এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মাওবাদী

    SB
    অন্যান্য | ১৮ মে ২০১০ | ২৫৯৩৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ৩০ মে ২০১০ ১৩:১৪446586
  • ভারতীয় রাজনীতির পরিপ্রেক্ষিতে, বাঘের পিঠে যারা চড়ে, তারা বাঘকে কতটা সামলে রাখার ক্ষমতা রাখে সেটা অবশ্যই একটা বিচার্য বিষয় হওয়া উচিত। অথবা বাঘ কোনভাবে ""ব্ল্যাকমেল"" করতে চাইলে বাঘের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রাজনীতিতে টিকে থাকতে পারে কিনা সেটাও ভাবনার মধ্যে থাকা উচিৎ।
  • pi | ৩০ মে ২০১০ ১৬:১৬446587
  • সিপিএম এর কেশপুরে মাওবাদীদের পিঠে চড়ে রাজনীতি করার কথাট বলছেন তো ? :)
  • pi | ৩১ মে ২০১০ ১৩:৪৯446589
  • আরে, এটা তো কিষেণজীর ঐ সাক্ষাৎকারেই ছিলো। নতুন করে দেবার কি আছে। এক ই সাক্ষাৎকারে জানিয়েছেন, কেশপুরে সিপিএম ও নন্দীগ্রামে তৃণমূল ওনাদের 'ব্যবহার' করেছে। পরের্টা মানলে, প্রথমটাও মানেন নিশ্চয়।
  • dukhe | ৩১ মে ২০১০ ১৪:৩২446590
  • PT এক্ষুণি বলবেন কেশপুরের প্রতিদান পায়নি বলে মাওরা সিপিয়েম কর্মী মেরে সিপিয়েমকে বারবার মনে করিয়ে দেয়।
  • a | ৩১ মে ২০১০ ১৪:৪০446591
  • দুখে, যার যেটা বলবার, তাকে সেটা বলতে দিননা মশাই। নিজে তো আর্বিট তত্ব ওড়াচ্ছেন বাজারে, আবার অন্যলোকের পিছনে কাঠি করা কেন?

    আপনার "অনেক সম্ভাবনা" র বাকিগুলো শুনব বলে বসে আছি অন্য টইতে। নাকি সেটাও খালি আওয়াজ?
  • Blank | ৩১ মে ২০১০ ১৪:৪২446593
  • প্রথম টা মানছো মানে এটাও মেনে নিচ্ছো তো যে নন্দীগ্রামের তথাকথিত গন আন্দোলন আসলে মাওবাদীদের স্পনসর্ড ছিলো আর সেদিন পুলিশের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ চালিয়েছিলো মাওবাদীরা।
  • pi | ৩১ মে ২০১০ ১৪:৪২446592
  • a, সিপিএম সমর্থকদের কাছে এ প্রশ্নটার উত্তর তো অনেকবার চাইলাম। তাঁরাই, যেমন আপনি, নাহয় উত্তরটা দিন। :)
  • dukhe | ৩১ মে ২০১০ ১৪:৪৭446595
  • @a, আমি আর কী বলব - বাকি বেশ কিছু সম্ভাবনা তো আপনারাই বললেন। মালগাড়িকে ডিরেল করতে গিয়ে ভুল করে এই কেলো, কিংবা এইভাবে কালাদিবস পালন কিংবা মমতাকে ডাউন দেওয়া - আর্বিট তঙ্কেÄর কি শেষ আছে দাদা ?
  • tanB | ৩১ মে ২০১০ ১৪:৫২446596
  • বঙ্গের তালিবান আপনাদের আমদানি এটা স্বীকার করুন আগে
  • pi | ৩১ মে ২০১০ ১৪:৫৪446597
  • tanB, ট্যান খেলাম।
    ১। 'আপনাদের' মানে কাদের ?
    ২। নন্দীগ্রাম কি কেশপুরের আগের ঘটনা !!
  • pi | ৩১ মে ২০১০ ১৫:০০446598
  • ইন্ডিয়ান এক্সপ্রেস বাপি মাহাতোর ঐ 'স্বীকার' করার খবরটা যেদিন পায়, তখন ই বের করেছিল কি ? না বের করে থাকলে, তার কারণ কি ?
  • tanB | ৩১ মে ২০১০ ১৫:০৪446600
  • মানে অসুশীল সমাজ,(অপকা) মাও সমব্যাথী বিরোধীদের কাছে প্রশ্নটা
  • pi | ৩১ মে ২০১০ ১৫:০৪446599
  • সরি। অন্য টই এর পোস্ট।
  • kallol | ৩১ মে ২০১০ ১৫:০৮446601
  • পাইও যেমন - কেশপুর তো অপপ্রচার। নন্দীগ্রামটা আসল। এইডাও বুz না!!
    তাছাড়া তখন মাওরা খুবই ভালো ছিলো - শুধু তৃণমূল মারতো। এরকম বদমায়েশ হয়নি এখনকার মতো।
    মাইরী বলছি। এই ২০০৮এর আগে গণশক্তি, দেশহীতৈষীতে মাও নামে শব্দটাই ছিলো না। যদিও অন্য প্রদেশে তারা ছিলো। তো, ততে কি?
  • pi | ০২ জুন ২০১০ ০৭:৩৯446602
  • সবুজ বিপ্লব বন্ধ করলে বিপ্লব ত্বরান্বিত হবে ?

    http://www.anandabazar.com/2raj4.htm
  • pi | ০২ জুন ২০১০ ২২:৩৯446603
  • এটা এখানেই থাক।

  • a x | ০২ জুন ২০১০ ২২:৫৯446604
  • সোমার ঘাড়ে দ্রি কি করছেন?!
  • SB | ০৩ জুন ২০১০ ১৩:৫৭446606
  • http://www.pragoti.org/node/3980 - Contemporary Left Wing Adventurism: Experiences of the Chinese Long March and the Indian Maoists
  • a x | ০৮ জুন ২০১০ ০০:৫৪446609
  • আকার দেওয়া লিংকটা নিয়ে -

    http://www.dawn.com/wps/wcm/connect/dawn-content-library/dawn/the-newspaper/columnists/21-jawed-naqvi-why-have-journalists-stopped-saying-alleged-feared-suspected-760-sk-06 এটার শেষ দিকে -

    Forget the elementary discipline of asking questions, how shall we explain a completely concocted story filed by an Indian news agency a day after an event when all the newspapers had already carried a faithful report of the event? The Press Trust of India claimed that writer Arundhati Roy had dared the government to arrest her for she would not give up her support for the Maoists.

    Those who attended the meeting in Mumbai, wrote the following letter to the news agency.

    “…The PTI report of the speech made by Arundhati Roy ... on June 2nd in Mumbai, was in many respects false. The report has ripped sentences and phrases from her presentation and re-arranged them in a way as to completely misrepresent what she said.

    “At the meeting Roy went on record to say she was against the killing of innocents and as correctly reported in the Times of India, Mumbai edition, June 3, 2010, that “she was not here to defend killing by any side”. She said that the Maoists were the most militant end of a spectrum of resistance movements all of who are protesting corporate landgrab and that the government deals with all of them with antagonism and repression. Contrary to the PTI report, she did NOT say that “… she will continue to back the Maoists’ armed struggle even if she is put behind bars.” She did NOT call upon the government to put her in jail for supporting Maoists, nor did she offer support to the Maoists. In fact, the Times of India, Mumbai edition, June 3, 2010, reports that she stated that “Maoists have revolutionary methods but not a revolutionary vision” and “their mining policy is not very different from that of the state. They too would mine the
    bauxite instead of leaving it in the hills, which is what the people they are fighting for want”. The Times further correctly records that she said “We need a vision outside of capitalism as also communism”. Thus, in fact, she posed many serious questions to the Maoists...the most significant part and the real gist of her talk, have been completely and blithely ignored by your staff reporter…”


    এবং এটা আরো চিন্তার -
    Oddly newspapers and TV channels whose own reporters had covered the event accurately, then went ahead and carried the agency’s concocted report the following day.

    যেটা ঐ অরিজিনাল চিঠিতেও মেনশন করা আছে (এটার লিংক নেই) -
    It is worth mentioning that the Hindu too did an accurate story on June 3 and interestingly PTI came up with this false and concocted version the next day, which was then picked up by Indian Express. TOI Delhi, NDTV, IBN Live, Economic Times and several Hindi and other language papers on June 4th who published this even though many of them had their own reporters present at the event.
  • 0 | ০৮ জুন ২০১০ ১০:৫৬446610
  • দ্য হিন্দুর ৩ তারিখের রিপোর্টটা, http://tinyurl.com/aroy100603 আর পিটিআই'কে দেওয়া প্রোটেস্টের চিঠিটা কাল সংহতিতে দিয়েছে।
  • aka | ০৮ জুন ২০১০ ২০:২৮446611
  • আমি ওনার পুরো বক্তব্যটা পড়ে আরও ঘেঁটে গেলাম।

    উনি বলেছেন:

    ১। উনি ইনোসেন্টদের হত্যা করা সাপোর্ট করেন না।
    ২। কিন্তু উনি বিপ্লবের রোমান্টিসিজমে বিশ্বাসী।

    সেক্ষেত্রে ওনার মনে রাখা দরকার বিপ্লবে সাধারণ লোকের মৃত্যুকে শর্টটার্ম এভিল হিসেবে দেখা হয়। এণ্ড জাস্টিফায়েস দা মিনস - রঞ্জন-দা এই কথাটা বারবার ব্যবহার করেন। দুটো একসাথে হয় না।

    ৩। যা বুঝলাম ক্ষমতায় এলে মাওবাদীরাও মাইনিং করবে, সেটাই স্বাভাবিক, খনিজ পদার্থ মাটির নীচে রেখে দেওয়া বোকামি যদি না আমেরিকার মতন স্টোর করাই উদ্দেশ্য হয়। সেক্ষেত্রে বাইরে থেকে আমদানী করতে হবে অনেক বেশি টাকায়। তা মাইনিংয়ের ক্ষেত্রে মাওবাদী আর সরকারের বেসিক ডিফারেন্স হল কর্পোরেট করবে না সরকার করবে। হাউ বিগ আ ডিফারেন্স ইজ দ্যাট?

    এই নিয়ে অরুন্ধতী রায়ের 'দাও ফিরে সে অরণ্য' নীতি। কোন মানেই হয় না, উন্নয়নের মতন জটিল বিষয়ে যাদের কথা বলা উচিত তারা বললেই ভাল। ভারতে অর্থনীতিবীদ কম নাই।

    তবে পিটিআই জঘইন্য।
  • aka | ০৮ জুন ২০১০ ২৩:২১446612
  • আচ্ছা যে মাইনিং, উন্নয়ন নিয়ে এত কথা তার কোন বিকল্প মডেল কেউ দিয়েছে? থাকলে কোন লেখাপত্তর আছে?
  • SC | ১৭ জুন ২০১০ ০১:৩০446614
  • ঐ তৃণ-পকাবু-স্থিকাবু সুতোটা কোথায় গেলো?
    কয়েকদিন ধরে খুঁজছি।
  • Ishan | ১৭ জুন ২০১০ ০৯:৫৮446615


  • এই ছবিটা আজ আবাপর প্রথম পাতায় একদম উপরে ইয়াব্বড়ো আকারে ছাপা হয়েছে। দেখে গা টা কেমন করে উঠল।
  • kc | ১৭ জুন ২০১০ ১০:২২446617
  • মৃত মানুষগুলোকে কি আরেকটু সম্মান দেওয়া যায়না? দেহগুলো এরকম করেই যদি নিয়ে যেতে হয়, কমসে কম ছবি তুলতে না দিলেও তো পারে। এঁরাওতো রাষ্ট্রের নাগরিকই ছিলেন। সে মাওবাদীরা মানুক বা নাই মানুক। রাষ্ট্রতো মানে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন