এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ৩১ মার্চ ২০১৪ ১৮:৪৮220680
  • বোধির (বডিদা নয়) আইটি গাইজ, তাদের সোসন ও দামি ফোনের প্রয়োজনীয়তা এই সংক্রান্ত কিউট পোস্টখানি পড়ে মন প্রসন্ন হয়ে গেল। ঃ)
  • সে | ৩১ মার্চ ২০১৪ ১৮:৪৫220679
  • সমাজতান্ত্রিক সিস্টেমে কিন্তু পার্সোনাল প্রপার্টি, ইন্‌হেরিটেন্স্‌, এসব নেই (অন্ততঃ ছিলো না) - বিপ্লব হয়ে গেলে কিন্তু যাদের যাদের যা যা সম্পত্তি আছে সমস্ত সরকার নিয়ে নেয়। পার্সোনাল প্রপার্টি থাকলে তা নিমেষে বেহাত হয়ে যায়। রাশিয়ান জমিদার অ্যারিস্ট্রোক্র্যাট ৎসার - সকলেরি এই পরিণতি হয়েছিলো। তাই বিপ্লব শুরু করবার আগে ব্যক্তিগত সম্পত্তি বিদেশে পাচার করে দিন।
  • ~L~ | ৩১ মার্চ ২০১৪ ১৮:৩৫220678
  • আপনারা কি ঠারে ঠোরে কোরিয়ান কমোডের দিকে যাচ্ছেন? ধিক!
  • sch | ৩১ মার্চ ২০১৪ ১৮:৩৪220677
  • পাই দিদি অর্থ উপার্জন করার মধ্যে তো কোনো সমস্যা নেই। কারো সৎ পথে লাখ লাখ টাকা উপার্জন করার ক্ষমতা থাকলে করুক না। সমস্যা কি। আর তাকে সেই টাকা নিয়ে দানছত্র খুলততে হবে তা-ও বলিনি - এরকম কেউ যদি প্রতি দু'মাসে মোবাইলের মডেল পালটায়, প্রতি ছ'মাসে সপরিবারে এক্সপেনসিভ টুর করে আনন্দ পায়, প্রতি দু'বছরে গাড়ির মডেল পালটায় তাতেও সমস্যা নেই
    (জানি এখুনি রোবু বলবে আপনি ক্রাইটেরিয়া বদলাচ্ছেন)। সমস্যা হল সে যদি এরপর বলে আমি আদ্যন্ত বামপন্থী -

    আসলে আমি ওই মার্ক্স লেনিন এইসব কিছু পড়ে টড়ে উঠতে পারি নি - - একদম মূর্খ। ছোটো খাটো পাতলা বইপত্তর পড়ে যা বুঝেছি তা হল লেফট মনোভাবাপন্ন পলিটিক্সের প্রথম কথাই হলো সাম্য। এখন ওইরকম প্রিভিলেজড ক্লাসের মানুষ সাম্যের বাণী দিচ্ছেন - এইটা একটু বিশ্বাস করতে কষ্ট হয় আর কি। ওই ছোটো থেকে বিপ্লবী বলতে যা জেনেছি বুঝেছি - তাতে মনে হয়েছে যে বদল আনতে চাইবে সে নিজে যদি ওপরে উঠতে ব্যস্ত হয়ে পড়ে তাহলে সমস্যা - আসলে চে গুয়েভরা টাই কোট হাঁকিয়ে মোবাইল কানে দিয়ে বিপ্লব করছেন - নিদেন এইসব সো-কলড ভুলভাল মাওবাদীদেরও তো এরকম দেখিনি - এরকম উচ্চস্তরের বিপ্লবী যাদের দেখেছি (মানে ওই কাগজ টাগজে) পড়ে আর কি - তারা সব শেষ মেষ ধান্দাবাজ বেরোয়।

    আমার এক পরিচিত মানুষ ছিলেন - প্রথম জীবনে ওই বিপ্লব বিপ্লব করে লাফালাফি করে তারপর ভালো মানুষটি হয়ে অধ্যাপনা করতেন ( যাকে আপনারা এক্স নকসাল বলেন আর কি) - তা তিনি বলতেন - দেখ ওপরে ঊঠতে গেলে খুব স্বার্থপর হতে হয় - কথাটা আমার বেশ ঠিক ঠাক লাগতো। না না স্বার্থপর হওয়া কোনো খারাপ কাজ না - কিন্তু মুস্কিল হল একজন স্বার্থপর মানুষ অন্যদের কষ্টের কথা ভেবে বিপলব করছেন - একটু ইউটোপিক লাগে আর কি।

    আর পাই দিদি আমি খিল্লায়িত হচ্ছি না - আমি মোটামুটি কি দিকে তক্ক গড়াবে সেটা আন্দাজ করেই প্রথম লেখাটা লিখেছিলাম - সবটাই তো আমার পারসেপশান - আমি মনে করছি কি তাই লেখা - হতেই পারে আমার চিন্তা ভাবনা ভুল - আমি গান্ডু - অন্য কেউ বান্ডু না। ;)
  • bratin | ৩১ মার্চ ২০১৪ ১৮:৩০220676
  • কিন্তু কমোড তো মধ্য পন্থী ঃ))
  • hu | ৩১ মার্চ ২০১৪ ১৮:২৮220674
  • হাগু নিয়ে টিম মনের কথাটা লিখেছে।
  • cm | ৩১ মার্চ ২০১৪ ১৮:২৮220675
  • বামপন্থী কমোডের এখনো উদ্বোধন হয় নাই!
    শ্রীপতি বাবুকি তবে বামপন্থীনন? তিনি তবে কি?
  • Tim | ৩১ মার্চ ২০১৪ ১৮:২৬220673
  • এককই ঠিক। হাগু বাদ দিয়ে এই আলোচনা অসম্ভব। যেমন ধরুন ইচ্ছে মত (টাইম, স্পেস) হাগু করতে পারাই বিলাসিতা, আমি মনে করি। সেটা একমাত্র ক্যাপিটালিস্ট দেশেই সম্ভব।
  • b | ৩১ মার্চ ২০১৪ ১৮:১৯220672
  • মিনিমালিস্ট, অবিলাসবহুল জীবনযাত্রা কিন্তু আর এস এস এর ওনারাও পালন করেন বোধ হয়। (ঠিক জানি না, ডিঃ)।

    কিন্তু কোনটা বিলাসবহুল? লাইনটা কোথায়?
  • π | ৩১ মার্চ ২০১৪ ১৮:১৩220671
  • তবে sch কে এই নিয়ে এখন শুধু খিল্লি করে কী হবে, বামপন্থী মতাদর্শে বিশ্বাসের সাথে একটা মিনিমালিস্টিক, অ-বিলাসবহুল জীবনধারাকে অ্যাসোসিয়েট করাটা তো একটা বহুদিনেরই ও বহুজনেরই ধারণা। সে নিয়ে তর্ক হতেই পারে,
  • π | ৩১ মার্চ ২০১৪ ১৮:০৭220670
  • তবে আমার অন্য আরেকটা প্রশ্নও আছে। মূলতঃ sch কে বং অন্যান্যদেরও। কেউ যদি মাসে লাখ লাখ রোজগার করেন তো সেক্ষেত্রে তিনি লেন্স কি বেড়ানো কি হোটেলে খাওয়ার পিছনে না খরচ করে টাকাটা পাতি জমালে কোন প্রশ্ন থাকতো না ? নাকি, এই টাকাটা বিলিয়ে দেবার কথা বলছেন ? প্রশ্নটা কি কারুর কারুর মাইনেই এই অ্যাস্ট্রনমিক্যাল হওয়া আর কারুর কারুর অতি কম, সেটা নিয়ে হওয়া উচিত নয় ? এনিওয়ে সোভিয়েত দেশে এই ধরণের খরচসাপেক্ষ শখ মেটানো সংক্রান্ত জীবনধারা কেমন ছিল হানতে আগ্রহী।
  • π | ৩১ মার্চ ২০১৪ ১৮:০০220669
  • 'যদি নয়া বিপ্লব প্রকৃতিগত ভাবে এমন হয় যার পরিকল্পনা করার সঙ্গে এই জীবনযাত্রার খুব এনটাগনিস্টিক রিলেশন নেই?' .. এই নয়া বিপ্লব নিয়ে আরেকটু বিস্তারিত জানা যাবে ?
  • Ekak | ৩১ মার্চ ২০১৪ ১৭:৫৬220668
  • আহা, আমি সত্যি ইয়ার্কি করছিনা :) ধরুন হাগু পায়। হাগু করি তো ? এবার কি খেয়ে হাগ্ছি তার ওপর ডিপেন্ড করে হাগুর রকমফের হয়। কিন্তু ওই বেগ, ওই পাওয়াটা সত্যি। আপনি খাতা পায়খানা তেই করুন বা উড়ন্ত এয়ারবাসে। বেগ চাপলে ইচ্ছে আসবেই। আর হাগুর মতই যতক্ষণ না বেগ চাপছে, বসে বসে কোঁত পেরে কিছু হবেনা। কেও কেও জোলাপে বিশ্বাসী। তবে তাতে পরবর্তীকালে ক্ষতি হয়। ইতিহাস সাক্ষী।
  • bratin | ৩১ মার্চ ২০১৪ ১৭:৫৩220667
  • "না আমি ডান দিকে তে রই না আমি বাম দিকে তে রই"

    আমি নয় কবি বলেছেন। ঃ)))
  • sch | ৩১ মার্চ ২০১৪ ১৭:৫১220665
  • মাথার অনেক ওপর দিয়ে গেল - নিজে ওইখানে উঠে বিপ্লব করার ইচ্ছে ভেতরে থাকবে? কি জানি থাকবে হয়তো - আমি তো উঠি নি - তাই আমি জানি না
  • ~L~ | ৩১ মার্চ ২০১৪ ১৭:৫১220666
  • "নেম কলিং" ব্যাপারটা আবার ঠিকঠাক না বুঝে ব্যবহার করলে কেউ কেউ সস্নেহে হালকা আওয়াজ দিয়ে যান মাঝে মাঝে, ভাটের ইতিহাস সাক্ষী।
  • তাপস | ৩১ মার্চ ২০১৪ ১৭:৫০220664
  • একক আর আমি কিন্ত নিজেদের মধ্যে মেইল করে লিখিনি। মাইরি বলছি।
  • তাপস | ৩১ মার্চ ২০১৪ ১৭:৪৯220663
  • আমি সব সময়েই বিপ্লব প্রথমত নিজের জন্য করতে চেয়েছি। এখনো শামিল হলে সেই জন্যেই চাইব বোধহয়। মেজর কোনো কিছু না-পাল্টালে।
  • Ekak | ৩১ মার্চ ২০১৪ ১৭:৪৮220662
  • বিপ্লব ও হাগু। দুই ই অপরের জন্যে করা যায়না, যে করে নিজের জন্যই করে।
  • sch | ৩১ মার্চ ২০১৪ ১৭:৪৭220661
  • তাপস বাবু - বিপ্লবের পথ না জানতে পারেন - কিন্তু কাদের জন্য করছেন সেটা তো অন্ততঃ জানবেন - অত উঁচুতে উঠে গেলে নিচের লোকের খোঁজ পাবেন না
  • রোবু | ৩১ মার্চ ২০১৪ ১৭:৪৬220660
  • হ্যাঁ ম্যামিদি, ওই প্লটে আমি অক্ষদার চেয়েও বাঁয়ে ছিলাম। সিভিতে লিখব :-)
  • রোবু | ৩১ মার্চ ২০১৪ ১৭:৪৫220659
  • আমি তো সিলেক্টিভ। সব ব্যাপারেই। আগেই বলেছি।
  • bratin | ৩১ মার্চ ২০১৪ ১৭:৪৪220658
  • ওফ এরা জ্বালিয়ে দিলে।

    'হটা সাওন কী ঘটা"। ঃ)))
  • এমেম | ৩১ মার্চ ২০১৪ ১৭:৪৩220657
  • দক্ষিণপন্থী + এন্টি-অথরিটারিয়ান টেস্টে গুরু কেন ফেসবুকেও সকলে বাম ও উদারমনস্ক রেজাল্ট পেয়েছিল। আমি একটু সেন্ট্রিস্ট।
  • sch | ৩১ মার্চ ২০১৪ ১৭:৪২220656
  • ব্যাপারটা কিন্তু আবার সেই সিলেক্তিত টেক্সট পিকিং হয়ে যাচ্ছে ... যে যা খুশি করতে পারে - আমি শুধু বলেছি ওইগুলো করে কেউ যখন নিজেকে বামপন্থী বলে দাবী করেন এবং বিপ্লব/ আনার্কি এ সব শব্দ উল্লেখ করেন - তখন আমি তাকে হিপোক্রিত মনে করি - আমার সংবিধানে এই হিপোক্রিটদের নাম "বান্ডূ" - খুব সিম্পল
  • তাপস | ৩১ মার্চ ২০১৪ ১৭:৪১220654
  • নয়া বিপ্লব *
  • তাপস | ৩১ মার্চ ২০১৪ ১৭:৪১220655
  • সাউথ সিটি ইত্যাদিতে বসে স্কচ প্রভৃতি খেতে খেতে যদি অন্যতর বিপ্লবের পরিকল্পনা হয়? মানে এটা জানা যায় না যখন যে বিপ্লব চৈতন্য এলাইক না ফরাসি বিপ্লব প্রতিম ? কিম্বা অন্যতর কোনো উপায়ে? যদি নয় বিপ্লব প্রকৃতিগত ভাবে এমন হয় যার পরিকল্পনা করার সঙ্গে এই জীবনযাত্রার খুব এনটাগনিস্টিক রিলেশন নেই?
  • রোবু | ৩১ মার্চ ২০১৪ ১৭:৪০220653
  • তবে মূল্যবৃদ্ধি আর টাকার দাম পড়ে যাবার ফলে লেন্স এর দাম যে কয়েক মাস এর মধ্যেই ৩০-৪০ হাজার থেকে লাখ হয়েছে, এইটা একটা ভালো ব্যাপার।
  • Du | ৩১ মার্চ ২০১৪ ১৭:৩৯220651
  • তাছাড়া স্কুলটা নেহাৎই ভদ্র ভালো চিরকেলে স্কুল, অক্ষদাও যেখেনে পড়েছে। মোটেই পয়সা খরচ ক্যাটেগরির স্কুল নয়।
  • রোবু | ৩১ মার্চ ২০১৪ ১৭:৩৯220652
  • যারা পড়েন, তাদের মধ্যে কারা এই নিম্নলিখিত শর্ত পূরণ করেন?
    "তুমি, PT দা, কেশিদা, PM-দা রঞ্জন-দা, হানু-দা,ব্ল্যাংকি - ব্যক্তিগত কোনো স্বার্থসিদ্ধির জন্যে প্রো- সিপিএম বলে আমার মনে হয় নি ( আমি তাদের কথাই বললাম যাদের সম্বন্ধে ময়ামত তোইরী করার মতো যথেষ্ট লেখা পড়েছি)"?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত