এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সায়ন | ৩০ মার্চ ২০১৪ ১৫:৪৯220230
  • আজকের এসটিওআই (লুরু এডিশন) থেকে -


    ব্যাঙদি ভোট দিতে ঘাটাল যাবে বলছিলে না?
  • π | ৩০ মার্চ ২০১৪ ১৫:১৮220229
  • আর পিনাকীদা, সৈকতদার ঐ পোস্ট টা আরেকবার পড়ো। ক্ষারগুলোও গুরুকে কেন্দ্র করেই।
  • π | ৩০ মার্চ ২০১৪ ১৫:১৪220228
  • এই 'রিউমার' এর পিছনে কী কী তথ্যপ্রমাণ আছে, সেগুলো আগে প্রকাশিত হবেনা ? ঃ)
    যাঁরা রিউমার আছে বলে এত জোরগলায় বললেন, তাঁরা আশা করি সেগুলোও প্রকাশ করবেন।
  • তাপস | ৩০ মার্চ ২০১৪ ১৫:০০220227
  • এত কাজ করি মানে এত পড়া করি রোজ যে পোস্ট করি না l আমার মোটেও অনেক কাজ নেই l আমি সবাই এর মধ্যে l

    (সংশোধিত) ভাগী ধন্যবাদার্হ
  • Bhagidaar | ৩০ মার্চ ২০১৪ ১৪:৫৫220226
  • এত কাজ করি বলে পোস্ট করি না

    আমার মোটেও অনেক কাজ নেই ল আর আমি সবাই এর মধ্যে ল
    কোনটা ঠিক?
  • তাপস | ৩০ মার্চ ২০১৪ ১৪:৫৩220225
  • আয়-ব্যয়ের হিসেব টাঙাতে হবে? কী সব অবস্থা ! দেকুন, আমি মাঝে মধ্যেই ফলো করি না বটে, কিন্তু অনেকটাই নিশ্চুপে ফলোও করে থাকি l মানে ধরুন, আমি কিন্তু বড়ির রেসিপিটা একটু কষ্ট করে কিছুটা ভুলভাল হলেও লিখে দিতে পারি l এককের প্রায় সব লেখা বুঝতে পারি l ব্রতীনেরও l এত কাজ করি বলে পোস্ট করি না l পোস্ট করি না বলে মিসও করি l রোবুর বে উপলক্ষে খাওয়া দাওয়ায় ডাক পাই নে l সে যাক ! ঈশেন আর পাই অনেকটা দায়-দায়িত্ব নেয় বলে গায়ে লাগাটা বেশি l ঈশেন যেমন কাল বলল, (নাকি পরশু) ছেলে আর গুরু দুজনের বয়স ১০ বছর হল l এ কথার 'অর্পিতা ঘোষ' টা (এখন থেকে 'প্রেক্ষিত' শব্দটিকে 'অর্পিতা ঘোষ' দ্বারা চিহ্নিত করার দাবি তুললাম) বুঝতে হবে l ওই দেওয়ালের লিখন দেখে আমার মনে হয়েছে অনেকদিন ধরেই একটা ষড়যন্ত্র মত হচ্ছে, তার আঁচ পেয়েছেন কেউ কেউ l কিন্তু মুখ খোলেননি l আবার ষড়যন্ত্র বা ক্ষমতার কাছে থাকার প্রতি যারা তৃষ্ণার্ত তাদের পরিত্যাগও করেননি l এথিকাল ডাইলেমাটা কি অনুপস্থিত ছিল? এ প্রশ্ন অবশ্য এখানে করার নয় l কথাটা হচ্ছিল আয়-ব্যয়ের হিসেব টাঙানো নিয়ে l এখানে আমার প্রশ্ন অবিশ্বাসের বাতাবরণ কি এতটাই পোক্ত হয়ে উঠেছে যে এরকম পদক্ষেপ নিতে হবে? অনেকেই কি মনে করছেন এটা জরুরি? তা যদি হয়, তাহলে ওই বন্ধুত্ব বা নিদেন ফেলো ফিলিংও কাটিয়ে দিতে হয় l

    আর ইশেনের একটা কথার তীব্র পতিবাদ জানাই l 'সবার অনেক কাজ আছে' ইত্যাদি l আমার মোটেও অনেক কাজ নেই ল আর আমি সবাই এর মধ্যে l
  • Tim | ৩০ মার্চ ২০১৪ ১৪:৩৯220222
  • পিনাকীদাকে ক।
  • Arpan | ৩০ মার্চ ২০১৪ ১৪:৩৯220223
  • চলমান অশরীরী।
  • Tim | ৩০ মার্চ ২০১৪ ১৪:৩৯220224
  • তাপস, সেটা সম্পাদকেরা নিজেরাই বলবেন। আমি ইদানিং খুবই অনিয়মিত গুরুতে, এবং অনেক কিছুই জানিনা, তাই মন্তব্য করে কনফিউশন বাড়ালাম না।
  • তাপস | ৩০ মার্চ ২০১৪ ১৪:৩৪220221
  • থেঙ্কু টিম l তাইলে দ্বিতীয় প্রশ্ন, সম্পাদক কারা?
  • pinaki | ৩০ মার্চ ২০১৪ ১৪:৩৩220220
  • আর এবিষয়ে আমার সেশ বক্তব্যটা রেখে যাই। তারপর আর এনিয়ে কচলাবো না। কেউ প্রোভোক করলেও না। ;-) পোচ্চুর কাজ সামনে দুদিন।

    কথাটা হল সোসেনের বক্তব্যে আমি কিছুটা ক। এটা ঠিকই যে অজ্জিতদা শেষ অব্দি যেটুকু ফর্মাল বক্তব্যে স্টিক করছে সেটা গুরুচন্ডালিকে নিয়ে। অভিযোগ হল 'গুরুচন্ডালি' পয়সা ও পাওয়ারের দিকে ঝুঁকে পড়েছে। এই অভিযোগটা তোলার পদ্ধতিটা খুবই ভুলভাল হয়েছে। আড়ালে রিউমারকে হাওয়া দেওয়া, যা আদতে কাঠি করার নামান্তর। এধরণের ব্যাকবাইটিং একেবারেই অজ্জিতদার থেকে আশা করি নি - সেসব একটা বিষয়। অন্য বিষয়টা হল, ব্যাকগ্রাউন্ডে যাই থেকে থাক না কেন, আঙুলটা তোলা হয়েছে (অন্ততঃ ফর্মালি) গুরুর দিকে। কাজেই গুরু অ্যাজ আ প্রতিষ্ঠান এই অভিযোগকে কিভাবে দেখছে এবং কিভাবে এটাকে ভবিষ্যতে এড্রেস করা হবে সেইটা গুরুর এজেন্ডায় থাকা উচিৎ। যত যত বেশী কেবল ঈশান বা পাই এটাকে এড্রেস করবে তত তত বেশী করে অনেকেই এটা বলার সুযোগ পাবে - 'ও এটা তোমাদের ব্যক্তিগত ঝাম!' অনেকে এটা ইচ্ছে করে করবে। অনেকে আবার হয়তো সত্যিই এভাবে দেখবে। এতে করে ইস্যুটা লঘু হবে। বা লঘু করে দেওয়াটা সহজ হবে।

    আমার সাজেশনটা এক্ষেত্রে পরিষ্কার। ফলো আম আদমি পার্টি। একটা পরিষ্কার স্ট্রাকচার করো (কমিউনিস্ট পার্টির কাঠামো বা গণতান্ত্রিক কেন্দ্রীকতা বলতে চাইছি না, কেউ ভুল বুঝবেন্না)। গুরুচন্ডালির সো-কলড কর্তৃপক্ষ বলতে কি বোঝায়? তারা কারা? তাদের এক্তিয়ার কি? ডিশিসন মেকিং এর প্রসেস কি? এগুলো সাইটে টাঙিয়ে দাও। সাথে আয় ব্যয়ের হিসেব। এতে করে সুবিধে হবে যে এর পর লোকের ঈশান বা পাই এর উপর ক্ষার জমলে খিস্তিটা ঈশান বা পাইকেই দিতে হবে। সরাসরি। সংগঠনকে ঢাল বানানো যাবে না। পয়সা খাওয়ার অভিযোগ তুলতে গেলে লোককে পিনপয়েন্ট করে সেটা তুলতে হবে। এই যে এখন যেমন ব্যক্তি আর সংগঠনকে সহজেই এক করে দেওয়া যাচ্ছে, সেটা আর তখন যাবে না। আমার মনে হয় এতে করে গুরু অ্যাজ অ্যান আইডিয়া, বা প্রতিষ্ঠান একটা বেটার জায়গায় পৌঁছোবে।

    সেশ।
  • সায়ন | ৩০ মার্চ ২০১৪ ১৪:৩১220218
  • এই উলটো ভি'এর মত ইরেক্টেড ব্যাপারটা সোমনাথ!
    শালা, বাংলা ইন্দ্রজাল কমিক্‌স (লিঙ্ক সমেত) আর সিনেমার লিস্টি বানানোর কাজ আর শেষই করল না :-X
  • Arpan | ৩০ মার্চ ২০১৪ ১৪:৩১220219
  • টিমের দ্বিতীয় প্যারাতে ক্ক।

    অপরিপক্বতা মানে অপরিপক্বতার অভিযোগ। সিপুয়েমের তরফে পকাবুদের প্রতি যে অভিযোগ তোলা হয় (হীরা টই দ্রঃ)।

    উফ, মোবাইল থেকে এত কিছু বোঝানো চাপ। ঃ(
  • Tim | ৩০ মার্চ ২০১৪ ১৪:৩০220217
  • তাপস,
    লগিন করলেই নীল অক্ষরে নাম দেখা যায়। ওটা সম্পাদকীয় প্রিভিলেজ না। ঃ-)
  • তাপস | ৩০ মার্চ ২০১৪ ১৪:২৫220216
  • গুরুর সম্পাদক কারা? যাদের নাম নীলাক্ষরে দেখা যায়? মানে আমার এতদিন তাই ধারণা ছিল l বেঠিক জানি কি? হলে প্লিজ শুধরে দিন l
  • Tim | ৩০ মার্চ ২০১৪ ১৪:২৪220215
  • রাজনৈতিক অপরিপক্কতার ব্যাপারটা নিয়ে আমি ঠিক শিওর নই, মানে ছিলাম না। মোটামুটি স্বচ্ছ রাজনৈতিক চিন্তাভাবনার লোকজনই তো বেশিরভাগ।
    বরং আমার মনে হয়েছে যে স্ট্যান্ডটা (যদি সেরকম কিছু থেকে থাকে) প্রচ্ছন্ন ভাবে আছে বলে অভিযোগ, সেটা একটা চয়েস। এবং খুব স্বাভাবিকভাবেই সেটা থাকতে পারে। নীতিগতভাবে বামবিরোধী তো মানুষ হতেই পারে। যেকোন দল শাসনে থাকলেই পারে।
  • Arpan | ৩০ মার্চ ২০১৪ ১৪:১৮220214
  • মানে সিপুয়েমদের এইখানে লিখতে দেওয়া হয় না, অভিযোগটা এইরকম নয়। (আমার বোঝা অনুযায়ী)
  • Arpan | ৩০ মার্চ ২০১৪ ১৪:১৬220213
  • পিএম, সরকার বিরোধী লেখার একটি উদাহরণ দেবেন কেউ (গুরুতে প্রকাশিত)? বক্তব্য বুঝতে সুবিধা হত।

    আরো একটি সম্ভাবনার কথা আমার মাথায় এসেছে, যদিও নতুন কিছু না। সেটা হল কেউ কেউ হয়ত মনে করছেন গুরুর সম্পাদক টিম ক্ষমতাসীন দলের প্রতি নরম মনোভাব নিচ্ছেন। যেটা "নিরপেক্ষ" ভাবমূর্তির সঙ্গে একেবারেই যায় না। আগেই বলেছি এই অভিযোগ অবশ্য নতুন কিছু না। সৌমিত্র বসুর প্রতিবেদন বেরোনোর পর থেকেই বেশ কয়েকবার এই অভিযোগ উঠেছে নানা ইস্যুতে। তবে ভাবতাম সেটা রাজনৈতিক অপরিপক্বতার পরিচায়ক - অভিযোগটা এইরকম ছিল এতদিন। (এতদিন শব্দটা বোল্ড এবং আন্ডারলাইনড)
  • PM | ৩০ মার্চ ২০১৪ ১৪:০৩220212
  • পিনাকীবাবুর ৩ নং প্যারা পড়ে আমিও গত ছ-আট মাসের বুবুভা ইত্যাদি দেখলাম আবার করে। সরকার বিরোধী (ঘটনার বিরোধীতা আছে যদিও) একটা লেখাও পেলাম না। হতে পারে এটাই গুজবের উৎস। কিন্তু সরকার বিরোধী লেখা পাঠানো হয়েছিলো, সম্পদকীয় টিম তা ছাপেন নি, এরকম উদাহরন আছে কি? থাকলে তা নিয়ে এই ফোরামেই আলোচনা করতে পারেন।

    তা ছাড়া টই তো যে কেউ খুলে লিখতে পারেন। এতে তো কারুর অনুমতি লাগে না। PT তো দুদ্দার ব্যাট করছেন টইতে ঃ)।
  • | ৩০ মার্চ ২০১৪ ১৩:৫৫220211
  • তাইতো দেখছি হে!! ঃ))
  • Arpan | ৩০ মার্চ ২০১৪ ১৩:৪৪220210
  • কমরেড পিনাকীর লাস্ট পোস্টে তিন্নং প্যারার কথা আমারো মনে হয়েছে। তবে তার ফলস্বরূপ যা যা হচ্ছে (উভয়তই) একদমই অনভিপ্রেত।

    (ক্ষী শর্টে দায়িত্বশীল এবং সুচিন্তিত মতামত দিলাম খ্যাল করেছেন?)
  • | ৩০ মার্চ ২০১৪ ১২:৫৬220209
  • ওমনাথ তাহলে সোমবার তুমি আর আমি বারিস্তায় বসছি তো?
  • /\ | ৩০ মার্চ ২০১৪ ১২:৫২220208
  • নীল পেয়ালা নিশ্চয়ই ছোটোবেলায় প্রায় সবাই পড়েছেন। আরো একবার পড়ুন, সম্পূর্ণ বিনামূল্যে। বাড়ির এবং চেনা জানা সব ছোটোদের পড়ান। শিশুদের জন্য এক অনবদ্য অবশ্যপাঠ্য আর্কাদি গাইদার। "ছোটোবেলা ফিরে আসুক"।

    http://sovietbooksinbengali.blogspot.in/2014/03/NilPeyala-ArkadyGaidar.html

    বিশেষতঃ "ত'-এর জন্যে, ডাউনলোড করতে আর মেল করতে হবে না। আপাততঃ।
  • | ৩০ মার্চ ২০১৪ ১২:৩৭220207
  • ঃ))
  • T | ৩০ মার্চ ২০১৪ ১২:৩৫220206
  • ব বেশ রসে বসে থাকে।
  • | ৩০ মার্চ ২০১৪ ১২:৩২220205
  • আজকের গুরুত্বপূর্ণ খবর দুটো দিয়ে দি।

    ১। তরমুজ ২০ টাকা কেজি থেকে কমে ১৫।

    ২। প্রতিদিনের এবারের সাপ্লামেন্টারি ট অবশ্য পাঠ্য। নাম গুলাগুলাইয়া।

    ঘনাদা,ব্রজনাথ,টেনিদা,নোলেদা,খুশবন্ত সিং, ডম্বরু,তারিণীখুড়ো সবার সেখানে শান্তিপূর্ণ সহাবস্থান।

    অ মাস্ট রিড।
  • | ৩০ মার্চ ২০১৪ ১২:২৭220204
  • অরি আর ইশেন দুজনেই আমার ভালো বন্ধু। এই টানা পোড়েনে বেশ খারাপ লাগছে।
  • pinaki | ৩০ মার্চ ২০১৪ ১২:২৫220203
  • এবাবা, হুতো, আমি কোনো অর্থেই গুরুর কর্তৃপক্ষ নই। লাস্ট তিন চার বছরে গুরুতে আমার কন্ট্রিবিউশন শূণ্য। তবে হ্যাঁ, গুরু আমাকে চিরকাল মনে রাখবে, কারণ একটা যুগসন্ধিক্ষণে কিছু ইম্পর্ট্যান্ট লোকেদের মধ্যে আলাপ পরিচয় ঘটিয়ে দিতে আমি একটা ভূমিকা রেখেছিলাম। বাকিটা ইতিহাস। (এখানে কালো চশমা স্মাইলিটা হবে)।

    এবার কমঃ আকাকে। আরে বাবা আমার খসড়া নিয়ে গাল খেতে মোটেই গায়ে লাগে না। ঃ-) আমার পোস্টে আমি খসড়া, নন্দীগ্রাম ইত্যাদি উল্লেখ করলাম একটাই কারণে যে ঐসব সময়ে তো লাগাতার এখানে তর্ক হয়েছে, সেসব পার্সোনাল লেভেলে গেছে, তখন এরকম কিছু হলে সেটা রিলেট করতে সুবিধে হত। কিন্তু এই লোকসভা ভোটের বাজারে সেরকম জোশ নিয়ে পার্সোনাল লেভেলে তক্কাতক্কি কোথায়? তা সত্ত্বেও এইসব রিউমার ইত্যাদি ভেসে ওঠায় অবাক হয়েছি।

    তবে পরে ভেবে দেখলাম হয়তো ব্যাকগ্রাউন্ডে দাবীটা হল এইরকম যে গুরুর রাজনৈতিক লোকেরা কেন এরকম একটা সময়ে টই ইত্যাদিতে কেবলি তিনোদের বিরুদ্ধে কথা বলবে না, কেন এসময়েও সিপিএমকে ধুইয়ে দেওয়া চালু থাকবে, কেন এসময়ে তিনোদের কাজকর্ম নিয়ে বুবুভা বেরোবে না নিয়মিত, ইত্যাদি। এগুলো হচ্ছে না মানে নিশ্চয়ই কোথাও গলতা আছে, নিশ্চয়ই পয়সা ও পাওয়ারের প্রতি ঝুঁকে পড়া আছে, ইত্যাদি। এইটা কারণ না হলে, কেবল দেবের ব্লগ এইসব ভাবনাকে ট্রিগার করতে পারে এমনটা আমার মনে হয় না।
  • s | ৩০ মার্চ ২০১৪ ১২:০৮220202
  • পয়সাকড়ি কি আর পাব না বাবারা? সেই সকাল থেকে লাইনে দাঁড়ায়ে আছি। বাবুরা সব গ্যালেন কই?
  • cm | ৩০ মার্চ ২০১৪ ১১:৪৪220201
  • যেকোন প্রতিষ্ঠাণের কেন্দ্রেই দুচারজন এমন দরকার যারা তার সাথে একাত্ম হয়ে ওঠেন এবং উঠবেন। তাদের কিছু বিশেষ প্রিভিলেজ ও থাকবে যা সময় বিশেষে এক্সারসাইজড হবে, সেটা মানতে আপত্তি কোথায়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত