এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pinaki | ২৯ মার্চ ২০১৪ ১৮:৩১219992
  • ঃ-)
  • byaang | ২৯ মার্চ ২০১৪ ১৮:৩০219989
  • জটিল না ছাগলটাইপ লাগছে।
  • pinaki | ২৯ মার্চ ২০১৪ ১৮:২৮219988
  • আমি কই বল্লাম যে গুরুর পাতায় সাফাই দিতে হবে? আমি বল্লাম যে ফেবুতে নিজের স্ট্যাটাসে লিখে দিক যে আমি মনে করিনা ঈশান বা পাই বা গুরুচন্ডালি টাকা খেয়ে/সুবিধা নিয়ে তিনোর হয়ে কথা বলছে। মিটে যাবে। আমি গিয়ে লিখে দিয়ে আসব তোমাকে ভুল বোঝার জন্য সরি অজ্জিতদা। আমার দাবীটা কি খুব জটিল লাগছে?
  • pi | ২৯ মার্চ ২০১৪ ১৮:২৫219986
  • মোবাইল থেকে লেখা চাপ। মীনাক্ষীর ঐ পোস্ট দেখে আমি ওর কাছে জানতে চেয়েছিলাম এটার মানে কী।তখন এখানে যা লিখেছি সেই উত্তরই পেয়েছিলাম।
  • I | ২৯ মার্চ ২০১৪ ১৮:২৫219987
  • টেঁপী কার নাম? স্যান না সোসেন? দুজনেই টেঁপী নামের দাবীদার। অশান্তি এড়ানোর উদ্দেশ্যে আমি উভয়কেই টেঁপীরত্ন উপাধি দিলাম।
    অতঃপর উভয়কেই টেঁপী বলে ডাকা হবে।
  • byaang | ২৯ মার্চ ২০১৪ ১৮:২৪219984
  • এক্জ্যাকটলি। অরিজিত সাফাই দিলেও সেটা মানবি না, কারণ সে গুরুর পাতায় সাফাই দিচ্ছে না জনতার দাবীমতন, এই যখন যুক্তির বহর তখন আর সত্যিই কোনো দায় থাকে না।
  • pinaki | ২৯ মার্চ ২০১৪ ১৮:২৪219985
  • তো ঠিক আছে। মিটে গেল। এতে সমস্যা কী?

    আল্টিমেটলি হাওয়ায় হাওয়ায় যেটা ভাসানো চলছিল, সেটা বন্ধ হবে। এতেই আমি খুশী। :-)
  • byaang | ২৯ মার্চ ২০১৪ ১৮:২০219983
  • তোকে তোর সিদ্ধান্ত থেকে সরতে কে বলেছে?
    কথা হল যার যার ধারণা এবং সিদ্ধান্ত তার তার কাছে।
    তোর ধারণা এবং সিদ্ধান্ত অরিজিত বলেছে, অরিজিতেরও নিশ্চয়ই তার ধারণা এবং সিদ্ধান্ত আছে।
    আর একইভাবে আমারও ধারণা যে ঐ পোস্ট পড়ে ওরকম কিছু মনে হচ্ছে না, আর তার থেকে সিদ্ধান্ত এই যে এসবই দড়ি দেখে সাপ ভাবার ফল।
  • pinaki | ২৯ মার্চ ২০১৪ ১৮:১৬219982
  • আরে ধুর, তোকে কোনো দলে ফেলছি না, শুধু বলছি, তোর মত করে লঘু করে দেখতে পারছি না।
  • sosen | ২৯ মার্চ ২০১৪ ১৮:১৫219979
  • ডিঃ মজা
    আর বি কে ক
  • pinaki | ২৯ মার্চ ২০১৪ ১৮:১৫219980
  • 'ওর কী দায়' মানে!!!! হাওয়ায় ভাসানো কথাবর্তা বলল ও, আর 'ওর কী দায়!!'
  • byaang | ২৯ মার্চ ২০১৪ ১৮:১৫219981
  • আর শোন বাপু আমাকে "প্রিভিলেজড" ইত্যাদি বলে তলে অরিজিতের দলের লোক বলে ট্যাগানোর চেষ্টা করে লাভ হবে না।
    অরিজিতও জানে আমি ছাত্র পরিষদের ইউনিয়নের দয়ায় কলেজে পড়েছি আর আমিও জানি এসেফাইদের আমি দুই চোক্ষে দেখতে পারি না।
  • pinaki | ২৯ মার্চ ২০১৪ ১৮:১৪219978
  • তাহলে আমারই বা আজ্জিতদার সাফাইকে বিশ্বস করতে হবে কেন? কী আশ্চর্য! অজ্জিতদা যে গুরুর সম্পর্কে কিছু ইঙ্গিতপূর্ণ কথা বলেছে এটা তো ফ্যাক্ট। এবার সেগুলো দিয়ে কী বলতে চেয়েছে সেটা তো অজ্জ্জিতদাকেই ক্লীয়ার করতে হবে। নইলে গুরুর লোকজন সম্পর্কে কুৎসা রটানো হচ্ছে - এই সিদ্ধান্ত থেকে আমি সরব কেন?
  • sosen | ২৯ মার্চ ২০১৪ ১৮:১০219976
  • ধুর পিনাকীদা ভিতরের লোক না, অতো জানেন্না। ভরসা রাখো আমরা টাকা পাবো ই, টই ব্লগ ফেবু তে অসাম্য চলবে না, মানবো না
  • byaang | ২৯ মার্চ ২০১৪ ১৮:১০219977
  • অদ্ভুত তো পিনাকী! হনুর মতন করেই বা অরিজিতকে পোস্ট করতে হবে কেন? আর জনতার দাবী মিটিয়ে অরিজিতকে নিজেকে জাস্টিফাইই বা করতে হবে কেন? ওর কী দায়!
  • byaang | ২৯ মার্চ ২০১৪ ১৮:০৭219974
  • আমার ৫ঃ৫৮ পিনাকীর স্যানকে লেখা পোস্টের উত্তর। এপাতার কে না জানে আমি গায়েপড়া এবং অন্যের পায়ে পা দিয়ে ঝগড়া করে থাকি!
  • b | ২৯ মার্চ ২০১৪ ১৮:০৭219975
  • কি জানি মশায়। আমি বলি কি, ফেবু গুরু তার জায়্গায় থাক, আর এই গুরু একেনে। আম/আমড়া, বাদুড়/চামচিকে-র মতন। ওখানকার মামলা এখানে টেনে এনে (কিংবা এখানকারটা ওখানে) ঝাম বাড়ে ছাড়া বই কমে না।মাঝখান থেকে দুঃখ ভোলার জন্যে পেগ বেশি খেতে হয় আর মদের খরচা বাড়ে।

    পিএসঃ আমি অরিজিতের ঝরঝরে লেখার স্টাইল, বিচিত্র সব নিকনেম, খেলা নিয়ে উৎসাহ এসবের খুব ফ্যান, ওর সাথে মত না মিললেও। অরিজিৎ এখানে লেখা বন্ধ করে দিলে খারাপ লাগবে খুব।
  • pinaki | ২৯ মার্চ ২০১৪ ১৮:০৬219973
  • ২৩ শে মার্চের স্ট্যাটাস দেখে আয়, আর তার নীচের কমেন্ট।

    'দাদা বড্ড লেগেছে' - কখন এসেছে? যখন ঈপ্সিতা প্রথমবার 'পয়সা বোলতা হ্যয়' নিয়ে একটা ইঙ্গিত দেওয়া পোস্ট করে গুরুতে। অন্য কেউ তখনো সেই আলোচনায় পার্টিসিপেট করে নি তখনো।

    আর পয়সা বোলতা হ্যয় এর তলার কমেন্ট গুলোর টাইম স্ট্যাম্প দ্যাখ। আনকনফার্মড নিউজের কনফার্মড হওয়া বা প্রার্থীপদ এক্সপোজ করা যে একটা কনস্পিরেসির পার্ট - এগুলো গুরুতে এই আলোচনা ওঠার আগেই হয়েছে।

    যাই হোক, তুই যা মানে করতে চাস সেটা তোর ব্যাপার। আমি যা করছি সেটা আমার।

    আর সোজা ব্যাপার তো এটাই। আগে যেটা বললাম। যদি মনে হয় এসব কিছু মানে করতে চাওয়া হয় নি, তাহলে হনুদা যেমন পরিষ্কার ভাবে কয়েকটা কথা গতকাল বলেছে সেগুলো স্ট্যাটাসে লিখে দিলেই হয়।
  • san | ২৯ মার্চ ২০১৪ ১৮:০৩219972
  • শিশিবোতলের ন্যায় শক্ত আর কী !
  • san | ২৯ মার্চ ২০১৪ ১৮:০২219971
  • বাকিসব আমায় জিগ্যেস করে লাভ কি পিনাকীদা, ওসব আমার কাছে শিশিবোতল ! বললামই তো।
  • byaang | ২৯ মার্চ ২০১৪ ১৭:৫৮219970
  • পরের স্ট্যাটাস আপডেটগুলো অনেক পরে এসেছে পিনাকী। ততক্ষণে পয়্সা বোলতা হ্যায়র পোস্টকারী ভাটের পাতায় ঘৃণ্য জীবে পরিণত হয়েছে।

    নীচের কমেনগুলো পড়ার আগে শুধু ঐ পয়সা বোলতা হ্যায় আর দেবকে নিয়ে লেখার লিং দেখলে সেটা কোনোভাবেই ঈশান সিকি বা পাইয়ের প্রতি তির্যক মন্তব্য বলে মনে হচ্ছে না।
    আপাতত আমি "রজ্জুতে সর্পভ্রম" বলে স্ট্যাটাস আপডেট দিতে চলেছি।
  • pinaki | ২৯ মার্চ ২০১৪ ১৭:৫১219968
  • ব্যাঙকে,
    এখানে অভিমানের কোনো ব্যাপার নেই। একজন মনে করে গুরুর লোকজন নিশ্চয়ই তিনোমূলের থেকে পয়সা বা সুবিধা পায়, তাই 'তিনোপন্থী' ব্লগ বেরোয়, টইতে সিপিএমের শ্রাদ্ধ করা হয়, ইত্যাদি, ইত্যাদি। সে সেটা এতদিন ফেবুতে আকারে ইঙ্গিতে রটাচ্ছিল, এখন সেটা গুরুতে ওপেন হয়ে গেছে। তাতে করে ভালো যেটা হয়েছে, সেটা হল গুরুর অধিকাংশ জনতা যাঁরা ভাটে আসেন, তাঁরা বলে দিয়েছেন যে তাঁরা এরকম মনে করেন না। এই অভিযোগ নিয়ে দুচারটে খিল্লিও হয়েছে। এটুকুই তো ব্যাপার। ঃ-)

    এখন পয়সা খাওয়ার অভিযোগ শুনে রিঅ্যাক্ট করাকে কারুর ওভাররিঅ্যাক্শন মনে হতে পারে। কারুর নয়। বিতর্কিত বিষয়। ;-)

    আর অজ্জিতদার এই দাবীটাও আমি ভালো বুঝতে পারছি না। ফেবু একটা পাব্লিক প্লেস। সেখানে আমি কিছু সিরিয়াস অভিযোগ হাওয়ায় ভাসালাম। অন্য একটা ফোরাম সম্পর্কে। আর দাবী হল যে ফোরাম সম্পর্কে অভিযোগ লোকে সেই ফোরামে আলোচনা না করে ফেবুতে গিয়ে করুক।

    আর আমি তো ব্লকড। তার মানে আমি কাকে বন্ধু ভাবি কি ভাবি না নিরপেক্ষভাবে অজ্জিতদা এই 'চুলোচুলি মেটানো'র লিস্ট থেকে কিছু জনকে বাদ দিয়েছে। বাকি প্রিভিলেজড জনতার লিস্টে তুই আছিস। ফলে তোর উচিৎ ওখানে গিয়ে চুলোচুলি মেটানো। ;-)
  • cm | ২৯ মার্চ ২০১৪ ১৭:৫১219969
  • এই বারে কি আপনারা গোটা ব্যাপারটা পুনর্বিবেচনা করবেন? সব মিটমাট হয়ে গেছে বলে কেউ হুইসিল দেবে কি?
  • pinaki | ২৯ মার্চ ২০১৪ ১৭:৫০219967
  • স্যানকে,

    এইটা একেবারেই বোঝা গেল না।
    ১) এর পরের ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস মেসেজ গুলো তাহলে কিজন্য? মানে বুলস আই, দাদা বড্ড লেগেছে, ইত্যাদি।
    ২) এই সূত্র ধরে 'অনেক আনকনফার্মড নিউজ আছে, সেগুলো কনফার্মড হচ্ছে' - তাহলে কিজন্য?
    ৩) এই পোস্টের নিচে ইচ্ছে করে অজ্জিতদার প্রার্থী কানেকশন এক্সপোজ করে দেওয়া হয়েছ - এই চক্রান্তের ইঙ্গিত কিজন্য?
    ৪) মীনাক্ষি মন্ডলের দিক থেকে ওরকমই কিছু একটা কনস্পিরেসির ইঙ্গিতকে সাপোর্ট করা কিজন্য?
    ৫) আগে পরের কিছুদিনের স্ট্যাটাস এবং তার নিচের আলোচনা ফলো করলেই এটা বুঝতে অসুবিধে হয় না যে গুরুর প্রতিনিধিত্বকারী লোকজন (ঈশান প্রধানতঃ) কে ইঙ্গিত করে কিছু একটা গোপন খবরের ইঙ্গিত দেওয়া চলছে। যার সাথে রিলেট করিয়েই এই 'পয়সা বোলতা হ্যয়' কে ইন্টারপ্রেট করা হচ্ছে।

    এখন আমার বক্তব্য, যদি এসব কিছু বলতে চাওয়া না হয়ে থাকে, তাহলে পরিষ্কার করে বললেই হয় যে 'আমি মনে করি না গুরুর প্রতিনিধিত্বকারী লোকজন (ঈশান, ঈপ্সিতা, ইত্যাদি) পয়সা টয়্সা খেতে পারে, আমি এরকম কিছু মানে করতে চাই নি, আমার স্ট্যাটাস থেকে ভুল মানে পৌঁছোনোয় আমি দুঃখিত।' একই কথা তো হানুদা নির্দ্বিধায় বলতে পেরেছে, অজ্জিতদা এসব মানে না করতে চাইলে অজ্জিতদারই বা এই কথাগুলো বলতে অসুবিধে কি? নিজের ফেবুতেই নাহয় স্ট্যাটাস মেসেজ দিক। আর এর সাথে এর আগে অজ্জিতদার কাছে কী আনকনফার্মড নিউজ আছে সেটা গুরুর লোকজনের কাছে ঝেড়ে কাশলেই হয়। ভুলবোঝাবুঝি যদি হয়ে থাকে সেটা মেটানোর দায়িত্ব কার? যার প্রতি অভিযোগ করা হয়েছে তার? নাকি যে অভিযোগ করেছে তার?
  • সিকি | ২৯ মার্চ ২০১৪ ১৭:৪৯219966
  • কিছু লিখতে চাইছিলাম। কিন্তু পিনাকী সমস্তই লিখে দিয়েছে। অক্ষরে অক্ষরে আমার কথা।

    আপাতত ল্যাদ খাই। ফরিদার হাউসওয়ার্মিং পার্টিতে গলা অবধি ঠেসে এলাম এইমাত্র।
  • byaang | ২৯ মার্চ ২০১৪ ১৭:৪৪219965
  • অ্যাই টেঁপি, রাগাস না বলে দিচ্ছি! জানিস না আমি একটা খুব বড় ধাক্কা খেয়েছি একটু আগে?
    আজ দুপুর অব্দি জানতুম বড়সড় অংকর টাকা পেতে চলেছি, ব্লগ খুলেই ফেলেছিলাম আরকি!
    বদ পিনাকীটা এক ঝটকায় আমার সব আশায় জল ঢেলে দিলে গো! সাধে শারুখ গেয়েছেন, " ঠন সে জো টুটে মেরা সপনা, জগ সুনা সুনা লাগে"!
    এরপরেও আর আমি ঐ টই আর শেষ করব, ভেবেছিস?
  • jhiki | ২৯ মার্চ ২০১৪ ১৭:৩২219964
  • ব্যাংকে একটা বড় থ্যাকংস। এখন সব কন্ফ্যু কিলিয়ার।
  • byaang | ২৯ মার্চ ২০১৪ ১৭:২৭219963
  • আর হ্যাঁ বাল্যবন্ধু বলে পুরো ঝাড়ের ঝুড়ি তোর উপরেই উপুড় করলাম।
    সব কটারই তো চুলফুল পেকেছে, এবার এই ঘাসফুল আর কাস্তেহাতুড়ির ঝগড়া বন্ধ হলে আমরা স্বার্থপরের গুষ্টিরা একটু ভাটিয়ে বাঁচি।
  • san | ২৯ মার্চ ২০১৪ ১৭:২৩219961
  • অরিজিতের সিকিকে উত্তর পড়ে এসে আমি যা বুঝলাম 'পয়সা বোলতা হ্যায়' কথাটাকে ভুলভাবে গুরু টাকা নিয়েছে বলে ইন্টারপ্রেট করা হচ্ছে, ওটার আসল ইঙ্গিত ক্ষমতাওয়ালাদের সহজেই পাবলিক ওপিনিয়ন কে নিজের দিকে টেনে আনা নিয়ে ইত্যাদি। গুরু ও টাকা সংক্রান্ত ধারণাটুকু ভুল জেনে আমার ভাল লাগছে। বাকিসব শিশিবোতল :-(
  • sosen | ২৯ মার্চ ২০১৪ ১৭:২৩219962
  • আর এই যো ব্যাংদি। টইগুলো কে লিখবে শুনি!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত