এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল, ফুটবলঃ ২০১২-১৩

    Toba Tek Singh
    অন্যান্য | ০২ জুলাই ২০১২ | ২১১৯১৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ ০২:০৫555554
  • জ্জিও!
  • Tim | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ ০২:১৬555555
  • খুব হাই ভোল্টেজ খেলা হচ্ছে।
  • Tim | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ ০২:৫৫555556
  • আবার রোনাল্ডো
  • নেতাই | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ ০২:৫৭555557
  • একঘর
  • Tim | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ ০৩:০১555558
  • টিকটিকি ফুটবল খেলছে বার্সা
  • Tim | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ ০৩:০৫555559
  • অ্যাটাচড বাথরুমটা তৈরী হলো ;-)
  • নেতাই | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ ০৩:০৬555560
  • ৩-০!!!
    বার্সিলোনাকে পুরো ধুইয়ে দিলো
    এতো অফকালার মেসিকে কোনদিন দেখিনি
  • Tim | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ ০৩:১৬555561
  • ওজিলকে কেন নামায়? সারাক্ষণ নিখুঁত ব্যাকপাস করে গেল।
    কাকা চান্স পায়না কেন?
  • কৃশানু | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ ০৩:২৬555562
  • বার্সার শেষের শুরু।
    ওদের তিনটে প্রধান দুর্বলতা। প্রত্যেকটা ইদানিং এক্ষপ্লয়তেদ হচ্ছে।
    ১) কাউন্টার এতক সামলাতে না পারা।
    ২) সেট পিসে গোল খাওয়া।
    ৩) স্লো বিল্ড-আপ।

    জাভি-র ফর্ম পড়ে যাওয়াও একটা বড় কারণ। ফ্যাব্রেগাস যখন আরসেনাল ছেড়ে ছিল, তখনি মনে হয়েছিল, ওর কেরিয়ার শেষ। সেরকমি লাগছে। সং এরও বোধ হয় তাই।

    একটা পেনাল্টি হয়ত হত, তবে তাতে কিস্যু এসে যেত না।

    খেলায় কোনও বৈচিত্র্য আনতে না পারলে এরকম চলবে।
  • Tim | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ ০৩:৩২555564
  • কিশানুকে ক
    ফাব্রেগাসকে পুরো বোঝার মত লাগছিলো।
    পুওল খুব স্লো, বয়স হচ্ছে?

    এবার ঘুমোই।
  • কৃশানু | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ ০৩:৩৫555565
  • ও বলতে ভুলেছি খেলার সেরা ডি মারিয়া।
  • গান্ধী | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ ০৩:৪৪555566
  • রোনাল্ডো আল্টিমেট খেলছে। আর একটা গোল পাওয়া উচিত ছিল।

    টিমদা,
    আমি কাকার ফ্যান, তবু কাকা বার্সা ম্যাচে প্রথম থেকে খেললে চাপ আছে। কারণ স্পীড কম। ওজিল এই মূহুর্তে অফ ফর্ম তই হয়ত চেঞ্জে কাকাকে নামাতে পারত। আজ ৫গোল হবার একটা চান্স ছিল। হিগুয়ানের জায়গায় বেঞ্জিমা থাকলে অন্তত গোলে শট নিত, পাস দিতনা ওগুলো

    বার্সা হারল, তার কারণ? আমার মতে

    ১। রোনাল্ডো যে ক'বার দৌড়ালো, সেন্ট্রাল ডিফেন্স হামাগুড়ি খেল, এমনকি কম স্পীডের ডি'মারিয়ার কাছেও। আজকের রোনাল্ডো-ডি'মারিয়া কে আটকানো স্লো পুয়োল-পিকের কম্ম নয়

    ২। বাঁ দিক দিয়ে অ্যালবা ভালো উঠছিল, প্রথম থেকেই, ওদিকটা খেলালই না।

    ৩। মেসি মোটামুটি শেষ ক'দিন ধরে বড় ম্যাচে অফফর্মেই আছে। সেই ড্রিবল লাস্ট দুটো ম্যাচে নেই। জাভিও তাই।

    আর আছে মোরিনহো, পেপেকে ঠিক সময় মত ক্যালাকেলি করতে নামিয়ে দিয়েছিল।
  • গান্ধী | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ ০৩:৪৬555567
  • ফ্যাব্রেগাস-পেড্রো পুরো বোঝা। ওদের জায়্গায় শুরু থেকে ভিয়া-টেলোকে খেলানো উচিত

    আর একটা পয়েন্ট মিস করে গেলাম।

    ৪। নাটক - খেলার শুরু থেকে যে নাটক শুরু করেছিল, তাতে মাথা গরম হচ্ছিল। যেচে গিয়ে ধাক্কা মেরে ওল্টানো, যেটা বারবার রিপ্লেতে দেখালো
  • Vive Le Nouveau Château | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৩৩555568
  • জ্যামিতির দিন শেষ হল আশা করি। বাঁচা গেলো।
  • Tim | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৪৯555569
  • গান্ধি,
    আমি বেশ কিছু ম্যাচ ওজিলকে দেখেছি। রিয়েলের হয়ে, জাতীয় দলের হয়ে। তেমন ইম্প্রেসিভ কিছু লাগেনি। অফ ফর্ম অর অন ফর্ম।
    একেবারে শুরুর দিকে মনে হত বেশ ধারালো। পরে কেমন মিইয়ে গ্যালো।
  • প্পন | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৫৭555570
  • আর আই পি টিকিটাকা। ওয়েলকাম ব্যাক ডাইরেক্ট, সিল্কি ফুটবল। ঃ)
  • গান্ধী | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ ১১:২৩555571
  • অ্যাকচুয়ালী ওজিল অনেকটা কাকার মত, টিমে না থাকলে বোঝা যায় ওর কাজটা কি।

    রিয়াল টিমে যেদিন ওজিল খেলেনা সেদিনের খেলা দেখলে বোঝা যায়। রিয়ালের অর্ধেক গোলের অ্যাসিস্ট কিন্তু ওজিলের। মাজমাঠ থেকে রিয়ালের যতগুলো কাউন্টার অ্যাটাক হয়, সেগুলো ওজিলের পা ঘুরেই।

    http://espnfc.com/stats/assists?league=esp.1&cc=4716 এই লিস্টটা দেখো, ওজিল ৪নম্বরে অ্যাসিস্টের লিস্টে ১থেকে৩ বার্সার
  • Vive Le Nouveau Château | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ ১১:২৮555572
  • এতদিন অন্য দলগুলো বার্সার সাথে খেলায় আগে মেসিকে আটকানোর চেষ্টা করতো। তাতে লাভ নাই। বরং বায়ার্ন জাভিকে আটকে দিয়েছিলো। জাভি আর ইনিয়েস্তাকে আটকে দিলে মেসি এম্নিই অকেজো হয়ে যাবে।
  • ঊমেশ | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৫৮555573
  • বার্সা লাস্ট কবে ঘরে ৩ গোল খেয়েছে মনে পড়ে না।

    শনিবার আবার বার্সা-রিয়েল খেলা।

    গান্ধী, চার-চিল কি আক্রম কেও ছেড়ে দিয়েছে? কবে দিলো?
    বিলাল কে ছেড়ে ছিলো, সে ছিল ডিফেন্ডার। আক্রম হলো আক্রমণের লোক। বেশ ভালো খেলে, ১০ টা গোল আছে।
  • গান্ধী | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:০১555577
  • না-না ছাড়েনি। কাল রাত্রে ভুল লিখেছিলাম। তবে আজ যে কটা রিপোর্ট পেলাম, আক্রমের নাম পেলাম না। ঠিক জানিনা কেসটা
  • ঊমেশ | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:০৫555578
  • এই মুহুর্তে ইবে-মোবা-বাংলা সবাই একসাথে লিড করছে।
    এরকম অসাধারণ মুহুর্তটা টই তে ধরে রাখলাম।
  • গান্ধী | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:১৩555579
  • ওহ, আবার গোল দিয়েছে? আজও গোল খেয়েছে দেখে আপডেট দেখা ছেড়ে দিয়েছিলাম, খেলা তো আর চোখে দেখা যায়্নাঃ(

    ইবে হাফটাইমে জিতছে ভালো খবর, কিন্তু বাংলা ম্যাচের রেজাল্ট কোত্থেকে পেলে?
  • ঊমেশ | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:১৮555580
  • kolkatafootbaal.com এ ইবে'র লাইভ আপডেটের সাথে বাংলা'র ম্যাচে আপডেট দিয়েছে।
    এখন বাংলা ২-০
  • গান্ধী | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:২৩555581
  • ওহ, হা, দেখলাম। কিন্তু পাঞ্জাব ম্যাচের আপডেট দরকার ছিল

    মোবা গোল খেয়ে ২-২ করে ফেলার পর আবার ৩-২ করেছে সৌজন্যে ওডাফা
  • গান্ধী | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:৪১555582
  • ইবেকে কনগ্র্যাঃ)
  • প্পন | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:৪৬555584
  • বাংলা ফুটেই গেছে বলা যায়। চার গোল দিয়ে দু গোল খেয়েছে।
  • প্পন | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:৪৬555583
  • ইবে বেশ ভালো খেলেছে আজ। সিটারগুলো মিস না করলে অর ওদের গোলি দুর্ভেদ্য না হয়ে উঠলে অন্তত ৪ গোলে জেতা ম্যাচ ছিল।

    (নিউজটাইমে খেলা দেখাচ্ছিল)
  • ঊমেশ | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:৫৫555585
  • গান্ধী কে থ্যান্কু।

    বাংলা ফুটেই গেছে বলা যায় নয়, সত্যি ফুটে গেছে।

    পান্জাব-কর্নাটক ম্যাচের রেজাল্ট যায় হোক, বাংলা আউট।
  • aranya | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ০৬:৫৩555586
  • সেলাঙ্গর-কে হারালাম, বিদেশী দলের সাথে জিতলে আলাদা আনন্দ হয়, মোবা বা চার্চিল-কে হারানোর চেয়েও বেশী স্যাটিসফাইং :-)।
  • গান্ধী | ০১ মার্চ ২০১৩ ০০:১৩555588
  • আবার যুবভারতী বারোটা বাজানোর চেষ্টা শুরু। নতুন ঘাস বসানোর পর এখনো মাঠের মধ্যে কোনো প্রোগ্রাম হয়নি। কিন্তু এবার আইপিএলের ওপেনিং নাকি যুবভারতীতে প্ল্যান হচ্ছে। শুধু তাই নয়, তার প্রিপারেশনের জন্য ১সপ্তাহ, আই লীগের সমস্ত ম্যাচ কল্যাণীতে শিফ্ট করা হবে।

    ৪খানা ক্লাব আছে, তারাও কোনো প্রতিবাদ করবে বলে মনে হয়না
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন