এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ব্ল্যাঙ্ক | ০২ ফেব্রুয়ারি ২০১৪ ২১:১৬205500
  • চিন্তার কিছু নেই শ্রাবনী দি।
  • Abhyu | ০২ ফেব্রুয়ারি ২০১৪ ২০:৪৬205498
  • শ্রাবণীদি অনেক শুভেচ্ছা রইল। কি হল জানাবেন।
  • aka | ০২ ফেব্রুয়ারি ২০১৪ ২০:৪৬205499
  • পাকা ধানে মই দিলে কি হয়?
  • Abhyu | ০২ ফেব্রুয়ারি ২০১৪ ২০:৩১205497
  • কেন হে ব্যাংদি? হামনে আপকো কোন পাকা ধানে মই দিয়া?
  • ম্যামি | ০২ ফেব্রুয়ারি ২০১৪ ২০:১৩205496
  • চল্ মেলায় মেলায় যাই
    চল্ জেলায় জেলায় যাই
  • ম্যামি | ০২ ফেব্রুয়ারি ২০১৪ ২০:০৪205495
  • রিচুয়াল অনেকেই ভালোবাসে। সবচেয়ে ভালোবাসেন মমতা ব্যানার্জি।
  • cm | ০২ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:৪৪205494
  • ইঞ্জিরি বক্তৃতাগুলো একটু কাগজ দেখে দিলে ভাল হতনা। জ্বালাময়ী ভাষণের জন্য বাংলাই যথেষ্ট। (আজ খবরে একটা ভুল অংশ শুনে ফেলেছি)
  • hu | ০২ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:০৮205492
  • আমি না... খুউউউউউউব রিচুয়াল ভালোবাসি।
  • sosen | ০২ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:৫১205491
  • রিচুয়াল আপডেটঃ নারকেল বাটা দিয়ে লালশাক ভাজা, বাদাম, কড়াইশুটি দিয়ে মুগডাল, বোটাশুদ্ধু বেগুনভাজা, ফুলকপির ডালনা, পার্শে মাছের ঝোল, রুই মাছের ঝোল, চাটনি, পাপড়, রসগোল্লা, পায়েস,পান।
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:৩৫205490
  • টিম সেটা ব্যান্ডেজ ভূত ছিল। স্টোনম্যানের ঘটনার বছরখানেক আগে আমরা বন্ধুরা ব্যান্ডেজ ভূত নিতে বেজায় উত্তেজিত ছিলাম।
  • byaang | ০২ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:৩৩205489
  • প্পনের দেওয়া লিংএর এই ইন্ডি হাজরা আমার দেখা সবচেয়ে মজার মানুষদের একজন। একে নিয়ে অনেক মজার গল্প চালু ছিল কলেজলাইফে।

    যাগ্গে যা বলতে এসেছিলাম, তা হল, কোনো পরোপকারী আম্রিগাবাসী কি আমার হয়ে অভ্যুকে বেদম পিটিয়ে আসতে পারেন? কম করেও একটানা আধঘটা পেটাতে পারেন পাজিটাকে?
  • Tim | ০২ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:২৬205488
  • আরে এই লেখাটা একটু আগেই আমিও পড়লাম, আর মনে পড়লো এর সাথেই আরো নানা গুজবের কথা। এরকম একটায় শোনা গেছিলো ভিড়বাসে নাকি অজান্তে রক্ত টেনে নিচ্ছে কেউ সিরিঞ্জে করে। এক পিসতুতো দিদি বলেছিলো, আমরাও হাড়হিম করে বিশ্বাস করেছিলাম।
  • ম্যামি | ০২ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:৪৮205486
  • হ্যাঁ সেমিনারে বলার পর একটা ঝামেলা হবে নিশ্চিত। উপরের দুজন মহিলা হাঁড়িমুখ করবে। আরো অনেক শ্রোতা অস্বস্তি পাবে। good.
  • Arpan | ০২ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:২৯205485
  • শ্রাবণীদি, শুভেচ্ছা রইল। হেইচার যাতে রিটেন হুইসলব্লোয়ার পলিসি বানায় সেই নিয়ে দাবি জানিও (যদি এখনো না থেকে থাকে) আর যাতে সেঃ হ্যাঃ নিয়ে অনলাইন সার্টিফিকেশন সবার জন্য ম্যান্ডেটরি হয়।
  • ম্যামি | ০২ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:১১205484
  • জোর করে বলবে বলছ। জোর করতে হবে কেন, বুঝলাম না। অফিসের সেমিনারে তোমাদের পার্টিসিপেট করার অধিকার আছে না নেই? মনে হয় কিছু মিস করছি।
  • kumu | ০২ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:১২205483
  • শ্রাবণী
    আমি একটা জিনিস মানি খুব -নিজে ঠিক থাকলে সব ঠিক।তোমাদের স্যালুট।সব ঠিক থাকবে বা হবে।আমারো যেতে ইচ্ছে করছে তোমাদের সাথে।মানসিক ভাবে সর্বদা পাশে আছি।ঠান্ডা মাথায় বসে স্ট্র্যাটেজি ছকে নাও।ই
  • bratin | ০২ ফেব্রুয়ারি ২০১৪ ১২:০৮205482
  • শ্রাবনী দি তোমার সাহস লড়াই করা এবং হার না মানার মানসিকতা জে সেলাম।

    এগিয়ে যাও।চিন্তা করো না।
  • a x | ০২ ফেব্রুয়ারি ২০১৪ ১২:০৭205481
  • আর্টিকলটার আদ্ধেক অবধি পড়ে বোর হয়ে গেলাম। প্রথম দিকে সেক্সুয়াল অ্যাবিউসের অ্যালেগেশন মনে গসিপ, অ্যালেগেশন মনে ব্যাড মাউথিং। তারপরে সুন ই নিয়ে লোকে কি কি ভুল জানে, তারপরে মিয়া ফ্যারো কার সাথে শুয়েছে। ধান কবে ভানা হবে ভগা জানে। বাকিটা কাল পড়ব।
  • a x | ০২ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৫২205480
  • পড়িনি। পড়ছি। ঘটনার অ্যালেগেশন, মিয়া ফ্যারোর সরে আসা, উডির অস্বীকার, এগুলো সবই জানতাম। কিন্তু ডিলান এই প্রথম কিছু পাব্লিকলি বলল।
  • cm | ০২ ফেব্রুয়ারি ২০১৪ ১১:১৮205478
  • লাভাবিটের গপ্পোটি ফ্রীমার্কেটের প্রসঙ্গেও তাৎপর্যপূর্ণ।
  • 4z | ০২ ফেব্রুয়ারি ২০১৪ ১১:০০205477
  • ও কুমুদি, বইমেলা নিয়ে আর কান্নাকাটি কোরো না। তোমার দলে আম্মো আছি
  • শ্রাবণী | ০২ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৩৩205475
  • কুমুদি, কাল একখানা ঝগড়া আছে, এরপর অফিস থেকে তাড়িয়েও দিতে পারে। এখানে একটা দেখনদারি (আমাদের লাগাতার এ নিয়ে লেখায়, বিশেষ করে তেজপাল ইনসিডেন্টের পরে) সেঃ হ্যাঃ এর ওপর সেমিনার করছে রাজ্যের লোককে ডেকে, চেয়ারম্যান, ডাইরেক্টার সব, এমনকি মমতা শর্মাও। নামেই সেমিনার, সবাইকে ডেকে মেলা বসিয়ে হাফ ডে, কাজের কাজ কিছু নয়। অথচ, এই কমিটিকে কোথাও দেখা যায়না, অনেক জায়গায় কমিটিই নেই। কিছু হলে হাশ হাশ, সব চেপে দেওয়া হয়, কমিটিকিছুই করেনা। সেসব স্ট্রীমলাইন না করে দুজন উপরের মহিলা নিজেদের পয়েন্ট কামাতে লোক দেখানি এসব করছে। তাই আমরা ঠিক করেছি ওখানে গিয়ে জোর করে উঠে আমাদের যা বলার বলে চলে আসব সবার সামনে।
    সেইজন্যেই কাল অবধি যাওয়া পোস্টপনড, পরশু সরস্বতী পুজো।
    আর সতীশ যাবেনা, আমি একা যাব।
  • kumu | ০২ ফেব্রুয়ারি ২০১৪ ১০:১৯205474
  • আর সোসেন খুব সুন্দর সেজো।ফটো তুলো।
  • kumu | ০২ ফেব্রুয়ারি ২০১৪ ১০:১৮205473
  • শ্রাবণী কবে যাচ্চ? সতীশকেঅবশ্যই বইমেলায় নিয়ে যেও।আমাদের নাম করে এক রাউন্ড কফি বা অন্য কিছু খাইয়ে দিয়ো সবাইকে।
  • sosen | ০২ ফেব্রুয়ারি ২০১৪ ১০:১৩205470
  • বৈবাহিক রিচুয়ালের আপডেটঃ রাক্ষুসে প্যাটার্নে বাতাসা নুচি, আলুর তরকারি, বোদে খেলাম!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত