এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ০৫ এপ্রিল ২০১৪ ০২:১০222570
  • পার্টিশন করে উবুন্টু লোড করে নাও। সেখান থেকে নেটে ঢুকবে। তবে সেসব করার জন্য কোন গিক আদমিকে পটাতে হবে। নাহলে ইউনির আইটি হেল্পডেস্কে রিকোয়েস্ট জমা দাও।

    আরেকটা পার্টিশনে এক্সপি থাকবে। যেমনটি আছে। সাপ ও লাঠি দুয়েরই সুবিধা।
  • 00 | ০৫ এপ্রিল ২০১৪ ০২:০৮222568
  • প্রোমোশানের খেত্রে রিসার্চ গ্রান্ট, পাব্লিকেশান, টিচিঙ্গ ইভ্যাল সব ই দেখা হয়। আম্রিগার কথা বল্লাম।
  • Arpan | ০৫ এপ্রিল ২০১৪ ০২:০৮222569
  • উড়ে যাবে। কিন্তু ইন্সটলার ফাইল/সিডি থাকলে রিইন্সটল করতে পারবে।
  • pipi | ০৫ এপ্রিল ২০১৪ ০২:০৪222567
  • এক্সপি থেকে উইন্ডোজ সেভেনে ট্রান্সফার করলে ইনস্টলড প্রোগ্রামগুলো উড়বেই বা কেন এটাই তো বুঝছি না। এখনো অবধি তো দুটোই মাইক্রোসফট সাপোর্টেড। তাহলে তো উইণ্ডোজ সেভেনের এক্সপি কমপ্যাটিবিলিটি থাকার কথা। নয়?
  • pipi | ০৫ এপ্রিল ২০১৪ ০২:০২222566
  • আরে প্পন আমিও তো বুঝছি না। ওআইটি থেকে লোক এসে এই চল্লিশ মিনিট লেকচার দিয়ে গেল। বক্তব্য এই যে এর পর এক্সপি ব্যবহার করতেই পারি কিন্তু তাতে করে নেটে ঢুকলে হু হু করে পোকামাকড় ঢোকার চান্স বেড়ে যাবে (অ্যাজ ইফ আগে কম ঢুকত)।
    আর উইণ্ডোজ সেভেন ইনস্টল করলে বহু কিছু ভ্যানিশ করে যাবে অতএব ব্যাক আপ নিয়ে রাখ। কি মুশকিল! এই এত এত্ত ব্যাকা আপ কি করে নেব দু দিনে? প্লাস বহু সফটওয়ার ইনস্টলড আছে কিন্তু তার সিডি আমার কাছে নাই। সেসব উড়ে গেলে খাব কি?
    তাকে জিগালাম যে কোনভাবে একিসটিং ফায়ারওয়াল কে র‌্যাম্প আপ করা যায় না যাতে করে নিশ্চিন্তে এক্সপি ব্যবহার করতে পারি? তার উত্তরে কি সব টেকনিক্যাল জার্গন ঝেড়ে দিল বুইতে পারলাম ন। এটুকু বুঝলাম নিজ দায়িত্বে এক্সপি ব্যবহারের কথা বলছে।
    আর নইলে ঐ ল্যাপি থেকে নেট কানেক্ট না করতে বলল যদি এক্সপিই ইউজ করতে চাই।
    এ কি জ্বালা!
  • এমেম | ০৫ এপ্রিল ২০১৪ ০১:৫৬222565
  • ঈশান ল্যাখা শেষ বলে কনগ্রা। কালকে মন দিয়ে পড়ব।
  • Arpan | ০৫ এপ্রিল ২০১৪ ০১:৫৫222564
  • আর পিপির কান্নাকাটির কারণ বুঝলাম না। সাপোর্ট করবে না বলেছে। চলতে দেবে না তো বলেনি!
  • Arpan | ০৫ এপ্রিল ২০১৪ ০১:৫৩222563
  • ভ্যানিশ হবে কেন? সেগুলো উইন্ডোজ সেভেনে চলে না?
  • pipi | ০৫ এপ্রিল ২০১৪ ০১:৪৫222562
  • আরে সোমবার থেকে নাকি মাইক্রোসফট আর এক্সপি সাপোর্ট করছে না???? আমার কি হবে তাহলে? ন বছর ধরে সযত্নে সঞ্চিত ডেটা ল্যাপিতে, বহু বহু সফটওয়ার যা আগের ইউনির সূত্রে ডাউনলোডিত আর ব্যবহার হয়ে আসছে - সে সব এখন বাজারে কোথায় কার কাছে পাওয়া যাবে জানা নাই বা কিনতে গেলে পকেট ফেটে দরজা। নতুন ওএস নামালে তো এসব ভ্যানিশ হয়ে যাবে - করি কি?? ভ্যাঁআআআঃ-(((
    হ্যাঁগা মহারথীরা, এর কি কোন একটা প্রতিকার নেই? ফায়ারওয়াল র‌্যাম্প করে বা অন্য কোন ভাবেই কি আর তারমানে নেটে ঢোকার সাহস করা যাবে না?
  • Arpan | ০৫ এপ্রিল ২০১৪ ০১:৪১222561
  • গুগল ভয়েস টু টেক্সট সার্ভিস। বাংলা সাপোর্ট করে না (এই মুহূর্তে) এইটা যা দুক্কু।
  • aranya | ০৫ এপ্রিল ২০১৪ ০১:৩৭222560
  • ঈশেনের একজন সেক্রেটারি দরকার :-)
  • ঈশান | ০৫ এপ্রিল ২০১৪ ০১:২৩222559
  • উফ আর পারিনা। কদ্দিন বাদে এত টাইপ করলাম।
  • bratin | ০৫ এপ্রিল ২০১৪ ০১:১৪222558
  • বন্ধুর সাথে ভাট শেষ। এই বার শুতে যাই।
  • SC | ০৫ এপ্রিল ২০১৪ ০১:০৩222557
  • দেশে tenure ডিনাই হলে বার করে দিতে পারে?
    নাকি শুধু প্রমোশন আটকে দেবে? ফুল প্রফ হতে দেবে না।
  • Arpan | ০৫ এপ্রিল ২০১৪ ০০:৩০222556
  • @টিমঃ গেলেই ভালো। প্রথমেই চাকরি যাওয়ার কথা বলিনি। আর দেশের কথাই বলছিলাম।
  • এমেম | ০৫ এপ্রিল ২০১৪ ০০:২৯222555
  • waste পেপার বাস্কেট? ওরে বাবা সরকারী জায়গায় এ অসম্ভব। কোনযুগের ফার্স্টইয়ার এনুয়ালপরীক্ষার খাতা আলমারীবোঝাই হয়ে আছে। এনুয়ালের নম্বর ফাইনালে যোগ হয়। যদি শেষে কেউ রিভিউ চায়, যদি মামলা করে?
  • এমেম | ০৫ এপ্রিল ২০১৪ ০০:১৩222554
  • পাই, অ্যাননিমাস হলেই বা কী? একটা পুরো ব্যাচের ওপরে খচে যেতে পারেন। কোনও কোনও স্পেশাল পেপারে ছাত্র কম থাকে। তারা নিশ্চয়ই ভালো দেয়।
  • Tim | ০৫ এপ্রিল ২০১৪ ০০:০৮222553
  • এসসির মত আমারো একই ধারণা।

    আমার রুমমেট চাগ্রি পেল একজনের টেনিওর ডিক্লাইন্ড হওয়ার পরে সেই জায়গায়। সেটাও শুধু টিচিং ইভ্যাল এর জন্যে শুধু। আম্রিকার কথা বলছি।
  • এমেম | ০৫ এপ্রিল ২০১৪ ০০:০৭222552
  • ইনকর্পোরেটেড কী করে হয় -- সর্বত্র এক রীতি নয়। তবে ইভ্যালুয়েশন হলে মিনিমাম যেটা হয়, টীচার তাঁর তার দুর্বল দিকটি সম্বন্ধে অবহিত হন। সেটাই উদ্দেশ্য। মেগালোম্যানিয়া থাকলে তিনিও কাট টু সাইজ হবেন।
  • Tim | ০৫ এপ্রিল ২০১৪ ০০:০৫222551
  • অর্পন, একসময় যায়। প্রথমেই চাগ্রি যাবে কিকরে?
  • π | ০৫ এপ্রিল ২০১৪ ০০:০১222550
  • তাপসদা, সুমন কেমন শুনলে ?
  • SC | ০৪ এপ্রিল ২০১৪ ২৩:৫১222549
  • এখন কি হয় জানিনা, আমি যখন আই আই টি তে ছিলাম, কোনদিন কোনো অ্যাকশন নিতে দেখিনি।
    একবার আমরা সকলে মিলে ১ দিয়েছিলাম একজনকে, তাকেও পরের বছর ক্লাস নিতে দেখেছি।
    আমার ধারণা ওই recommendation আছে বলে ওগুলো নেওয়া হত, পরে waste পেপার বাস্কেট এ শোভা পেত।

    এখানে কিন্তু আমি শুধু টিচিং evaluation এর জন্য লোকজন কে tenure ডিনাইড হতে দেখেছি (একটা ক্লাস নয়, কিন্তু বছরের পর বছর খারাপ evaluation )।
  • π | ০৪ এপ্রিল ২০১৪ ২৩:৪৩222548
  • এটা নিশ্চয় বিরোধীদের খিল্লি ! :D
  • h | ০৪ এপ্রিল ২০১৪ ২৩:৪২222547
  • কর্পোরেটে ইনএফিসিয়েন্সী লুকোনো র উপায় হম্বি তম্বি। আকাডেমিয়া তেও তাই। পার্থক্য বেশি নাই।
  • π | ০৪ এপ্রিল ২০১৪ ২৩:৩৬222546
  • 'টীচারের হাতে পরীক্ষার নম্বর, এটা জানা সত্বেও ছাত্ররা রেটিং করছে নির্দ্বিধায়।'

    অ্যাননিমাস ইভ্যালুয়েশন না ? তাহলে তো নির্দ্বিধায়ই করা উচিত।

    কথা হচ্ছে, স্কুল লেভেলেও কি এটা আছে ? ( খসড়ায় প্রস্তাব ছিল ;))
  • Arpan | ০৪ এপ্রিল ২০১৪ ২৩:৩১222545
  • চাগ্রি যায় না?

    সাধে বলেছি অ্যাকাডেমিয়া সুখের রাজ্য!
  • Tim | ০৪ এপ্রিল ২০১৪ ২৩:২৭222544
  • না না কড়াভাবে কই। আমি ফোকাসটা সরে যাচ্ছে দেখে তাড়াতাড়ি সেটা ঠিক করলাম।

    পাই যা বলেছে, সেটাই জানতে চাইছিলাম। ইম্প্লিমেন্টেশন কিভাবে হচ্ছে। মানে ধরা যাক একজন বাজে পড়াচ্ছে বলে ছাত্রছাত্রীরা লিখলো। কয়েক সেম ধরেই লিখলো। তারপর তার কি হচ্ছে?
    এখানে কিন্তু খারাপ ইভ্যাল পেতেই থাকলে তাকে নিয়ে অলাদা করে বসা হয়। মানে সেটা কোথাও কোনো অ্যাকশন ট্রিগার করে। সেইটা দরকার আমি মনে করি।
  • এমেম | ০৪ এপ্রিল ২০১৪ ২৩:২৫222543
  • আর কী কী আছে? প্রতি বিভাগে ইলেক্টেড ক্লাস রেপ্রেজেন্টেটিভ ও লাইব্রেরি রেপ্রেজেন্টেটিভ থাকে। স্টুডেন্ট টীচার কমিটি মীটিং ছাত্ররা রিকুইজিশন করতে পারে।
  • এমেম | ০৪ এপ্রিল ২০১৪ ২৩:১৪222542
  • এখানে যেটা দেখবার, সেমেস্টার সিস্টেম হওয়ার পর এক্সটার্নাল পরীক্ষক আর নেই। টীচারের হাতে পরীক্ষার নম্বর, এটা জানা সত্বেও ছাত্ররা রেটিং করছে নির্দ্বিধায়। এবং সর্বদা ভালো ভালো বলছে না। ইভ্যালুয়েট কোন সময়ে করছে, পরীক্ষা হয়ে যাবার পরে কিনা, এ প্রশ্নও অবান্তর কারণ, পরের সেমেস্টারে সেই টীচার আবার পড়াবেন।
  • এমেম | ০৪ এপ্রিল ২০১৪ ২২:৫৯222541
  • স্টুডেন্ট ইভ্যালুয়েশনের মনে হয় ইউজিসির বেঁধে দেওয়া ফর্ম। সেমেস্টার সিস্টেমের সঙ্গে আসে। ফর্মে এইগুলো থাকে, যথা

    ১) regularity in taking classes
    ২) overall course coverage
    ৩) total number of class tests taken
    ৪) quality of teaching -- how extensive? (breadth)
    ৫) quality of teaching --how intensive? (depth)
    ৬) does the student feel encouraged in asking questions?
    ৭) accessibility outside classroom

    ছাত্রদের পার্টিসিপেশন খুবই ভালো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত