এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রোবু | ৩০ জানুয়ারি ২০১৪ ২৩:৩১204539
  • আমি তোমাকে লিখেছি বোতিন্দা।
  • | ৩০ জানুয়ারি ২০১৪ ২৩:৩১204540
  • তোমাকে কিছু লিখলে তুমি লিখো কেমন?
  • | ৩০ জানুয়ারি ২০১৪ ২৩:২৯204538
  • রোবু ভালো করে পড়ে দেখো আমি শিবু দা কে লিখেছি তোমাকে নয়।
  • রোবু | ৩০ জানুয়ারি ২০১৪ ২৩:২৮204537
  • গুড ওয়ান :-)
  • Sibu | ৩০ জানুয়ারি ২০১৪ ২৩:২৭204536
  • আমাদের আপিসে এক লিবারটারিয়ান আছে। একেবারে আনরিফর্মড প্রপার্টি রাইটস লিবারটারিয়ান। মানে তার থিওরি হল গভর্ণমেন্ট শুধু প্রপার্টি রাইট এনফোর্স করবে, আর সব কিছু প্রাইভেট (যদিও তোমার বিলিয়ন ডলার প্রপার্টি রক্ষার জন্য আমি কেন চাঁদা মানে ট্যাক্স দেব সেটা তত স্পষ্ট না)।

    তো সে একদিন আমাকে খোঁচাতে এসেছে। আমি একটু খারাপ মেজাজে ছিলাম। বল্লাম - ওহে, খুব তো প্রপার্টি রাইট মারাচ্ছ। তা তোমার মতে ক্রাইম এগেন্স্ট প্রপার্টির স্ট্যাটুট অফ লিমিটেশন কত বছর হওয়া উচিত?

    সে তো ভারী খুশী। একটা সোশ্যালিস্ট হিদেনকে অন্ধকার হইতে আলোকে আনয়ন করা যাচ্ছে ভেবে। উৎসাহের সঙ্গে জবাব দিল, ইনফাইনাইট। প্রপার্টি রাইট হল গে প্রাইম রাইট। সেটা ভাংলে তার শাস্তি যখনই হোক হতেই হবে।

    আমি জানতে চাইলাম - তাহলে এই দেশটা নেটিভ ইন্ডিয়ানরা কবে ফেরত পাচ্ছে।

    তার তখন একটা মিটিংএর কথা মনে পড়ে গেল।
  • রোবু | ৩০ জানুয়ারি ২০১৪ ২৩:১১204535
  • চেনা চেনা লাগছে?
  • aka | ৩০ জানুয়ারি ২০১৪ ২৩:০৮204534
  • হাতে রুমাল বেঁধে ঘুরে বেড়ানো নাকি ছিল জিগোলো হবার সাইন। এসব নিয়ে বিস্তর জানত এক পুরনো কলিগ।
  • Arpan | ৩০ জানুয়ারি ২০১৪ ২৩:০৪204533
  • রাগার ইন্টারভিউয়ের আগেই পেয়েছি। দেরি হবে ধরেই নিয়ে এতদিন চেক করিনি। ঃ)
  • Sibu | ৩০ জানুয়ারি ২০১৪ ২৩:০৩204532
  • হাতের পাতা চুলকানো নাকি দেশে গে সিগন্যাল ছিল একসময়ে। এক গে বন্ধু বলেছিল। ঃ))
  • a x | ৩০ জানুয়ারি ২০১৪ ২৩:০০204531
  • শ্রাবাণী ঃ-)))
  • রোবু | ৩০ জানুয়ারি ২০১৪ ২২:৫৯204530
  • উঁহু, রাগা আরেকটু ভালো ইন্টারভিউ দিলেই আর দুদিন পরে পেতে :-)
  • Arpan | ৩০ জানুয়ারি ২০১৪ ২২:৫৪204529
  • গ্যাসের সাবসিডির পয়সা সেম ডে-তে অ্যাকাউন্টে চলে এল!

    ৪-০ হারের কী মহিমা!!
  • শ্রাবণী | ৩০ জানুয়ারি ২০১৪ ২২:৪৯204528
  • বোনাস পায় তো কিছু। টিটি আর এখানে ট্র্যাফিক পুলিশরা সব উৎসবের আগে পয়সা তুলতে বেরোয়, সেই কবেকাল থেকে। একবার তারাতলার মোড়ে আমায় মামা বলেছিল, ট্র্যা পুলিশ লরিওয়ালার সঙ্গে একটাকা চেয়ে দরদস্তুর করছে, সর্দারজী দেবেনা, পুলিশ ছাড়বেনা,
    -একটাকা পারবনা, বহুত জ্যাদা।
    -তাহলে আটানা দে
    -মর জায়েঙ্গে হুজুর, বহুত জ্যাদা
    -চারানা
    -ঐ
    শেষে কনস্টেবলটা হাতটা লরির জানালা দিয়ে ভেতরে বাড়িয়ে দিয়ে বলল,
    -তাহলে হাতটা একটু চুলকে দিয়ে যা!
  • রোবু | ৩০ জানুয়ারি ২০১৪ ২২:৪৩204527
  • পশ্চিমবঙ্গে তিনোদের দমকা হাওয়া দেখে অ্যাপলিটিকাল বোতিন্দা বিগ্রেড ভরাতে চলে যায়। ভেরি গুড!!
  • | ৩০ জানুয়ারি ২০১৪ ২২:৪১204526
  • পশ্চিমবঙ্গে সিপিএম র করুন অবস্থা দেখে আমেরিকায় থাকা শিবু দার রাতের ঘুম হাওয়া!! নট গুড!! ঃ((
  • সিকি | ৩০ জানুয়ারি ২০১৪ ২২:১৯204525
  • মার্চ মাস হচ্ছে পুলিশের অ্যাপ্রেইজাল টাইম। ওদের দেখাতে হয় সারা বছরে এতগুলো কেস ওরা পেয়েছে, ফাইন হিসেবে এত টাকা রোজগার করেছে। তাই ফেব মার্চ জুড়ে ওরা রাস্তায় নামে। ওয়েদারও মনোরম থাকে, সারাদিন রাস্তায় দাঁড়িয়ে থাকতে কষ্ট হয় না।
  • Sibu | ৩০ জানুয়ারি ২০১৪ ২২:০৫204524
  • পুলিসের কি বোনাস আছে?
  • π | ৩০ জানুয়ারি ২০১৪ ২২:০৩204523
  • দেদি, কাল একটা নাগাদ স্টল খুলে যাবে।
  • π | ৩০ জানুয়ারি ২০১৪ ২১:৫৫204521
  • আজ বইমেলা যাতায়াত বেশ স্মুদলিই হইল।
  • Bhagidaar | ৩০ জানুয়ারি ২০১৪ ২১:৫৫204522
  • টাকার দরকার পড়েছে পুলিশের।

    ইদিকে আজ পার্কিং লটে বেমক্কা আছাড় খেয়ে গেলাম :(
  • শ্রাবণী | ৩০ জানুয়ারি ২০১৪ ২১:৫৩204520
  • সিকি, এক আধ জন নয়, রাস্তা ঘিরে ঘিরে আটকাচ্ছে, সিগন্যাল গুলোর ঠিক আগে।বিয়ে, দশেরা দিওয়ালী র সময়ই এমন ড্রাইভ হয়
  • সিকি | ৩০ জানুয়ারি ২০১৪ ২১:৫০204519
  • আমাকে একবার বলেছিল না, তোকে ঐ মোড়ে থামতে বলেছিলাম, থামিস নি কেন? বলে আমার কাছ থেকে টাকা নিয়েছিল। লা-জ-দি তে তো লিখেছিলাম।

    থাম্ব রুল হচ্ছে, বেরিয়ে যাবার সুযোগ থাকলে কদাপি পুলিশ দাঁড়াতে বললেও দাঁড়াবে না।
  • | ৩০ জানুয়ারি ২০১৪ ২১:৩৯204518
  • পরে অবশ্য পনেরো টাকায় রফা হয়েছিল।
  • | ৩০ জানুয়ারি ২০১৪ ২১:৩৮204517
  • আমার এক কলিগকে আটকে কিছুতেই কিছু ফাঁক না পেয়ে এক কনিষ্ঠবল বলেছিল আরে ম্যায়নে ইতনামেহনত করকে আপকো রুকোআয়া, রাত সাড়ে বারা বাজ গিয়া কমসে কম পঁচাশ রুপেয়া তো দো।
  • শ্রাবণী | ৩০ জানুয়ারি ২০১৪ ২১:২৬204516
  • কিম্বা হয়ত বলছিল নতুন নিয়মে আধার না থাকলে গাড়ি চালানো যায় না। :)
  • শ্রাবণী | ৩০ জানুয়ারি ২০১৪ ২১:২৫204515
  • মনে হয় আধার কার্ড কিছুতেই লোকে নিয়ে ঘুরবেনা ভেবেছিল, কী চাওয়া যায় যেটা থাকবেনা ভেবে বার করল।
    আমরা তখন গাড়ী স্টার্ট করে দিয়েছি তাই ছেলেটা কী উত্তর দিয়েছিল শুনিনি!
  • সিকি | ৩০ জানুয়ারি ২০১৪ ২১:১৭204514
  • কী দেখে এত চাপ খেল? ড্রাইভিং লাইসেনে ছবি থাকে না? গাড়ি তো যে কারুরই হতে পারে।
  • শ্রাবণী | ৩০ জানুয়ারি ২০১৪ ২১:০১204513
  • সল্টলেকের মেলাটাও যাব। গলা মাথা ধরে আছে, তারওপর এই ঠান্ডা, পারা যাচ্ছেনা। দুঃখে ঝাল ঝাল চিকেন মোমো খেলাম।
    নয়ডার লোকেরা গাড়ির কাগজপত্র সঙ্গে রেখো, খুব চেকিং হচ্ছে, মনে হয় কোনো নেতা বা পুলিশের কর্তার ছেলে মেয়ে কারোর বিয়ে সামনে।
    আজ আমাদের থামিয়ে সব পেপার দেখে বেজার হয়ে বলল পল্যুশন সার্টি, সেটাও ছিল দেখে খুব বোর হল, গলায় আই ডি ঝুলছিল। আরেকজনের সব আছে দেখে বলে আধার কার্ড দেখাও, তুমিই এই লোক কিনা, সে কী দেখালো দেখিনি!
  • cm | ৩০ জানুয়ারি ২০১৪ ২০:৫৮204512
  • আমার মনে হয় এক।
  • I | ৩০ জানুয়ারি ২০১৪ ২০:৪৯204511
  • কিনু আর মাল্টা কি আলাদা?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত