এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সায়ন | ০৩ এপ্রিল ২০১৪ ২০:০৫222241
  • এমেম, ক্রেডিট কার্ড সার্ভিস চার্জ এমনি এমনি কাটতে পারে না। যতক্ষণ না সেই কার্ড কেউ প্রথমবার সোয়াইপ পরে, আইদার অ্যাট পয়েন্ট অফ সেল, অর অনলাইন। তা না করা সত্বেও যদি স্টেটমেন্ট পাঠায় আপনি নির্দ্বিধায় ব্যাঙ্ককে স্যু করতে পারেন। আরবিআই ব্যাঙ্কিং ওম্বুডসম্যান কে অ্যাপ্রোচ করতে পারেন।

    আর, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার জেনেশুনে এইরকম কালেকশন এজেন্ট পাঠায়। দে নো দে আর অ্যাট ফল্ট। আপনি কোনও পেমেন্ট সত্যিকারের ডিফল্ট না করলে ওরা কখনও কোনও লীগ্যাল অ্যাকশন নেবে না।
  • | ০৩ এপ্রিল ২০১৪ ১৯:৫৯222239
  • ও গোটা কথোপকথনে গলার আওয়াজ চড়বে না, পুরো ঠান্ডা গলায় বিরক্ত করার জন্য পয়সা চেয়ে যেতে হবে। আর শুরুতেই আচ্ছা আমি কিন্তু এই গোটা কথোপকথনটাই রেকর্ড করছি বলে রাখলে কেন যেন এরা খানিক ঘাবড়ে যায়।
  • | ০৩ এপ্রিল ২০১৪ ১৯:৫৩222238
  • কি মুশকিল! আপনি এগুলো অ্যালাও করেন কেন এমেম। যেই কেউ অমনি ফোন করবে তাকে ঠান্ডা গলায় জিগাবেন নাম্বার কোত্থেকে পেয়েছে? তারপর বলবেন তারা কি জানে না আপনার নং DND লিস্টে আছে। (সত্যি না থাকলেও এটাই বলবেন)। তারপর বলবেন ঐ লিস্টের লোককে তার অনুমতি ছাড়া ফোন করে টেলি মার্কেটিং করা বেআইনি এটা কি তারা জানে না? তারা কি বুঝছে না যে এরপরে তাদের বেশ কয়েক হাজার কিম্বা কয়েক লাখ ডেমারেজ দিতে হবে? তারপর মিষ্টি করে তার নাম আর তার ইমিডিয়েট বসের নাম জানতে চাইবেন।

    মোটামুটি এতেই কাজ হয়ে যায়।
  • kk | ০৩ এপ্রিল ২০১৪ ১৯:৫১222237
  • পাই এর ১-০২ এর পোস্টটা আমার খুব ভালো লাগলো। পাই নিজের কলমের এই দিকটা এত আড়াল করে রাখে দেখেই বড্ড দুঃখু হয়!
  • এমেম | ০৩ এপ্রিল ২০১৪ ১৯:৫০222236
  • টাটা ডোকোমো আমার কেস নয়। ব্যাঙ্ক ক্রেডিট কার্ড আমারই কেস।
  • এমেম | ০৩ এপ্রিল ২০১৪ ১৯:৪৮222235
  • সায়ন
    বাড়িতে লোক গিয়েছিল আপনি বলেছেন টার্মিনেট করতে চান না, এই মিথ্যেটা বলবার কোনও দরকার ছিল তাদের? পুলিশ কমপ্লেন উল্টে তারাও করতে পারে। আর হ্যাঁ ব্যাঙ্ক থেকে ক্রেডিট কার্ড বাড়িতে পাঠিয়ে দিয়েছিল, না দেখে কেউ রিসীভ করেছিল। চাইনা বলার পরেও সার্ভিস চার্জ কাটত। সবচে বড় কথা, আমাদের ফোন নম্বর তারা সবাইকে দেবে (ব্যাঙ্ক তো দিতই, বিএস এনএলও দিচ্ছে) তাদের ফোন নম্বর আমরা পাইনা। কারণ তারা বিজনেস সেক্টর আমরা হাউসহোল্ড।
  • Blank | ০৩ এপ্রিল ২০১৪ ১৯:৩৮222233
  • হোয়াইট হাউস যাবার সময় হয়ে এলো
  • sinfaut | ০৩ এপ্রিল ২০১৪ ১৯:৩৮222234
  • নেট কানেক্সন নিলে, হয় বিএসএনএল নয় ভোডাফোন ৩জি।
  • san | ০৩ এপ্রিল ২০১৪ ১৯:৩৫222232
  • আমার একটা টাটা ডোকোমোর কানেকশন ত্যাগ করার ছিল। প্রথমত তো চাক্রি পাল্টানোর মত রাউন্ডে রাউন্ডে ইন্টারভিউ। কেন ছাড়বেন কী বেত্তান্ত তা একশো বার মত কল করে জিগ্যেস করে। দ্বিতীয়ত যেখান থেকে নিয়েছেন সেখানেই উইথড্র করার অ্যাপ্লিকেশন দিতে হবে। কি আপদ, আমি অন্য শহরে চলে এসেছি, এখন অ্যাপ্লি জমা দিতে কোলকাতা যাব ? বা যদ্দিন কোলকাতা না যাব তদ্দিন ছাড়তে পারব না, বিল দিয়ে যেতে হবে ? এরকম হয় নাকি? সেরকমই নাকি নিয়ম ( যদিও আমার খুব ধারণা এটা আমাকে ঢপ দিয়েছে)। তিন্নং গপ্পো এক কাস্টোমার কেয়ারের সঙ্গে মধুরালাপ। সে বলছে আপনি অমুক সেন্টারে যে ছাড়ার অ্যাপ্লি দিয়েছেন আপনার এখনও পেমেন্ট ডিউ আছে। আমি ঠান্ডা ভাবে বোঝালাম সেটা সম্ভব না, নো পেমেন্ট ডিউ স্লিপ খান আমি জোগাড় করে এনেছি সঙ্গে করে সব টাকা মেটানোর পরে, চাইলে সেটার রেফারেন্স নাম্বার দিতে পারি। সে মেয়েটি শোনে না, খালি বলে যায় আপনি বাকি পেমেন্ট কবে করবেন? কবে করবেন? কবে করবেন ? আপনার বাড়ি কালেক্ট করতে লোক যাবে। কাল পাঠাই ? তা আমি বললাম আমি তো কোলকাতার বাইরে আছি। তাতে সে বেটি বলল, ও আপনি টাকা না দিয়ে ফুর্তি করে ঘুরে বেড়াবেন ? ( অবিশ্বাস্য শুনতে লাগলেও এটাই বলেছিল )। ওফ্ফ্ফ্ফ।
  • সায়ন | ০৩ এপ্রিল ২০১৪ ১৯:৩৩222230
  • এমেম, যে কোনও কানেকশন ঠিকঠাক টার্মিনেট করার কিছু থাম্ব রুল আছে যেগুলো না জানলে টার্মিনেশনের পরেও বিল পাঠাতে থাকা একটা খুউউব কমন কনসার্ন। সাবস্ক্রিপশন ক্যানসেল করার সময় ফাইন্যাল সেটলমেন্টের কপি দেয়, নো-ডিউ এটসেট্রা। তার পরেও যদি সার্ভিস প্রোভাইডার ত্যাঁদড়ামো করে তাহলে অ্যাপেলেট অথরিটি আছে। তাতেও কাজ না হলে পুলিশ কমপ্লেইন। মোটমাট, কিছু স্ট্রে ইন্সিডেন্ট বাদ্দিয়ে, রিলায়্যান্স/টাটা/এয়ারটেলের কাস্টমার কেয়ার নিয়ে তেমন কোনও কমপ্লেইন নাই।
  • এমেম | ০৩ এপ্রিল ২০১৪ ১৯:৩৩222231
  • Trying.
  • এমেম | ০৩ এপ্রিল ২০১৪ ১৯:৩১222229
  • যাই হোক নেটে নাহয় সেকেন্ড রেট সিটিজেন হয়েই কাটাব। তারপর একদিন চুকিয়ে দেব বেচাকেনা মিটিয়ে দেব লেনাদেনা বন্ধ হবে আনাগোনা এই হাটে।
  • সিকি | ০৩ এপ্রিল ২০১৪ ১৯:২৯222228
  • খুলুন। ওখানেই ইনস্ট্রাকশন দেওয়া আছে। বুঝতে না পারলে বলুন।
  • এমেম | ০৩ এপ্রিল ২০১৪ ১৯:২৮222227
  • FB Purity কীভাবে এপ্লাই করে দমু?
  • এমেম | ০৩ এপ্রিল ২০১৪ ১৯:২৫222224
  • সিকি এয়ারটেলের ব্রডব্যান্ড কি এয়ারটেল ফোনের সঙ্গে নিতে হয়?
  • | ০৩ এপ্রিল ২০১৪ ১৯:২৫222225
  • FB Purity ফেবুর জন্য খাসা জিনিষ। ডানদিকটা একেবারে সাদা ধবধবে শান্তির প্রতীক করে রাখে।

    আমি ফোটনের প্রিপেইড ইউজ করি। অসুবিস্তে কিছু হয় না। যেদিন পোষাবেনা জাস্ট আর রিচার্জ করব না।
  • aka | ০৩ এপ্রিল ২০১৪ ১৯:২২222222
  • জঙ্গল থেকে স্কাইপ করার যন্ত্রকে বলে ডঙ্গল, ডু ইট ইন জঙ্গল থেকে ডঙ্গল।
  • san | ০৩ এপ্রিল ২০১৪ ১৯:২১222220
  • টাটা ডোকোমোর ইন্টার্নেট কানেকশন ত্যাগ করার চেয়ে সংসার ত্যাগ করা ঢের সোজা !
  • Tim | ০৩ এপ্রিল ২০১৪ ১৯:২১222221
  • ডঙ্গল কি জিনিস? কিন্তু কিন্তু করে জিগ্যেস করেই ফেললাম।
  • সিকি | ০৩ এপ্রিল ২০১৪ ১৯:১৫222219
  • এয়ারটেলেরও অফিস আছে তো। এই তো আমাদের পাড়াতেই দিব্যি আছে। সমস্ত কাজ হয়ে যায়। যাবার দরকার পড়ে না, সে অন্য কথা।
  • sosen | ০৩ এপ্রিল ২০১৪ ১৯:১১222218
  • আমি এই সব এত ভাবি-ই না। কোনকালে এক রিলায়েন্সের ডঙ্গল নিয়েছিলাম, আধমাস চলে, আধমাস শুধু ঝাপসা স্কাইপ। আরেকটা এমনি ওয়াই ফাই ডঙ্গল আছে, প্রয়োজনে একখানা এয়ারসেলের কানেকশন রিচার্জ করে নি। তাতে সব গ্যাজেট চলে, তবে দরকার-ই হয়না তো। ফোনে এয়ারটেলের কানেকশন, তাদেরই নেট। আর কত নেট চাই।
    লাইভ কিছু দেখতে পাইনা অবশ্য, কিন্তু সময়ই বা কোথা!
  • এমেম | ০৩ এপ্রিল ২০১৪ ১৯:০৮222217
  • বিএসএনএলের সুবিধে হল তাদের অফিস আছে। অদেখা মানুষজনের সঙ্গে কারোবার নয়।
  • এমেম | ০৩ এপ্রিল ২০১৪ ১৯:০৩222216
  • সিস্টেম সিস্টেম ছোট থেকে শুনে আসছি। কিন্তু আমরা বুড়ো হচ্ছি এমন এক সময়ে যখন পুরো 'সিস্টেম' টালমাটাল অবস্থায় রয়েছে।
  • এমেম | ০৩ এপ্রিল ২০১৪ ১৯:০১222215
  • আর কিছু বলার নেই। তবে বলি, এরা নেট-আনাড়ি লোক নয়।
  • এমেম | ০৩ এপ্রিল ২০১৪ ১৮:৫৫222213
  • *কাস্টমার সার্ভিস পার্সন
  • kc | ০৩ এপ্রিল ২০১৪ ১৮:৫৫222214
  • "গোটা পাঁচেক ডিভাইস এমনিই" চলে। আর গ্যাজেট নিয়ে সাম্রাজ্যবাদীরা গাল দেবে এই অধমকে। দুর্দুর ঃ-((
  • এমেম | ০৩ এপ্রিল ২০১৪ ১৮:৫৪222212
  • স্পীড ইত্যাদি খুব ভালো ছিল। এবারে শেষে যেটা হল তা রীতিমত রোমাঞ্চকর কাহিনী। নাকি একজন কাস্টমার সার্ভিস পার্সব বাড়ি এসেছিল তাকে নাকি বলা হয়েছে সারেন্ডার করার প্ল্যান উইথড্র করেছি। এটা তারা জানায় ইমেইলের উত্তরে। বুঝুন।
  • I | ০৩ এপ্রিল ২০১৪ ১৮:৫৩222211
  • হ্যাঁ, কুমুদি বলেছিল বটে। হায় হায়, কপালে অশেষ দুর্গতি। পোড়া দেশে পাবলিক-প্রাইভেট সমান পাজী।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত