এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | ২৯ জানুয়ারি ২০১৪ ১০:৫২204031
  • এলসিএমের পরে কমাটা হবে না।
  • byaang | ২৯ জানুয়ারি ২০১৪ ১০:৫২204032
  • এলসিএম, এবার যেন এটা না বলে যে সে টাটা মোটরসের এমডির খবরও জানে না।
  • π | ২৯ জানুয়ারি ২০১৪ ১০:৫১204028
  • সে ছবি আমার ক্যামেরায় নেই। সামরানদির বন্ধুর ক্যামেরায় থাকতে পারে। আজ গিয়ে জোড়াতাপ্পি দেওয়া স্টলের ছবি তুলবো খনে।
  • lcm | ২৯ জানুয়ারি ২০১৪ ১০:৫০204027
  • হ্যাঁ, দেখো অরণ্য, আজকাল তিনচারদিন খবর ফলো না করলে, হেডলাইন হুস হুস কইরা রিফ্রেশ হয়, আজকের হেডলাইন কাল অতলে তলিয়ে যায় - খুব ইয়ে...
  • সিকি | ২৯ জানুয়ারি ২০১৪ ১০:৪৯204023
  • ভাঙা স্টলের ছবি চাই।
  • a x | ২৯ জানুয়ারি ২০১৪ ১০:৪৯204024
  • বাবাহ! এলসিএম!
  • aranya | ২৯ জানুয়ারি ২০১৪ ১০:৪৯204025
  • অবিশ্যি বিষ ডালের ব্যাপারটা জানি না
  • lcm | ২৯ জানুয়ারি ২০১৪ ১০:৪৯204026
  • ন্যাড়া আর একখান হেডিং দেয় নাই ---
    "মেলা প্রাঙ্গণে পচা বাঁশের স্টল বিরোধীদের চক্রান্ত - মদন"
  • aranya | ২৯ জানুয়ারি ২০১৪ ১০:৪৮204022
  • ছ্যাঃ লসাগু, শশী-পত্নীর মৃত্যুর কথা এমন কি আমিও জানি
  • byaang | ২৯ জানুয়ারি ২০১৪ ১০:৪৬204021
  • হুতো ঃ))
  • হুতো | ২৯ জানুয়ারি ২০১৪ ১০:৪৫204019
  • হ্যাঁ, ঘন ঘন দেখা দেওয়াটা সেলিব্রিটি ইমেজের জন্যে ভালো নয়। নেহাত বিষডালের ব্যাপারটায় আপ্লুত হয়ে গেলাম, আর সদার প্রাণে চরস দেওয়ার কথাটা মনে ধরলো তাই। এই আবার ঘুমোতে চলে যাচ্ছি।
  • lcm | ২৯ জানুয়ারি ২০১৪ ১০:৪৫204020
  • শশীর বৌ মারা গ্যাসে, মানে ঐ ক্যাট্‌ল কেলাসের শশী। হেইডা মিস্‌ কইরা গেসি।
  • lcm | ২৯ জানুয়ারি ২০১৪ ১০:৪৩204016
  • হেই খাইসে! এই হুতোডা আবার একখান কবিতা ছাড়সে, তাতে থুতু, ঘুন, চুন --- সব নিয়া হেক্কেবারে ...
  • ন্যাড়া | ২৯ জানুয়ারি ২০১৪ ১০:৪৩204017
  • "বইমেলা শুরুর আগেই ভীড়ের চাপে ভেঙে পড়ল স্টল" - আঅনন্দবাজার

    "সিপিয়েমের চক্রান্তে স্টলে ভাঙচুর" - জাগো বাংলা

    "গোষ্ঠিদ্বন্দ্বে স্টলে ধ্বংসমূলক কার্যকলাপ বইমেলায়" - আজকাল

    "A study in marxist economy vis-a-vis a broken stall" - ইপিডব্লু
  • byaang | ২৯ জানুয়ারি ২০১৪ ১০:৪৩204018
  • হুতোকে কদ্দিন পরে দেখলাম!
  • সিকি | ২৯ জানুয়ারি ২০১৪ ১০:৪২204014
  • বিভীষণদার গপ্পো যত শুনছি, জাস্ট গিয়ে এফসি দিতে ইচ্ছে করছে। :)
  • byaang | ২৯ জানুয়ারি ২০১৪ ১০:৪২204015
  • এলসিএম, শশী তারুরের বৌ হল সুনন্দা পুষ্কর। যিনি কদিন আগে কয়েক পাতা অ্যালপ্রাজোলাম খেয়ে ঘুমিয়ে পড়েছেন বরাবরের মতন। কিন্তু ঘুমিয়েছেন দিল্লির লীলা হোটেলের এক ঘরে। লীলা হোটেলে চেক ইন করার কারণ হিসেবে বলা হয়েছে নিজেদের বাড়িতে রঙের মিস্ত্রি লেগেছে তাই এই হোটেলে থাকার ব্যবস্থা।
  • হুতো | ২৯ জানুয়ারি ২০১৪ ১০:৪০204013
  • প্রাণেতে চরস দিও বিষডালে নুন
    রহস্য কাহিনীতে লিখে দিও খুন
    গুটখার থুতু দিও দেওয়ালের গায়
    মদ্যের ভাগ দিও খাদ্যের গুণ।
    কলিকাতে ধোঁয়া দাও পানে দাও চুন
    কোজাগরী রাত আর আসবাবে ঘুন
    পোকাদের কলোনীতে অলিগলি ধাঁধা
    বসন্তে বইমেলা ভাষাতে জুনুন।
  • bratin | ২৯ জানুয়ারি ২০১৪ ১০:৩৮204012
  • খ্যাক খ্যাক।
  • sosen | ২৯ জানুয়ারি ২০১৪ ১০:৩৭204011
  • আরে, স্টল কখন ভাঙ্গলো?
  • lcm | ২৯ জানুয়ারি ২০১৪ ১০:৩৬204010
  • বোতিন যখন শেয়ার বিক্রি কইর‌্যা দিসে, তখন বাজে হোটেলই হইব।
    কলকাতায় নাই দেখলাম - ওয়েব সাইটে তো নাই। দিল্লিতে একরাতে দুশো দশ ডলার চায়।
  • bratin | ২৯ জানুয়ারি ২০১৪ ১০:৩৫204009
  • লীলা হোটেল চেইন র শেয়ারের দাম কিন্তু সেই কবে থেকে নিম্নগামী। আমি কিনেও বেচে দিয়েছি বছর দেড়েক আগে।
  • lcm | ২৯ জানুয়ারি ২০১৪ ১০:৩০204006
  • তাই তাই, লীলার এত সুখ্যাত - হেইডা তো জ্ঞাত সিলো না।
  • bratin | ২৯ জানুয়ারি ২০১৪ ১০:৩০204007
  • ৪ পিস চেয়ার দেবার কথা ছিল। দিয়েছে?
  • ন্যাড়া | ২৯ জানুয়ারি ২০১৪ ১০:৩০204008
  • দেশে থাকতে আমার অন্যতম সাধ ছিল আমাদের ইউয়েস আপিসে কাজ করা যাতে অন্ততঃ একটিবার ইন্ডিয়া ট্র্যাভেল করে লীলায় থাকতে পারি। সে আর হল্য না।
  • lcm | ২৯ জানুয়ারি ২০১৪ ১০:২৭204005
  • গুগ্লে পাইসি, হোটেল বোধয় -
    কেসি/অপ্পোন, যদি লীলা - লাক্সারি হোটেলের কথাই হয় - তাইলে এই হোটেল কি খুব ঐতিহাসিক, মানে ধরো ওবেরয়, বা তাজ - এদের মতন। নইলে আমারে ক্যান মিছা আবাজ দাও ক্যান...

    যাউক গিয়া - ব্যাং - কও, তোমার গপ্পো কও
  • π | ২৯ জানুয়ারি ২০১৪ ১০:২৬204004
  • হ্যাঁ, গেট লাগিয়েছে, কিন্তু সে যা গেট !! ওপোরে এত্ত ফাঁক যে মানুষ গলে যাবে ! অনেক কাণ্ডের পর সে যদিও বা কাঠ্টাঠ দিয়ে ম্যানেজ হল তো দেখা যায়, সে কোলাপসিবল টানা যায়না ! টানা দশবার টানার ট্রায়াল দিলুম। যাহোক, আজ তাতে তেল পড়বে, রং পড়বে, আশা করছি।
    কিন্তু কালকের সবচে বড় কাণ্ড হল স্টল ভেঙে পড়া।
  • Bhagidaar | ২৯ জানুয়ারি ২০১৪ ১০:২৫204003
  • ওই থারুরের বৌএর ব্যাপারটা?
  • byaang | ২৯ জানুয়ারি ২০১৪ ১০:২৩204001
  • এলসিএম, আমি বলি, লীলার ঘরের গল্পটা?
  • kc | ২৯ জানুয়ারি ২০১৪ ১০:২৩204002
  • এলসিএমদা হল চেয়ারম্যান। ক্লাব জলধর।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত