এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধাঁধা - ২

    Arpan
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১০ | ৪০৮৩২ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin | ১৪ জানুয়ারি ২০১০ ১৫:৩২438051
  • সিঁফো, আমি একটাও বানাই নি।

    এই বই টা থেকে ধাঁধাঁ গুলো দেওয়া

    'Classic Lateral Thinking' by Edward J. Hashman, Des MacHale & Paul Sloane' :Main Street,NY থেকে প্রকাশিত
  • sinfaut | ১৪ জানুয়ারি ২০১০ ১৫:৫২438052
  • না, তুমি বানাওনি, আমি বানালাম। তাই তো বললাম, তোমার দেওয়া বিখ্যাত বইয়ের ধাঁধা আর আমার ধাঁধার মধ্যে কোনো তফাৎ নেইকো।
  • de | ১৪ জানুয়ারি ২০১০ ১৬:৪৫438053
  • ব্রতীন,
    নরম কপি আছে বইটার? গিগাপেডিয়া বা কোথাও?
  • Manish | ১৪ জানুয়ারি ২০১০ ১৭:৩০438054
  • শহরে অবরোধ চলছে,পুরো টেনশন,মিলিটারি মার্চ করছে।আর্মি পজিশন নিয়ে আছে।এমন সময় কর্নেলকে দেখা জেলো জানলার সামনে কান চুলকাতে। আর্মি দেখলো রগে আঙুল, ফায়ারিং অর্ডার।
    ......ব্যাং ব্যাং ব্যাং
    সিফোঁ ধেড়ালাম কি?
  • Manish | ১৪ জানুয়ারি ২০১০ ১৭:৩১438055
  • * গেলো
  • mimi | ১৪ জানুয়ারি ২০১০ ১৭:৪১438056
  • আমি বলছি ---
    বিখ্যাত কাউকে ( যেমন MJ - পরচুল ছাড়া বা মল্লিকা শেরওয়াত -- )দেখা গেল -- ব্যাস -- ঠেলাঠেলি - হুড়োহুড়ি -- পুলিশ - লাঠি চার্য -- শতাধিক mrityu। ঠিক আছে?
  • sinfaut | ১৪ জানুয়ারি ২০১০ ১৮:০৪438057
  • না: একটাও ঠিক নেই। আমি যেটা ভেবে ধাঁধা দিয়েছি একমাত্র সেটা ঠিক। :P

    তবে তাড়াতাড়ি করুন, নইলে কী ভেবে যে দিয়েছিলাম, সেটাই ভুলে যাব।

    তবে, ভাবতে থাকুন, উত্তরটা কিন্তু জম্পেশ রেডি করে রেখেছি।
  • aka | ১৪ জানুয়ারি ২০১০ ১৯:২০438058
  • লোকটি ময়রা, ময়দা ঠাসতে ঠাসতে কান চুলকোচ্ছিল। কানে ঢুকেছিল আসলে একটি বাচ্ছা কেন্নো। অসাবধানে সেই কেন্নো ময়দায় মিশে যায়। সেই ময়দা থেকে যে রসগোল্লা তৈরি হয় তাই খেয়ে ৩২৫ জনের পেট খারাপ হয়। কিন্তু হসপিটালে মাত্র ২২৫ টি স্যালাইন ওয়াটারের বোতল ছিল বাকি ১০০ টি গোঁজা দিয়ে টিউবকল থেকে জল ভরে তাতে নুন মিশিয়ে দেওয়া হয়। ঐ অঞ্চলের জলে আর্সেনিক ছিল। এর ফলে সেই ১০০ জনের মৃত্যু হয় আর্সেনিক বিষক্রিয়ায়।
  • aka | ১৪ জানুয়ারি ২০১০ ১৯:২১438059
  • উফ্‌ফ দু:খিত, ওটা ৩২৬ এবং ২২৫ হবে নইলে শতাধিক হল না।
  • sinfaut | ১৪ জানুয়ারি ২০১০ ২২:৫৩438061
  • গুড ট্রাই।
  • dd | ১৪ জানুয়ারি ২০১০ ২৩:০৫438062
  • ঐ লোকটা এক সুইসাইড বম্বার। তার কানের ভিতর বোমা ছ্যালো।
    সে যেই না দ্যাখলো চাদ্দিকে পোচুর লোগ, তো দিলো কান চুলকে।

    ব্যাস। বোমবোমাবোম বোম। শতাধিক লোক এক্কেবারে নিহত।
  • dri | ১৪ জানুয়ারি ২০১০ ২৩:৩৩438063
  • পৃথিবীতে ৬ বিলিয়ানাধিক মানুষ। তা, হাই মর্টালিটি রেট হবে, এ আর আশ্চর্য্য কী? যদি মর্টালিটি রেট একটা নমিনাল ১০ জন প্রতি সেকেন্ডও ধরি, আর কান চুলকাতে মিনিমাম ১৫ সেকেন্ডও লাগে ধরি, তাহলেই আমরা দেখতে পাচ্ছি এখানেই শতাধিক হয়ে যাচ্ছে।

    কার্য্যকারণ কি থাকতেই হবে, হ্যাঁ সিনফট?
  • hukomukho | ১৪ জানুয়ারি ২০১০ ২৩:৫২438064
  • চাদ্দিকে ল্যাটারাল থিংকিং এর ছড়াছড়ি দেখে আমিও একটা ছাড়লুম।

    একটি লোক ট্রেনে ফাঁকা কামরায় যাচ্ছিল। এমন সময় ট্রেনটা একটা মস্ত টানেলের মধ্যে ঢুকে পড়ে। টানেলের থেকে ট্রেন বেরোলে দেখা যায় লোকটি আত্মহত্যা করেছে। টানেলে থাকাকালীন কামরায় যদি কেউ একটা দেশলাই কাঠিও জ্বালতো লোকটি তাহলে আত্মহত্যা করতো না। কেন ???
  • dd | ১৫ জানুয়ারি ২০১০ ০০:০০438065
  • লোগটা ফাঁগা কামরায় ছ্যালো। (যেমতি ল্যাখা আছে)। আর কেউ নেই।
    খুব, খুব ভুতের ভয়। সেই লোগের।
    গাঢ় অন্ধকার। টানেলের মধ্য দিয়ে ছুটে চলেছে রেলগাড়ী। দমদমাদ্দম আওয়াজ। লোগটার হঠাৎ খ্যাল হোলো তার একটা ফোবিয়া আছে, অন্ধকারে একা থাগার। আর দোষের মধ্যে সে সিগ্রেট খেতো। ই দিকে পকেটে দ্যাশলাই নাই।

    ন্যাশায়, ভয়ে সে আপ্তোহত্যা কল্লো।
  • aka | ১৫ জানুয়ারি ২০১০ ০০:২২438066
  • ১। দেশলাই কাঠি যে জ্বালাত সে দেখতে পেত যে লোকটি আত্মহত্যা করতে যাচ্ছে, কে না জানে মানুষ মাত্রেই পরোপকারী, অমনি ধরে ফেলত।

    ২। লোকটি সারাজীবনের টাকা পয়সা দিয়ে অন্ধত্ব ঘুচিয়ে বাড়ি ফিরছিল। টানেলে ঢুকে ট্রেন অন্ধকার হতেই ভাবল আবার বুঝি অন্ধ হয়ে গেল। ব্যাস। কেউ যদি একটা দেশলাই কাঠিও জ্বালাত তাহলে বুঝতে পারত আসলে অন্ধ হয় নি, আর আত্মহত্যা করত না।

    ৩। লোকটি আসলে সিআইএর চর। টানেল ধ্বংস করাই উদ্দেশ্য। কিন্তু দেশলাই কাঠি আনতে ভুলে যাওয়ায় টানেল ধ্বংস হল না। এইরকম বাজে ছড়িয়ে সেই জীবন আর রাখতে চায় নি। কেউ যদি একটা দেশলাই কাঠিও জ্বালাত তাহলে আর বোমে আগুন দিতে অসুবিধা থাকত না।
  • a x | ১৫ জানুয়ারি ২০১০ ০০:৩৩438067
  • এই টইটা পড়লেই দমাদ্দম করে জনতাকে ক্যালাতে ইচ্ছে করছে।
  • rimi | ১৫ জানুয়ারি ২০১০ ০০:৪৩438068
  • নানা না অক্ষ কেলিও না। কেন কেলাবে না সেটা একটু পরেই টের পাবে।

    আমি একটা একেবারে জীবন থেকে তুলে আনা টাটকা ধাঁধা দিলাম।

    আম্রিগায় এক অফিস বিল্ডিংএ হিটিং সিস্টেম ছিল। ঘোর শীতে সেই হিটিং সিস্টেম চলছিল। ফলে সেই অফিসে বেশ কিছু লোকের চাগ্রী গেল। অথচ শুধুমাত্র একজনের চাগ্রি গেল না। কি ভাবে?
  • dd | ১৫ জানুয়ারি ২০১০ ০০:৪৫438069
  • ঐ যে।
    আগের পোস্টিং গুলান। কে য্যানি আমার নাম আর আই পি, হ্যাক,কপি পেস্ট,চুরি কইর‌্যা লিখসে,

    শোনেন, ঐ dd আসলে আমি নই। সে কোনো অন্য dd। এস্কিমো বা হটেনটট। হয়তো ছেলেমানুষ। বালভাষেন সুমিষ্টং।

    আমি খুব ভালোমানুষ। সাতে পাঁচে নই। সাড়ে ছয়েও নই।

    আমারে, ইসে,দমাদ্দম ক্যালাইয়েন্না।
  • a x | ১৫ জানুয়ারি ২০১০ ০০:৫০438070
  • শীতে হিটিং চলছিল, ফলে চাকরি গেল। ফলেই গেল কেন, গ্রীষ্মে নয় কেন?
  • rimi | ১৫ জানুয়ারি ২০১০ ০০:৫৩438072
  • :-)))) না, "ফলে" চাগ্রি যায় নি, শীতেই গেছে, হিটিং সিস্টেম চলার জন্যেই চাগ্রি গেছে।
  • dd | ১৫ জানুয়ারি ২০১০ ০০:৫৫438073
  • যেটার চাগরী গ্যালো না, সেটা হয় ঐ কোম্পানীর
    ছি ই ও
    বা ছিকিউরিটি গার্ড
    বা একমাত্র টেকনোস্যাভী এনজিনীয়ার যে জান্তো হিটিং সিস্টেম ক্যামনে অফ কত্তে হয়।

    মিল্লো? মিল্লো?
  • rimi | ১৫ জানুয়ারি ২০১০ ০০:৫৭438074
  • না ডিডিদা, মেলে নাই।

    হিন্ট দিয়ে দিই, যে একমাত্র ভাগ্যবাণ লোকের চাগ্রি যায় নি সেটি আমি।
  • Sibu | ১৫ জানুয়ারি ২০১০ ০১:০০438076
  • রিমি জানতো না কি করে হিটিং সিস্টেম বন্ধ করতে হয়। তাই কম্পানীর আর্থিক ক্ষতির দায় রিমির ঘাড়ে চাপানো যায় নি।
  • a x | ১৫ জানুয়ারি ২০১০ ০১:০০438075
  • ১) তুমি তাইলে সোটার পরে বসেছিলে, হিটিং চলছে কি চলছেনা তুমি টেরই পাওনি। তাই হিটিং চলাতে অন্যেরা যা করেছিল (এটা ডিডিউস করতে হবে এবার) তুমি তা তা করো নাই।

    ২) সেদিন তুমি আপিসেই যাও নাই। হিটিং চলে শর্ট সার্কিট হয়ে সবার কম্পুর মেমোরি ডাম্প হয়ে সব কাজ কম্মো বরবাদ। তোমার কম্পু অন হয় নাই কাজেই কিছু হয়নাই।
  • dd | ১৫ জানুয়ারি ২০১০ ০১:০১438077
  • ও: এ তো সোজা উত্তর।

    আমাদের আজ্জোদা ঐ কোংএর মালিগ।
  • rimi | ১৫ জানুয়ারি ২০১০ ০১:১৩438078
  • অক্ষর এক নম্বরটা কিছুটা কাছাকাছি। যা হোক, আমি সিঁফো বা ব্রতীনের মতন লোকজনকে ঝুলিয়ে রাখা পছন্দ করি না। তাই বলেই দিচ্ছি।

    বাইরে শূণ্যের নীচে তাপমাত্রা। আমার অফিস যে উইংএ সেটার হিটিং সিস্টেম এমন গড়বড় হল যে ভিতরে তাপমাত্রা উঠে গেল আশির উপরে। তবে নব্বুইএর নীচে। এমনিধারা চলছে সেই মঙ্গলবার থেকে। অনেকবার অভিযোগ করা হয়েছে। কিন্তু তাপমাত্রা যেহেতু পঁচাশির নীচে, প্ল্যান্ট অপারেশনের ল্যাদখোরেরা নিগ্‌ঘাৎ ভেবেছে,কি আর হবে, মরে তো যাবে না এইটুকু গরমে! সোমবারের আগে সারাবো না। এদিকে নব্বুইএর উপরে হলে লোকজন গরমে দরদরিয়ে ঘামত, হয়ত ছুটিই দিয়ে দেওয়া হত তাদের। কিন্তু আশি থেকে পঁচাশির ভিতরে তাপমাত্রা থাকায় লোকজনের ঘুম পেতে লাগল, বিশেষ করে লাঞ্চের ঠিক পরে। দরজা খুলে রেখেই লোকজন নাক ডেকে ঘুমোতে লাগল। বিশ্বাস না হয় নিজেদের ঘরের হিট একটু বাড়িয়ে দিয়ে দেখো একবার কেমন ঘুমটা পায়?

    আমারও বেজায় ঘুম পাচ্ছিল। কিন্তু গুরু খুলে যেই আমি ধাঁধার টই পড়লাম, অমনি ঘুম উড়ে গ্যালো। সেইসময় ডিপার্টমেন্ট চেয়ার ডিপার্টমেন্ট পরিদর্শনে বেরিয়েছিলেন। দেখলেন সব্বাই নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। কেবল একজন মাত্র কম্পু খুলে মন দিয়ে ল্যাখাপড়া করছে।

    এই জন্যেই অক্ষকে বললাম কেলিও না এদের।
  • rimi | ১৫ জানুয়ারি ২০১০ ০১:১৫438079
  • ডিডিদা, সব্বোনাশ!!!!!! আজ্জোদা যে কোংএর মালিক সেই আপিসে আমি চাগ্রি করব????

    হায় ভগবান কি শভিনিস্টিক!!!!! সেই পুরুষ মালিক নারী ভৃত্য ইত্যাদি ইত্যাদি :-(((((((
  • Du | ১৫ জানুয়ারি ২০১০ ০১:২১438080
  • কি কাণ্ড!
  • dd | ১৫ জানুয়ারি ২০১০ ০১:২২438081
  • ঈস।
    আইজকাইলের পোলাপান গুলান ক্ষি: যে কয়।

    আমি খুব রাজী। বউ,মামাশ্বশুর, পেমিকা, সেজো ভাই, ভাইগ্না,শালী - কেউ হউক না ছি ই ও। বয়ে গ্যাসে।

    মাস গ্যালে নিজের মাইনা পেলেই হোলো।
  • a x | ১৫ জানুয়ারি ২০১০ ০১:২৩438083
  • এই টই থেকে আমি ওয়াকআউট দিলাম!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন