৪:০৫222900
  • রেভিনিউ স্ট্যাম্প ও জমায়। সেই পুরনো রেডিও টিভির ট্যাক্স দেওয়ার স্ট্যাম্প। অনেকেই খুজেখুজে জমায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত