এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষণের শাস্তি কি মৃত্যুদন্ড?

    s
    অন্যান্য | ১৮ ডিসেম্বর ২০১২ | ৬৯৫৬৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sch | ২৪ জানুয়ারি ২০১৪ ০৭:৩০580492
  • খেয়েছে - রাজ্যপাল ধর্ষকদের পেটতে বলছেন --- যাঃ - এবার কি হবে
  • jhiki | ২৪ জানুয়ারি ২০১৪ ০৮:২৫580493
  • পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া সাম্প্রতিক দুটো ঘটনাতেই নির্যাতিতার বয়ানের সাথে প্রাথমিক সাক্ষ্য প্রমাণ ( সিসি টিভি ফুটেজ, গ্রামবাসীদের সাক্ষ্য ইত্যাদি) মিলছে না। এটাকে কীভাবে ব্যাখ্যা করা হবে?
  • PT | ২৪ জানুয়ারি ২০১৪ ০৮:২৯580494
  • অরণ্য

    প্যারানৈয়া? তা বলতে পারেন।

    তাপসী মালিককের ঘটনা নিয়ে যারা বুক চাপড়ে কেঁদেছিল - বাইরে ও গুরুর পাতায় - তাদের কতজনকে দেখছেন সেই ঘটনার সত্য উদ্ঘাটনের জন্য কান্নাকাটি করতে?

    "হীরক রানি-র আমলের চেয়ে বাম শাসন কাল বেটার ছিল"-সেটা আমারও বক্তব্য। তার চাইতে বেশী কিছু দাবী করিনি।

    "সে"-কে বাম আমলে তবু যাহোক সাক্ষ্য দিতে ডাকা হয়েছিল। নন্দীগ্রামের কেস তো তিনোরা সিবিআই-কে শুরুই করতে দিচ্ছে না আর তাপসী মালিকের কেস একেবারেই ধামাচাপা-বোধহয় তিনোরাই সব চাইতে ভাল জানে যে আসলে কি ঘটেছিল।
  • aranya | ২৪ জানুয়ারি ২০১৪ ০৮:৩৬580495
  • পিটি, প্যারানৈয়া বললাম আপনি 'সে'-র ইন্টেনশন-কে ডাউট করার জন্য, আর কিছু না, দিল পে মত লেনা।
    অন্য পয়েন্ট গুলোয় একমত, নন্দীগ্রাম নিয়ে সিবিআই রিপোর্টের খবর এখন কাগজে যা আসছে, ফলো করছি
  • aranya | ২৪ জানুয়ারি ২০১৪ ০৮:৪৫580496
  • তাপসী মালিকের মৃত্যু, নন্দীগ্রামের গণহত্যা - শুধু ১৪-ই মার্চ নয়, পরবর্তী কালের সাতেঙ্গাবাড়ি ম্যাসাকার (অপারেশন সানরাইজ) - এ সব ঘটনার ক্ষেত্রেই সম্পূর্ণ সত্য সামনে আসা দরকার - গুরুর পাতায় যারা নিয়মিত লেখালেখি করেন, তারা সবাই সেই সত্যের প্রকাশ চান, এ বিশ্বাস আমার আছে
  • | ২৪ জানুয়ারি ২০১৪ ০৮:৪৬580497
  • 'সে'কে বাম আমলে সাক্ষ্য দিতে ডাকা হয়েছিল? সত্যি নাকি? 'সে' নিজের দেখা ঘটনা ও তার পরের আরো কিছু ঘটনা ভাটে শেয়ার করেছিলেন। সেখানে তো 'সাক্ষ্য দিতে ডাকা'র কোনও কথা ছিল না।

    সে একটু কনফার্ম করবেন?

    পিটি, আপনি কি তাপসী মালিকের জন্য কিছু করছেন?
  • aranya | ২৪ জানুয়ারি ২০১৪ ০৯:০২580498
  • শুধু যদি ধর্ষণের কথা বলতে হয় - সুটিয়ার ঘটনাই সবচেয়ে মর্মান্তিক, আমার মনে হয়, গত বহু বছরের মধ্যে। গ্রামের মেয়েদের গুন্ডারা খুশিমত ধর্ষণ করছে, একটা দীর্ঘ সময় ধরে এই অত্যাচার চলছে - জাস্ট ভাবা যায় না।
    গুন্ডাদের সাথে রাজনীতিক দাদাদের যোগসাজস ছিল - ইন্সিডেন্টালি বাম আমলে ঘটেছিল, অন্য যে কোন দলের শাসনকালেই ঘটতে পারত বা পারে
  • Sibu | ২৪ জানুয়ারি ২০১৪ ০৯:০৪580499
  • বিপিন, ও বিপিন।
  • PT | ২৪ জানুয়ারি ২০১৪ ০৯:১৪580500
  • @ দ

    না আমি তাপসী মলীকের জন্যে কিছুই করিনি। তবে ক্ষমতা থাকলে রাজ্যের সমস্ত কাজ বন্ধ রেখে তার ধর্ষক-হত্যাকারীদের দের চিহ্ণিত করে শাস্তি দেওয়ার কাজ আগে সারতাম।

    কিন্তু তাপসী মালিকের ঘটনা যে কোন ধর্ষণ ও হত্যার "ঘটনামাত্র" নয়। তাপসীর মৃতদেহের ওপরে সিংহাসন পেতে মমতা বসে আছেন। আর যারা মমতাকে ক্ষমতারোহণে সরাসরি বা পরোক্ষে (এবং তাত্বিকভাবে) সাহায্য করেছে তারাও সেই আধপোড়া শরীরটাকে ব্যবহার করেছে প্রচারের কাজে। কাজেই সে সব মানুষের ওপরেই প্রধান দায়িত্ব বর্তায় সত্য প্রকাশের জন্য।

    সেই সব বুক চাপড়ে কান্নাকাটি করা লোকেদের এ ব্যাপারে বিশেষ হেলদোল আছে বলে তো মনে হচ্ছে!?
  • jhiki | ২৪ জানুয়ারি ২০১৪ ০৯:১৬580502
  • এদিকে আমার প্রশ্নের উত্তর কেউ দিল না ঃ(
  • aranya | ২৪ জানুয়ারি ২০১৪ ০৯:১৭580503
  • ইন্টারেস্টিং। শিবু-র কি কোন পার্টিকুলার পোস্ট পড়ে হাগা পাচ্ছে - এট্টু খুলে বলবে?
  • Sibu | ২৪ জানুয়ারি ২০১৪ ০৯:২৬580504
  • পুরো ব্যাপারটা দেখেই হাগা পাচ্ছে অরণ্য। পরিবর্তন যারা করলেন সত্য উদঘাটন তো তাদেরই দায়িত্ব হওয়া উচিত। দল-মত নির্বিশেষে।
  • aranya | ২৪ জানুয়ারি ২০১৪ ০৯:৩৪580505
  • শিবু, এগ্রিড। তাপসী মালিক-কে নিয়ে সিপিএম-ও প্রচার করেছে (নাটক/তথ্যচিত্র), গুরুতেই এ নিয়ে তর্ক হয়েছে অতীতে, আমিও লিখেছি।
    কিন্তু সত্য উদ্ঘাটনের দায়িত্ব অবশ্যই বর্তমান সরকারের
  • Sibu | ২৪ জানুয়ারি ২০১৪ ০৯:৪১580506
  • এবং বর্তমান সরকারের যারা অ্যালি ছিল চাপ দেওয়ার নৈতিক দায়িত্ব তাদেরও।
  • | ২৪ জানুয়ারি ২০১৪ ০৯:৫৭580508
  • পিটি,

    ও কারোরই থাকবে না, থাকেও না। মমতারও নেই, ভবিষ্যতে সুদীপ্ত গুপ্ত বা মধ্যমগ্রামের মৃতা মেয়েটির দেহও একইভাবে ব্যবহৃত হয়ে পরিত্যক্ত যাওয়ার কথা। যারা প্রত্যক্ষ রাজনীতি করে তারা ব্যবহার করা ছাড়া কিস্যু করেও না করবেও না।

    ?যদি কেউ কিছু করে সেটা আপনার বা আমার মত লোকজনই করবে। করছেও।

    আর চেঁচামেচি আগেও যারা করত, এখনও তারাই করছে দেখছি।

    তো, আপনি কি একটু তাপসী সম্পর্কে যাবতীয় খবরাখবর কষ্ট করে RTI এর টইটায় খুঁজে খুঁজে পেস্ট করে দেবেন প্লীজ। চাপ দিতে গেলেও একজায়গায় তথ্যগুলো থাকার দরকার আছে।
  • aranya | ২৪ জানুয়ারি ২০১৪ ০৯:৫৭580507
  • একমত
  • PT | ২৪ জানুয়ারি ২০১৪ ১০:১১580509
  • ঐ RTI-এর পোস্টে গিয়ে দেখবেন যে যারা মধ্যমগ্রাম ইত্যাদি নিয়ে RTI-এর কথা বলছেন তাদের তালিকায় তাপসী মালিক নেই!!
  • | ২৪ জানুয়ারি ২০১৪ ১০:১৮580510
  • আছে। ঐ টই তে নেই, কিন্তু অন্যত্র আছে। :-)

    যাই হোক, চলুন আমরাই তুলে দিই ঐ টইতে।
  • sch | ২৪ জানুয়ারি ২০১৪ ১১:০৩580511
  • সাম্প্রতিক ওয়াটগঞ্জ আর লাভপুরের ধর্ষণ কাণ্ডে যারা বয়ানের সাথে ঘটনার গড়মিল পাচ্ছেন তাদের সবিনয়ে জিজ্ঞেস করি পার্ক স্ট্রিটেও কি এরকম সমস্যা ছিল না? আর মধ্যম গ্রামেও কি গোড়ায় যেটাকে আত্মহত্যা বলে চালানো হচ্ছিল সেটা এখন খুন্ মনে হচ্ছে না? তদন্ত সম্পূর্ণ হোক - দেখাই যাক কি তথ্য বের হয়।

    আর নিতান্ত যদি বিচলিত হন কি করবেন বলে তাহলে সেকেন্ডারি ডাটার ওপর নির্ভর করে গুরুতে একটা তদন্ত কমিটি বসিয়ে দিন আর টার্শিয়ারি ডাটা ইন্টারপলেট করে একটা সিদ্ধান্তে আসুন - রেপিস্টদের মানসিক সাহায্যের জন্য একটা সেল খোলা উচিত - -কারণ ধর্ষিতার থেকে তাদের বেশী সমর্থন দরকার
  • jhiki | ২৪ জানুয়ারি ২০১৪ ১১:১২580513
  • কী মুশকিল!! সিসি টিভির ফুটেজও (যদি থেকে থাকে) মিথ্যে বলছে?

    আর যদি সব সাক্ষ্যই মিথ্যে হয়, তাহলে তো সেটা আরো আশঙ্কার কথা। দেশের অন্য প্রান্যের ঘটনা গুলোতে এই সত্যি-মিথ্যের খেলা দেখা যায়না।
  • jhiki | ২৪ জানুয়ারি ২০১৪ ১১:২০580514
  • 'দেশের অন্য প্রান্তের'

    আর যদি সাক্ষ্যগুলো সত্যি হয়, তাহলে এই ট্রেন্ডটাও কম আশঙ্কার নয় এটাই বলার ছিল।
  • সে | ২৪ জানুয়ারি ২০১৪ ১১:২১580515
  • আমায় কেউ সাক্ষ্য দিতে ডাকে নি, কোনো পুলিশ কেসই হয় নি সেদিন। সম্ভবতঃ তারিখটা ছিলো ৩০ বা ৩১ জানুয়ারী ১৯৯৬। আমি নিজেও স্বতঃপ্রণোদিত হয়ে ঢিল ছোঁড়া দূরত্বে থানায় যাই নি। কেউ যায় নি থানায়। প্রত্যেকেই মজা উপভোগ করেছিলো।
  • | ২৪ জানুয়ারি ২০১৪ ১১:২২580516
  • ধন্যবাদ।
  • sch | ২৪ জানুয়ারি ২০১৪ ১১:২৮580517
  • লাভপুরে সিসি টিভি ছিল নাকি!!! জানতাম না

    আর ওয়াটগঞ্জের ঘটনাটি হয়তো ডেট রেপ জাতীয়। রেপিস্ট কে কি সব সময় অচেনা হতে হবে নাকি? আগেই কনক্লুশানে না পৌঁছে দেখা যাক না পুলিশ কি রিপোর্ট দেয়। রাজ ছেলেটি মনে হয় সিপি এমের বলে কেউ দাবী করে নি...তাহলে সমস্যা কোথায়?
  • jhiki | ২৪ জানুয়ারি ২০১৪ ১১:৫৮580518
  • কনক্লুশন আপনি টানছেন, আমি আপনাদের ব্যাখ্যা জানতে চেয়েছিলাম শুধু।
    মেয়েটি ভার্সন যা ছাপা হয়েছে, তাতে তাদের কোন পূর্বপরিচয়ের কথা নেই।

    কী ঘটেছিল তা আপনি যতটা জানতে আগ্রহী, আমিও ততটাই। আর সব ঘটনা আমি রাজনৈতিক চশমা পরে দেখিনা।
  • sch | ২৪ জানুয়ারি ২০১৪ ১২:০৭580519
  • নাঃ রাজনৈতিক চশমা PT র দৌলতে পরা - ওই যে গোড়াইয় কি সব কনক্লুশান টানলেন

    তাপসী মালিকের মৃতদেহ নিয়ে রাজনীতি একজন করেছে সাকসেস্ফুলি আর একজন মধ্যম গ্রাম নিয়ে পারে নি - কেউ পুরনো বলে রিভার্স সুইং করাতে পারে - কেউ পারে না - যে পারে না তার দক্ষতার অভাব।

    আমাদের যা কিছু জানাশোনা তা তো একজন বাজারী কাগজের রিপোর্টারের দৃষ্টিতে...কাজেই তা নিয়ে কোনো মতা মতে আসা সম্ভব কি?
  • bratin | ২৪ জানুয়ারি ২০১৪ ১২:২২580520
  • PT দা কোন অবস্থা তেই আপনি যখন লাল রঙের চশমা টি চোখ থেকে খুলবেন না। তখন আপনি যে ভাষা বোঝেন সেই ভাষাতেই বলছি। আপনার কি ধারনা বাম জমনায় খুন ধর্ষন রাহাজানি এই সব কিছু ছিল না? সব শুরু হয়েছে সিপুএম ভোটে হারার পর থেকে। তাহলে আপনার অবগতির জন্যে " সবিনয়ে" জানাই এগুলো আগেও ছিল কিন্তু মিডিয়া এত স্ট্রং ছিল না বলে ঘটনা গুলো রিপোর্টেড হত না। মেয়ে রা বা তার বাড়ির লোক সন্মানের কথা ভেবে পিছিয়ে আসতেন। এখন সেগুলো অন্ততঃ রিপির্টেড হচ্ছে। এইটা কি ভালো না খারাপ আপনার মতে ?

    আর আপনি তো এত শিক্ষিত মানুষ। বিভিন্ন বিষয়ে এত জানেন তবু কোন সময়েই এই " লাল রঙের" চশমা টা খুলতে পারেন না কেন বলুন তো? " মগজ ধোলাই" কি এই লেভেলে যে কমন সেন্স টুকু ও আমরা হারিয়ে ফেলবো?
  • PT | ২৪ জানুয়ারি ২০১৪ ১৪:১৭580521
  • ব্রতিন

    আমার লাল চশমা নাই বা খোলালে - কিন্তু তোমার বোধহয় সাধারণ চশমারই প্রয়োজন। আজকাল ছাপা অক্ষরও দেখতে পাচ্ছনা। নীচের পোস্টিং-টি আমার- বিশ্বাস হয়?

    ---------------------------------------------
    Name: PT

    IP Address : 213.110.246.230 (*) Date:24 Jan 2014 -- 12:25 AM

    "বুদ্ধিমান মানুষেরা আমাদের বুঝিয়ে ছিল যে মমতা পরিবর্তনের কান্ডারী হবেন-অর্থাৎ সিপিএমের আমলে যা যা খারাপ কাজ হত (ধর্ষণ সহ) সেসব কমবে।"
    -------------------------------------

    আর "মিডিয়া এত স্ট্রং ছিল না বলে ঘটনা গুলো রিপোর্টেড হত না" নামক তত্বটি একটি দুদিকে ধার ওয়ালা তলোয়ার। "মিডিয়া স্ট্রং" না থাকার কারণেই কবীর সুমন তারা বাংলাকে ব্যবহার করেই নন্দীগ্রামের অসংখ্য শিশু-হত্যা, অপর্ণা সেন ৫০০ মায়ের স্তনবৃন্ত কেটে নেওয়া আর শাঁওলী মিত্র হাজার হাজার দেহ হলদি নদীতে ভাসিয়ে দেওয়স ইত্যাদি অভাবনীয় এবং আদ্যন্ত মিথ্যা গপ্প ফাঁদতে পেরেছিলেন। "সংহতি" ইত্যাদি বা মাওব্যথীদের পত্রিকার মিথ্যাচারের তালিকা দিলে তো তা মহাভারত হয়ে যাবে।

    শুধ্য বিশ্বাস রাখাটাই নয়, কোন রং-এ বিশ্বাস না রাখাটাও একধরণের অত্যাধুনিক মগজ-ধোলাইঃ সেটাই বা ভুলে গেলে চলবে কি করে?
  • bratin | ২৪ জানুয়ারি ২০১৪ ১৪:২৫580522
  • বিকেলে বা সব্ধ্যায় লিখবো পিটি দা। এখন একটু রোদ পুইয়ে নি।
  • PM | ২৪ জানুয়ারি ২০১৪ ১৫:০৫580525
  • ব্রতীন তুমি হয়্তো বুঝতে পারছো না পঃবঃ তে মায় কলকাতাতেও মেয়েদের ইন্সিকুরিটিটা কোন পর্যায় পৌছেছে। বাম জামানা স্বর্গ রাজ্য ছিলো না মোটেই। খুব, ধর্ষণ সব-ই তো হতো। কিন্তু এখনকার পরিবেশ-টা এক্কেবারে অন্য লেভেল এর। এর জন্য তৃনমুল ই দায়ী তা বলছি না। কিন্তু মানুষের ভয়টা মিথ্যা নয়
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন