এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bratin | ৩০ জানুয়ারি ২০১৪ ১৩:০৮204419
  • পরশু দিন উদ্বোধন হয়েছে। কাল থেকে মনে হয় পাবলিকের জন্যে খুলেছে নাকি আজ থেকে খুলবে।
  • de | ৩০ জানুয়ারি ২০১৪ ১৩:০৮204420
  • আজকে মমদিদি বেরোতে দিলে তো! সকাল থেকে তাসা পার্টি নিয়ে ট্রাক ভত্তি করে ঘাসফুলেরা যাচ্ছে ঃ)

    সকালে কটায় খোলে বইমেলা?
  • Kaju | ৩০ জানুয়ারি ২০১৪ ১৩:০৭204418
  • বোতিন্দা রোজই ফিল্ডিং কাটতে যাচ্ছ নাকি বইমেলায়?
    আজকে তো 'ডাক দিয়েছে মোমোতা / বিগ্রেড চলুন জনোতা'
    মাইরি বিশ্বাস করুন, ব্রিগেড লেখেনি, বিগ্রেড লিখেছে আমাদের ওখানে হোর্ডিঙে !
    ** হাতা হয়ে গেছে আপিস আসতে।
  • ম্যামি | ৩০ জানুয়ারি ২০১৪ ১৩:০৬204417
  • বইমেলা কবে শুরু? নাকি শুরু হয়ে গেছে?
  • bratin | ৩০ জানুয়ারি ২০১৪ ১৩:০৪204416
  • আজকে দে যাচ্ছে না।
    ধুর তাহলে কাটিয়ে দি।কস্লকেই যাবো নাহয় ঃ))
  • ম্যামি | ৩০ জানুয়ারি ২০১৪ ১৩:০৩204414
  • আসনে বসে, মিনি সোনা, উফফ পারি না। জ্জিও জ্জিও।
  • aranya | ৩০ জানুয়ারি ২০১৪ ১৩:০৩204415
  • স্যান, অবশ্যই
  • bratin | ৩০ জানুয়ারি ২০১৪ ১৩:০১204413
  • আচ্ছা তোমরা শুধু দেখো কুমু দি শুধু শিবু দা কে নেমোতন্ন করলো কিন্তু।ঃ))
  • de | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:৫৮204412
  • মাঝে মাঝে কাঠবিড়ালীগুলো গা বেয়ে ঘাড়ে উঠে যাচ্ছে -- কোনটা বা মাথায় --
  • ম্যামি | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:৫৭204411
  • আমিই বা কীসে আলাদা? গান্‌স অফ ন্যাভারোন ইত্যাদি আমারও সব নবীনায়। তারপরে অন্তরমহল ব্ল্যাক, প্যার তুনে ক্যা কিয়া ..
  • Sibu | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:৫৫204409
  • আর কাঠবিড়ালির গায়ে সাদা সাদা দাগ হয়ে যাচ্ছে। ঃ-)
  • de | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:৫৫204410
  • যোগেশের ছেলেপুলেরা ওই নবীনার জন্যই ক্লাস করতে পারে না ঃ) দুপুর বেলার শো গুলো সব যোগেশের ছানায় ভর্তি!
  • শ্রাবণী | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:৫৩204407
  • শিবুদা আসনে বসে খাচ্ছে আর পাশে কাঠবিড়ালী উবু হয়ে বসে, বাঁ হাত দিয়ে শিবুদা কাঠবিড়ালীর গায়ে হাত বুলিয়ে দিচ্ছে, মিনি সোনা! :)
  • san | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:৫৩204408
  • অরণ্যদা দিল্লি এলে জানাবেন
  • de | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:৫১204405
  • শিবুদা লুঙ্গি পরে গুগলে আপিস কত্তে যাচ্চে ভেবেই কুলকুলিয়ে হাসি পেলো ঃ)
  • Sibu | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:৫১204406
  • নাঃ, থালাইভা হবার পথে ততটা এগোইনি এখনো।
  • Tim | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:৪৯204403
  • শিবুদা কি লুঙ্গি বাদে অন্য সব পোষাক বর্জন করেছো?
  • aranya | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:৪৯204404
  • শিবু,একদম পাক্কা
  • aranya | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:৪৮204402
  • বাজারের মধ্যে দিয়ে কোন একটা রাস্তা ছিল, সেইটা দিয়ে হেঁটে নবীনা যেতাম
  • de | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:৪৭204401
  • ঝিকি, আমি বসে আছি রোদ্দুরে পিঠ দিয়ে দোতলার ঘরে, নীচ থেকে রান্নার গন্ধ ভেসে আসছে, বাগান ভর্তি কত রকমের ফুল দেখতে পারছি জানালা দিয়ে -- আমার নিজেরই এই দিনটা অনে-ক দিন পরে পাওয়া হলো!
  • Sibu | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:৪৬204400
  • অবশ্য অবশ্য। তাহলে ২০১৪ ডিঃ ফাইনাল রইল অরণ্য।
  • শ্রাবণী | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:৪৫204399
  • নবীনা আমাদেরও কলেজ আসাযাওয়ার রাস্তায় পড়ত। পার্ট ট্যুর সময় প্রায়ই নবীনায় ঢুকতাম, কত পুরনো ইংরেজী মুভি ওখানেই প্রথম দেখেছি, সাউন্ড অফ মিউজিকও।
    একবার সকালে কলেজে আসছি, এক ভদ্রলোক ছেলেকে নিয়ে বাসে, ছেলের স্কুলে কী কাজে যাচ্ছেন। খুব গপ্পি লোক, আমাদের সঙ্গে গপ্প জুড়ে দিলেন, মাঝে মাঝেই দিদিরা কত ভালো, কত পড়াশোনায় ভালো দেখছ, এইসব চলছে। তখন ক্লাস হয়না, আমরা কী একটা খাতা নিয়েই আবার স্ট্যান্ডে গিয়ে সেই বাসেই উঠেছি, ভদ্রলোকও স্কুলের কাজ সেরে সেই ফিরতি বাসে, আমাদের দেখে গোল গোল চোখ। তারপর আমরা নেমেছি নবীনায়, তখন আর ভদ্রলোকের হাঁ মুখ বন্ধ হয়না। ছেলেকে কী বলেছিল পরে আর জানিনা। বেশ লজ্জা করছিল, বাচ্চা ছেলের সামনে কী দৃষ্টান্ত রাখলাম! :)
  • aranya | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:৪২204398
  • লুঙ্গি পরিহিত শিবু-কে কুমু আদর করে শোল মাছ রেঁধে খাওয়াচ্ছে -দৃশ্যটি কল্পনা করে শিহরিত হলাম, চোখে জল, মানুষের ওপর আবার বিশ্বাস ফিরে এল, স্নেহ, মায়া, মমতা - সামান্য লুঙ্গির সাধ্য কি এসব মানবিক অনুভূতির পথ রোধ করে..
    আমিও তালে ঐ সময় দিল্লী আসব -২০১৪ ডিসেম্বর
  • Sectumsempra | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:৩৮204397
  • আমার ছোটবেলায় অধিকাংশ ইংরিজী মুভি (গান্‌স অফ ন্যাভারোন, চ্যাপলিনের সিনিমা, আফ্রিকান সাফারি ইঃ) সব নবীনায় দেখা। উমা-র সময় নুন শোও ;-) তাপ্পর একবার বন্ধ হয়ে গেলো, খুল্ল যখন তখন অন্য চেহারা - বাংলা/হিন্দি সিনিমা। এখন আর ইংরিজী সিনিমা আসে না।
  • aranya | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:৩৫204395
  • দে, ১৯৮০ সালে টালিগঞ্জ গল্ফ কোর্সের কাছে মামা বাড়িতে ছিলাম অনেক দিন, তখন খুব কম এয়ার কন্ডিশনড হল গুলোর মধ্যে একটা ছিল নবীনা, ইংরিজি মুভি আসত
  • Sectumsempra | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:৩৫204396
  • পরের বছর আইসিডিসিএন হবে গোয়াতে। আমি তো এখুন থেকেই প্ল্যান কচ্চি;-)
  • Sibu | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:৩৩204394
  • দে, বম্বে তো এই কদিন আগেই গেছিলাম ঃ-( আবার যে কবে যাব।

    কুমু,

    অবশ্য অবশ্য। আমি তো মেয়েকে বলে রেখেছি দিল্লী গেলে একজন গাইড বুকের লেখক (মানে শেখ সিকি) সব ডিরেকশন দিয়ে দেবে, আর সব কাকীমা পিসিমারা (মানে তুমি, শ্রাবনী এরা) সব নেমন্তন্ন খাওয়াবে আর নিয়ে ঘুরে বেড়াবে। ঃ-)
  • Sectumsempra | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:৩২204393
  • হুম্‌
  • de | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:৩১204392
  • থ্যাংকু, অজ্জিত বাউ! (তাই তো?)
  • kumu | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:২৮204390
  • শিবু মেয়েকে বলো দিল্লী অবধি এলে আমি ওকে তাজ দেখিয়ে আনতে পারি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত