এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষণের শাস্তি কি মৃত্যুদন্ড?

    s
    অন্যান্য | ১৮ ডিসেম্বর ২০১২ | ৬৯৫০৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bratin | ২৪ জানুয়ারি ২০১৪ ১৫:১৩580526
  • কিন্তু তার সঙ্গে কেউ ধরষন করলেই তার রং দেখা টা কীভাবে রিলেটেড একটু বুঝিয়ে বলো
    PM
  • sch | ২৪ জানুয়ারি ২০১৪ ১৫:৩৬580527
  • "বুদ্ধিমান মানুষেরা আমাদের বুঝিয়ে ছিল যে মমতা পরিবর্তনের কান্ডারী হবেন-অর্থাৎ সিপিএমের আমলে যা যা খারাপ কাজ হত (ধর্ষণ সহ) সেসব কমবে।"

    ওই বোঝানো টা কেউ বুঝে থাকলে সে পাগল - কারণ পলিটিশিয়ান মানে যার ক্ষমতায় আসার জন্যে দল ভিত্তিক রাজনীতি করেন তারা সব সময়েই ধাপ্পাবাজ ও অসৎ। সেটা প্রত্যক্ষ বা পরোক্ষ যে ভাবেই হোক
  • cm | ২৪ জানুয়ারি ২০১৪ ১৫:৫৯580528
  • বিশুদ্ধ লজিকাল প্রশ্ন, "পলিটিশিয়ান মানে যার ক্ষমতায় আসার জন্যে দল ভিত্তিক রাজনীতি করেন তারা সব সময়েই ধাপ্পাবাজ ও অসৎ" এর কন্ট্রাপজিটিভ কি হবে? আমি অরবিন্দবাবুর ব্যাপারটা এই আলোয় বুঝতে চাইছি।
  • PM | ২৪ জানুয়ারি ২০১৪ ১৬:২৭580529
  • ফ্যাক্ট/স্টেটমেন্ট হলো ঃ " পঃবঃ এ মেয়েদের মনে নিরাপত্তার অভাববোধ ক্রমবর্ধমান। এই বিষয়ে কন্ফিডেন্স বিন্ডিং এ সরকার ব্যর্থ"

    সবুজ চশমায় দেখাঃ
    নতুন কিছু নয়, সিপিয়েম আমলেও এই সব হতো। এখন মিডিয়া বাড়াবাড়ি করছে যা মানুষের নিরপত্তাহীনতার বোধকে আরো বাড়াচ্ছে। সংখ্যতত্ত্ব এই নিরপত্তাহীনতাকে সমর্থন করছে না।

    লাল চশমায় দেখাঃ
    আগে বিচ্ছিন্ন ভাবে এসব হলেও সামগ্রিক ভাবে এরকম পরিস্থিতি ছিলো না। এখন সরকারীদলের মুখ্য নেতারা সমাজবিরোধীদের প্রতক্ষ্য বা পরোক্ষ ভাবে মদত দিচ্ছেন। মুখ্যমন্ত্রী নিজে গিয়ে সমাজবিরোধীদের ছাড়িয়ে আনছেন।

    এই ভাবে রং লাগছে ধর্ষনের ঘটনায়।
  • bratin | ২৪ জানুয়ারি ২০১৪ ১৬:৩০580530
  • পিটি দার লেখা পড়ে তাই মবে হল বুঝি? ঃ))

    বেশ বেশ। ঃ))
  • sch | ২৪ জানুয়ারি ২০১৪ ১৬:৩৩580531
  • ইয়ে অরবিন্দবাবু কে? ঋষি অরবিন্দ?
  • bratin | ২৪ জানুয়ারি ২০১৪ ১৬:৩৫580532
  • sch

    অরবুব্দ কেজরিওয়াল।
  • sch | ২৪ জানুয়ারি ২০১৪ ১৬:৩৮580533
  • অরবিন্দ কেজরিওয়ালের পলিটিকাল বয়েস ২ বছর - আগে বছর পাঁচেক রাজনীতি করুন উনি - তারপর ওনাকে নিয়ে আলোচনা করা হবে - এখনো উনি activist. ওনাকে ধরা আর শিখর ধাওয়ানের সাথে ড্রাবিড়ের তুলনা করা এক
  • PT | ২৪ জানুয়ারি ২০১৪ ১৬:৩৯580534
  • " কারণ পলিটিশিয়ান মানে যার ক্ষমতায় আসার জন্যে দল ভিত্তিক রাজনীতি করেন তারা সব সময়েই ধাপ্পাবাজ ও অসৎ "

    তাহলে যারা মমতাকে ক্ষমতায় আনার পক্ষে জোরদার সওয়াল করল-এমনকি গুরুর পাতাতেও-তারা কি?
  • sch | ২৪ জানুয়ারি ২০১৪ ১৬:৪২580537
  • আমি পলিটিশিয়ানদের সম্বন্ধে মতামত দিয়েছি - তাদের সমর্থকদের সম্বন্ধে না - আজহার চোর হলে তার সাপোর্টার রা চোর হয় না
  • PT | ২৪ জানুয়ারি ২০১৪ ১৭:০৭580538
  • কিন্তু আজাহার "চোর" হিসেবে ধরা পড়ার পরেও যারা তাকে সমর্থন করে যায়?

    অবিশ্যি "ওই বোঝানো টা কেউ বুঝে থাকলে সে পাগল" সেটা আগেই জেনেছি!!

    এ অতি উচ্চপর্যায়ের আলোচনা-সাধারণের বোধগম্য নহে!
  • b | ২৪ জানুয়ারি ২০১৪ ১৭:২০580539
  • "ব্রতীন তুমি হয়্তো বুঝতে পারছো না পঃবঃ তে মায় কলকাতাতেও মেয়েদের ইন্সিকুরিটিটা কোন পর্যায় পৌছেছে। বাম জামানা স্বর্গ রাজ্য ছিলো না মোটেই। খুব, ধর্ষণ সব-ই তো হতো। কিন্তু এখনকার পরিবেশ-টা এক্কেবারে অন্য লেভেল এর। এর জন্য তৃনমুল ই দায়ী তা বলছি না। কিন্তু মানুষের ভয়টা মিথ্যা নয়"

    এক্কেবারে একমত। আমি ডান-বাম কাউকে নিয়েই মাথা ঘামাইনা। কিন্তু লাস্ট দুবছরে যেভাবে পরিবেশের অবনতি হয়ে চলেছে, সেটা অন্য লেভেলের। ন্যূনতম নিরপত্তাবোধটাও হারিয়ে গেছে।
  • PT | ২৪ জানুয়ারি ২০১৪ ১৮:০০580540
  • এই "লাস্ট দুবছর" কি শুধুই একটি অরাজনৈতিক সময়কাল মাত্র? এই দুবছরের কিছু আগেই না সম্পুর্ণ ভিন্ন মতের (ও পথের) একটি রাজনীতি তিন দশকের একটা সরকারকে হাটিয়ে দিয়ে ক্ষমতায় এসেছিল?

    এই দুবছরের শেষেই না একজন পুলিশ কর্তাকে মানবাধিকার কমিশনের মাথায় বসিয়ে দেওয়া হল এবং সেই কমিশন খাপ পঞ্চায়েত স্ট্যাইলের নির্দেশিত গণ ধর্ষণের পরেও কোন বিবৃতি এখনো কোন বিবৃতিও দিলনা?

    এ সবই আকস্মিক অরাজনৈতিক সমাপতন?
  • PM | ২৪ জানুয়ারি ২০১৪ ১৮:০৫580541
  • যাচ্চলে। ব্রতীন আর b একজন নয়? আমাদের ব্রতীন কোনজন?
  • b | ২৪ জানুয়ারি ২০১৪ ১৮:৩৭580542
  • নানা, b আরেকজন। PMএর পোষ্টটা সমর্থ্ন না করে পারলাম না, রোজ কলকাতার রাস্তাতেই যাতায়াত করিতো, তাই। অবস্থার কি সান্ঘাতিক অবনতি হচ্ছে, রোজ চোখের সামনে দেখতে পাচ্ছি। ভুল বোঝাবুঝির জন্য দুঃখিত।
  • | ২৪ জানুয়ারি ২০১৪ ১৮:৫৫580543
  • PM অমার ই দোষ। মোবাইল থেকে লেখার সময় আমি বাংলায় "ব" লিখতে পারি না বলে b নামে লিখি। এখান অবশ্য কনফিউশন এড়াতে মোবাইল থেকে bratin নামে লিখি।

    সরি b।
  • | ২৪ জানুয়ারি ২০১৪ ১৯:১০580544
  • PM, b এগ্রিড। সত্যি অবস্থা বেশ খারাপ। এখানে অনেক টা কাজ করর সুযোগ আছে। পুলিশ কে রঙ,দল নির্বিশেষে কড়া পদক্ষেপ নিতে হবে হবে খুব দ্রুত। এগ্রিড।

    কিন্তু এখন কিছু হলেই "কিছু কিছু লোক" যেমন সিপিএম আমলে "রাম" রাজ্যত্বের গল্প শোনান তাতে গা জ্বলে যায়। বললে আবার তাঁরা একাত্তরের গল্প শোনান। একাত্তর আমি দেখিনি। কারন ৭৩ এ জন্ম। কিন্তু ৩৪ বছরের অন্ততঃ শেষ ১৫ -২০ ব্ছরের "সুশাসন" দেখার "সৌভাগ্য" হয়েছে। মানে য্খন থেকে বোঝার বুদ্ধি হয়েছে আর কী। কাজেই...
  • PM | ২৪ জানুয়ারি ২০১৪ ১৯:১১580545
  • সত্যি b। খুব চিন্তা হয়। মেয়ে বড় হচ্ছে। নিরপত্তার জন্যে কলকাতা ছাড়তে হতে পারে এরকম সম্ভবনা কদিন আগেও স্বপ্নের অতীত ছিলো।
  • PT | ২৪ জানুয়ারি ২০১৪ ২০:৪৮580547
  • "কিন্তু এখন কিছু হলেই "কিছু কিছু লোক" যেমন সিপিএম আমলে "রাম" রাজ্যত্বের গল্প শোনান তাতে গা জ্বলে যায়।"

    সমস্যাটা এর উল্টো। পরিবর্তন এলে বাম আমলের সমস্যাগুলো ঘুচে যাবে ও "সীতা" রাজত্ব চালু হবে এই মিথ্যা প্রচার জোরদার চালু ছিল। তার জন্য কিছুটা অতি বাম এবং অনেকাংশে মিডিয়া হাউস গুলো দায়ী। আর সমস্যার চটজলদি সমধান হবে সেটাও মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল। যেমন তিনোরা ক্ষমতায় আসার ২৪ ঘন্টার মধ্যে টাটার চুক্তি প্রকাশ করে দেওয়া হবে-পরিবর্তনকামী কেউ প্রশ্ন করেনি বা করতে দেয়নি যে এটা আদৌ আইনতঃ সম্ভব কিনা!

    মমতা ক্ষমতায় এলে যে একটা দল নয় "দঙ্গল" (নক্শাল নেতা অসীম চাটুজ্জের late realisation) আসবে সেই সতর্কতাটা আড়াই বছর আগে কেউ জারী করেনি। এই দঙ্গল এখন তাদের pound of flesh-এর জন্য নেমে পড়েছে রাস্তায়। সেটার জন্য ধর্ষণ বা অটো চালকদের নিয়ে আলোচনার দরকার নেই। দুর্গাপূজোর ভাসানের পরিবর্তিত চরিত্রটা দেখলেই বোঝা যায়। যে লক্ষ লক্ষ টাকা বিভিন্ন ক্লাবের হাতে গিয়েছে সেই টাকা কারা উপভোগ করছে আর কিভাবে করছে?

    সর্বোপরি তিনোরা ক্ষমতায় আসার আগে বাঙালী সর্বভারতীয় রাজনীতি-অর্থনীতি থেকে নিজেকে বিচ্ছিন্ন করে শুধু সরকার বদলের দিকে নজর দিয়েছিল। যার মূল স্লোগান ছিল-"যে আসে আসুক সিপিএম যাক" কিন্তু কেউ বলেনি -"যে আসে আসুক আইনের শাসন চাই।" তো You get the governmnet you deserve-এতো বহুশ্রুত সত্য!
  • bratin | ২৪ জানুয়ারি ২০১৪ ২০:৫৯580548
  • সে টা সাধারন লোক বুঝতে পারতো তাহলে এই "রাম" কে ৩৪ বছর সুযোগ দিতো স্যার।

    অবশ্য এখানে অনেজ হিডেন ইক্যু আছে। পোনু দার কে সঙ্গে নিয়ে সুব্রত এবং এই রকম মহান নেতৃত্বে বাম বিরোধী আন্দোলন কে কখন ই দানা বাঁধতে না দেওয়া।

    আর মগান ক্যাডের দার চাকুরী "করে" দেওয়ার "ব্যবস্থা" করা তো ছেড়েই দিলাম। সত্যি ই গরীব দএঅদী সিপিএম " কিছু" একটা না করে দিলে তারাই বা যায় কোথায়? নাই বা থাকলো পেটে বিদ্যে বা বুদ্ধি এত দিন " পার্টি" করার কোন ! পুরষ্কার" থাকবে না? তাই কখনো হয়? ঃ))))))
  • bratin | ২৪ জানুয়ারি ২০১৪ ২১:০৪580549
  • " ইয়েস স্যার আর যেই আসুক সিপিএম যেন যায়" এটাই বেশীর ভাগ লোক চেয়েছিল। তাই আপনাদেত "এত কাজ" সত্ত্বেও আপনাদের "একেবারে "
    Control shift delete " দিল।

    কী "নেমখারাম" ভাবুন এরা? আমার তো রাগে মাথা গরম হয়ে যাচ্ছে, আপনার?" ;))))))
  • PT | ২৪ জানুয়ারি ২০১৪ ২১:১৪580550
  • মাথা গরম হয়নাতো। ইতিহাস থেকে হয়ত শেখাই শুধু যায়।

    পাশের দেশে তাকিয়ে দেখ আরেক দল বাঙালীকেঃ প্রথমে ভারত ছাড়ল পাকিস্থানের মধ্যে মিলেমিশে থাকবে বলে। তারপরে পাকিস্থান ছাড়ল নিজেরা মিলেমিশে থাকবে বলে। এখন নিজেরা নিজেদের মাংস খাচ্ছে!!
  • sm | ২৪ জানুয়ারি ২০১৪ ২২:৪০580551
  • PT ৩৪ বছরের ইতিহাস সত্যইঅনেক কিছু ই শেখায়। যেমন ধরুন কোনো নতুন ইউনিভার্সিটি বা মেডিকেল কলেজ হয়নি। কল কারখানা প্রচুর বন্ধ হয়ে গ্যাছে। ভালো রাস্তাঘাট তৈরী হয়নি। শিক্ক্ষার মান নিন্মগামী হয়েছে। ১০০ দিনের প্রকল্প মুখ থুবড়ে পড়েছে। রাজনৈতিক খুন জখম প্রচুর পরিমানে বেড়েছে।তার উপর গোদের উপর বিস্ফরার মত ছিল বছরে ১৪-১৫ বার বন্ধ, যার সিন্হভাগ রুলিং পার্টি ও তার সহযোগী দলের ডাকা।উপরি পাওনা ২ লক্ষ্য কোটি টাকার দেনা।
    মন্ত্রী রা যে যার মত বিন্দাস থাকতেন।৫০-৫৫ সংসদ নিয়ে লোকসভা ও রাজ্য সভা আলো করে রাখতেন। কিন্তু tv র সামনে বক্তা সেই ইয়েচুরি,বৃন্দা কারাট বা গুরুদাস বাবু। বাঙালি cpm এর মুখ বলতে একমাত্র সোমনাথ বাবু। মুখ্য মন্ত্রী বছরে নিয়ম করে একবার সামার টাইম এ লন্ডন এ ছুটি কাটাতে যেতেন অথবা হলং বেড়াতে যেতেন। দার্জিলিং কে অন্য রাজ্য ভাবতেন ও ঘিসিং কে তোল্লাই দিতেন।
    মমতার আমলে আর যাই হোক, বন্ধ/হরতাল হচ্ছে না। দার্জিলিং ও জঙ্গল মহল মোটামুটি ভাবে শান্ত।
    ১০০ দিনের কাজ কেন্দ্রের প্রশংসা পেয়েছে।
    রাজারহাটে প্রেসিডেন্সি ও st xaviers কে নতুন কলেজ খোলার জমি দেওয়া হয়েছে। কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছে।
    প্রচুর সিক newborn ইউনিট খোলা হয়েছে।
    এবার নিজেই নিরপেক্ষ ভাবে ইতিহাস বিচার করুন।
  • Sibu | ২৪ জানুয়ারি ২০১৪ ২২:৫২580552
  • ধর্ষণভাতা লিস্ট থেকে বাদ গেল যে। ক্লাবগুলোকে গুন্ডাভাতাও যোগ করতে হবে।

    আর সারদাকে দিয়ে লোক ঠকানোর টাকায় ছবি বিক্কিরি? সেটা অ্যাচিভমেন্টের লিস্টে যাবে না? সেই ছবি বিক্রির টাকা ফেরত কে দেবে?

    কেডি সিং কে রাজ্যসভায় মনোনয়ন।

    নাঃ লিস্টি সত্যি লম্বা।
  • | ২৪ জানুয়ারি ২০১৪ ২২:৫৭580553
  • ওদিকে তো তাহলে ক্যাডার বাহিনী যোগ করতে হয় স্যার। যারা বাইক নিয়ে ভোটার চমকে বেড়াতো।

    আর ভোট দিলে ভোটারের প্রানের দায়িত্ব তার নিজের বলে দাবি জানাতো।

    বাম আমলার চিট ফান্ড গুলোর নাম কি আমাদের সত্যি মনে নেই? নাকি আমরা মনে করতে চাইছি না। ঃ))
  • Sibu | ২৪ জানুয়ারি ২০১৪ ২৩:০০580554
  • অশোক মিত্র কিভাবে সঞ্চয়িতা হ্যান্ডল করেছিল? আর সঞ্চয়িতার টাকা দিয়ে কার ছবি কেনা হয়েছিল?

    আর পরিবর্তন কি হল?

    এই কটা কথা বললেই হবে।
  • | ২৪ জানুয়ারি ২০১৪ ২৩:১০580555
  • আর তোমাদের বিখ্যাত ক্যাডার বাহিনী। যারা সমাজের উন্নতির জন্যে বলি প্রদত্ত ছিল। তাদের কথা একটু বলবে না?
  • sm | ২৪ জানুয়ারি ২০১৪ ২৩:২০580556
  • মমতার আমলে আর যাই হোক, বন্ধ/হরতাল হচ্ছে না। দার্জিলিং ও জঙ্গল মহল মোটামুটি ভাবে শান্ত।
    ১০০ দিনের কাজ কেন্দ্রের প্রশংসা পেয়েছে।
    রাজারহাটে প্রেসিডেন্সি ও st xaviers কে নতুন কলেজ খোলার জমি দেওয়া হয়েছে। কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছে।
    প্রচুর সিক newborn ইউনিট খোলা হয়েছে।

    ***********
    শিবু, কিছু কিছু পরিবর্তন এর লিস্ট তো দিলাম।
    cpm এর আমলে লক্ষ/কোটি টাকা খরচ করে পার্টি অফিস গুলো সম্মন্ধে আপনার কি মতামত।
    সারদা প্রভৃতি চিট ফাঁদ তো cpm এর আমলে তৈরী।
    cpm কাকে রাজ্য সভার প্রার্থী করলো?
    অমিত মিত্র কে বা কারা আক্রমন করেছিল?
  • aranya | ২৪ জানুয়ারি ২০১৪ ২৩:২১580558
  • মমতার সাপোট ক্রমেই বাড়ছে, শুনতে পাই। সাধারণ মানুষ হয়ত sm-বর্ণিত ভাল কাজের লিস্টি-টাই দেখছে, গ্লাস হাফ ফুল।
    সারদা-র পতন দিদির জনপ্রিয়তা-য় কোন প্রভাব ফেলল না - এটা ইণ্টারেস্টিং
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন