এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঈশান | ০১ এপ্রিল ২০১৪ ০৪:৫৭220890
  • অক্ষদাকে পরে লিখব।
  • ঈশান | ০১ এপ্রিল ২০১৪ ০৪:৫৩220889
  • ওমনাথ এত খাটল কেন। রিউমার কতভাবেই কনস্ট্রাক্ট করা যায়। লোকে করেও। তবে ওমনাথ করলে আমি শকড হব। ফেবুর পাতায় জনৈক রাম শর্মা করলে হবনা। আস্তে আস্তে যখন ওমনাথ আর ফেবুর পাতার রাম শর্মাদের পার্থক্যটা মুছে যাবে, আর করবনা।

    "গুরুর কি কি সমস্যা"র সঙ্গে কষ্ট করে রিউমারকে যোগ করার কষ্টকল্পনা না করলেও চলত। :-)
  • a x | ০১ এপ্রিল ২০১৪ ০৩:৫৮220888
  • ঃ-))
  • ?? | ০১ এপ্রিল ২০১৪ ০৩:১৪220887
  • Central Archaeological Library এর সাইট হল http://asi.nic.in/asi_ca_lib.asp এখানে ডানদিকে Download List of Books Digitized by IGNCA থেকে অ্যালফাবেটিকাল লিস্ট টা ডাউনলোড করে দেখা যাবে।

    তার নিচে আছে সার্চ অপশন Search Books

    মন যার বোঁচকার দিকে সে এসব কাটিয়ে কোথা থেকে সব বই একসাথে ডাউনলোড করা যাবে সেই লিংক ই দেবে এতে আর আশ্চর্য কি? ডিডি এই সব লিংক ঘেঁটে দেখলে খুশি হবেন।
  • ?? | ০১ এপ্রিল ২০১৪ ০৩:০০220886
  • ডিডি একটা সরকারী আর্কাইভিং কে শবি বলেছিলেন, (সরকার ছাড়া এত পয়সা খরচ করে এত শবি কাজ আর কে করবে, একটা অ্যালফাবেটিকাল বা সাবজেক্ট ওয়াইজ ক্যাটেগোরি বিভাজন ও নেই গোছের কিছু একটা) মনে হয়েছিল সেটা আর্কিওলজিকাল সোসাইটি অব ইন্ডিয়ার অনলাইন লাইব্রেরি বিষয়ক। DLI আর ঐ সাইটটার লিং একসাথে দেওয়া হয়েছিল। শেষে WB Digital Library কে বেটার বললেন। সেটার কথাই হচ্ছে কি? রাশিয়ান আর্কাইভ নিয়ে কিছু বলেছিলেন বলে তো মনে পড়ে না।
  • a x | ০১ এপ্রিল ২০১৪ ০২:৫২220885
  • ওমনাথ আগেরদিন ডিডির মন্তব্য পড়েছে? রাশান আর্কাইভের সাইট নিয়ে?
  • চিঁটেগুড়ে আটকানো অন্য এক মাছি | ০১ এপ্রিল ২০১৪ ০২:৪৩220884
  • নিজেদের""টা"" নিজেদেরকেই বইতে হবে। এটা হিনি যোগ্য না হলে ক্রুশই হবে হয়তো। তবে তা না হয়ে সেটা চিটেগুড়ের নাগড়ি হলে চিপকে থাকা মাছি সংক্রান্ত ছুৎমার্গ থাকা উচিত নয় বলে মনে হয়। নইলে 'গুড়ের বদলে বরং নিমের দাঁতনের কারবার করা ভালো' গোছের উপদেশ শুনতে হতে পারে।

    একটা চুড়ান্ত অগোছালো সাইট।

    বাঁদিকের "গুরুচন্ডালি" খুললে ১৩ টা লিংকের প্রথম ৯ টা (+১৩ তম টা) র অনুপস্থিত সম্পাদকীয়র পাঁচটা দিয়ে আমাদের কথা বলে আরেকটা টোটাল আরবিট পাতা। ওদিকে ১১ নম্বরের "সম্পাদকীয়র বদলে" টা অপাঠ্য হিজিবিজি হয়ে আছে।

    প্যাঁচালি তে প্রথম ১২ টার পরে কোনো ডেটা নেই।

    কাগুজে গুরু খুললে কটা কাগু, কি কি ইস্যু কবে কবে বেরিয়েছে সে সব কোনো তথ্য নেই, প্রচ্ছদ নেই, টোটাল চটির কোনো অ্যাকাউন্ট নেই শুধু প্রথম ৪ টে চটির প্রচ্ছদ ঝুলছে। তাও ৫ বছর আগের বইমেলার টেবিল নং সহ। সাবক্রিপশন, রিনিউয়াল, ও পেন্ডিং টু-বি-সেন্ড ইস্যুর কোনো ডিসিশন ও বোধয় নেই। একটি মৃত ক্যালকাটা ওয়েবের লিং অবশ্য আছে। প্রাপ্তিস্থানের লাস্ট আপডেট কবে হয়েছিল কে জানে (যেহেতু কোনো আপডেটের কোনো ডেট রাখার দায় নেই) তবে অন্তত কয়েক বছর বারাসত স্টেশনে যে পত্রিকাটি আসে না সেটা নিশ্চিত।

    ভাটিয়ালির আর্কাইভ নেই। অন্তত একবছরের আর্কাইভ হারিয়ে গেছে বলে জনশ্রুতি।

    পুজো ইস্পেশাল ৫ টা পড়ে আছে যার একটায় সামরান হুদার লেখা ছাড়া কিছু নাই।

    বাংলা লেখার সফটওয়্যার ও অন্যান্য বাগ ছেড়েই দিলাম।

    এই হল একটা ওয়েবসাইটের ওয়েব প্রেজেন্স যেটা নাকি প্রধান।

    যেকোনো রিউমার তো এখান থ্কেই জন্মানো উচিত, যে এমন নেগলেক্টেড ওয়েব প্রেজেন্সের সাইটের মূল উদ্দেশ্য তবে নির্ঘাত অফলাইন কিছু, যেখানে মূল মনোযোগ ও অভিনিবেশ কনসেন্ট্রেড হচ্ছে। তারপরে সাইট ওনারের নকু ব্যাকগ্রাউন্ড ও আল্ট্রা লেফট অ্যাক্টিভিস্টদের অ্যাসোসিয়েশন। NGO ও সোসাল অ্যাক্টিভিস্টদের ইস্যুগুলো সমর্থনমূলক হাইলাইট ও সাইটের প্রধান ইনভলভারদের অন্তত একজনের নিয়মিত বিবিধ সভাসমিতিতে অংশগ্রহণ। গুরু নিশ্চিতভাবেই শুধু ওয়েবজিন, ওয়েবসাইট বা পত্রিকা প্রতিষ্ঠান নয় আর, অন্তত থাকতে চাইছে না। এক্সপ্যান্ড করছে। যেখানে ওয়েব প্রেজেন্স ও বাংলা সাহিত্য পেইনফুলি খানিক ব্যাকফুটেই। নির্বাচিত নতুন সরকারকে খসড়া পাঠানোর সময় থেকেই এই এক্সপ্যান্ডিং এক্সিস্ট্যান্সের সোসালি অ্যাক্টিভিস্ট প্রেজেন্সের অফিশিয়াল ঘোষণা বলে ধরা যায় লজিকালি। ওদিকে নকু-তিনো আঁতাত একটি ঘোষিত অ্যালিগেশন বর্তমান সরকারের প্রতি।

    তো, গুরুর সোসালি অ্যাকটিভ প্রতিষ্ঠান হয়ে ওঠার প্ল্যান যে রয়েছেই, উল্টো বা পাল্টা হোক বা না হোক, সেব্যপারে সন্দেহ থাকার কথা নয়। এবার কোন পলিটিকাল ব্যনারের দিকে সে ঝুঁকবে সেটাই পড়ে রইল স্পেকুলেশনের জন্যে। পাই আপ হবে নাকি সাইট ওনার নকু ব্যাকগ্রাউন্ডের জন্য পুরস্কৃত হবেন, না বিভিন্ন সরকারবিরোধী বিদ্রুপ বিভিন্ন সময় এডিটেড সাইটের স্ট্যান্ড হিসেবে রিলিজ করার অপরাধে দন্ডিত হবেন এসব নিয়ে অনলাইন অফলাইন লোকে আলোচনা করবে ও রিউমার ছড়াবে এটা এক্সপেক্টেড হওয়া উচিত বলেই মনে হয়।

    (এইভাবে সম্ভাব্য রিউমারটি রিকনকস্ট্রাকশন করা গেল, অন্তত পার্টলি, ধরা যাক।)

    অন্যদিকে বিতর্কিত বক্তব্যের জনক যে ব্যাখ্যা রেখেছেন,
    I am curious to find out exactly where in this post it has been said that someone has actually taken any money or anything? The theme of the quoted song, as far as I can remember, is that the world is a kalabazar, people tend to fall in with rich and powerful irrespective of whether they are good or bad, and the rich and powerful are the winners. Yes, I believe that gc is losing it's anarchist side (looking at not just this article, but the trend). May be falling in with the rich and powerful which possibly a lot of others feel too.

    So, I'd really be grateful if you can tell me where I've said anything about taking money?
    তাতে দাঁড়ায় তিনি অন্তত অর্থমূল্যে বিক্রি হয়ে যাওয়া নয়, ক্ষমতা ও পয়সার প্রতি মোহিত ইনক্লিনেশন মীন করেছিলেন। বাকি বোঝাবুঝি অনভিপ্রেতই ধরতে হয়। এবার সেইটে আওয়াজ না অ্যালিগেশন কে বলবে?

    বাকি, লোকের বাড়ি বয়ে দিয়ে আসা অযথাজ্ঞান যে দিয়েছে সেই যদিও ভালো ক্লারিফাই করতে পারে, তবু একথা এমনিই বোধগম্য - অনলাইন সোসাল মিডিয়া পলিটিকাল ওরিয়েন্টেড বক্তব্য ও বিদ্রুপ প্রকাশের জন্যে যেভাবে সার্ভেইলেন্সের শিকার হওয়ার নজির সাম্প্রতিক অতীতে রাজ্য ও রাষ্ট্র রাজনীতিতে দেখিয়েছে, তাতেযে কোনো প্রকার অ্যাটিভিজমই ব্যক্তিগত সুরক্ষার পরিপন্থী। বিশেষত সামগ্রিক বক্তব্য ও রিঅ্যাকশন যদি একটি বা দুটি নির্দিষ্ট সাইটে কনসেন্ট্রেটেড থাকে।

    বিতর্কিত বক্তব্যকারী একথাও জানিয়েছেন,
    Anyways, I happened to agree with one of his thoughts that the current govt is vindictive and that might be an issue, though we have the same risk whether or not we are involved with GC.

    I didn't have to or don't need to go and tell someone's family members anything.

    বাকি, গুরু করতে গিয়ে টার্গেটেড খিস্তি খাওয়া নিয়ে আর কিছু বললাম না। যে কোনো ডেডিকেটেড বনের মোষ তাড়ানোর ক্ষেত্রেই আমাদের কালেক্টিভ কানসায়েন্সে এই সমস্ত খিস্তির ঐতিহাসিক অস্তিত্ব ডকুমেন্টেড।
  • a x | ০১ এপ্রিল ২০১৪ ০২:৩০220883
  • ঈশান কোনো এক মেইল বলিনি। পিনাকী লিখেছিল ঈপ্সিতাকে ভদ্রতার খাতিরে তুই যে মেইলটা এখানে পোস্ট করছিস না (ভার্বাটিম না, স্মৃতি থেকে লিখছি) - সেই মেইলেই এই টাকা খাওয়ার কথা আছে বুঝিনি। বোঝার কথাও না। কারণ তাহলে তো সেই মেইলের কথা অলরেডি বলা হয়েছে।

    এছাড়া দশবার হয়ত মোদ্দা কনটেন্ট কি বলা হয়েচে কিন্তু ঐ মেইল কে করেছে, তাতে কারা এই পয়সার অভিযোগ করেছে সেসব কিছুই যখন বলা হচ্ছেনা, তখন শুধুই ফেবুর স্ট্যাটাসের ভিত্তিতেই একজনের কাজটার বিচার করতে হবে। হ্যাঁ রিউমারের কথা আছে, এখানে কিছু পোস্ট হবার আগেই কনফার্মড/আনকনফার্মড এইসব আছে। কিন্তু এই লীপ অফ জাম্প কীভাবে লোকে নেবে যে এই রিউমার আর টাকা খাবার রিউমার এক?

    ধর কিছুদিন আগেই এখানে কেউ একজন লিখেছিল লিটল ম্যাগ মেলায় (আবার ভুল হতে পারে, অন্য কোনো মেলাও হতে পারে), অমুকে তমুকে স্টল পায়নি, গুরু কীভাবে পেল - এটাও একটা সন্দেহের তীর, যা থেকে আমার মনে হয়েছে বর্তমান সরকারের সাথে কোনো একটা বোঝাপড়ার ইঙ্গিত আছে এই পোস্টে। হয়ত ফেবুর স্ট্যাটাস একই রকম কিছু ইঙ্গিত করছে এরকমও তো লোকে ভাবতে পারে।

    আর পক্ষ নেবার ব্যপারে পিনাকীকে লিখেছি। তোমাকে না। তুমি পক্ষ নিতে বলনি।
  • kc | ০১ এপ্রিল ২০১৪ ০২:২৭220882
  • মামী ক্যালাবে তো।
  • bhagidaar | ০১ এপ্রিল ২০১৪ ০১:৩৮220881
  • দেব এতজ দেব।
  • ঈশান | ০১ এপ্রিল ২০১৪ ০১:৩২220880
  • আর আর আর কেশিকে শুভ জন্মদিন। অনেক প্রেম দিলাম। :-)
  • ঈশান | ০১ এপ্রিল ২০১৪ ০১:৩১220879
  • এবং অ্যাট দা এন্ড অফ দা ডে, এটা মনে থাকবে, এখানে পয়সা খাওয়া নিয়ে ইঙ্গিত করা হচ্ছে, লেখার পর, একজন ফেসবুকে স্টেটাস দিলেন, ইশ বড্ডো লেগেছে।

    তা, আমার বড্ডই লেগেছে। অনেস্টলি। সেটা আরো একবার বললাম। কাউকে কোনো পক্ষ নিতে বলছিনা, একেবারেই। টাইম স্ট্যাম্প ধরে চুলোচুলিরও ইচ্ছা নেই। আমি যা বুঝেছি, আমার বোঝা হিসেবেই থাক।

    (আর আমাকে প্লিজ বোঝাবেন না, ও তো লোকে বলেই থাকে, কান দিলে কি চলে। এগুলো আমি জানি।)
  • ঈশান | ০১ এপ্রিল ২০১৪ ০১:১৮220878
  • অক্ষদার পোস্ট পড়লাম। একটাই কথা। কি "মেল" সে নিয়ে আমার মনে হয়, গোটা দশ পোস্ট হয়ে গেছে ভাটে। অক্ষদার কি নজরে পড়েনি?

    এই টুকুই আপাতত। তক্কোবিতক্কো করে কিই বা হবে।
  • | ০১ এপ্রিল ২০১৪ ০১:০৭220877
  • অক্ষ, রটনা নিয়ে কি আর বলবো। কেউ বলতেই পারে, মিঠুকে কালকে জুতোর দোকানে বেঁধে রেখেছিলো, ও জুতো চুরি করতে গিয়ে ধরা পড়েছে( মনে হয়), কার দায় পড়েছে সত্যিমিথ্যে যাচাই করার?

    যারা আমার পরম মিত্র তারা বলবেন, আগেই তো জানতাম, ওর মধ্যে চোর হবার সমস্ত প্রবণতা বিদ্যমান ছিলো, কয়েকটি উদাহরণ ও চলে আসতে পারে। যেমতি, আমি কারুর টিফিনে আনা কুল থেকে দুটো জোর করে খেয়ে ফেলেছিলাম, কারুর বাড়ি গিয়ে তার নতুন পেনসিলবাক্সটা নেড়েচেড়ে দেখছিলাম, বা গন্ধরাবার খানা কবার হাতে ঘষে গন্ধ নিচ্ছিলাম।

    নিরপেক্ষ রা বলবেন, দেখো অত জানিনা বাপু, ওকে যতটা চিনি, মনে হয়না চোর, তবে তুমি যখন বলছো হতেও পারে।
    যা দিনকাল, কে যে চোর আর কে নয়..

    আর একদল যারা প্রথমদলের মিত্র, মানে একসাথে বাবা তারকনাথের শিষ্য বা গীতাপাঠের আসরে একত্রে যান। তারা বলবেন, নিশ্চয়ই চোর। ও যখন বলেছ অন্যকিছু হতেই পারে না।আমার হয়েও কেউ কেউ গলা ফাটাবে বইকি। নাঃ ও চোর হতেই পারে না।

    চোর এবং গৃহস্থ কে সজাগ রাখার মত 'মিত্র'ও সংখ্যায় কম হলেও থাকবে( ভরসার কথা)

    তবে ঐ 'মনে হয়' দিয়ে সত্যবাক্য রচনা করা আর আমি ভাবছি কাজেই এটা ঠিক- এই দিয়ে মনের সুখে সমস্তরকম গায়ের ঝাল মিটিয়ে নেবার অবকাশ তো থেকেই যায়ঃ)তাছাড়া মনে হয় আর শুনলাম দিয়ে কুৎসা হাওয়ায় ভাসালে নিজের কাছেও সৎ থাকা যায় আর কাল্পনিক সৃষ্টির দায়টায় ও নিতে হয়না। সুবিধেমত হাত ধুয়ে ফেলার যথেষ্ট সুযোগ থাকে।

    এদিকে সামাজিক স্বীকৃতিসহ জুতোচোর হয়ে ওঠার দিন হয়তো আমি দিনের শেষে গাবজ্বাল দিয়ে ঐ জুতোর দোকানের উলটো ফুটপাথ দিয়ে বাড়ি ফিরছিলাম।
    হুহু বাবা সব কে জানে! শেষ নাহি যে শেষ কথা এ বলবে;)
  • kc | ০১ এপ্রিল ২০১৪ ০১:০৬220876
  • সারাদিন সবাই অনেক ভাল ভাল উইশ করেছেন। সব্বাইকে এত্ত এত্ত থেঙ্কু।
  • Arpan | ০১ এপ্রিল ২০১৪ ০১:০৫220875
  • ডোড্ডেনাকুন্ডির টোটাল মল। হাঁস, মুর্গী, টার্কি, খরগোশ, পর্ক আর বিফ - এইসব মেলে।
  • সায়ন | ০১ এপ্রিল ২০১৪ ০১:০০220874
  • কোন দোকানে কুপ্রীত? ঠিকানা দিও তো।
  • Arpan | ০১ এপ্রিল ২০১৪ ০০:৫৯220873
  • সে, খরগোশের মাংসের সহজ কোন রেসিপি দিন। আজকে দেখলাম দোকানে বিক্রি হচ্ছে। পাঁঠার থেকেও কম দাম।
  • san | ০১ এপ্রিল ২০১৪ ০০:৫৩220872
  • সে তো বিকানিরের পাশে, কর্নি মাতা মন্দির। লক্ষ লক্ষ ইঁদুর।
  • সায়ন | ০১ এপ্রিল ২০১৪ ০০:৫১220871
  • এখনও ফাটেনি!

  • Atoz | ০১ এপ্রিল ২০১৪ ০০:৫০220870
  • ভাগী রাজা তো দেখি কোনো বই কোনো সিনেমার নামই দিলো না!!!! কী হলো রাজা? ঃ-)
  • Sibu | ০১ এপ্রিল ২০১৪ ০০:৪৯220869
  • এবং চিকেন অতি জঘন্য খেতে। কিউইডি।

    রেঃ অক্ষদা ১২ঃ৪৪।
  • Atoz | ০১ এপ্রিল ২০১৪ ০০:৪৭220866
  • স্যান, ঐ যে ইঁদুরদের মেলা এক মন্দিরে, তাদের বড়ো গামলায় করে খেতে দেয়, গামলার চারপাশ ঘিরে ইঁদুর ঝোলে, ওটা নিয়ে লেখো না!
  • সায়ন | ০১ এপ্রিল ২০১৪ ০০:৪৭220867
  • অক্ষদা... এই নাও
  • সে | ০১ এপ্রিল ২০১৪ ০০:৪৭220868
  • খরগোশের মান্গ্সো আমার ভীষন প্রিয়।
  • san | ০১ এপ্রিল ২০১৪ ০০:৪৬220865
  • আমরা রণথম্ভোর গেছিলাম।
  • Atoz | ০১ এপ্রিল ২০১৪ ০০:৪৫220864
  • ব্যাং তো চীনারা আর কোরিয়ানরা খায়, ব্যাঙের ঠ্যাংভাজা তো এখানের অনেকেই মনে হয় ওসব বাফেতে গিয়ে খেয়েছেন। ওটা প্রায় প্রচলিতই বলা যায়।
  • সে | ০১ এপ্রিল ২০১৪ ০০:৪৪220861
  • আশ্চর্য প্রদীপ আমার ভালো লেগেছে। একটা ভলো সিনেমা দেখলাম হিন্দি বই - আন্খো দেখি।
  • a x | ০১ এপ্রিল ২০১৪ ০০:৪৪220862
  • এগুলো সবগুলোই চিকেনের মতই খেতে। কুমীর একটু মাংসের মত। খরগোস একটু ড্রাই। ব্যাং একটু স্যাঁতলা। এই আর কি। কাঠবিড়ালিও চিকেনের মতই হবে মনে হয়।
  • সায়ন | ০১ এপ্রিল ২০১৪ ০০:৪৪220863
  • তাতিন ব্যাঙ খেত মনে আছে। ছবি দেখেছিলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত