এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Kaju | ২৯ জানুয়ারি ২০১৪ ১৪:০৬204149
  • কেন নম্বর কাটবে? implicit, Opportunity, Transfer cost একই তো।
  • ম্যামি | ২৯ জানুয়ারি ২০১৪ ১৪:০৬204150
  • exactly. ইকনমিস্ট এগুলোকে কস্ট ধরে।
  • Kaju | ২৯ জানুয়ারি ২০১৪ ১৪:০৩204148
  • পরিমাপযোগ্য তো বটেই। কিন্তু অ্যাকাউন্ট্যান্ট ওগুলো ধরে না, ইকনমিস্ট ধরে। তবেই নেট প্রফিট ক্যালকুলেট করা যাবে ঠিকভাবে।
  • ম্যামি | ২৯ জানুয়ারি ২০১৪ ১৪:০২204147
  • ইমপ্লিসিট কস্টকে অপরচুনিটি কস্ট বললে নম্বর কাটবে না কাজু।
  • ম্যামি | ২৯ জানুয়ারি ২০১৪ ১৩:৫৯204146
  • ভাষা দিয়া হইব কী? যেকটা বললে সবকটিই পরিমাপযোগ্য। ইকনমিক এজেন্ট নিজেও এগুলো হিসেব করে ঠিক করেন প্রোজেক্ট তিনি নেবেন কিনা। আর দেশের পলিসি নির্ধারনের সময়েও এগুলোকে কস্ট হিসেবে ধরা হয়।
  • Kaju | ২৯ জানুয়ারি ২০১৪ ১৩:৫৮204145
  • আর বলেন কেন ম্যামিদি, ওই নিয়েই তো আছি। ইকো-র পরীক্ষায় তো লাগবে, তার পরে যা হোক।
  • Kaju | ২৯ জানুয়ারি ২০১৪ ১৩:৫৬204144
  • যেগুলো expenses-এ ধরা নেই, কিন্তু অন্য বেটার অল্টারনেটিভ না নেয়ায় যেগুলো বাড়তি দিতে হয়েছে।
  • ম্যামি | ২৯ জানুয়ারি ২০১৪ ১৩:৫৫204143
  • কোন কাজে ব্যবহার করবে কাজু? ইমপ্লিসিট কিনা তা জেনে লাভ কী?
  • ম্যামি | ২৯ জানুয়ারি ২০১৪ ১৩:৫৪204142
  • সে, অবশ্যই এসো।
  • Kaju | ২৯ জানুয়ারি ২০১৪ ১৩:৫৩204141
  • কোন কস্টে যাবে বলাটা একটু কষ্টকর। ;-)

    তবে এইগুলান implicit cost হইবে।
  • ম্যামি | ২৯ জানুয়ারি ২০১৪ ১৩:৫২204140
  • implicit cost বলতে কী বোঝাচ্ছ?
  • ম্যামি | ২৯ জানুয়ারি ২০১৪ ১৩:৫১204139
  • এই কস্ট সবই হিসেবে ধরা হয়। কস্ট হিসেবেই। এক্সপ্লিসিট / ইমপ্লিসিট জানি না।
  • Kaju | ২৯ জানুয়ারি ২০১৪ ১৩:৫০204138
  • অ্যাঃ অ্যারকম কারলে হোবে? না পড়লে পুরনো হইল কৈসে?
  • সে | ২৯ জানুয়ারি ২০১৪ ১৩:৪৭204136
  • আসতে তো পারতুম ই ম্যামি, নিউআলিপুর ঘেঁষেই প্রায় ছিলুম। এখন এট্টু দূরে আছি তবে নেমন্তন্ন তো তামাদি হয় না - তাই ফের ওদিকে গেলে ঢুঁ মারব পাক্কা।
  • ম্যামি | ২৯ জানুয়ারি ২০১৪ ১৩:৪৭204137
  • কাজু, প্রথমত আমি যে বইগুলোর কথা বলছি, সেগুলোর বেশিরভাগ আমার পড়া হয় নি।
  • ম্যামি | ২৯ জানুয়ারি ২০১৪ ১৩:৪৫204135
  • দুঃখ কোরো না সে। তারচে' একদিন চলে এসো। বাড়িতে নলেন গুড়ের পায়েস দুপ্রকার পাটিসাপটা লবঙ্গলতিকা ও মালপো আছে এই মুহূর্তে।
  • Kaju | ২৯ জানুয়ারি ২০১৪ ১৩:৪৪204134
  • নাঃ এমনি হলেও হবে।

    বেশ আপাতত একটা -

    Cost on self owned resources, Costs of salary of the proprietor, Interest on the entrepreneur's own investment এগুলো explicit cost না implicit cost হিসেবে ধরা উচিৎ?
  • সে | ২৯ জানুয়ারি ২০১৪ ১৩:৪২204133
  • ঃ-(
  • ম্যামি | ২৯ জানুয়ারি ২০১৪ ১৩:৪১204132
  • কী প্রশ্ন? বই খুলে উত্তর দিতে হবে নাকি?
  • Kaju | ২৯ জানুয়ারি ২০১৪ ১৩:৩৯204131
  • ইকনমিক্সের বই বিদেয় করে দিচ্ছেন? আমি ইকো থেকে কয়েকটা প্রশ্ন করব?
  • ম্যামি | ২৯ জানুয়ারি ২০১৪ ১৩:৩৮204130
  • এবার পুজোর সময় একবার করানো হয়েছে। লোক এনে। আমি তখন বাড়ি ছিলাম না।
  • ম্যামি | ২৯ জানুয়ারি ২০১৪ ১৩:৩৬204129
  • কী লাভ? ইকনমিক্স আর অঙ্কের অতি পুরাতন বইগুলোকে বিদেয় করতে না পারলে কী লাভ?
  • সে | ২৯ জানুয়ারি ২০১৪ ১৩:৩৪204128
  • সেরকমই তো? নাকি ভুল বলছি। সম্ভবত বছর ঘুরে গেছে।
  • ম্যামি | ২৯ জানুয়ারি ২০১৪ ১৩:৩১204127
  • বইপত্র ঝাড়া মোছার প্ল্যান?
  • সে | ২৯ জানুয়ারি ২০১৪ ১৩:২৪204125
  • ম্যামি যদি এদিকে উঁকি মারেন তো এই প্রশ্নটা রইল। সেই যে বই ঝাড়া মোছার একটা প্ল্যান ছিলো সেটা কি হয়ে গেছে?
  • Kaju | ২৯ জানুয়ারি ২০১৪ ১৩:২৪204126
  • মদন অটোওলাদের শায়েস্তা করতে উঠেপড়ে লেগেছে, অথচ বাস কন্ডাক্টররাও কম হারামী নয়, তাদের ব্যাপারে কবি নীরব ! ওঠানোর সময় এক স্টপেজে ৫০ বার দাঁড়াবে, নামানোর সময় প্রায় ধাক্কা দিয়ে নাবিয়ে দেয়া তো পুরনো অভ্যেস। খুচরো না দিতে পারলে অসভ্যতা তো আছেই। আজকাল কয়েন নিয়েও বাওয়াল শুরু করেছে। একটু কালো মত কয়েন দেখলেই 'পাল্টে দাও', কখনো আবার আপনি-ও নয় ! অথচ কালই ওই বাসেই দিয়েছে, বলতেই 'না থাকলে নেবে যাও'। আস্পর্ধা !! আবার সবাই যে সমান তা-ও নয়। অনেকে এই কথাটাই কত ভদ্রভাবে বলে।

    প্যাসেঞ্জারকে এইভাবে ট্রিট করাটা অভ্যেসে দাঁড়িয়ে যাচ্ছে। ফেলে ক্যালাতে ইচ্ছে করে।
  • Ekak | ২৯ জানুয়ারি ২০১৪ ১২:৪১204123
  • লেখাটা চর্বিত চর্বন। তবে দোষ দিতে পারিনা সুমন কে। নোংরামি হয়েছিল একথা তো একশ ভাগের ও বেশি সত্যি। তবে সেই ইতিহাস আবার তুলে এনে কোনো ভ্যালু এড হলনা :/
  • jhiki | ২৯ জানুয়ারি ২০১৪ ১২:৪১204124
  • ফেবুর শেষে একটু দিল্লী দর্শনের সম্ভবনা দেখা দিচ্ছে..... কেজরুর দিল্লী ঃ)))
  • রোবু | ২৯ জানুয়ারি ২০১৪ ১২:৩৭204122
  • লেখাটা খুবই বাজে। আর এসবই আগেই লেখা।
    ন্যাড়াদা কী করে ভুলে যায় জানি না, এর আগে আমিই একদিন লিখেছিলাম, সুমনের এখনকার প্রায় সমস্ত কার্য-কলাপই স্বমেহন। তাও, সুমনকে নিয়ে আমায় আবাজ দিয়ে যায়। লাভ নাই :-)
  • bratin | ২৯ জানুয়ারি ২০১৪ ১২:৩৬204121
  • রোবু দেখেও দেখছে না।

    ভ্যাঁ
    ...

    ঃ((
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত