এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ২৭ জানুয়ারি ২০১৪ ১২:৫৮203282
  • কাল যা খাওয়া হল -

    মাটন দম বিরিয়ানি, ভেজ দম পুলাও, রুমালি রুটি, চিকেন রেজালা, ফিশ টিক্কা, সর্ষে চিংড়ি, কড়াই পনির।

    বাবা-মায়ের একচল্লিশতম বিবা উপলক্ষে। যেহেতু বাইরে খেতে যাবার উপায় নেই, সেইজন্য বাড়িতে অর্ডার দিয়ে আনানো হল।
  • kumu | ২৭ জানুয়ারি ২০১৪ ১২:৫৬203279
  • ভাগীদার, আশ্চয্যি হয়ে গেলাম সোসেনকে শিবুর কমেন্টে ইয়ে হতে দেখে।আরে লুংগি পরা লোকদের বেরেন উল্টোবাগে সেটিত থাকে এ কে না জানে।এই পেসেঞ্জার টেস্কিতে উঠলে টেস্কি ধন্য হয়ে যেত।
    শ্রাবণী তোমার আহ্লাদের গোবুদা৩১ তারিখে বাংলাদেশ ও অন্যান্য জায়্গায় যাচ্চেন তাই ছুটি নাই।আমারো নাই অবশ্য।
  • Arpan | ২৭ জানুয়ারি ২০১৪ ১২:৫৪203278
  • তারপরে ওই নানটা দিয়ে কী খায়? ওই বিরিয়ানিটাই? কী সাংঘাতিক!
  • lcm | ২৭ জানুয়ারি ২০১৪ ১২:৫৩203277
  • lcm | ২৭ জানুয়ারি ২০১৪ ১২:৫১203276
  • আমি আজকাল ঐ বিরিয়ানি খাই মাঝে মধ্যে - একটি ডাব্বায় বিরিয়ানি, আর সেটা একটা নান রুটি দিয়ে মুড়ে সিল করা। লক্ষ্ণৌ দম বিরিয়ানি।
  • hu | ২৭ জানুয়ারি ২০১৪ ১২:৪৫203275
  • শ্রাবণীদি, ভাজাভুজি খেলে আজকাল বড্ড বিবেকদংশন হয়। চেষ্টা করছি যতটাসম্ভব তেলবর্জিত জলখাবার প্র্যাকটিস করতে। এরই মধ্যে লুচিটুচি কি আর হবে না এক আধদিন? সবই হবে। তবে কম। যতখানি এড়িয়ে চলা যায় আর কি!
  • Ekak | ২৭ জানুয়ারি ২০১৪ ১২:৩৩203274
  • গুরুতেও ত্রায়গ্লিসারায়দ :( ইদিকে মা এসেই আবিস্কার করেছেন লিপিটরের পাতা থেকে অসুধ খাইনি। বিপুল ইমো কন্ডিশন চলচে :(
  • শ্রাবণী | ২৭ জানুয়ারি ২০১৪ ১২:৩২203273
  • কুমুদি বইমেলা যাচ্ছনা কেন, সামরানের বইটা তাহলে সিকি নিয়ে এস আমার জন্যে মনে করে।
    হুচি, শুধু পাঁউরুটি পাওয়া যায় বল্লি, তাই পাঁউরুটির রান্না বলেছি। ভাজাভুজি খেলে পাঁউরুটির স্লাইসে জলহাত করে হালকা ভিজিয়ে তার মধ্যে সবজি মাছ মাংস যা খুশী পুর দিয়ে চেপে গোল করে বা একটু রোলের মত করে ভেজে তুলে নিলে খুবই সুস্বাদু স্ন্যাক্স হয়, এককালে চা পার্টিতে হরদম বানাতাম, খুবই অস্বাস্থ্যকর অবশ্যই :)।
    সেদিন আমি আর রুবি পুরো চপ পার্টি করলাম, ভেজিটেবল আর মাছের চপ। স্বর্নালীর সঙ্গেও কথা আছে একদিন সবাই মিলে শুধু নানারকম চপের ডিনার।
  • ন্যাড়া | ২৭ জানুয়ারি ২০১৪ ১২:৩০203272
  • নিরঞ্জনাগারের কষা মাংস করতে দেড় কেজি মাংসতে এক কেজি পেঁয়াজ আর ভাতের হাতার আট হাতা দেশি ঘি লাগে। দেখেই আমার ট্রাইগ্লিসারাইড চারশো ছুঁলো।
  • bhagidaar | ২৭ জানুয়ারি ২০১৪ ১২:২৯203271
  • - কুমুদি সোসেন কাজে আটকে গেছে আমাকে বলে দিতে বলল ও আপনাকে ডাকছিল শিবুদার ট্যাক্সি সংক্রান্ত কমেন্টের ব্যাপারে নালিশ করতে।
  • bhagidaar | ২৭ জানুয়ারি ২০১৪ ১২:২৭203270
  • - ন্যাড়াদার ১১।৪৬ এ আমিও ক দিলাম
  • Arpan | ২৭ জানুয়ারি ২০১৪ ১২:২০203269
  • ন্যাড়াদার ১১ঃ৪৬-এ একটা বড় ক।
  • jhiki | ২৭ জানুয়ারি ২০১৪ ১২:০৩203268
  • রান্না মানে রান্নাই। বাকী কাজ অফলোড হয়ে যায়.... তাও আমি তরলা দালাল, মধুর জাফরি হয়ে উঠতে পারলাম না। ঃ(
  • ন্যাড়া | ২৭ জানুয়ারি ২০১৪ ১১:৫৬203267
  • আমার একজন জোগাড়ে থাকলে কি আর উড়ে বামুন থেকে জিগস কালরা, সঞ্জীব কাপুর, তরলা দালাল এনাদের আর করে খেতে হত?
  • Tim | ২৭ জানুয়ারি ২০১৪ ১১:৪৮203265
  • হ্যাঁ ঐজন্যই তো রান্না বলিচি। রান্নার পরে খাবার তুলে রাখতেও ভালোই লাগে। বেশ একটা আমিই করেছি ফিলিং হয়।
  • Du | ২৭ জানুয়ারি ২০১৪ ১১:৪৮203266
  • বাগুইহাটি / কেষ্টপুর থেকে উল্টোডাঙা কোন টাইমেই ট্যাক্সি যায় না। আবার উল্টোদিকে এয়ারপোর্টেও যাবে না বা দেড়শো/দুশো টাকা চায়।
  • π | ২৭ জানুয়ারি ২০১৪ ১১:৪৭203264
  • সেদিনের অনুষ্ঠানে প্রতুলদার বক্তব্য ঃ
  • ন্যাড়া | ২৭ জানুয়ারি ২০১৪ ১১:৪৬203263
  • আমারও রান্না করতে ভাল লাগে। কম ভাল লাগে জিনিসপত্তর কাটাকুটি করতে, পরিস্কার করতে, ছাল ছড়াতে; সবথেকে কম ভাল লাগে রান্নার বাসন ধুতে।
  • kumu | ২৭ জানুয়ারি ২০১৪ ১১:৪৩203262
  • সোসেন, বলো।
  • Tim | ২৭ জানুয়ারি ২০১৪ ১১:৪২203261
  • ও হোসেন, রিফিউজ করলো ক্যানো গা? কটমট করে চেইছিলা? হাতে ছোরাছুরি ছিলো? কপালে তিতিয় নয়ন?
  • Tim | ২৭ জানুয়ারি ২০১৪ ১১:৪১203260
  • আমাদের বাড়িতে আমি কালেভদ্রে রান্না করি, এই যেমন কাল পাস্তা বানালাম, মাঝেমধ্যে ব্রেকফাস্ট করি। রান্না করতে ভালোই লাগে, বিশেষ করে সোসন না থাকলে।
  • kc | ২৭ জানুয়ারি ২০১৪ ১১:৩৯203259
  • রান্না করতে খুব ভালো আগে। আমাদের বাড়িতে চটজলদি সাধরণ রান্নাগুলো আমিই করি। আর তিনি করেন শৌখিন গুলো।
  • sosen | ২৭ জানুয়ারি ২০১৪ ১১:২৭203258
  • কুমুদি ই ই
  • Ekak | ২৭ জানুয়ারি ২০১৪ ১১:২৫203257
  • রান্না করতে বোর লাগেনা, মায়ের হাতে হাতে কর্তুম তারপর চাগ্রিসুত্রে বাইরে থাকায় করতে তো হয় ই। কেসটা হলো একার জন্যে বাজার করো-রান্না করো -খেয়ে ফ্যালো এই সাইকল টা হেব্বি বোরিং। দু-চাজ্জন খেলো, ভালো মন্দ বলল এইটা ঠিকাছে। একার জন্যে বানাতে গেলেই চূড়ান্ত ল্যাদ লাগে। তখন ওই স্লো কুকারে হাবজ-গাবজ ভরে দিয়ে দেওয়াটাই বেটার চয়েস।
  • lcm | ২৭ জানুয়ারি ২০১৪ ১১:২৩203256
  • রাধাপ্রসাদ গুপ্ত (শাঁটুল) মারা যান ১৪ বছর আগে।
  • Sibu | ২৭ জানুয়ারি ২০১৪ ১১:২০203255
  • ট্যাক্সির প্যাসেঞ্জার দেখে পছন্দ হয় নি, রিফিউজ করেছে। চুকে গেছে।
  • sosen | ২৭ জানুয়ারি ২০১৪ ১১:১৫203253
  • ভি আই পি রোডের উপর অফিস টাইমে ট্যক্সি রিফিউজ করছে, উল্টোডাঙ্গা যেতে, আনবিলিভেবল
  • sosen | ২৭ জানুয়ারি ২০১৪ ১১:১৫203254
  • ভি আই পি রোডের উপর অফিস টাইমে ট্যক্সি রিফিউজ করছে, উল্টোডাঙ্গা যেতে, আনবিলিভেবল
  • jhiki | ২৭ জানুয়ারি ২০১৪ ১১:০৭203252
  • একা থাকার আগে বেশীরভাগ গুরুজনই রান্না করে নি ঃ)
    আমি সব রান্না রিপ্রোডিউস করতে পারতাম না, দিল্লী থেকে এস টি ডি করে মায়ের কাছে শিখ্তাম, বিশেষতঃ ফোড়ণ আর কয়েকটা ক্ষেত্রে অনুপাত।
    রান্না করতে এখনও বোর লাগেনা, তবে সময়ের অপব্যবহার হচ্ছে মনে হয়, ছানার সাথে সময় কাটানো অনেক বেশী আনন্দের।
  • achintyarup | ২৭ জানুয়ারি ২০১৪ ১১:০৫203250
  • ওহ, আগেই লিখে দিয়েছ দেকচি। থ্যাঙ্কু।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত