এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ০১ এপ্রিল ২০১৪ ০০:০৮220829
  • কিন্তু খরগোস রান্না হয়ে গেলে আর তো বোঝা যাবে না ওটা কী! পাঁঠা না হরিণ না খরগোশ না শেয়াল না বাঁদর না গরু নাকি অন্য কিছু। ঃ-)
  • bratin | ০১ এপ্রিল ২০১৪ ০০:০৮220830
  • বোঝো।

    অভ্যু কে। ;))
  • h | ০১ এপ্রিল ২০১৪ ০০:০৭220827
  • না, আর আমি আর অরিজিত হব বিক্ষুব্ধ গুরুচন্ডালি। আমাদের টিভি তে সবচেয়ে বেশি দেখাবে। তোদের দেখাবে কাঁচকলা। তুই বল বিমান বসুর কটা ইনটারভিউ পড়েছিশ বা দেখেছিশ, রেজ্জাক মোল্লার চেয়ে শিয়োর কম।
  • bratin | ০১ এপ্রিল ২০১৪ ০০:০৬220825
  • ইয়ে মানে খাবার আগে না পরে? ঃ(
  • Atoz | ০১ এপ্রিল ২০১৪ ০০:০৬220826
  • ভাগী রাজা, পছন্দ যাই হোক, দিন না। দিনের শেষে সবই তো আলাদা!

    অভ্যু, সত্যি ওরোম সিনেমা আছে? ঃ-)
  • Abhyu | ০১ এপ্রিল ২০১৪ ০০:০৪220823
  • হ্যাঁ গুরুর বেঙ্গল শাখা সমাজতত্ত্ব নিয়ে আলোচনার জন্যে বডিদাকে স্পনসর করে গুরুর আটলান্টা শাখার কাছে পাঠাবে আর বডিদা (পাইলটের কোনো প্ররোচনা ছাড়াই) মেক্সিকোতে গিয়ে বসে থাকবে। তখন চন্দ্রিল তাই নিয়ে খিল্লি করে রবিবাসরীয় প্রবন্ধ লিখবে।
  • Atoz | ০১ এপ্রিল ২০১৪ ০০:০৪220824
  • হ্যাঁ গো সায়ন, অ্যাতো ম্যানজারি ইঞ্জিরি শিখলে কোথায়? ঃ-)
    ডঃ জাস্ট ইয়ার্কি। ঃ-))))
  • aka | ০১ এপ্রিল ২০১৪ ০০:০২220821
  • খরগোশ এত ভালো দেখতে যে খেতে গেলে মায়া হয়, বলগা হরিণ খাবার পরে এই হল মূল্যবান মতামত।
  • Atoz | ০১ এপ্রিল ২০১৪ ০০:০২220822
  • অভ্যু, দারুণ! ঐ হামাদা কে আমি আবার হার্মাদ পড়লাম তাড়াতাড়ির চোটে। ঃ-)
  • সায়ন | ০১ এপ্রিল ২০১৪ ০০:০১220818
  • সেক্ষেত্রে, এই বক্তব্যের সম্পূর্ণ দায় অরিজিতদার নিজের এবং হি মাস্ট স্ট্যান্ড ক্ল্যারিফায়েড।
    যা বলে ফেলেছে, ফর দ্য রাশ অফ দ্য মোমেন্ট, সেটা রিভার্ট করার আর কোনও উপায় না দেখে এখন জেদ করে এবং ভুল করে সেই বক্তব্যই আঁকড়ে পড়ে রয়েছে।

    আমাদের ইমোশনালি হার্ট করা খুব সোজা (একদিন খরগোশ নিয়ে কী একটা লিখেছিলাম বলে স্যান ও করেছিল (নোটবুকে লিখে রেখেছি))। জাস্ট কীপ ইয়োর কাম, অ্যান্ড ডোন্ট গেট ইয়োরসেলফ ইমোশনালি ড্রেইনড দিস ইজি।
  • aka | ০১ এপ্রিল ২০১৪ ০০:০১220819
  • অভ্যু গুরুজীর বইয়ের নাম দিয়েছে, রিউমার করব কিনা ভাবছি।
  • bhagidaar | ০১ এপ্রিল ২০১৪ ০০:০১220820
  • এই রে! আমি? আমার সঙ্গে তো লোকজনের পছন্দ মেলেনা!
  • Abhyu | ০১ এপ্রিল ২০১৪ ০০:০০220816
  • ভালো বইঃ Experiments: Planning, Analysis, and Optimization
    by C. F. Jeff Wu, Michael S. Hamada
    ভালো সিনেমাঃ Luv Shuv Tey Chicken Khurana
  • T | ০১ এপ্রিল ২০১৪ ০০:০০220817
  • হা হা হা হা...যা তা !
  • h | ৩১ মার্চ ২০১৪ ২৩:৫৯220815
  • আমারো সমর্থন পাছিলো কিন্তু করলাম না। কারণ অ্যাপ্লিকেশন করে সমর্থন চায় নি ;-) দ্বিতীয়তঃ বন্ধু কিনা, পোস্ট পয়সা-অভিযোগ পর্বে আর বলা যাছে না, তৃতীয়তঃ গুরুচন্ডালি কি করবে কেন করবে সম্পূর্ণ যাঁরা পয়সা ও শ্রম দেন, সিরিয়াস আত্মত্যাগ করে চালান, তাঁদের ব্যাপার। বাকি দের কি বা বলার থাকতে পারে। অরিজিত এর বক্তব্য আছে এই বিষয়ে এই দেখে আমি বিস্মিত। অরিজিত এর কাছে তো কেউ জানতে চায় নি, ভাই একটু বলে দেবেন, আমি তৃণমূল কিনা, নাকি অ্যানারকিস্ট কিনা। যত বড় প্রফেসনালাইজ্ড কাগজ/পত্রিকা/ওয়েবসাইট হলে লেখক বা প্রকাশকের রাজনইতিক অবস্থান নিয়ে ইমপারসোনাল বক্তব্য রাখা যেতে পারে, তত বড় প্রতিষ্ঠান এটা এখনো হয় নি। ওভার অল আমারো মনে হয়, যারা গুরুচন্ডালি র সিরিয়াস ভালো দেখতে চান, তাঁরা প্লিজ বিতর্কে ঘি দেওআর কাজ থেকে বিরত থাকুন। (এটা সিকি কে বলা। উত্তেজনা ছড়িয়ে লাভ নেই।) আমি সেই দিন সবচেয়ে খুশি হবো, যেদিন গুরুচন্ডালি পত্রিকা, ব্যক্তি সৈকত বা ব্যক্তি পাই এর থেকে অনেক বড় হবে, এবং যাক গাল দিয়ে অনেক সুখ পাওয়া যাবে, অথবা ধরুন আবাপ লিখবে কেরালা গুরুচন্ডালি আর বেঙ্গাল গুরুর মতাদর্শগত অবস্থানে অদ্য বড় ফারাক ধরা পড়িল বা প্রদেশ গুরুচন্ডালি বলিল হাই কম্যান্ড গুরুচন্ডালির আদেশ শিরোধার্য করে তাঁরা তৃণ গুরুচন্ডালির সংগে জোট করিবেন, বাংলার মানুষ বিভ্রান্ত, তাই তাঁরা গুরুচন্ডালির নাগপুর প্রশাখা কেই দায়িত্ত্ব দিতে চাহেনঃ-) যেমন সিপিএম বা আলিমুদ্দিন কে গাল দিয়ে যতটা সুখ পান, সত্যি করে বলুন, ক্লাসের এস এফ আই কে গাল দিয়ে ততটা সুখ পান কি ;-)
  • Atoz | ৩১ মার্চ ২০১৪ ২৩:৫৭220814
  • ভাগী রাজা, কাটিয়ে দিন। কয়েকটা ভালো ভালো বই আর সিনেমার নাম বলুন দেখি, টুকে রাখি। আগাম থ্যাংকু।
  • bhagidaar | ৩১ মার্চ ২০১৪ ২৩:৫৫220813
  • কাল রেতের বেলা ওয়ান্ডারছাগ্লির ছবি দেখে ঘুমোতে গেলাম। নেক্সট যখন দেখলাম দেখি ছত্রিশ পাতা ভাট হয়েছে! কখন পড়ব সব?
  • সিকি | ৩১ মার্চ ২০১৪ ২৩:৪৭220812
  • কে বলল সান্দা, করি নি? :-) ফোন করি নি, মেল করি নি। কিন্তু ফেসবুকের ঐ কমেন্টের নিচে লাগাতার গত দুদিন ধরে লড়ে গেছি আমি। একা আমি কারণ প্রাইভেসি সেটিংয়ের কারণে পাই বা সৈকত ওখানে কমেন্ট করতে পারে নি।

    অনেক হাস্যকর অভিযোগ পেয়েছি, কিন্তু সরাসরি উত্তর পাই নি প্রশ্নগুলোর - যে ঐ কমেন্টের মাধ্যমে কবি কী বোঝাতে চেয়েছেন। এবং কী রিউমর কোথা থেকে শুনে কবি কনফর্মড হচ্ছেন। প্রশ্ন যতবার রি-ইটারেট করেছি, জেনেছি উত্তর নকি অলরেডি দেওয়া হয়ে গেছে, আমি নাকি দেখতে পাই নি। আবার জিজ্ঞেস করেছি কোথায় এক্সপ্লেন করেছো টাইমস্ট্যম্প দাও, রেফরেন্স দাও, পড়ে নিই।

    পাই নি। কেবল সার্কাস্টিক কমেন্ট, আমি মূল বক্তব্য বুঝতে পারি নি, আমি যা ইচ্ছে তাই ভেবে নিতে পারি তাতে কারুর কিছু এসে যায় না।

    কোয়েশ্চেনস স্টিল রিমেইন আনঅ্যানসার্ড।

    বক্তব্যটা যে হেতু গুরুকে নিয়ে ছিল, তাই সৈকতের কিছু বক্তব্য ছিল। কিন্তু ঐ থ্রেডে কমেন্ট করতে না পেরে সৈকত গুরুতে ভাটের পাতায় লেখে, এবং সেখান থেকে কথায় কথা বাড়ে। ফেসবুকের বক্তব্য ফেসবুকে মেটনোর উপায় থাকলে এসব কথা এখানে উঠতই না, ফর শিওর।
  • bratin | ৩১ মার্চ ২০১৪ ২৩:৪৬220811
  • প্লিজ এবার থামা যাক।অনেক মন কষাকষি হল।
    অনেক বাদানুবাদ হল।

    প্লিজ।প্লিজ। সবাই কে অনুরোধ করছি।
  • সায়ন | ৩১ মার্চ ২০১৪ ২৩:৪৫220810
  • আসলে 'বাই ওয়ান গেট ওয়ান'এর যুগে একটার জায়গায় দু'টো প্রশ্ন করে ফেলেছি, কিছু মনে করিস নে।
  • Arpan | ৩১ মার্চ ২০১৪ ২৩:৪৩220809
  • অক্ষদার পোস্টটা ভালো লাগল।
  • সায়ন | ৩১ মার্চ ২০১৪ ২৩:৩৯220808
  • সিকি, একটা প্রশ্ন করি তোকে। তোকেই, কারণ অন্যত্র / অন্য কেউ আমার প্রশ্ন ইনফার করে আনপ্রিসিডেন্টেড মানে করতে পারে এবং আজ সারাদিন গুরুর পাতায় জিবারিশ দেখে দেখে ডিজগাস্টিং, অ্যাম শিওর, আমার একার লাগেনি।

    অরিজিতদা'র স্টেটমেন্ট নিয়ে এই যে এত রিয়্যাকশন/কাউন্টার স্টেটমেন্ট, অরিজিত'দা'কে ডিরেক্টলি মেইল বা ফোন করে এই ব্যাপারটা কি মিটিয়ে ফেলা যেত না, র‍্যাদার দ্যান সাচ এন্ডলেস লূপ? তুই কি এক্কেবারে নিশ্চিত যে অরিজিতদা' নিজের ফেসবুক ওয়ালে লেখা ওই স্টেটমেন্টটার অবভিয়াস মানে গুরুচন্ডালি টাকা নিয়ে স্পনসর্ড লেখা ছাপাচ্ছে? আমি কোনও স্পেসিফিক কিছুতে সাবস্ক্রাইব না করেই এগুলো লিখছি, আশা করি তুই সেটা বুঝবি। অক্ষদা'র 11:09 PM, সেইজ ইট অল, সামস ইট অল আপ। লাস্ট বাট ওয়ান প্যারাটা পড়তে পড়তে অনেক কিছু মনে পড়লো, অ্যান্ড ইউ নো হোয়াট আয়্যাম টকিং অ্যাবাউট।

    ইটস নট ওয়ার্থ ইট, দীজ রিটর্টস, সামহাউ আই ফীল।
  • সিকি | ৩১ মার্চ ২০১৪ ২৩:৩৭220807
  • অক্ষদার সঙ্গে অক্ষরে অক্ষরে না হলেও অনেকাংশেই একমত।

    নিজের মনেই কিছু কথা বলে যাই। গুরুর সঙ্গে আছি সেই শুরুর দিন থেকেই। আদিযুগে যখন আইপি অ্যাড্রেস ছাপানো হত না, তখনও অ্যাটাক হয়েছে। বাজেভাবে বিশ্বাসভঙ্গ হতেই পারত, হয় নি, কারণ নিজেদের সমস্ত দোষগুণ থাকার পরেও আমরা একে অপরকে বুঝতে শিখেছিলাম।

    কেউ কেউ আমাকে বা অন্য কাউকে ফোন করে অনেকবার বলেছে কীভাবে তার কার্যকলাপকে হেয় করা হচ্ছে, কীভাবে লোকে কাজের স্বীকৃতিটুকু না দিয়ে খালি দূর থেকে সমালোচনা করে যাচ্ছে। আমিও বলেছি কাউকে কাউকে। অভিমান হয়েছে, খারাপ লেগেছে, কিন্তু এন্ড অফ দা ডে, গুরুর জন্যেই আমরা পরস্পরকে ছুঁয়ে রয়েছি আজও। একে অপরকে বুঝিয়েছি, দ্যাখো, কথা তাকেই শুনতে হয়, যে কাজ করে। ভুলে সে-ই যায়, যাকে মনে রাখতে হয়। কট্টর তৃণমূলী আমাকে বলেছে তোমাদের সাইট তো টিপিকাল বামপন্থী, ওখানে আমি লিখব না, এখন কেউ বলছে এই সাইট তৃণমূলী, তাতে কারুর কারুর আপত্তি।

    খণ্ডদর্শন অনেক সময়েই সম্পূর্ণ রূপ দেখতে সাহায্য করে না। অনেকেই রেগে গিয়ে বলেন, গুরুর সম্পাদকীয় স্ট্যান্ড কী, গুরু কোন দিকে হেলে আছে? ... বাপু, গুরুর লেখাপত্তর, তার লেখার প্রকাশনার সঙ্গে যে পরিচিত আছে, সে-ই জানে, গুরুর অ্যাজ সাচ কোনও ডকুমেন্টড অফিশিয়াল স্ট্যান্ড নেই। গুরু জলের মত। এটাই গুরুর ইউএসপি। যে পাত্রে রেখে মাপবে, সেই পাত্রের আকার নেবে। আগে বুলবুলভাজা নামে একটা উইকলি সেকশন বেরোত, সেটা ছিল এডিটেড, এখন তা-ও বেরোয় না, কারণ গুরুতে ব্লগ চালু হয়ে গেছে। নিজের নামে ব্লগপাতা খুললে যে কেউ, যাখুশি লিখতে পারে। কোনও কাটাছেঁড়া হয় না, নিতান্ত আপত্তিকর না থাকলে। এই মুহূর্তে বোধ হয় গুরুর একমাত্র এডিটেড সেকশন হচ্ছে কাগুজে গুরু।

    এই টুকুই। গুরু খুবই আন-অর্গানাইজড। জিনিসপত্র চাইলে খুঁজে পাওয়া যায় না, আমাকে বা পাইকে বা দময়ন্তীকে ধরতে হয়, সে প্রপার ডকুমেন্টশন কবে হবে, কোনওদিন হবে কিনা, আমিও জানি না :) সময়ের বড় অভাব। লোকবলও কম। বছরের সাত আটটা দিন স্টলে বসার লোক পাওয়া যায় না, প্রেসে যাবার জন্য, প্রেসে তাগাদা দেবার জন্য ভরসা কাবলিদা, এই বয়েসেও। পৃথিবীর অন্যপ্রান্তে বসে পাই আর ইশান ফোন করে করে প্রেসকে তাগাদা দেয় আর কাবলিদা, সামরান, সুমেরু এরা চক্কর কেটে যায়, কেটেই যায়। আমি বা অন্য কেউ রাতের পর রাত জেগে লেখাপত্তর ফ্রেম করি (করতাম, এখন বিশেষ করি না), পরদিন সকালে ঘুম থেকে উঠতে পারি না, অফিসে বসে ঢুলি, তবুও সেদিন আবার রাত জাগি।

    কেন করি এসব? কী দায় আমাদের?

    অনেক রকম কথা শুনি এই ওভার ইনভল্ভমেন্টের জন্য। শুনি, খারাপ লাগে, তবু গুরু ছাড়তে পারি না। বউ বলে অ্যাডিকশন, আমি বলি আমার অক্সিজেন উইন্ডো।

    কিছু সম্পর্ক সম্বন্ধে মানুষ ওভার সেন্সিটিভ হয়ে যায়। তাইই হয় তো একটু ওভার রিয়্যাকশন করে ফেলেছি। ভালো লাগে নি। অনেক কিছুই শুনেছি অনেকদিন ধরে, সেদিন আর ধরে রাখতে পারি নি, সেল্ফ কন্ট্রোলের অভাব। ভালো লাগে নি আরও এই জন্য, যে বক্তব্য নিয়ে ভুল বোঝার যথেশ্ট চান্স, ইন ফ্যাক্ট ধরেই নিচ্ছি আমরা অনেকেই ভুল বুঝেচি, ভুল ইন্টারপ্রেট করেছি বক্তব্যটাকে, তবুও এখনও পর্যন্ত সঠিক ইন্টারপ্রিটেশনটা কেউ বলে দেয় নি। একটি বারের জন্যও শুনি নি যে না, ওটা এই বক্তব্য নয়, ঐ বক্তব্য ছিল।

    যাক গে। আর কী হবে বাইট খচ্চা করে। আমরা সবাই গ্রোন আপ। এই বয়েসে কি আর মনোভাব বদলানো যায়?
  • তাপস | ৩১ মার্চ ২০১৪ ২৩:২২220806
  • এমেম
    না আমি মহাদেব মুখার্জীর আশীর্বাদধন্য হইনি।

    আর গুরুতে আমার (প্রাক্তন বিপ্লবী) নম্বর খুঁজতে চাইলে সেটা ঠিক কত আমার মনে হয় ঈশেন বলতে পারে হয়ত। শুরুর দিকে একবার নাম লিকিয়ে গেসলুম।
  • রোবু | ৩১ মার্চ ২০১৪ ২৩:২১220805
  • এই ছিল রোবুর নেমকলিংঃ
    "সম্ভবতঃ প্রবল সমালোচনার একটিই মাত্র পোস্ট ছিল। সেটা করেছিলেন অরিজিতদা। তো, সেই হিসেবে, আমি, অরিজিতদা, হানুদা, কেসিদা, পিএমদা, এমনকী পিটিদা অবধি সিপিয়েমের প্রবলতর সমালোচনা করে থাকি। আমার তো মনে পড়ছে, এই দিন দুয়েক আগেই হী রা ভ টইতে রঞ্জনদা আর অর্পণদার প্রশ্নের উত্তরে আমি সিপিয়েমকে কী ভাবে তুলোধোনা করলাম, মাত্র দুটি পোস্টে। সেগুলো চোখ এড়িয়েছে নিশ্চয়ই?"

    name: sch mail: country:

    IP Address : 132.160.114.140 (*) Date:31 Mar 2014 -- 04:31 PM

    রোবু
    আমি মনে হয় সরাসরি ব্যক্তিবিশেষের নাম উল্লেখ করি নি - আর কেউ এখানে আসবে কি আসবে না সেই সংক্রান্ত তথ্য আমার কাছে দুর্ভাগ্যবশতঃ নেই/ছিল না - তোমার কথায় জানলাম। আমি যে খবরের লিঙ্ক এখানে দিয়েছি সেটা নিয়ে এখনো অব্দি কোনো টইতে আমার কোনো সমালোচনা চোখে পড়ে নি।কাজেই আমার বক্তব্যটা ইনভালিড মনে হয় না
    তুমি, PT দা, কেশিদা, PM-দা রঞ্জন-দা, হানু-দা,ব্ল্যাংকি - ব্যক্তিগত কোনো স্বার্থসিদ্ধির জন্যে প্রো- সিপিএম বলে আমার মনে হয় নি ( আমি তাদের কথাই বললাম যাদের সম্বন্ধে ময়ামত তোইরী করার মতো যথেষ্ট লেখা পড়েছি)
    আশা করি আমি শুধুমাত্র বাম বিরোধী বা প্রো-তিনো এরকম ধারণা হচ্ছে না।

    name: sch mail: country:

    IP Address : 126.203.202.129 (*) Date:31 Mar 2014 -- 07:20 PM

    পাই দিদি প্রকৃত বামপন্থী কাকে বলে আমি জানি না - আপনি বলে দিন তার সংজ্ঞা - তারপর আমরা মিলিয়ে দেখবো তিনি অর্থনৈতিক প্রাচুর্যের মধ্যে থাকলে কোনো সমস্যা আছে কি না।

    Tim - রোবু কিছু নাম করেছিল - আমি তার উত্তর দিয়েছি মাত্র - এবং বলছি এদেরকে ধান্দাবাজ বামপন্থী বলে আমার মনে হয় নি - কিন্তু এরা প্রকৃত না অপ্রকৃত না অতিপ্রাকৃত বাম্পন্থী সে বিষয়ে কিছু বলি নি - মুখে কথা না বসালেই খুশী হব
    *********************************************************************
  • h | ৩১ মার্চ ২০১৪ ২৩:১৮220804
  • ওটা পেছনে রেখে হলে আরো ভালো হত ঃ-)
  • সিকি | ৩১ মার্চ ২০১৪ ২৩:১৭220803
  • মাওবাদী-টা জাস্ট ফ্লাইং কমেন্ট, খিল্লিপ্রসূত :) কাল এমেমের এক্সপ্ল্যানেশন দেখে ইমপ্রম্পচু লিখে ফেললাম। ওটা রিউমরের পার্ট ছিল না।

    আসলে রিউমরের পরিধিটা শুধু মায়াপাতায় সীমাবদ্ধ থাকলে এত চাপ ছিল না, ওটা তার বাইরে ব্যক্তিগত স্পেসেও ছড়িয়েছে।

    যাক, খারাপ লেগেছে অনেকেরই, খারাপ লাগাটাই স্বাভাবিক। উত্তর এখনও না পাওয়া প্রশ্ন সামনে রেখেই প্রসঙ্গান্তরে যাই।
  • I | ৩১ মার্চ ২০১৪ ২৩:১৬220802
  • অক্ষদার শেষ প্যারাতে বড় ক।
  • a x | ৩১ মার্চ ২০১৪ ২৩:০৯220801
  • পিনাকীকে একটা উত্তর লিখেছিলাম, তারপর ঐ বহুবারের মত কীইইই হবে! ভেবে উড়িয়ে দিয়েছিলাম। এবার মিঠুর পোস্টের পরে লিখেই দি ভাবলাম।

    ফেবুর স্ট্যাটাস থেকে টাকা খাওয়ার অভিযোগ আমার কাছে মনে হয়নি। আমার সাথে সেই স্ট্যাটাসের মালিকের ব্যক্তিগত বা রাজনৈতিক হৃদ্যতা বাকিদের থেকে কোনো বিশেষ লেভেলে থাকার ফলে যে এমন মনে হচ্ছেনা, আশা করি সেটা বিশ্বাস করা যায়। পিনাকীর পোস্ট থেকে একটা পরোক্ষ চাপ দেওয়ার আভাস পাই। কোনো একটা পক্ষ নেবার। কিন্তু অন্য পক্ষ, প্রতিপক্ষ, কর্তৃপক্ষ, কোনো পক্ষই মেইলে বা অফলাইনে বা ফোনে এমন কিছু জানায়নি যাতে এই পক্ষ নেওয়া যায়। পিনাকী হয়ত privy to some information যা বাকিরা নয়, যার ফলে এই পক্ষ নেওয়া তার পক্ষে সহজ হয়েছে। সব ইনফর্মেশন জানলেই পক্ষ নেওয়া যায় বা নেওয়াই কাম্য এটাও বলছিলনা। দিনের শেষে সেটা যার যার ব্যপার। কিন্তু আদ্ধেক জেনে কেন লোকে একজনকে আনইকুইভোকালি কনডেম করছেনা, এই আরোপটা আমার কাছে ঠিক পছন্দের না, পরিপক্কতার পরিচয় তো নয়ই।

    এবার যে অভিযোগ এসেছে, সেটা আমার কাছে ঐ টিপিকাল সিপিএম সুলভ যেসব কথা উঠতে বসতে শুনেছি এককালে ও এখনও, সেরকমই লেগেছে, অর্থহীন, গায়ের ঝাল মেটানো টাইপ। কাজেই শুধুমাত্র অভিযোগের মানদণ্ডে এটা আলাদা কিছু মাত্রা রাখেনি, ফালতু আগেও লাগত, এখনও লেগেছে।

    যাদের বিশেষ করে খারাপ লাগছে, তাদের হয়ত এইজন্যই খারাপ লাগছে যে কোনো আরো একটি রিউমারের কথা তারা জানেন বলে এবং দুই-এ দুই-এ চার করেছেন বলে। এই রিউমার, মানে ঐ ডিরেক্ট টাকা খাওয়ার রিউমার কি উক্ত স্ট্যাটাস মালিকের থেকেই উদ্ভূত? সেটা যদি না হয়, এবং কে বা কারা এই রিউমারটি ছড়িয়েছে, সেই তাদেরকে তাহলে কিছু বলা হচ্ছেনা কেন, এ নিয়ে আমি এখনও একেবারেই নিশ্চিত নই।

    অনেকেই এখানে কিছু হলে তার রিয়াকশন স্বরূপ ফেবুর স্ট্যাটাস মেসেজে লেখেন আগেও দেখেছি। আমার এটা ভালো লাগেনা, মনে হয় ঐ গায়ের ঝাল ঝাড়া টাইপের, কিন্তু সেমি প্রাইভেট স্পেসে কে কী লিখবে সেটাও আমি বলে দিতে পারিনা। আমার পেজে এসে লিখলে নিশ্চয়ই বলতে পারি। কিন্তু শুধু তো ফেবু স্ট্যাটাস না, এখানের কথা থেকে আঁচ পাই, লোকে হামেশা, ফোনে/মেইলে/স্কাইপে/মুখোমুখি বিভিন্ন রকমের "ত্যানা প্যাঁচানো" করেই থাকেন। সেগুলো কী তাহলে আলাদা?

    পিনাকী আরো একটা কথা লিখেছে যে ভদ্রতার খাতিরে কোনো এক মেইলের কথা বলা হচ্ছেনা, যদিও পিনাকী সেটার কথা জানে। মানে ভদ্রতার ব্যবহারিক প্রয়োগ অফলাইন ও অনলাইনে আলাদা। এখানে আরো কিছু কথা বলা হয়েছে যার মাথামুণ্ডু বুঝিনি তখন, এবং ঐ স্ট্যাটাসের কোথাও সেসব ছিলনা, যেমন পাই-এর বাড়িতে কে বা কারা কী বলেছে, শমীকের ঐ মাওবাদীদের রিউমার (এটা টাং ইন চিক কমেন্ট কিনা জানিনা)।

    বেসিকালি বলতে চাই, খারাপ লাগে বইকি এইধরণের জিনিস দেখতে ও শুনতে। এখানের কেউ জানেনা, আমি ও আমাদের কি কি শুনতে হয়েছে ও হয়, এবং কিচ্ছু না জেনে, কত কিছুর বিনিময়ে কি শুনতে হয় (গুরুর সুবাদে না, আশা করি বোঝা যাচ্ছে)। কিছু জিনিসের জন্য কত বড় মূল্য চোকাতে হয়েছে তা প্রায় কেউ, কেউ জানেনা। এগুলো জানি বলেই আরো খারাপ লাগে। কিন্তু অন্যদেরও লিমিটেশন থাকবে, বিশেষ করে যদি তাদের কাছে আদ্ধেক রেখে ঢেকে তথ্য আসে।

    যদি একটা স্পষ্ট আইডিয়া থাকে গুরু কী ও কী হতে চায় তাহলে এগুলো কে ঝেড়ে ফেলা উচিৎ, নইলে এইনিয়ে মন খারাপ আগ্রাসী রূপ নেয়, সমস্ত প্ল্যাটফর্মই নানাভাবে হাইজ্যাক হয়। যারা চালাতে চান তারা নিজেদের মত করে চালাতে চাইলে অনেক কিছুই চোখ বুঁজে এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বার করে দিতে হবে। আর না, পক্ষ নিতে বলা যাবেনা লোককে। নিজেদেরটা নিজেদেরকেই বইতে হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত