এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ৩১ মার্চ ২০১৪ ১৭:৩৮220650
  • আমি এগুলোর কোনটাই করিনে। এবং বামপন্থী ও নই। আমি তাইলে কী :/
  • sch | ৩১ মার্চ ২০১৪ ১৭:৩৬220649
  • রোবু আমি তো বলেই দিলাম আমি নেম কলিংয়ের খেলায় নামবো না .........
  • রোবু | ৩১ মার্চ ২০১৪ ১৭:৩৪220648
  • "লাখ টাকার টেলেফটো লেন্স কেনে, ছেলেমেয়েকে পয়সা খরচ করে ভালো স্কুলে পড়ায়, ইংরেজী সিনেমা ছাড়া দেখে না, লেটেস্ট গ্যাজেট কিনতে আগ্রহী" - এখাঙ্কার আলোচনার থেকেই আপনার বিভিন্ন ধ্যান ধারণা তৈরী। তো কারা কারা এই সেটে পড়েন? অ্যান্ড লাগাবেন না অর, সেটা আপনার হাতে।
  • bratin | ৩১ মার্চ ২০১৪ ১৭:৩২220644
  • তবে এখানে গাইবার হেব্বি সুবিধে কেউ চাইলেও পালাতে পারবে না। ঃ))
  • রোবু | ৩১ মার্চ ২০১৪ ১৭:৩২220645
  • ন্নাহ, ৩০-৪০ হাজার। খুবই নিচু ধারণা বাম্পন্থীদের সম্পর্কে।
  • sosen | ৩১ মার্চ ২০১৪ ১৭:৩২220646
  • এই জন্যই তো কুয়োর ব্যাং বলেছে
  • sch | ৩১ মার্চ ২০১৪ ১৭:৩২220647
  • রোবু ব্যাপারটা কি রকম হচ্ছে জানো তো
    ধরো আমি যদি বলি কেউ সাউথ সিটির ওয়েল ফার্নিশড ফ্ল্যাটের দশ তলায় প্লাজমা টিভির সামনে এয়ারকন্ডিশান ঘরে বসে স্কচ খেতে খেতে কেউ যদি বলে আমি বিপ্লবের প্রস্তুতি নিচ্ছি তাহলে আমি প্রচন্ড হাসবো

    এখন তুমি বলবে কেন এটা কি সাউথ সিটির জায়গায় অভিষিক্তা হলে বদলাবে? স্কচের জায়গায় ওয়াইন হলে -- বা প্লাজমার জায়গায় এমনি ফ্ল্যাট স্ক্রিন হলে ............কি বলতে চাইছি বোঝা না গেলে চুপ করলাম - আমার অক্ষমতা
  • রোবু | ৩১ মার্চ ২০১৪ ১৭:৩১220643
  • আমি আসলে গুরুর কোনো দক্ষিণপন্থী মানুষের ব্যক্তিগত জীবনযাপন নিয়ে বেশী কিছু জানি না, যে এক দুই তিন করে এমন পয়েন্ট লিখে দেব, যাতে ওই ব্যক্তি খাপে খাপ এঁটে যাবেন আর শর্ত পূরণ হয়ে যাবে :-(
  • এনেম | ৩১ মার্চ ২০১৪ ১৭:৩০220641
  • ৩০ লাখ বলেছে না? রোবু।
  • sosen | ৩১ মার্চ ২০১৪ ১৭:৩০220642
  • তোরা তো কেউ গাইবি না, তোরা সিউডো-বাম। হানুদার লেন্স-ও নাই, বেড়াতেও যাননা, কাউকে তো গাইতে হবে!
  • রোবু | ৩১ মার্চ ২০১৪ ১৭:২৭220638
  • তাও যদি ৩০-৪০০০০ টাকায় চাট্টি ভালো লেন্স পাওয়া যেত :-(
  • এমেম | ৩১ মার্চ ২০১৪ ১৭:২৭220639
  • কী কী শর্ত পূরণ হলে দক্ষিণপন্থী হওয়া অ্যালাউড, এটা নিয়ে বামপন্থীদের কি মত।
  • sch | ৩১ মার্চ ২০১৪ ১৭:২৭220640
  • হানুদা পুরো ভুলভাল ইন্তারপ্রিটেশান করেছেন - যাক গে।
  • রোবু | ৩১ মার্চ ২০১৪ ১৭:২৫220637
  • আমার মনে হয় বাইক এর ব্যাপারটা নিয়েও হানুদা আহত।
    আর সবাই দ্যাখো, সোসেনদি হানুদার হয়ে কেমনি সাফাই গাইছে!
  • bratin | ৩১ মার্চ ২০১৪ ১৭:২৪220636
  • তোমরা গোল করো না। আমার কিন্তু বেজায় গান পাচ্ছে।
  • h | ৩১ মার্চ ২০১৪ ১৭:২১220634
  • তাইলে তো বলতে হয়, বামপন্থী রা অসৎ আলোচক আর তিণোমূল রা সৎ কিছু একটা। কিন্তু এতে কি আপনার চাকরি বাঁচবে ? ;-)
  • aka | ৩১ মার্চ ২০১৪ ১৭:২১220635
  • হুগলী থেকে দুন গিয়ে সেখান থেকে ব্যায়াম করবে। এটার লিং চারানায় দিয়ে পরতায় পোষাবে না।
  • bratin | ৩১ মার্চ ২০১৪ ১৭:২০220633
  • বোঝো!! ঃ))
  • sosen | ৩১ মার্চ ২০১৪ ১৭:১৯220630
  • ওই রোগা -মোটা বামপন্থীর ব্যাপারটা, আর খালি বেড়াতে যেতে চায়, এই অভিযোগ প্রাণে ধরে মেনে নিতে পারেন্না হানুদা। সব কিছুর লিমিট আছে তো!
  • bratin | ৩১ মার্চ ২০১৪ ১৭:১৯220631
  • / দিন
  • h | ৩১ মার্চ ২০১৪ ১৭:১৯220632
  • কোন পেশী কি কথা বলেছে, এটার ডিটেল টা আর জিগ্যেস করলাম না।
  • sch | ৩১ মার্চ ২০১৪ ১৭:১৮220628
  • হানুদা আমার নিজের অভিজ্ঞতা থাকলেও এর থেকে ডিটেলসে লেখা সম্ভব হতো না - আপনি বুঝে নিন
  • bratin | ৩১ মার্চ ২০১৪ ১৭:১৮220629
  • ইয়ার্কি দিও না বেশ কিছু দুন থেকেই আমি সকালে ব্যয়াম। করবো করবো করছি।
    তাতেই আমার পেশী গুলো কথা বলছে।
    ঃ))
  • রোবু | ৩১ মার্চ ২০১৪ ১৭:১৭220627
  • হানুদা এরকম প্ররোচিত হয়ে উত্তর দেয় কেন?!!
  • sosen | ৩১ মার্চ ২০১৪ ১৭:১৫220626
  • আমি লেন্স টেন্স বিলিয়ে দিতে পারব না বাবা। কষ্ট করে কিনিছি। এরকম প্ররোচনামূলক পোস্ট করো না, দু-দি
  • h | ৩১ মার্চ ২০১৪ ১৭:১৪220625
  • 'তারা সংক্ষেপে নিজেদের মত জানিয়ে দেন - তক্কে যান না - এবং তাদের মতানুযায়ী জাক না হলে কি হবে সেটাও জানিয়ে দেন - খুবই প্রাকটিক্যাল আপ্রোচ'

    এটা তে ক দেব না ঙ, সেটা উদা স্বরুপ কয়েকটা কি কি জানিয়েছেন না পেলে ঠিক করতে পারছি না। আগে মিটিং অ্যাটেন্ড করে অভিজ্ঞতা সঞ্চয় করুন।
  • তাপস | ৩১ মার্চ ২০১৪ ১৭:১২220623
  • রূপক সাহার চৈতন্যের জীবন নিয়ে লেখা উপন্যাসটার নাম ও প্রকাশনা কারো কাছে আছে?
  • Du | ৩১ মার্চ ২০১৪ ১৭:১২220624
  • বিলিয়ে দেবার কথা ইসলাম এবং আরো অনেক ধর্মে বলা আছে, - -। প্রায় সব ধর্মেই আছে বোধ হয় - সেই হিসেবে বামপন্থী হোন বা রামপন্থী - অন্যের দিকে আঙুল তোলার সুযোগ কমই আছে।

    এমনিতেও তর্কটা ঐ চাষের জমি আর অফিসের মতই শুনতে লাগছে।
  • h | ৩১ মার্চ ২০১৪ ১৭:১০220622
  • ১) অনেকেই ৩০-৪০,০০০ টাকা দিয়ে ক্যামেরার লেন্স কেনেন
    - কতটুকু ভোগ সামগ্রী অ্যালাউড সেটার কি মাপ? কনসাম্পশন ইনডেক্স কত হলে, বামপন্থী হওয়া অ্যালাউড, এটা নিয়ে দক্ষিনপন্থী দের কি মত।

    ২) বছরে বেড়াতে যাবার পেছনে লাখ খানেক টাকা খরচ করেন
    - ঐ

    ৩) লেটেস্ট গাড়ি বা বাইকের মডেল কিনে ফেলেন ঝটপট
    -ঐ

    ৪) ছেলেমেয়দের বেস্ট এদুক্শান দেন
    এডুকেশনের ওভারল খরচ কমানোর কথা বামপন্থী রাই বলেন। সরকারী ইনভেস্টমেন্ট বাড়ানোর কথা বলেন। যদি দক্ষিনপন্থীদের হয়ে স্চ গ্র্যান্টি দেন, যে প্রাইভেট স্কুল গুলি কে ন্যাশনালাইজ করার দাবী তুললে তাঁরা সমর্থন করবেন, আজ ই এই দাবী বিপ্লবী ফেসবুকে তোলা শুরু হবে।

    ৫) যাবতীয় ইলেকট্রনিক গ্যাজেট কিনে ফেলেন মার্কেটে আসা মাত্র।
    -আগের ঐ এর ঐ।

    ৬) সপ্তাহে অন্তত চারবার দামী হোটেলে যান - মাঝে মাঝে বিদেশী মদ খান
    -- আগের ঐ

    ৭) বিদেশে যেতে ভালো বাসেন
    এটা রিউমার। গেঁতো ও রোগা বামপন্থীর সংখ্যা কম না, যাঁরা কেউ ই পাড়া ছাড়া কোথাও বেড়াতে যেতে চান না। এর মধ্যে বিদেশে বসবাস কারী বামপন্থী রাও আছেন। যেমন কমরেড লেনিন, ছোটো বেলায় তাঁর বাবার কাছে আমাকে সিটি সেন্টার নিয়ে চলো বলে বায়না করতেন, এরকম কথা আনন্দবাজারেও বেরোয় নি। তবে দক্ষিন পন্থীরা কথা দিন, তাঁদের 'কুয়োর ব্যাং হবেন না, পৃথিবীর দিকে তাকান, সময় তো এগিয়ে গেলো' বলে গায়ে পড়ে জ্ঞান দেওয়া হবে না, তাইলেই এই ভুল আমরা সংশোধন করে নোবো।
  • sch | ৩১ মার্চ ২০১৪ ১৭:০৯220621
  • একক
    বিপ্লব হবে বইকি - নিশ্চয় একদিন হবে - সেটা ফরাসী বিপ্লবের মতো ধড়মুন্ডু আলাদা করে - না চৈতন্যেদেবের বিপ্লবের মতো নাম সঙ্কীর্তন করে নাকি আরো নিঃশব্দে সব আস্তে আস্তে বদলে দিয়ে - তা জানি না - হয়তো সেই বিপ্লবে আমি/আমার প্রিয়জনেরাও কোতল হয়ে যাব - কিন্তু এইটুকু বিশ্বাস রাখি এই সর্বস্তরের অসততা একদিন শেষ হবে। খুব মূর্খের মতো বিশ্বাস? হবে হয়তো
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত